ফুলবাড়ী সীমান্তে করোনায় ১ জনের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এক বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত ওই ব্যক্তির নাম আবেদ আলী (৫২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৯৪১ নম্বর আন্তজার্তিক পিলারের নিকটবর্তী নাখারজান গ্রামের মৃত আলী মুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে মমিনুল জানান, গত ৫ জুন গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর সিএমএইচ এর করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন করোনা আইসোলেশনে থাকার পর বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে আবেদ আলী মৃত্যু বরণ করেন।

এদিকে গত ১৫ দিনে ফুলবাড়ী উপজেলায় এক শিশুসহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে ফুলবাড়ী হাসপাতালের পরিসংখ্যানবিদ সিরাজুল ইসলাম জানিয়েছেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস করোনা আক্রান্ত হয়ে আবেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইউপি সদস্য কর্তৃক রাস্তার প্রকল্পে খাল কেটে মাটি ভরাট!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখায় দরিদ্র বিধবার বসতবাড়িতে যাতায়াতের রাস্তায় খাল কেটে ইজিপিপি প্রকল্পের মাটি ভরাট করেছেন উপজেলা দাসেরবাজার ইউপি সদস্য বিজয় কৃষ্ণ দাস।
গর্ত ও গভীরভাবে মাটি খননের কারণে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মাটি ধ্বসে বিধবার বসতঘর এখন হুমকির সম্মুখীন। ভুক্তভোগী বিধবা বসতবাড়িতে যাতায়াতের রাস্তার ও গাছপালার ক্ষতিসাধন, ইজিপিপি কাজে অনিয়ম ও অর্থ আত্মসাতের ব্যাপারে ইউপি সদস্যের বিরুদ্ধে গত শনিবার পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দাসেরবাজার ইউপি পানিসাওয়া গ্রামের নিকেশ দাসের বাড়ি হতে ফকিরবাজার পাকা রাস্তা পর্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তার মাটির কাজের (পুনঃসংস্কার) জন্য ২০২০-২১ অর্থ বছরে ইজিপিপি প্রকল্পে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৩১ মার্চের মধ্যে সংস্কার কাজ সম্পন্নের নির্দেশনা রয়েছে।
প্রকল্প কমিটির সভাপতি ইউপি মেম্বার বিজয় কৃষ্ণ দাস সংশ্লিষ্ট রাস্তার সংস্কার কাজ করতে গিয়ে অনেকের বাড়ির সামনে কেটে তাদের যাতায়াতের সমস্যা সৃষ্টি করেছেন।
সরেজমিনে গেলে গ্রামের ভুক্তভোগী বাসিন্দা প্রতাপ দাস, বিধান দাস, নিরঞ্জন দাস, রিন্টু দাস, ভুষণ দাস প্রমুখ অভিযোগ করেন রাস্তা সংস্কারে সরকারী কত টাকা বরাদ্দ মিলেছে ইউপি সদস্য তা কাউকে বলেননি। শুনেছি ২ লাখ টাকা বরাদ্দ এসেছে। কিন্তু তিনি ৪০-৫০ হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাত করেছে। একটু দূর থেকে মাটি এনে রাস্তাটি ভরাট করলে টেকসই হতো। কিন্তু ইউপি সদস্য অনেকের বাড়ির সামনের মাটি কেটে এমনকি রাস্তার নিচ থেকে খাড়াভাবে মাটি কেটে ওপরে দিয়েছেন। এতে রাস্তা ধ্বসে পড়ে চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে।
অসহায়, হতদরিদ্র বিধবা প্রতিভা রাণী দাস অভিযোগ করেন, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিজ উদ্যোগে তিনি মাটি ভরাট করেছেন। ইউপি সদস্য তার ব্যক্তিগত রাস্তা গর্ত ও গভীরভাবে কেটে মাটি নিয়ে গেছেন। দাঁড়িয়ে থেকে তার লাগানো পুরনো কয়েকটি গাছও কেটে ক্ষয়ক্ষতি করেছেন। সম্প্রতি বৃষ্টিতে মাটি ধ্বসে তার বসতঘর হুমকির সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি পরিবেশমন্ত্রীর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি জানান, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য বিজয় কৃষ্ণ দাস জানান, রাস্তার কাজে তিনি কোনো অনিয়ম করেননি। ইউপি চেয়ারম্যান কমর উদ্দিনের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। প্রকল্পের মূল দায়িত্বে ইউপি চেয়ারম্যান। তিনি প্রকল্পের কোনো টাকা উত্তোলন করেননি ও এবিষয়ে অবগত নন।

লোহাগাড়ায় খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ডাকাতির অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ২ পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া এই ঘটনা ঘটে। এতে ২ পরিবারের নারী ও শিশুসহ ১০ আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন যতাক্রমে,লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর  আমিরাবাদ ঘোনা পাড়া এলাকার ইব্রাহিম সওদাগরের পরিবাারের মরিয়ম বেগম (৬০), মো. ওসমান গনি (৪০), আমেনা বেগম (৩০),তাসরিন জান্নাত (৮), তাসকিনুর রহমান (৬), জান্নাতুল নাঈমা (২৮), ইলমা জান্নাত (৫), একই এলাকার মজুমদার পাড়ার নারায়ন মজুমদারের স্ত্রী টকি বিশ্বাস (৩৮), মেয়ে পূর্ণ্যতা মজুমদার (১৬) ও ছেলে দিব্যি মজুমদার (১২)।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডাঃআয়শা সিদ্দিকা বলেন, ‘সকালে অনুমানিক সাড়ে ১০ টার দিকে পৃথকভাবে নারি ও শিশুসহ ১০ জন রোগী আসে। তাদেরকে নেশা জাতীয় দ্রব্য  ব্যবহার অজ্ঞান করা হয়েছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয় তবে সুস্থ হতে একটু সময় লাগবে।’

লোহাগাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে  সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনা কিভাবে ঘটেছে বা কারা ঘটিয়েছে তার কোন কূল কিনারা পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠ বিচার ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

শ্রীমঙ্গল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সম্মেলনের প্রায় দেড় বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামীলীগ। এতে অর্ধেন্দু কুমার দেব সভাপতি এবং সহিদ হোসেন ইকবাল সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (১৩ জুন) রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান কমিটির অনুমোদনের কপি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের হাতে তুলে দেন।
মিছবাহুর রহমান  এসময় বলেন, দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ১৩ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় দেড় বছর পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি উপজেলা আওয়ামীলীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মো. ইউছুব আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, জিল্লুর আনাম চৌধুরী চেমন, ইমরান হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, স্বপন রায়, ডা: হরিপদ রায়, শমসের খাঁ, বিজয় বোনার্জী,
যুগ্ম সাধারণ সম্পাদক পদে শুভ্র ধর, আকরাম খাঁন, এনাম হোসেন চৌধুরী মামুন, আইন বিষয়ক সম্পাদক পদে এড: সৈয়দ সাইফুর রহমান সিফাত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লোকমান হোসেন সুন্দর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পবলু, দপ্তর সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ফয়েজ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শেখ উপরু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাংশু সেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে ফারজানা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মুক্তিযোদ্ধা এম এ মতলিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন দাশ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ড. সনজিত সেন গুপ্ত, শ্রম সম্পাদক পদে প্রাণেশ গোয়ালা, সাংস্কৃতিক সম্পাদক পদে সুশীল সেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদে সম্পাদক ডা. করুনাময় দেব, সাংগঠনিক সম্পাদক পদে আবু কাউছার লাবলু, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রাহিদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠন পাল, কোষাধ্যক্ষ ভানু লাল রায় এর নাম রয়েছে।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বীর উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, মো. আকছির মিয়া, এম এ রহিম, আবু শহীদ আব্দুল্লাহ, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ফনি ভূষন চক্রবর্তী, ফিরোজ মিয়া, কেরামত আলী, হেকিম সোলেমান, আকছির মিয়া (২), কদর আলী, কামাল হোসেন চেরাগ, ফারুক সিকদার, হুমায়ুন কবীর, ইকবার উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল হেলাল, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মুজিবুর রহমান মজুল, বিপুল পাল, সুচিত্রা ধর, অশোক বোনার্জি, আব্দুল বাছিত, আছিদ আলী, বাবুল গাজী, সিরাতাম অলমিক, সুব্রত দেব, আল্পনা সেন, আলাউর রহমান, আজিজুর রহমান আজিজ, লছমন কানু (মেম্বার), নাজমুল হোসেন বাবুল, মো. মহসিন মিয়া (মেম্বার), মো. মোসাহিদ মিয়া ও শাহ আলম চৌধুরী।

নওগাঁয় কমিশনার এর পুত্রের বিরুদ্ধে টিএসআইকে হামলা চেষ্টার অভিযোগ

কামাল উদ্দিন টগর ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কমিশনার এর পুত্রের বিরুদ্ধে টিএসআইকে হামলা চেষ্টার অভিযোগ। গত সোমবার সকালে কমিশানার এর পুত্র সহ এক মোটরসাইকেলে আরো ২জন আরোহী মোট ৩জন নওগাঁ শহরস্থ বীজ মোড়ে পৌঁছালে, কর্তব্যরত টিএসআই বেলাল হোসেন, গাড়ির থামিয়ে দেয়, কাগজপত্র দেখতে চাইলে দেখাতে বার্থহয়ে, পরিচয় দেন আমি কমিশনারের পুত্র, তা শুনে কর্তব্যরত টিএসআই মোটরসাইকেল আটক দেখিয়ে সর্ব নিম্ন ছোট মামলা প্রদান করেন।

ওইদিন সকাল সাড়ে ১১ ঘটিকায় শহরস্থ বীজ মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে, ঘটনার ২০ মিনিট পড় ডান হাতে বটি পিঠের পেছনে ও বাম হাতে ৫শত টাকার চারটি নোট টিএসআই এর সামনে ছিটিয়ে দিয়ে বলেন, গাড়ি দিবি নাকি বটি কোপ খাবি বল, এ কথা শুনতে পেয়ে পেছন হতে দৌড়ে এসে আরেক সার্জেন্ট মাহাবুব ইবনে হায়দার, হাত থাকা বটি ধস্তাধস্তি করে বটি টি ছিনিয়ে নিয়ে হাতে হাত করা লাগিয়ে থানায় খবর দেয়, থানা পুলিশ বটি জব্দ করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকৃত মোটরসাইকেল আরোহী হলেন নওগাঁ পৌরসভার খাসনওগাঁ ৪ নম্বর ওয়ার্ড কমিশানার আব্দুল মালেক শেখ খোয়াজ এর পুত্র শরীফ হোসেন শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে মামলা হয়েছে।

 

রাণীশংকৈলে ৫ টি গাঁজার গাছসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা গত সোমবার ৫ টি বড় আকারের গাঁজার গাছসহ আবুল আসাদ (৫৫) নামে এক  গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। আসাদ পৌরশহরের কুলিক পাড়ার মৃত কাজিমউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা ব্যবসায়ী আসাদ সকলের অগোচরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘটনার দিন দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্ততে আসাদের বাড়িতে অভিযান চালায়। পরে আসাদের বাড়ি থেকে কাটা অবস্থায় ৫ টি গাছসহ ২৬ টুকরা ডালপালা জব্দসহ আসাদকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আসাদ নিজ বাড়িতে গাঁজা গাছ চাষ করে বিক্রি করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেন।
পরে এনিয়ে আসাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে  পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ টি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। এবং আসামীকে জেলা জেল থাজতে প্ররণ করা হয়েছে।

১০০ কোটি ডোজ ভ্যাকসিন গরীব দেশগুলোকে দেওয়ার ঘোষনা দিলো জি-৭

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি নিয়ন্ত্রণে দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ কোভিড টিকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাজ্যের কর্নওয়ালের কারবিস বেতে তিন দিনের সম্মেলনের শেষ দিনে এ অঙ্গীকার করেন ধনী দেশগুলোর নেতারা।

জি-৭ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে জি-৭-এর অঙ্গীকার একটি বড় পদক্ষেপ। কর্নওয়ালে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জানান, জি-৭-এর টিকা অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। জি৭-এর নেতারা বলেছেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসা বিকাশে কাজ করবে জি৭। এ ছাড়া সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান তাঁরা।

বিশ্বে ৪০ মিলিয়ন মেয়েশিশুকে স্কুলমুখী করার লক্ষ্যের কথাও জানিয়েছেন জি৭-এর নেতারা। এ ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীকে কয়লাভিত্তিক কোনো প্রকল্প হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭। জোটের নেতারা বলছেন জি-৭ দেশগুলো কয়লাভিক্তিক যে কোনো প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বিবেচনায় অন্য দেশগুলোরও এখনই সরে আসা উচিত। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জি-৭ সম্মেলন শুরু হয়।

খবর বিবিসি।

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান: ওবায়দুল কাদের

সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।

আজ সোমবার (১৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং শেখ হাসিনাকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিলো না এবং বেগম জিয়াকেও কখনো হত্যার ষড়যন্ত্র করেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং আওয়ামী লীগকে বাঁচাতে হলে গণতন্ত্র রক্ষার পাশাপাশি দলের কর্মীদের বাঁচাতে হবে।

ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না হতে পারলে সৈনিক লীগ করে কোনো লাভ হবে না।

 

অবশেষে অবসান হলো নেতানিয়াহু যুগের, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ১২ বছর ধরে চলা নেতানিয়াহু যুগের অবশেষে অবসান হলো। দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি ৪৯ বছর বয়সী নাফতালি বেনেট। খবর জেরুজালেম পোস্টের।

সম্প্রতি দেশটিতে রাজনৈতিক সঙ্কটের কারণে ৪ বার নির্বাচন অনুষ্ঠিত হয় সেদেশে। গতকাল রবিবার ১২০ আসনের পার্লামেন্টে ৬০ ভোটে জিতে আট দলের জোট সরকার পায় সরকার গড়ার অনুমোদন। এদিন ৭১ বছর বয়সী নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯টি ভোট। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তবে তাঁর দীর্ঘ শাসনকালে শাসকের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

এদিকে, নেতানিয়াহু সমর্থকদের বলেন, তিনি লিকুদ পার্টির প্রধান এবং বিরোধী নেতা হিসেবে থাকবেন।  এ ছাড়া পরেরবারের নির্বাচনে হবেন প্রধানমন্ত্রী প্রার্থী।

তিনি বলেন, আজ ছুটির দিন। কিন্তু হলেও কী হবে প্রকৃত অর্থে আজ লাখও ইসরাইলির জন্য কঠিন একটি দিন যাচ্ছে। আমি আপনাদের বলব, হতাশ হবেন না।  আমরা ফিরে আসব। আমরা একসঙ্গে কাজ করব। আমি আপনাদের এ ভয়ঙ্কর সরকারের হাত থেকে মুক্তি দেওয়ার লড়াই চালিয়ে যাব। সৃষ্টিকর্তার সহযোগিতায় এটা এত দ্রুত হয়ে যাবে, যা আপনাদের ভাবনারও বাইরে।

অন্য দিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ৪৯ বছরের বেনেট বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই দেশের উন্নতির কাজ করবে। আমরা গোটা ইসরায়েলের প্রতিনিধিত্ব করব।’’

জয় দিয়ে কোপা আমেরিকার উদ্বোধন করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক /S.H:

 

নিজের জাদু দিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলে শুভ সূচনা  করলো নেউমার। ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শুভ উদ্বোধন করলো বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা ও ব্রাজিল। গারিঞ্চা ষ্টোডিয়ামে উদ্বোধন হয় ২০২১ সালের কোপা আমেরিকা আসর। করোনার কারণে কোপা আমেরিকা এইবারের আসর নিয়ে ছিল আলোচনা -সমালোচনা। সব কিছু উপেক্ষা করেই সোমবার রাতে ব্রাজিলে উদ্বোধন হয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই লিগ। বর্তমানে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। বাছাইপর্বের সবকটিতে দারুণ ভাবে জয় লাভ করেন তিতের দল। কোচ তিতের দেখানো পথে জয়ে ভাসছে ব্রাজিলিয়ানরা। তারই আরেক ঝলক দেখা গেলো কোপা আমেরিকার উদ্বোধন ম্যাচে। তবে করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার মূল দলের আট জন ফুটবলার। তারপর ভাগ্য খারাপ হওয়ার ফলে শুরুতেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হয় ভেনেজুয়েলাকে। এমনিতে লাতিন আমেরিকার দূর্বল দলের একটি ভেনেজুয়েলা। তারপর উপর করোনা কারনে দলটির অবস্থা একেবারেই শোচনীয়। দলের হয় তিনটি গোল করেন মার্কিনিওস, নেইমার ও গাব্রিয়েল বারবোসা। একটি গোল নেইমার নিজে করেন এবং বাকি দুটিতে সরাসরি নেইমারের সাহায্যে ভেনেজুয়েলার জালে বল পাঠান মার্কিনিওস ও বারবোসা। সব কিছু মিলে শুরুটা বেশ ভালো হলো পিএসজির তারকা নেইমারের।