নমিনেশন পেলেন যারাঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশ: তিনটি শুন্য আসনের উপ-নির্বাচন হবে আগামি ১৬ই জুলাই ২০২১। এই নির্বাচনকে ঘিরে আলোচনায় এসেছেন অনেকেই। কোন কোন আসনে অর্ধ শত প্রার্থীর নামও শোনা গেছে। প্রার্থীদের পক্ষে প্রচারনা হয়েছে গনমাধ্যমে। দলের নেতা-কর্মী ব্যবসায়ীরাও ছিল প্রার্থীর তালিকায়। এলাকায় দেখা গেছে রঙ বেরঙের পোষ্টার। সকলেরই প্রত্যাশা ছিল তিনিই হবেন নৌকার মাঝি। অবশেষে সব ভাবনার অবসান ঘটিয়ে চুড়ান্ত নাম ঘোষনা করেছে আওয়ামী লীগের নির্বাচনি বোর্ড। আজ প্রার্থীদের চুড়ান্ত অনুমোদন পেয়েছেন ঢাকা-, ১৪ আসনে আগা খান মিন্টু, কুমিল্লা – ৫ আসনে জনাব আবুল হাশেম খান এবং সিলেট-৩ আসনে হাবিবুর রহমান। এই আসনের সাংসদদের অকাল মৃত্যতে আসনগুলি শুন্য ঘোষনা করেছে নির্বাচন কমিশন। প্রার্থীতার তালিকায় দুই মৃত সাংসদের বিধবা স্ত্রীরাও ছিলেন। গুরত্বপুর্ন পদে থেকে প্রার্থী হতে চেয়েছেন সহযোগী সংগঠনের নেতা। সকলেই চান রাজনীতির সব স্তরে নিজেদের কতৃত্ব। স্ত্রী ছেলে মেয়ে নাতী নাত্নীরাও চায় ডাইনেষ্টি ধরে রাখতে। কেন? কি আছে রাজনীতিতে কেন এই প্রতিযোগিতা? আছে। অনেক সুবিধা আছে। একবার নির্বাচিত হলে জনগনের কিছু হউক আর না হউক এম পি সাহেব দের জীবন আর ভাগ্যের চাকাটি ঘুড়ে যায়। নির্বাচন ব্যবসাতেই লাভ বেশী। ব্যবসায়ীরাও তাই অর্থ ব্যয় করে হলেও দলের টিকেটে নির্বাচন করতে চায়। একবার নির্বাচিত হয়ে গেলে যোগ্যতাটিও দেখেনা কেউ। 

বড় বড় নেতারা অযোগ্য প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সুবিধা আদায় করেন নানা ভাবে। ত্যাগী কর্মীরা অবহেলিত হয় পদে পদে। পদোন্নতি না পেয়ে কর্মী বাহিনী হতাশ হয়ে থেমে যায়। রাজনীতির এই লোভটি সংবরণ করা গেলে রাজনীতি বদলে যেত বহু আগেই। জনগন এম পি চায় না একজন সৎ নেতা এবং জননেতা চায়। জনতার স্বার্থে নিজেকে নিয়োজিত করে জনগনের হয়ে কাজ করার জন প্রতিনিধি চায়। একটি কথা সব দলের জন্যই প্রযোজ্য ” টাকা হলেই নেতা হওয়া যায়”।

সরকারী দলের নেতাদের প্রতি মানুষের আস্থা কমে গেছে। ব্যক্তিগত আচরনই এর কারন। তাই সময় এসেছে দলে নতুনের আগমন। নেতারা মূখে বললেও কোন নির্বাচনেই দলের এই নীতিটি অনুসরন করা হয়নি। ফলে এম পি’দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির। বিদেশে আটক হয়েছে জাতীয় সংসদের সদস্য হয়েও। ব্যবসায়ী আর বিত্ত্বশালীরা ঢুকে যাচ্ছে দলে। ভিন্ন দলের নেতারাও মূখোশ পালটে নেতৃত্ব নিয়ে নিচ্ছে মার খাচ্ছে ত্যগী কর্মীরা। এবার এই ৩ আসনের প্রার্থী নির্বাচনের জন্য নির্বাচনি বোর্ড বিষটি গুরত্ব দিয়েছে। সঠিক পাত্র নির্বাচন করেছেন দলের জন্য। দলের এই নীতি তৃনমুল পর্যায় পর্যন্ত বজায় থাকলে আওয়ামী লীগ দেশের মানুষের আস্থাটি ফিরে পাবে। কর্মী বাহিনীও স্বক্রিয় হবে উৎসাহে। যে তিন প্রার্থীকে দল নির্বাচিত করেছে তাদের জন্য শুভ কামনা রইলো। প্রত্যাশা রইলো তারা জনগনের হয়ে জনগনের জন্য কাজ করবেন। 

 

রৌমারীর যুবসমাজ মাদকের মতো বিদেশী গেমের নেশায় আসক্ত হচ্ছে!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবের কারণে এক বছরের বেশী সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। সে সুবাদে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী দিনের বেশীরভাগ সময়ে স্মার্টফোনে গেমসে আসক্ত হয়ে পড়েছে। তারা রাস্তার মোড়ে, বিভিন্ন গাছের নিচে বসে ফোর্টনাইট, তিন পাত্তি, ফ্রি ফায়ার – পাবজি গেমস খেলছে। আবার এদের মধ্যে অনেকে মোবাইলে অর্থের বিনিময়ে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে।

সরোজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন বাজার, বাড়ীর পাশে খোলা জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফাকা মাঠে কোমলমতি শিক্ষার্থীরা দল বেঁধে গেমস খেলছে। তারা ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমসে তারা বেশী জড়িয়ে পড়ছে।

শিক্ষার্থীদের অভিভাবক বলছেন, এখন শিক্ষার্থীদের পাঠ্যবই নিয়ে ব্যস্ত থাকার কথা, বিগত সময় গুলোতে তারা বিদ্যালয়ে পাঠ গ্রহন ও খেলার মাঠে ক্রীড়া চর্চার মধ্যে ব্যস্ত থাকত, এটাই চলমান ছিল। বর্তমানে শিক্ষা- প্রতিষ্ঠান ও শিক্ষার ক্ষেত্রে  ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে। অথচ তথ্য  প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছে গেমসের নেশায়। উঠতি বয়সের তরুন প্রজন্ম প্রতিনিয়ত স্মার্ট ফোন দিয়ে এই সব গেমসে আসক্ত হচ্ছে । এসব বিদেশী গেমস থেকে শিক্ষার্থী বা তরুন প্রজন্মকে ফিরিয়ে আনতে না পারলে ভবিষ্যতে বড় ধরনে ক্ষতির আশংকা রয়েছে।

সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান আলী, পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান দুলাল, কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, অনলাইন ক্লাসের অজুহাতে অসচ্ছল পরিবারের সন্তানেরাও দামি ফোন কিনছে। কোমলমতি শিশুরা টাকা জমিয়ে ক্রিকেট বল, ফুটবল কেনার কথা, সেখানে তারা টাকা জমিয়ে রাখছে ইউসি অথবা ডায়মন্ড কেনার জন্য।

চর বামনের চর গ্রামের সোনা মিয়া, রতনপুর গ্রামের সাজাহান, খাঠিয়ামারী গ্রামের ফরহাদ, নতুনবন্দর গ্রামের পলাশ বলেন, বিদেশী গেমসের মাধ্যমে তরুন প্রজন্ম এমনকি শিক্ষার্থীরা মারাত্মক ভাবে ধ্বংস হচ্ছে।

রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়ারা বলেন, অনলাইন ক্লাসের অজুহাতে অভিভাবকদের কাছ থেকে স্মার্ট ফোন হাতে যাওয়ায় এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ না থাকায় এমন পরিস্থিতি হয়েছে। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে হলে অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন মহল, শিক্ষক/শিক্ষিকা, জনপ্রতিনিধি,  রাজনৈতিক নৃত্যবৃন্দ, সাংবাদিক ও পুলিশ প্রশাসন কে এগিয়ে আসতে হবে।

 

নবীগঞ্জে ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামী লুলুকে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ তথা হবিগন্জ জেলার দূর্ধর্ষ ডাকাত, ডজন খানেক ডাকাতি মামলার আসামী লুলু মিয়া ওরফে সেলিম মিয়াকে র‌্যাব ও পু‌লি‌শের যৌথ অভিযা‌নে গ্রেফতার করা হ‌য়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত লুলু ওরফে সেলিম মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃতঃ ছান্দন উল্লাহর।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এ ছাড়াও ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, ডাকাত দুলু মিয়া গ্রেফতারের খবরে এলাকার লোকজন স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন।

রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমোরগঞ্জ গ্রামে ১১ জুন শুক্রবার ভোরে শ্বশুরবাড়িতে আসা নূতন জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শ্বশুর জহিরুল ইসলামের বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি ছোট সাইজের আমগাছের ডালে ঝুলন্ত এরশাদ আলীর (২৭) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানিয়সূত্রে জানা গেছে, মাত্র ১১দিন আগে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদ আলীর সঙ্গে কুমোরগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আকতারের বিয়ে হয়। এরশাদ রাজমিস্ত্রির কাজ করতেন এবং জুঁই স্থানিয় একটি মাদ্রাসায় পড়তেন।
গত ১০ জুন বৃহস্পতিবার বিকেলে এরশাদ স্ত্রী জুঁইকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া করে স্বামী-স্ত্রী একটি ঘরে অবস্থান করেন।
গভীর রাতে স্ত্রী জুই জ্বর  নিয়ে বমি করতে বারান্দায় বের হন। ইতোমধ্যে এরশাদ প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যান।এরশাদ টয়লেট থেকে ফিরে না এলে, শ্বশুর,শাশুড়িসহ পরিবারের লোকজন ঐ রাতেই এরশাদকে চারদিকে খুঁজতে বের হয়।শেষ রাতের দিকে তারা বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি আমগাছের ডালে এরশাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে থানার সিনিয়র সহ.পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি এস এম জাহিদুল ইসলাম, ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসে এরশাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এ মৃত্যুর কারন সম্পর্কে পুলিশ কিংবা এলাকাবাসি কিছুই বলতে পারেনি। মৃত এরশাদের খালাত ভাই শাহাদত আলি এ মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে চাননি। এ নিয়ে তিনি একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছেন মর্মে ওসি জানান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে মর্মেও ওসি জানান।

৩৫০ মিটার রাস্তার পাকাকরন অনুষ্ঠানের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ টু সরইবাড়ী রোড টু বনগাঁও টু রাসটিলা উত্তর বালিগাঁও রাস্তা ২৬ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে ৩৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মো.আব্দুস শহীদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জ উপজেলার বাস্তবায়নে গেল বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কমলগঞ্জ সদর ইউপি পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আওয়ামীলীগ নেতা সুরাব মিয়া, আশিদ আলী, বদরুল আলম জেনার প্রমুখ।
এর আগে আব্দুস শহীদ এমপি বালিগাঁও গ্রামে মণিপুরি মহিলাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া মনোযোগ সহকারে শুনেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রাণীশংকৈল থানা পুলিশের মাইক দিয়ে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে চলমান করোনা প্রতিরোধে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের চলমান এ কার্যক্রমের অংশ হিসাবে ১১ জুন শুক্রবার দুপুরে ওসি এস এস জাহিদ ইকবালের নির্দেশে পুলিশের গাড়ি নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইক দিয়ে প্রচারাভিযান চালানো হয়। এবং মাস্ক বিহীন পথচারিদের মাস্ক পরিধান করা হয়।
এ সময় এস আই হাফিজউদ্দিনসহ থানা পুলিশের বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন পুলিশ সুপার স্যারের নির্দেশে করোনা প্রতিরোধে পৌরসভাসহ উপজেলার প্রায় সকল স্থানে এ অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং জনস্বার্থে এ কার্যক্রম চলবে।

২০৪১ সালে দেশ উন্নত দেশের তালিকায় থাকবেঃ বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালে এসডিজি অর্জন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করা। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার পিছনে পড়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১০জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ৪ জন জনপ্রতিনিধির মধ্যে লভ্যাংশের ৪১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকার চেক বিতরণ উপলক্ষে সিলেট বন বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী সিলেট বিভাগীয় বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।
বড়লেখা উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের যৌথ উপস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা (নীরা), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম (সুন্দর), সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।

নতুন রূপ পাচ্ছে চিলমারী নদীবন্দর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ চিলমারী নদীবন্দর পুনঃচালুকরণ ঘোষণার দীর্ঘ পাঁচ বছর পর নদীবন্দরে অবকাঠামো সুবিধাদি নির্মাণের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চিলমারীবাসী।

গেল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়।

২৩৫ কোটি ৫৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার রমনা এলাকায় ২ দশমিক ৫ একর জায়গায় জুড়ে নির্মাণ করা হবে যাত্রীবাহী পোর্ট ও জোড়গাছ পুরাতন বাজার এলাকায় ৭ দশমিক ৫ একর জায়গায় জুড়ে নির্মাণ করা হবে পণ্যবাহী পোর্ট।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী এলাকায় বছরে পরিবাহিত প্রায় ৩ দশমিক ২৫ লাখ যাত্রী ও ১ দশমিক ৫ লাখ টন মালামালের সুষ্ঠু ও নিরাপদ উঠা-নামা নিশ্চিত হবে। পাশাপাশি নৌ-বাণিজ্য ও অতিক্রমন প্রটোকলের আওতায় ভারতের আসাম এবং নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনে অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রকল্পটির বাস্তবায়নকাল চলতি বছরের জানুয়ারি হতে ২০২৩ জুন পর্যন্ত ধরা হয়েছে। এ সময়ে ৩৩ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের মাধ্যমে নিরাপদ নৌ চলাচল চ্যানেল তৈরি, ২ হাজার ৪৮০ বর্গমিটার আরসিসি জেটি তৈরি, ৩৭৯ দশমিক ৮ বর্গমিটার স্টিল জেটি তৈরি করা হবে। এ ছাড়া ৭৮৫ মিটার তীর রক্ষা, এক হাজার ৩০৪ বর্গমিটার গুদাম, ৫টি পল্টুন, বন্দর ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণ করবে বিআইডব্লিউটিএ।

নদীবন্দর এলাকার আমিনুল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা দেন তা পালন করেন চিলমারী নদীবন্দর পুনঃচালুকরণ একনেক সভায় পাশ করায় এখানকার মানুষ চাকরি করে বউ ছেলে মেয়ে নিয়ে বেঁচে পরে থাকতে পারবে। চিলমারী প্রেস ক্লাবে সভাপতি নজরুল ইসলাম সাবু জানান,প্রাচীন এই চিলমারীকে নদী বন্দরকে পুনরায় চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই আমরা চাই নদীবন্দরের কাজ তারাতারি যেন সমপ্ন করা হয়। এতে করে চিলমারীর উন্নয়ন ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর চিলমারীকে নদী বন্দর হিসাবে ঘোষণা করেন এবং অন্যান্য নদী ও সমুদ্র বন্দরের সাথে একে সংযোগ করার বিষয়ে জোর দেন। সে অনুসারে ২০১৬ সালের ৮ ডিসেম্বর এ সংক্রান্ত বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়।

 

শ্রীমঙ্গলে কাঠালের জিপে বিলুপ্ত সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অল্পের জন্য রক্ষা পাওয়া খুবি বিলুপ্ত প্রায় সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার করা হয়।
গেল বৃহস্পতিবার (১০ই জুন) সকাল ১১.৩০ ঘটিকায় শ্রীমঙ্গলে নতুন বাজারের একজন কাঠাল ব্যবসায়ী হঠাৎ সাপ দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিয়ে বলেন যে, কাঠালের জিপে একটি সাপ আছে কাঠালের জীপে।  জীপ গাড়ীতে থাকা মানুষটি অল্পের জন্য রক্ষা পেয়ে যায়।তবে  খুবি বিলুপ্ত সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার করে সাপটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
মুঠোফোনে যোগাযোগ করলে সজল দেব জানান, এই সাপটি প্রায় বিলুপ্ত এবং সাপটি খুব বিষাক্ত। বন বিভাগ এর সাথে যোগাযোগ করে সাপটি অবমুক্ত করে দেওয়া হবে।

হরিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গেল ১০ই জুন সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে একযোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ৫০টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে হরিপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. এ কে এম কামরুজ্জামান সেলিম। এছাড়াও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব, অধ্যক্ষ সৈয়দুর রহমান, জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন ইসলামি ফাউন্ডেশনের বিভিন্ন চাকুরীজীবি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ রকম বিরল মহৎ কাজের জন্য হরিপুরবাসি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।