ফুলবাড়ীতে ৬ জুয়ারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার নওদাবশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওদাবশ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সবুজ সরকার (৪৮), একই গ্রামের রজব আলীর ছেলে নুরুজ্জামান (৪২), মৃত জহুরুল হকের ছেলে আজম আলী (৪৮), আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুরু মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে ।

নওগাঁয় চব্বিশ ঘন্টায় নতুন করে ১১৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১১৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই চব্বিশ ঘন্টায় ভ্রাম্যমান নমুনা পরিক্ষা কেন্দ্র সমূহে মোট এ্যন্টিজেন  ১১১০ জন এবং পিসিআর ল্যাবে ৮৪ ব্যক্তির নমুনা পরিক্ষা করা হয়।

এদের মধ্যে এ্যন্টিজেন ১১৯ এবং পিসিআর ল্যাবে ৩৫ জনসহ মোট আক্রান্ত শনাক্ত হয় ১৩০ ব্যক্তির শরীরে। এদের মধ্যে ১১ জন অন্য জেলার বাসিন্দা। নওগাঁ জেলায় আক্রান্ত ব্যক্তির স়ংখ্যা ১১৯ জন । জেলায় শনাক্তের হার ৯ দশমিক ৯৭ শতাংশ।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, রানীনগর উপজেলার ৬ জন, আত্রাই উপজেলার ৫ জন, মহাদেবপুর উপজেলার ১৪ জন, মান্দা উপজেলার ১২ জন, বদলগাছি উপজেলার ৩ জন, পত্নীতলা উপজেলার ১৩ জন, ধামইরহাট উপজেলার ৪ জন, নিয়ামতপুর উপজেলার ১২ জন, সাপাহার উপজেলার ৭ জন এবং পোরশা উপজেলার ৮ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির স়ংখ্যা হলো ২৫০৪ জন।  এ সময় সুস্থ্য হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২০৬২ জন। জেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৪৪২ জন।  এ সময় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১১৪ জনকে।

 

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এবং প্রকল্পের কৌশলগত অংশীদার ও বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড মুসলিম লীগ এর সহযোগিতায়, লোকাল পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং, ভাসানচর এ বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং শরণার্থী শিবিরের আশেপাশে ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ৮০ হাজার দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝেখাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণের এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তম্মধ্যে উখিয়া কুতুপালং ও ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা পরিবার রয়েছে চল্লিশ হাজার, যা থেকে দুই লাখ রোহিঙ্গা শরণার্থী উপকৃত হবে। প্রকল্পের অংশ হিসেবে গতকাল ৬ জুন ২০২১ ইং অংশ হিসাবে উখিয়া কুতুপালং ১০ নং ক্যাম্পে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের দুই হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সম্মানিত অতিথি ছিলেন কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সিনিয়র অফিসার ড. তাহা বিন ওমর আল খতীব, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সাঈদ আল গামেদী।
এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক খাদ্য প্যাকেট বিতরণ কার্যক্রমটি তত্বাবধান করছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক তত্তাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন নেতৃত্বে এসআই মোঃ আল আমিন,এসআই মোঃ রাকিবুল হাছান, এসআই মোঃ মুখলেছুর রহমানসহ ১টি টিম গঠনের সহায়তায় গোপন তথ্য ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া গত (৬জুন) রাত পৌঁন ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউপি অন্তর্গত কুঞ্জবন এলাকায় নিজ বসত বাড়ি হতে আইয়ুব আলী(৩২) কে আটক করে।
আটককৃত আইয়ুব আলীর তথ্য অনুযায়ী তাহার নিজ ঘরে থাকা ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১,২০,৬০০ টাকা।আসামী আইয়ুব আলীকে আজ (৭জুন) রোজ সোমবার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ আব্দুস ছালিক জানান, আসামীকে আইননুসারে মাদকদ্রব্য আইনে মামলায় বিজ্ঞ আদালতে প্রেরনের সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষ এবং এমন অভিযান বিগত দিনগুলিতে চলছিলো,আগামীতে ও চলমান থাকবে বলে নিশ্চিত করেন।

রৌমারীতে আড়াই মাসেও গ্রেফতার হয়নি গৃহবধূ ধর্ষণ মামলার আসামি!

সাকিব আল হাসান, রৌমারী( কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে আড়াই মাসেও গ্রেফতার হয়নি ধর্ষণ মামলার আসামি আব্দুল বাছেদ। এদিকে গত আড়াই মাস যাবত পার্শ্ববর্তী গ্রামের  বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাইটকামারী গ্রামের আবু তাহেরের ছেলে কাপড় ব্যবসায়ী বাছেদ মিয়া গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দু’জনের এই প্রেমের সম্পর্কের কথা অনেকে জানতেন। নির্যাতিতা ওই গৃহবধূর সঙ্গে  প্রথম বিয়ে হয় বাইটকামারী গ্রামের মিজান মিয়ার ছেলে বাচ্চু মিয়ার সঙ্গে। সেখানে সংসার চলাকালীন বাইটকামারী বাজারে জামা কাপড় কেনাকাটা করা হয় বাছেদের দোকানে। সেই সুবাদে হঠাৎ একদিন বিকেলে সুযোগ বুঝে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে আচমকা জাপটে ধরে বাছেদ। এ সময় আমার ভাশুর বাড়িতে এলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সে। তাকে দ্রুত সটকে পড়তে দেখে আমাকে সন্দেহ করেন তিনি। এই সূত্র ধরে আমাকে তালাক দেয় আমার স্বামী।
এর কিছুদিন পর আমার দ্বিতীয় বিয়ে হয় রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে আজগর আলীর সঙ্গে। আজগর আলী ঢাকায় গার্মেন্টে চাকরি করার কারণে বেশির ভাগ সময় আমাকে বাবার বাড়িতে থাকতে হতো। এ অবস্থায় বাছেদ আবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আমি তার অসৎ উদ্দেশ্য বুঝতে না পেরে তার ফাঁদে পা দিই। তার পরার্মশ অনুযায়ী প্রথমে আমি আমার স্বামীকে তালাক দিই। পরে সে আমাকে এলাকার বিভিন্ন বাড়িতে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং মোবাইলে আপত্তিকর ছবি ওঠায়। পরে আমি বিয়ের করার জন্য চাপ দিলে আমার কাছ থেকে দামি মোবাইল সেটসহ এক লাখ ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিভিন্ন সময় আমার গহনা বিক্রি করে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও এক লাখ ২৫ হাজার টাকা বাছেদকে দিই। এরপরও বাছেদ আমাকে বিয়ে না করে বিভিন্ন টালবাহানা শুরু করে।
এব্যাপারে রৌমারী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তবে সে পলাতক রয়েছে। আশা করছি খুব তারাতারি তাকে গ্রেফতার করতে পারবো।

আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত

স্পোর্টস ডেস্ক /S.H:

 

বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

যদিও বাংলাদেশের চেয়ে অনেকাংশে এগিয়ে ভারত দল। পয়েন্ট টেবিলের বাংলাদেশের চেয়ে ভারত অবস্থান অনেকটায় ভালো। তবে আজকের খেলায় হেড টু হেড লড়াই হবে বলে ধারনা অনেকেরই। কারণ বাংলাদেশ তার আগের খেলায় আফগানিস্তানের মত শক্ত দলের সাথে ড্র করে। আত্মবিশ্বাসটা আসেছে সেখান থেকেই। শুধু তাই নয়, ভারতের সাথে শেষ তিন ম্যাচেও ড্র করেছিল বাংলাদেশ দল ৷ তবে ২০০৯ সালের পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় দেখেনি বাংলাদেশ দল। তাই নিজেদের সবটুকু দিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোচ জেমি ডের জানান, “আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিচ্ছি।” এর আগে বাংলাদেশ বনাম ভারত খেলাগুলো হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনার কারণে “ই” গ্রুপের সবগুলো খেলা সরিয়ে নেওয়া হয় কাতারে। পাঁচ দলের মধ্যে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত এবং ২ পয়েন্ট নিয়ে তলিকার শেষ স্থানে বাংলাদেশ। তবে আজকের ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয় পর্বের পরের ধাপে যেতে হলে বাংলাদেশকে হারাতে হবে ভারতের। আজ শেষ দেখার জন্য মরিয়া দুই দেশের ফুটবল ভক্তরা।

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাঁচদিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ৬ থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

এ উপলক্ষে গতকাল রোরবার ৬ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, স্যাটেলমেন্ট অফিসার আফসার আলী,  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

এছাড়াও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

কুষ্টিয়ায় কুখ্যাত শাহিন গ্যাংদের গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে ফেসবুকে নারীসহ বিভিন্ন মানুষের চরিত্র হনন কারি ও সাংবাদিকদের কটূক্তিকারী কুষ্টিয়ার কুখ্যাত জুয়েল আহমেদ শাহীন সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে কুষ্টিয়া এন এস রোড কুষ্টিয়া মডেল থানার সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এৱ সভাপতি আলহাজ্ব কবি রাশিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কোষাধ্যক্ষ পলাশ মৃধা, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালমান শাহর রাজু, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁদ আলি, রাকিব হাসান, সহ সভাপতি জাহিদুল হক ডন,জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, প্রচার সম্পাদক এইচ এম বেলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-হাসান, কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু,কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ। 

 

বাজেটঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ বাজেট হল অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব দেখানো। কোন খাতে কত খরচ ধরা হবে, কোন কোন খাতে কত রাজস্ব উৎপাদনের লক্ষ্য নির্ধারন করা হবে তার একটি আনুমানিক প্রস্তাবনা। প্রতিটি বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী যে হিসাবটি দেখান তার কতটা কার্যকর হয় জানিনা। যদিও হিসাব দেখার জন্য একটি সংসদীয় কমিটি রয়েছে। নিয়ম অনুযায়ী জাতীয় সংসদে রিপোর্ট দাখিল করারর কথা। ঐ রিপোর্টেই উল্লেখ থাকাবে প্রস্তাবিত বাজেট কতটা কার্যকর হয়েছে। বিগত বছরের হিসাব দেখেই নতুন বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। জিডিপিও নির্নয় করা হবে রিপোর্ট দেখেই। দুর্ভাগ্য হলেও সত্য কোন সরকারের আমলেই এই রিপোর্ট দেখার সুযোগ হয়নি কারও। জি ডি পি নির্নয়ের স্কেলটিও পরিস্কার নয়।

বাংলাদেশে বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়াটি হল এক দল বলবে চমৎকার বাজেট। অন্য দল বলবে মানুষ মারার বাজেট। এবার সেই প্রতিক্রিয়াটিও দেখা যায়নি। বিশাল অঙ্কের বাজেটের খুটিনাটি বুঝবার যোগ্যতা অনেকেরই নেই (আমারত নয়ই)। কিন্তু যারা সমালোচনা করেন শুনে মনে হবে একেক জন বিজ্ঞ অর্থনীতিবীদ। এই কারনেই কর্মটি বিরোধী দলের। অভিজ্ঞ ব্যক্তিরা বাজেটের উপর পর্যালোচনা করবেন। ধরিয়ে দিবেন কোথায় কোন খাতে গুরত্ব দিলে দেশের উন্নয়ন হবে। এটাই রাজনীতির শিষ্ঠাচার। বিরোধী দলের সমালোচনায় মানুষ জানতে পারবে কোথায় কি ভুল হচ্ছে। কিন্তু এবার বাজেট নিয়ে জাতীয় পার্টি কিংবা বি এন পি’র কোন প্রতিক্রিয়া চোখে পরেনি। বাজেটের উপর বক্তৃতায় জাতীয় সংসদে যারা বক্তব্য দিবেন তাদের ভাষারও কোন পরিবর্তন হবে আশা করিনা। দেশের উৎপাদন এবং রাজস্ব খাতের বিশদ আলোচনা করার যোগ্যতাও খুব বেশী সাংসদের নেই। সঠিক খাতটি চিহ্নিত করন এবং সেই খাতে ভর্তুকি হলেও বরাদ্ধ নিশ্চিত করন জরুরী।

বিগত তিন মেয়াদে বি এন পি পিছিয়ে থেকেছে। সভা সমিতিতে বক্তৃতা করে শুধু সরকারের সমালোচনাই করেছে। বাস্তবধর্মী কোন আন্দোলনও গড়ে তুলতে পারেনি। দেশে উন্নয়ন হয়েছে আশাতীতভাবে। বিদ্যুৎ আর কৃষি খাতে কৃতত্ব দেখিয়েছে সরকার। এখন নদী খনন আর মিঠা পানি সংরক্ষন নিশ্চিত করা গেলে রাজস্ব উৎপাদনের নতুন খাত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পদ্মা সেতু যেমন দেশের অবস্থান বদলে দিয়েছে। নদী সংস্করন করা গেলে অর্থনৈতিক উন্নতিও সংযোগ হবে। মৎস শিল্পে বাংলাদেশ এখন পৃথিবীর দ্বিতীয় রপ্তানীকারক দেশ। নদী এবং মিঠা পানি সংরক্ষন করা গেলে মৎস শিল্পেও ব্যপক সারা জাগাবে বাংলাদেশে। কৃষি খাতে সরকারের গুরত্ব দেওয়ায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ন। নদী খননের ব্যয় বেশী। নদীও একটি দুটি নয়। পলি মাটির কারনে নদী ভরাট হয়ে যায়। তাই খনন প্রক্রিয়া অব্যহত রাখতে হবে।

সঙ্গত কারনেই বাজেটে অর্থ বরাদ্ধ থাকা আবশ্যক। দ্বিতীয় বৃহত্তম খাতটি হল শিক্ষা। ৫০ বছরেও শিক্ষা খাতে বরাদ্ধ খুব একটা বাড়েনি। শিক্ষিত জনবল রপ্তানীতেও দেশের অর্থনৈতিক অবস্থান বদলে দিতে পারে। কারগরি শিক্ষায় গুরত্ব দিয়ে স্বল্প শিক্ষিত জনগোষ্ঠিকে প্রস্তুত করা গেলে দেশ পাল্টে যাবে। এই খাতে ভর্তুকি দিলেও সুফল আনবে এক মেয়াদেই। ডিজিটাল প্রকল্পের অধীনে আই টি সেক্টরকে দ্রুত কার্যকর করা গেলে বাংলাদেশ হবে দক্ষিনপুর্ব এশিয়ার অন্যতম জনশক্তির দেশ। বাজেট বক্তৃতা আর সুনিদৃষ্ট প্রস্তাবনা অভিন্ন নয়। নেতৃত্বের কাছে এমনটাই আশা করে জনগন। 

 

আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহ পালন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ভমি সেবা সপ্তাহ পালন করা হয়। গতকাল রোববার (৬ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সফল ভাবে সম্পন্ন করার জন্য এবং উপজেলার সকল মানুষের নিকট ভূমি সেবা আরো সহজতর করার জন্য রোববার (৬ জুন)দুপুরে উপজেলা ভূমি অফিস হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

এ সময় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের জানান, উক্ত সময় সেবা গ্রহিতাদের তাৎক্ষণিক ভাবে বিভিন্ন ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরামশ, নির্দেশনা প্রদান সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হবে।তিনি আরো বলেন, সন্মানিত সেবা গ্রহিতাদের এসব বিষয়ে অবগত করার জন্যই আজকের এই প্রেস ব্রিফিং এর আয়োজন।

এসময় নওগাঁ জেলার ও আত্রাই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মোস্তফা,উপজেলা ভূমি অফিসের নাজির সুমন কুমার হাজরা,উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মোঃ রুবেল হোসেন,মনিয়ারী ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তা আশরাফুল ইসলাম, ভোঁপাড়া-পাঁচুপর ইউনিয়ন ভূমি উপসহকারী জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রেস ব্রিফিং পূর্বে গনসচেতনতা লক্ষে করোনা ভাইরাসের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত একটি র‌্যালী বের হয়।উক্ত র‌্যালীতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।