ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরীন নাহার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দুস্থ্য অসহায় গৃহহীনদের নামে বরাদ্দকৃত আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরীন নাহার। রবিবার বিকালে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরের বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং প্রকল্পের উঠানে বৃক্ষরোপন করেন।পরিদর্শনকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, সহকারী কমিশনার(ভুমি) আকলিমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর
রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলায় এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুস্থ্য অসহায় গৃহহীনদের মাঝে ১০৫ টি ঘর বরাদ্দ দেয়া হয়।

 

পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুবাই প্রবাসীর মৃত্যু ও ২ জন গুরুতর আহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় এক প্রবাসীর মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার(১৩জুন) দিবাগত রাত ৮ঘটিকায়। উপজেলার উত্তরভাগ ইউপি মুটুকপুর (কালামুয়া) সেতুর সম্মুখে।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার হায়পুর গ্রামের দুবাই প্রবাসী ছবু মিয়া (৩৩) একটি মোটরসাইকেল যোগে হায়পুর থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সিলেট মহাসড়কের সোয়াব আলী বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে এসে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৪৫৭৮) ধাক্কা দিলে ছবু মহাসড়কে পড়ে যান। এ সময় তার সারা শরীর দূমড়েমুচড়ে যায়। শরীরের প্রত্যেক মাংশ খসে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে শুধু তার দুই পায়ের অস্থিত্ব পান। নিহত ছবু হায়পুর গ্রামের রহিম মিয়ার ছেলে। তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আরো জানান যে, নিহত ছবু দেড় মাস আগে দুবাই থেকে দেশে ছুটি কাটাতে এসেছেন। এ ঘটনায় তার স্ত্রী ও বাচ্চারা একেবারে ভেঙ্গে পড়েছেন।

অন্যদিকে, আমেরিকা প্রবাসী ও হায়পুর গ্রামের বাসিন্দা শাহজান আসুক জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আসলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষনিক মুটুকপুর গ্রামের ট্রাক চালক আতিকুর রহমান মোটরসাইকেল যোগে ঘাতক ট্রাক ও চালককে আটকিয়ে রাখেন।  শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট মহসড়কের সোয়াব আলী বাজারের পাশে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে সড়কের বাহিরে ফেলে দেয় তাদের। এই ঘটনায় আহত হন একই গ্রামের কনা মিয়া ও রফিক মিয়া। তাৎক্ষনিক স্থানীয় বাসিন্দারা ওই ঘটনাস্থলে আসলে ট্রাকসহ চালক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১৩জুন) সকালে স্থানীয়রা জানান, আহত কনা মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম রোববার দুপুরে জানান, এ ঘটনায় ঘাতক চালক আবুল মালেকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে ওই ঘটনাস্থলে রাতে দেখতে এসে আরো দুইজন পৃথক আরেক সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছেন। ফেঞ্চুগঞ্জ সিলেট মহাসড়ক যেন এক মরণফাঁদে পরিনত হয়েছে।

পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক/S.H:

 

গতকাল রবিবার ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার নিজের ফেসবুকঅ্যাকাউন্টে জানান তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে করা এই পোষ্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন। রাতে এই অভিনেত্রী নিজের বনানী বাসভবনে সামনে সংবাদ সম্মেলনে ডাক দিয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে ন্যায় বিচার দাবি করেন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সৌন্দর্য ও অভিনয় দিয়ে তিনি খুব অল্পসময়ের খ্যাতি অর্জন করেন। রূপালী পর্দায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয়েছে বলে জানান অভিনেত্রী নিজে। রবিবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে মা সম্বোধন করে পরীমনি জানান, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ ও হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কোথায় চাইব? কে করবে সঠিক বিচার?”

এরপর সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ১০ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমি সঙ্গে তিনি আশুলিয়ার একটি ক্লাবে যায়। সেখান মদ্যপানরত কয়েকজন লোকের সাথে পরিচয় করিয়ে দেন অমি। তাদের মধ্যে একজন হঠাৎ পরীমনিকে জোর করে মদ্যপান করাতে চায় এবং তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেন। এইসময় তারা পরীমনিকে ও তার রূপসজ্জাশিল্পী জিমিকে মারধর করেছে বলে অভিযোগ করেন। এই বিষয়ে  অনেকেই জানালে কেউ তার সাহায্য এগিয়ে আসেনি বলে জানান পরীমনি। ১৪ জুন সোমবার পরীমনি ভোরে রূপনগর থানায় ঔ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। এই সময়ে রূপনগর থানার এসআই ফারুক জানান তারা অভিযোগটি সাভার থানার নিকট হস্তান্তর করছেন এবং পরীমনি এরসুষ্ঠু বিচার পাবে।

নওগাঁয় প্রভাবশালীর পুকুরে বিলিনের পথে গরীব অসহায় মহিলার বসতবাড়ী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ শহরের লাটাপাড়া এলাকায় এক প্রভাবশালীর অবহেলায় পুকুর ভেঙ্গে গাছপালা ও বসতবাড়ী বিলিনের পথে এক গরীব পরিবারের। দীর্ঘ দিন চেয়ারম্যান ও এলাকাবাসীদের দারে দারে ঘুুুরেও বিচার পাননি জবা বেগম (৪৭) নামের ঐ অসহায় মহিলা। বিচার না পাওয়ায় সর্বশেষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নওগাঁ সদর
প্রকৌশলী মাহাবুবুর রহমানের কাছে ভুক্তভূগী জবা একটি মৌখিক অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, নওগাঁ জেলা শহরে লাটা পাড়া দীর্ঘ ৩০ বছর আগে থেকে আজাদ চিশতী একই পুকুর ভাঙ্গতে ভাঙ্গতে গরীব ও অসহায় জায়গার আমগাছসহ ৫ টি বড় গাছ ও রাস্তাঘাট পুকুরের গর্ভে বিলিন হয়ে যায়।

গাফিলতির কারনে বয়স্ক অসহায় ব্যাক্তির শেষ সম্বল একটি বাড়ি বিলিনের পথে বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁ পৌরসভার লাটাপাড়া বাজার সংলগ্ন আজাদ চিশতীর পুকুর।

সরজমিনে জানাযায়, জবা বেগম প্রায় ২০ বছর পূর্বে জমি কিনে একটি বাড়ি তৈরি করে বসবাস করে আসছে। বর্তমানে বর্ষার পানি নামতে শুরু করায় পুকুর পাড় না থাকায় পানিপ্রবাহের গতি অত্যাদিক বেড়ে যাওয়ায় পাশে ঐ বৃদ্ধার বাড়িটি ভাঙন শুরু করে। বিষয়টি আজাদ চিশতী ও তার লোকজনদের জানালেও কোন কর্নপাত করেনি।

এ বিষয়ে জবা বেগম অশ্রুজড়া কন্ঠে বলেন, আমি বৃদ্ধ মানুষ, রোজগার করার মত আমার কেউ নাই। অনেক কষ্ট করে এখানে জমি কিনে বাড়ি করেছি। এখন পুকুরপাড় না থাকায় আমার বাড়িটির ২টি দেওয়াল ভেঙ্গে গিয়েছে, বার বার তাদের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাচ্ছি না। তাই আমার বাড়িটি রক্ষায় প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে আজাদ চিশতী বলেন, আমার পুকুর ১৯৯৩সালের সে বাড়ী করেছে ১০ থেকে ১৫বছর আগে। পুকুর আগে পাড় ২ফিট ছিল অনেক দিন পুকুর সংস্কার না কারার কারনে ভেঙেছে তো আমি এখন কি করতে পারি। পুকুর মাঘফাল্গুন মাসে পানি কম থাকে সে সময় মাটি নিজ দায়িত্বে বাড়ীর পাশের পাড় ঠিক না করে তা হলে আমি কি করবো। আমি তো মাটি কেটে বাড়ি ঠিক করে দিব না। আমার পুকুর আমি সংস্কার করবো কি করবো না সেটা আমার ব্যাপার। পুকুরপাড়ে যাদের বাড়ী তারা পার ঠিক
করবে।

উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দিন  বলেন, এ বিষয়ে আগেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তবে এখন যেহেতু আমরা জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব যাতে তাদের বাড়ির কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয়।

 

গুলি করে ফিলিস্তিনি নারীকে হত্যা করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের জেরুজালেমে ইবতিসাম কাআবান নামে নারীকে গুলি করে হত্যা করেছে দাখলদার ইসরায়েলি সেনারা। শনিবার জেরুজালেমের আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়ার প্রবেশ পথে ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি নারীকে হত্যা করা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, ইসরায়েলের গুলিতে ওই নারী মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে বাধা দেয় ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাদের দাবি, ওই নারী একটি চাকু বহন করায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেছে, একই চেকপোস্টে একই রকম ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগে মৃতের বোনকে ২০১৬-১৮ সালে আটক করা হয়।

উল্লেখ্য, শুক্রবারও ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে পাখির মতো গুলি করে মারছে ইহুদিবাদী সেনারা। সুত্রঃ ওয়াশিংটন পোস্ট।

 

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

সিএনবিডি ডেস্কঃ অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ অন্তত ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের পর আটক করেছে লিবিয়া। গত বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

আজ রোববার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, তাদের দুটি উদ্ধারকারী জাহাজ এ অভিযানে অংশ নেয়।  রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় উদ্ধার করে। গত বছরের একই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার ১০০ জন। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ মাজন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

মান্দায় বিদ্যুৎস্পৃষ্ঠে ইউপি সদস্য নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গাছ থেকে আম নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আবদুল লতিফ মৃধা (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ৪নং মান্দা ইউনিয়নের নলঘৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ মৃধা ওই গ্রামের সাবেক মেম্বার আবদুল গফুর মৃধার ছেলে ও মান্দা সদর ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ড সদস্য।

স্থানীয়রা জানান, আনুমানিক বিকেল ৪ টার দিকে আম পাড়ার জন্য তিনি একটি বাঁশের মাথায় নেট সংযুক্ত করে বিশেষ কায়দায় আমপাড়া টোকা বানিয়ে গাছের উঠে আম পাড়তে থাকেন। উল্লেখ্য আম গাছের পাশ দিয়ে ছিল ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগ তার। অসাবধানতাবশত বাঁশটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়, এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছের উপর উঠে কাঁচা বাঁশ দিয়ে আমি পড়ার সময় পাশে বৈদ্যুতিক তারের উপর বাঁশটি সংযোগ হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্বশরীরে পরীক্ষা শুরু কুবিতে, স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা

মনসুর আলম, কুবি প্রতিনিধিঃ করোনা মহামারির সংক্রমণে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবহার করে রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পাশাপাশি শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, রোববার আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে মাস্ক পড়া বাধ্যতামূলকসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্ব্বোচ গুরুত্ব দিয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক মাস্ক পড়া, ক্লাসরুম-ওয়াশরুম পরিস্কার করা, প্রতিটি অনুষদের সম্মুখে হাত ধোওয়ার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

পুলিৎজার ২০২১ পেল যারা

সিএনবিডি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার দেওয়া হয় সাংবাদিকতায় অসামান্য অবদান রাখার জন্য। মার্কিন পুলিশের বর্ণবৈষম্য নিয়ে সাংবাদিকতার জন্য এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন। এ ছাড়া করোনা মহামারি নিয়ে ক্রমাগত দূরদর্শী রিপোর্টিংয়ের জন্য পুরস্কারের পাশাপাশি নিউইয়র্ক টাইমস ও দ্য আটলান্টিক’কে সম্মানিত করা হয়েছে।

গেল শুক্রবার (১১ জুন) রাতে ২০২১ সালের জন্য এই পুরস্কারের ঘোষণা দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।

জুরি বোর্ডের মতে রয়টার্সকে পুরস্কৃত করার কারণ হিসেবে বলা হয়েছে, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় পুলিশের বর্ণবৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে তারা। একই কারণে পুরস্কার জিতেছে দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন। অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে লাগাতার দূরদর্শী রিপোর্টিংয়ের জন্য ২০২১ সালের পুলিৎজার জিতেছে নিউইয়র্ক টাইমস এবং দ্য আটলান্টিক।

উল্লেখ্য, পুলিৎজার পুরস্কারকে বলা হয় সাংবাদিকতার নোবেল। ১৯১৭ সালে প্রথমবারের মতো এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রচলন করেছিলেন হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার। মৃত্যুর সময় নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রচুর অর্থ রেখে গিয়েছিলেন এই সাংবাদিক। সেই অর্থ থেকেই এখন পর্যন্ত পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে।

বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। প্রথমে শুধু সংবাদপত্রকে এই পুরস্কার দেওয়া হতো। পরে অনলাইন জার্নালিজম, সাহিত্য, সংগীত, ফটোগ্রাফি ও কবিতাকে যুক্ত করা হয়।

 

মাঠে আঘাত পেয়ে হাসপাতালে দু প্লেসি

স্পোর্টস ডেস্ক/S.H:

 

গতকাল কোয়েটা বনাম পেশোয়ার ম্যাচে পাকিস্তানি তারকা মুহাম্মদ হাসনাইনের পায়ের সাথে আঘাত পেয়ে মাটিতে লুটে পড়েন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার দু প্লেসি। মাথা প্রচন্ড ভাবে আঘাত পাওয়ার ফলে তাকে হাসপাতালেও ভর্তি করাতে হয়।

শনিবার পাকিস্তান সুপার লিগে কোয়েটার মুখোমুখি হয় পেশোয়ার। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে কোয়েটা। সপ্তম ওভারে ব্যাটিং করছিল দক্ষিণ আমেরিকার আরেক ক্রিকেটার ডেভিড মিলার। মিলার বল পাঠিয়ে দেয় সীমানার কাছে, সেই বল ধরার জন্য দু’দিক থেকে আসে কোয়েটার দু’জন ক্রিকেটার মুহাম্মদ হাসনাইন ও দু প্লেসি। বল ধরতে গিয়েই হাসনাইনের হাঁটুর সাথে মাথায় আঘাত পান দক্ষিণ আফ্রিকার তারকা দু প্লেসি। সাথে সাথে মাটিতে লুটে পড়েন তিনি। প্রথমে মেডিকেল টিম এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরবর্তীতে আবু ধাবির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। দু প্লেসির পরিবর্তে সাইম আইয়্যুব মাঠে নামে। ৬১ রানে ব্যবধানে জয় লাভ করে পেশোয়ার। পেশোয়ারের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডেভিড মিলার ও ৫৯ রান করেন কামরান আকমাল।