২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেন ডিবি পুলিশের এসআই মোঃ মাসুক

তিমির বনিক, মৌলভীবাজার সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় টিম রোজ মঙ্গলবার (৮জুন) বিকেল ৪ঘটিকায় টিমের চৌকস অফিসার এসআই মোঃ মাসুক জেলার শ্রীমঙ্গল থানাধীন অভিযান পরিচালনা করে গোপন তথ্য মোতাবেক টিপড়া ছড়া চা-বাগানের বাংলাটিলা চৌমুহনার ৫৫ ব্যাটালিয়ান বর্ডার গার্ড, হরিনছড়া বিওপি সাইনবোর্ডের সামনে থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি চৈতন্য মুন্ডা(৪৮), আটককৃত ব্যাক্তি থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জানা যায় হরিনছড়ার মাংরা বস্তির পবন মুন্ডার ছেলে চৈতন্য মুন্ডা।

তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাদী হয়ে এসআই মোঃ মাসুক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সকল রকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর সত্যতায়, শ্রীমঙ্গল থানার পুলিশের অসি(তদন্ত) হুমায়ুন কবির জানায় আসামী চৈতন্য মুন্ডার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সকাল রোজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্যঃ মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান চলমান থাকবে।

হলিউড সিরিজে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান

বিনোদন ডেস্ক /S.H:

 

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান তার সুদর্শন ব্যক্তিত্ব ও নিপুণ অভিনয়ের জন্য বিখ্যাত। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ-ভারতের মত দেশেও রয়েছে পাকিস্তানি এই অভিনেতার ভক্ত। ফাওয়াদ কাজ করেছেন একাধিক বলিউড সিনেমাতেও। এবার সুদর্শন এই অভিনেতা পাড়ি জমাছেন হলিউডে।

ফাওয়াদ খান তার ক্যারিয়ার শুরু করেন পাকিস্তানি সিরিজ দিয়ে। তবে মানুষের নজরে আসে “হামসফর” ও “দাস্তান”- এর মত টিভি সিরিয়াল দিয়ে। এর পরপরই ডাক পায় বলিউডে সোনম কাপুরের বিপরীতে অভিনয়ের। এরপর আরও দু’টি বলিউড সিনেমায় অভিনয়ের সু্যোগ পায় ফাওয়াদ। এবার ডাক আসে হলিউড থেকে। হলিউডের নামকরা প্রযোজনা সংস্থা ডিজনি প্লাসের টিভি ধারাবাহিক “মিজ মার্ভেল”-এ অভিনয়ের ডাক আসে ফাওয়াদের জন্য। এই বিষয়ে টুইটও করেন বিবিসি এশিয়ান জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ। যদি মার্ভেল সংস্থা এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তবে ফাওয়াদের হলিউড অভিষেকের খবরে খুশি ফাওয়াদ ভক্তরা। অন্যদিকে “মিজ মার্ভেল” কমিকসের প্রথম মুসলিম সুপারহিরো “কমলা খান” চরিত্রে অভিনয় করছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ইমাম ভেলানি।

প্যারাগুয়কে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা প্রমান ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক /S.H:

 

বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে প্যারাগুয়েরে ২-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছে নেইমারের ব্রাজিল। ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ব্রাজিল। ছয়টি ম্যাচেই দারুণ খেলে বিশ্বকাপে নিজেদের যোগ্যতার প্রমাণ করে পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।

প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক  খেলা দিয়ে ম্যাচ শুরু করে ব্রাজিল। ম্যাচের চার মিনিটের মাথায় প্রথম গোল দিয়ে প্যারাগুয়েরে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে দেয় নাইমারের দল। দলের হয়ে প্রথম গোলটি করে নেইমার নিজেই। গ্যাব্রিয়েল জেসুসের দেওয়া ক্রসে বলটি দারুণ ভাবে রিসিভ করে পিএসজি তারকা নেইমার। প্রায় ৮ মিটার দূর থেকে গোলটি প্যারাগুয়ের জালে পাঠাতে বিন্দু মাত্র ভুল করেনি নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে দেশের জন্য এখন পর্যন্ত ৬৬ টি গোল করেছে ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ পায় ব্রাজিল। অফসাইডে হওয়া রিচার্লিসনের করা গোলটি বাতিল করে রেফারি। ম্যাচে সমতা ফিরাতে মরিয়া হয়ে ছিল প্যারাগুয়ে। ওমর আলদেরেতের করা অসাধারণ শটটি অবিশ্বাস্য ভাবে ধরে ফেলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক এদেরসন। বিরতির পর আক্রমণ চালিয়ে যায় দু’দলই। শেষের দিকে নেইমারের দেওয়া বলে গোল করে আরেক ব্রাজিলিয়ান তারকা লুকাস। প্যারাগুয়ের বিপক্ষে দেশের বাইরে ১৯৮৫ সালের পর এই প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেসির আর্জেন্টিনা।

হটাৎ ক্রাশ করেছে বিশ্বের বড় বড় নিউজ ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বড় বড় বেশ কয়েকটি নিউজ ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না আজ মঙ্গলবার থেকে। ফিনান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস, দ্য ভার্জ এবং ব্লুমবার্গ নিউজ আজ ক্রাশ করে। বিশ্বের কোথাও থেকে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সিএনএন এবং ফ্রান্সের লে মন্ডে ওয়েবসাইটে প্রবেশ করতেও সমস্যা হচ্ছে। গ্রিনিচ মান সময় ১০টার দিকে এসব ওয়েবসাইটে ঢুকলে “৫০৩” এরর বার্তা দেখাচ্ছে। খবর আল জাজিরার।

আল জাজিরা জানিয়েছে, তাদের নিজেদের ওয়েবসাইটেও ঢুকতে সমস্যা হচ্ছে আজ।

এছাড়া খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটেও ‍ঢুকতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যামাজনের মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া রেডডিট, পিন্টারেস্ট, টুইচ, পেপাল এবং শপিইফও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ সমস্যার মুখে পড়েছে। ব্রিটেনের অন্যান্য বেশ কিছু নিউজ ওয়েবসাইট লোডিংয়ে সমস্যা হচ্ছে। তবে কি কারণে এসব ওয়েবসাইটে সমস্যা হচ্ছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এর কারন খুজে বের করার চেষ্টা চলছে।

সুত্রঃ কুরিয়ার মেইল। 

রায়পু‌রে মামলা তু‌লে নেওয়ার জন্য বাদী‌কে হুমকী

জ‌হির হো‌সেন, লক্ষীপুরঃ লক্ষীপুর জেলার  রায়পু‌রে ৮ম শ্রেনীতে পড়ুয়া এক ছেলেকে নির্যাতন করায় মামলার বাদীপক্ষকে মামলা তুলে নেয়ার জন্য এবং মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাদীপক্ষ। গতকাল  সোমবার (০৭ জুন) স্থানীয় রায়পুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সন্ধ্যা ৬ঃ৩০ টায় এই সংবাদ সম্মেলন করা হয়।
ঘটনার বিবরণে বাদীপক্ষ জানায়, গত ১ লা জুন রোজ মঙ্গলবার বিকালে ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রকে যৌন নির্যাতন করে। ঐদিন আসরের নামাজের পর ছেলেটি পুকুর পাড়ে ছিল। স্থানীয় ইউছুপ (৪২) শায়েস্তানগর নিবাসী ১০ নং ইউনিয়ন ২নং ওয়ার্ডের খান বাড়ি কৌশলে ছেলেটি কে ডেকে নিয়ে মাদ্রাসার ভিতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে।
পরে ছেলেটির উচ্চশব্দে পাশের লোকজনে জানাজানি হলে ইউছুপ কে সাধারন জনতা উত্তম মধ্যম প্রদান করে। এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা হয়। এখন ইউছুপ এবং তার বোনেরা মিলে বাদীপক্ষ কে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। আর মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি প্রদান করে। বাদীপক্ষ আতংকে আতংকিত।
রায়পুর পৌর ১ নং ওয়ার্ড নিবাসী বাদী আব্দুল লতিফ বলেন, “তারা সর্বদা আমাদেরকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে,আমরা অসহায়,আপনারা আমাদের সহযোগিতা করেন, নইলে আমাদের বড় ক্ষতি করে ফেলবে”।

ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে নববধুর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে খুশি খাতুন (১৮) নামের এক নববধু বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামে এ দূঘর্টনা ঘটে।
নিহত নববধু বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও একই ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের মাসুদ রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুজন- দুজনকে ভালবেসে দুই পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে দেড় মাস আগে বিয়ে হয় খুশি ও মাসুদের। বিয়ের পর থেকে ভাল ভাবেই চলছিল তাদের সংসার জীবন। তবে খুশি খাতুন একটু জেদী ও অভিমানী প্রকুতির ছিল। খুশির বাবা  কীটনাশক ও সার ব্যবসায়ী।  বাবার দোকানে  রোববার হালখাতা শুরু হয়। হালখাতা উপলক্ষ্যে মেয়ে জামাইকে দাওয়াত করেন আব্দুস সাত্তার। দাওয়াত খেতে রোববার সকালে স্বামী মাসুদ রানার সঙ্গে বাবার বাড়ীতে আসেন খুশি। মেয়ে জামাই শ্বশুরের দোকানের  হালখাতায় সব ধরণের সহযোগীতা করেন। পরে মাসুদ রানা শ্বশুরবাড়ী থেকে রাতেই নিজ বাড়ীতে চলে আসেন।
পরে সোমবার সকালে স্ত্রী খুশিকে আনার জন্য আবারও শ্বশুরবাড়ীতে যান মাসুদ রানা। দুপুরের খাওয়া শেষে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ীতে আসার কথা মাসুদ রানার। কিন্তু হঠাৎ শ্বশুরবাড়ী যাবেনা বলে জানান খুশি। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বাবা- মা মেয়েকে জামাইয়ের সাথে যাওয়ার কথা বললেও কোন ক্রমে স্বামীর সঙ্গে যেতে রাজি হননি খুশি। এনিয়ে বাদানুবাদের কিছুক্ষণ পর সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন খুশি। পরে গোঙ্গানীর শব্দ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইন্ডিয়ান আইডল বিতর্কে মুখ খুললেন উপস্থাপিকা মিনি

বিনোদন ডেস্ক /S.H:

 

রিয়েলিটি শো নিয়ে বিতর্কের ঘটনা পুরোনো। সে বিতর্কের খাতায় নাম লিখায় ভারতের জনপ্রিয় শো ইন্ডিয়ান আইডল। প্রতিযোগিদের প্রশংসা করার জন্য বিচারকদের আগে থেকে বলে দেওয়া হয় বলে অভিযোগ উঠে এই রিয়েলিটি শো-এর বিরুদ্ধে। ফলে অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন উঠে। এবার সে প্রসঙ্গে মুখ খুলেন ইন্ডিয়ান আইডলের এক সময়কার জনপ্রিয় উপস্থাপিকা মিনি মাথুর।

ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্ক শুরু হয় কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডের পর থেকেই। অভিযোগটি করেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। গুনি বাবার গাওয়া গান প্রতিযোগীদের মুখে খুব বেশি ভালো লাগেনি অমিত কুমারের। তারপরও চ্যানেলের চাপে প্রশংসা করতে হয় তাকে। এপিসোড শেষে অমিত নিজেই এই বিষয়ে মুখ খুলেন। ফলে নেট পাড়ায় উঠে ইন্ডিয়ান আইডল নিয়ে  সমালোচনা। তবে ইন্ডিয়ান আইডলের পক্ষে কথা বলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। তিনি জানান, “সেলেবদের আনা হয় প্রতিযোগীদের উৎসাহ বাড়ানোর জন্য। সেক্ষেত্রে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকে, যে একটু প্রশংসা করে দিবেন।” সোনু নিগমের মতে এইটি খুবই সহজ বিষয়। এইবার মিনি মাথুর সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক সাক্ষাৎ-এ ইন্ডিয়ান আইডলের বিতর্ক নিয়ে কথা বলেন। মিনি কেনো ইন্ডিয়ান আইডলের সঞ্চালনে ফিরলেন না ভক্তদের এমন প্রশ্নে উত্তর দিতে বাধ্য হন মিনি। স্পষ্ট কিছু না বলেও ইন্ডিয়ান আইডলের ব্যবহার নিয়ে মন্তব্য করেন মিনি।
এর আগেও নেহা কক্করের ইন্ডিয়ান আইডলে প্রতি এপিসোডে কান্নার ঘটনায় এই রিয়েলিটি শো নিয়ে উঠে সমালোচনা।

নওগাঁয় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬ জন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৩ জন মৃত্যু বরন করেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে মান্দা উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন রয়েছে।

সিভিল সাজর্ন অফিসের কন্ট্রোল রুম সূত্রে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ২৪ ঘন্টায় এই মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে। এই ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ সময় মোট জেলায় ৪৭৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৭২ ব্যক্তির এ্যান্টিজেন এবং ২ ব্যক্তির পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৫৪০ জন-এ।

আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৮ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়মতপুর উপজেলায় ৭ জন এবং সাপাহার উপজেলায় ৪ জন।

এ সময় জেলায় নতুন করে মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৩০ জনকে এবং কোয়েরনটাইন থেকে ছাড়পত্র য়ো হয়েছে ৩৩ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৯ জন। আইসোলেশনে আছেন ২০ জন এবং হাসাপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন।

এদিকে নওগাঁয় মঙ্গলবার ৬ষ্ঠ দিনেও যথারীতি নওগাঁ পৌরসভা এবং নিয়ামপুর উপজেলায় বিশেষ লকডাউন কঠোরভাবে পরিলক্ষিত হচ্ছে। জেলা সদর থেকে আন্তঃজেলা এবং আন্তঃউপজেলার সকল রুটে আজও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন সড়কে রিক্সা ভ্যান মোটর সাইকেল ইত্যাদি যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্র শাসন সর্বাত্মক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

 

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাড়িয়েছে। নিহত ৬৩ জনের মধ্যে ৫১ জনের পরিচয় পাওয়া গেল ১২ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ।

ডনের প্রতিবেদন থেকে জানা গেছে,  মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়, এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে। স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের এক মুখপাত্র। ট্রেন দুটিতে ১২০০ জনের মতো যাত্রী ছিল।

ঘোটকির ডেপুটি কমিশনার (ডিসি) উসমান আব্দুল্লাহ জানান, এ ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও আরও ১০০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্টে পড়া বগিগুলো থেকে লোকজনকে এখনো উদ্ধারে বেগ পেতে হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে আর ছয় থেকে আটটি বগি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। এখনো আটকা পড়ে থাকা লোকজনকে বের করে আনা উদ্ধারকারী কর্মকর্তাদের জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

এ দুর্ঘটনায়  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন এবং “রেলওয়ের নিরাপত্তা ফল্ট লাইনের” তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ১৯৯০ সালে দক্ষিণ পাকিস্তানে একটি  যাত্রীবাহী ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ২১০ জন নিহত হয় যা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয় ছিলো।

সুত্রঃ ডন নিউজ, হিন্দুস্তান টাইমস। 

অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ, মানা হচ্ছে না ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা

সদরুল কাদির শাওন, সাতক্ষীরাঃ মানুষের সবচেয়ে জরুরি খাদ্য উপাদান হল পানি। পানির অপর নাম জীবন। আর সেই পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই পানি মানব দেহের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা হয়তো অনেকেরই জানা নেই।

সাতক্ষীরায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে পানির প্লান্ট। যার অধিকাংশ‌ই বিএসটিআই এর অনুমোদন বহির্ভূত। গতকাল ৭ জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপর প্রতিবেদন করার একপর্যায়ে নজরে আসে কপোতাক্ষ নামের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
বিস্তারিত জানতে চাইলে প্লান্টের মালিক কিছু জানাতে পারেননি। শুধু তাই নয়, তার প্লান্টের কর্মচারীরা হ্যান্ড গ্লাভস্ ও মাক্সবিহীন কাজ করছে। তিনি জানেন না, TDS কি? তার প্লান্টের ভিতর ময়লা আবর্জনায় ভর্তি। যেখান পানি ভরছে সেখানে ধুলায় ভরা। জার নীল (ফুডগ্রেড নয়) রঙের। নেই পরিবেশ ও ভোক্তা অধিদপ্তরের ছাড়পত্র। এমতাবস্থায় তাদের উৎপাদিত পানি কতটা নিরাপদ?
সাতক্ষীরায় ৭৫ এর বেশী পানির প্লান্ট রয়েছে। তাদের মধ্যে হাতে গোনা কয়েকটির বিএসটিআই অনুমোদন রয়েছে। বাকীদের আবেদন জমা দেয়া আছে। কিন্তু কপোতাক্ষ প্লান্টের বৈধ কোন কাগজ নেই।
এ বিষয়ে সাতক্ষীরা পানি ব্যবসায়ী মিলিক সমিতির সাধারণ সম্পাদক তোফিকুজ্জামান লিটু বলেন, সাতক্ষীরা জেলার বিশুদ্ধ সংকটকে সামনে রেখে আমরা যারা মাঝারি পানির প্লান্ট মান নিয়ন্ত্রণের মধ্যে থেকে পানি সরবরাহ করে আসছি। আমরা মানব সেবায় নিয়োজিত আছি। ছোট জেলা হিসেবে নোনা ও আয়রন জনিত পানির কারণে মানুষ অসুস্থ হচ্ছে। বিএসটিআই এর আওতা ভুক্ত করার লক্ষ্যে আইনকানুন শীথিল করে শর্তসাপেক্ষে প্রশাসনিকভাবে আমাদের সহযোগিতা করে একটা ভালো পরিবেশে যাওয়ার চেষ্টা করছি ঠিক সেই মুহূর্তে আমাদের সমিতি সাথে আলোচনা ছাড়াই যত্রতত্র ভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মান নিয়ন্ত্রণ ছাড়াই কিছু অসাধু ব্যক্তি বিশুদ্ধ পানি সরবরাহের নামে জনগণকে ভয়ংকর বিপদের মুখে ধাবিত করছে বিষয়টি দূঃখজনক। আমি এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি।
সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম মহোদয় কে বিষয়টি অবহিত করলে তিনি অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে প্রতিবেদক কে জানান।
এছাড়া,  বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে খাদ্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ বিষয়ক প্রবিধানমালা চূড়ান্তকরণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
গেল রোববার (৬ জুন) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ স্বল্প এবং দীর্ঘমেয়াদে জনগণ, অর্থনীতি তথা গোটা পৃথিবীর জন্য সুফল বয়ে আনে।’