ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঁজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্যকাশিপুর জায়গীরটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হোসেন আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের লিকেজ থেকে কাপড় শুকানোর জিআই তারে বিদ্যুৎ সংযোগ হওয়ার বিষয়টি জানা ছিলনা হোসেন আলীর। বিকালে গোসল সেরে আঙ্গিনায় টাঙ্গানো জিআই তারে ভেঁজা কাপড় শুকাতে দেন তিনি। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রায়পু‌রে প্র‌াণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে  উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতায় প্রা‌ণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল শ‌নিবার (০৫ জুন) সকাল ১১ টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপ‌জেলা চেয়ারম্যান মামুনুর র‌শিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকা‌রিয়া ফিতা কে‌টে প্রদর্শনী অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন। এরপর বি‌ভিন্ন স্টল প‌রিদর্শন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তিথিগন।
প্রাণিসম্পদ প্রদর্শনী  অনুষ্ঠা‌নে ৩০ টি স্ট‌লে উন্নত জা‌তের গরু, ম‌হিষ, ছাগল, টা‌র্কি মোরগ, কবুতর ও পা‌খি প্রদ‌র্শিত হয়। দর্শনার্থী‌দের নজর ছিল ক‌য়ে‌কটি স্ট‌লের গরুর দি‌কে। যার ম‌ধ্যে উ‌ল্লেখ্য ছিল রায়পুর পৌর ১ নং ওয়া‌র্ডের খামা‌রি মাইদুল ইসলাম মাদু’র শাহীওয়াল জা‌তের গরু‌টি যার বর্তমান ওজন ৮০০ কে‌জি গরু‌টির বয়স তিন বৎসর ব‌লে প্র‌তি‌বেদক‌কে জানান। এবছর কোরবানী‌তে বি‌ক্রি কর‌বেন এবং ভা‌লো দা‌মে বি‌ক্রি কর‌তে পার‌বেন ব‌লে আশা প্রকাশ ক‌রেন।
৯নং স্ট‌লে ফ্রি‌জিয়ান যা‌তের ষাঁড়‌টির মা‌লিক খামা‌রি  মোঃ আক্তার হো‌সেন ব‌লেন তার ষাঁড়‌টির বয়স ২ বৎসর বর্তমানে ওজন ৮০০ কে‌জি। ষাঁড়‌টির খাবার খরচ প্র‌তি‌দিন ৫০০ টাকা।
 খামা‌রি নাজিম উ‌দ্দিন জানান তার খা‌মা‌রে বর্তমা‌নে ক‌য়েক‌টি গা‌ভি র‌য়ে‌ছে এর প্র‌তি‌টি গাভী দি‌নে ২৫ থে‌কে ৩০ কে‌জি দুধ দেয়। খামা‌রিরা জানান রায়পুর প্রা‌ণিসম্পদ বিভা‌গের তত্তাবধা‌নে তা‌দের সা‌র্বিক সহ‌যোগীতায় তারা উন্নত জা‌তের গরু পালন ক‌রে লাভবান হ‌চ্ছেন।
অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার স্বরীন চৌধুরী,  চেয়ারম্যান মামুনুর রুশিদ, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকা‌রিয়া সহ অন্যান্য বক্তাগন। এ সময় বক্তাগন ব‌লেন পশু খামা‌রি‌দের সা‌র্বিক সহ‌যোগীতা সবসময় করা হ‌বে তা‌দের কল্যা‌নে সবসময়  সব ধর‌নের সহ‌যোগীতা পা‌বেন।

কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে এই প্রদর্শনী হয়। এতে দেশি বিদেশি নানা প্রকার ৩০টি প্রাণির স্টল দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৫ জুন) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। পরে উপস্থিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল (মিলন), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা: হেদায়েত আলী।

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনী সেরাদের মাঝে বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দগন।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : গেল শুক্রবার (৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও আফের আলীর ছেলে আলফাজ (৩২)।

স্থানীয় এবং ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ মোটরসাইকেল নিয়ে কুসুম্বা এলাকায় এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হয় তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে
এসে মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত সুবিধাদি গ্রহণের লক্ষে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসে ৫ জুন শনিবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামি ৬-১০ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা।
এ সময় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, অফিস সহকারি সোয়েব আলি ও অফিস কর্মচারিরা উপস্থিত ছিলেন।  প্রেস ব্রিফিংকালে সহকারি কমিশনার(ভূমি)  অনলাইনে জনির খাজনা খারিজ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

ফুলবাড়ীতে নারীসহ দুই মাদক চোরাকারবারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে। গেল শুক্রবার সকাল ৭টার দিকে বালারহাট-ফুলবাড়ী সড়কের হাসপাতাল মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি অটোবাইকে তল্লাশী চালিয়ে হাজরা খাতুন (৩৫)এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।

এর কিছুক্ষন পরে একই জায়গায় রাশেদুল ইসলাম (৩৭) এর মোটর সাইকেলের সিটের নিচ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে ওই দুই মাদক কারবারীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

আটককৃত হাজরা খাতুন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের জরু মন্ডলের স্ত্রী এবং রাশেদুল ইসলাম একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার জানান, আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গলে ২৩ জাতের চায়ের প্রদর্শন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা: চায়ের রাজধানী বা চায়ের দেশ নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে প্রথম ‘জাতীয় চা দিবস’। এ সময় দেশে আবিষ্কৃত ২৩ জাত চায়ের , চা ফ্লেভারের বিস্কুট, সাবান ও মাস্ক প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত চা দিবসের প্রতিপাদ্য হলো- ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’।
গতকাল সকালে শ্রীমঙ্গলের বিটিআরআই চা গবেষণা কেন্দ্রে চা বোর্ডের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যোগাযোগ মাধ্যমে যোগ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক চা বিজ্ঞানী ড. মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট রেঞ্জের চেয়ারম্যান গোলাম মো. শিবলী, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মো. শহিদুল হক।
চা সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে আজ চায়ের প্রায় পৌনে ২শ’ বছরের ইতিহাস।এ পর্যন্ত দেশে ২১টি উচ্চফলনশীল জাতের ক্লোন অবমুক্ত করা হয়েছে।

ওয়ার্ডবয় দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সিজারের সময় ওয়ার্ডবয় দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়ার অভিযোগে প্রসূতির মৃত্যুর কারণে পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে তদন্ত করা হয়েছে। গত বুধবার (০২ জুন) দুপুর ১২ টা হতে আড়াই ঘন্টা ব্যপি ক্লিনিকটিতে তদন্ত করে তিন সদস্যের একটি দল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর দলের সভাপতি। দুই সদস্য হলেন, নীলফামারী জেনারেল হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. ওবায়দা নাজনীন মুক্তা, চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।

তদন্ত দলের সভাপতি ডা. রায়হান বারী জানান, গত শনিবার (২৯ মে) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তপন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তদন্ত করে। সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটি আমরা বুধবার দুপুরে তদন্ত করলাম। তদন্তের ফলাফল সিভিল সার্জনের কাছে জমা দেওয়া হবে। সেখান থেকেই ফলাফল প্রকাশ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে সন্ধ্যায় ডোমার পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পৌরসভা এলাকার মিলন ইসলামের স্ত্রী লিপি আক্তারকে (২০) সিজারের সময় ওয়ার্ডবয় জিয়া ইসলামের বিরুদ্ধে অ্যানাস্থেসিয়া দেওয়ার অভিযোগ উঠে। এতে সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরনে অপারেশন কক্ষেই লিপির মৃত্যুর অভিযোগ উঠে। সিজারটি করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. ফারজানা আফরিন। ডা. ফারজানা আফরিনের বিরুদ্ধে নিজ কর্মস্থলে না থেকে পদ্মা ক্লিনিকেই বেশী সময় কাটানোর অভিযোগ রয়েছে। পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এর আগেও অপচিকিৎসায় মৃত্যুর অভিযোগ রয়েছে।

বিচারঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ মুনিয়া নামের একজন তরুনী গুলশানে নিজ বাসায় আত্নহত্যা করেছে। এই আত্নহত্যার মোটিভ বেড় করতে গিয়ে একটি অডিও উদ্ধার করেছে পুলিশ। শোস্যাল মিডিয়াতে অডিওটি প্রচারও হয়েছে। সেই অডিওতে উঠে এসেছে বসুন্ধরা গ্রুপের এম ডি আনভির সোবহানের নাম। সি সি ক্যমেরার ফুটেজে আনভিরকে ঐ বাড়ীতে ঢুকতে দেখা গেছে। বাড়ীটি আনভির এবং মুনিয়া স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়া নিয়েছিল। এসব বিষয় গনমাধ্যমেই ছাপা হয়েছে। মুনিয়ার আত্নহত্যাকে স্বাভাবিক মনে করেনি পুলিশ। আলামত জব্দ করে আনভিরকেই সন্দেহ করেছে এবং তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারী করেছে। মামলার তদন্তের স্বার্থে এমন সন্দেহভাজন আসামীকে গ্রেপ্তার করে জিঙ্গাসাবাদ করার কথা। তা না করে এখন বাদীকেই হেনস্থ করা হচ্ছে। সংবাদ ছড়িয়েছে আনভির দেশ ছেড়ে পালিয়ে গেছে। এমন খবর পত্রিকাতেও এসেছে। কিন্তু আনভির দেশেই আছে। আনভিরকে না খুজে এখন মামলার বাদিকে (মুনিয়ার বোন) চরিত্র হরনের চেষ্টা চলছে। মুনিয়ার আত্নহত্যায় বোনের যোগসূত্রটি বোধগম্য নয়। তথ্য আড়াল করে এখন মামলার প্রচারনাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিনিময় ছাড়া এমনটি হয়েছে মনে হয়না। “ওদের টাকা আছে” ওরা সব পারে। নিয়মটি হল মামলার প্রয়োজনে সন্দেহের আসামীকে গ্রেপ্তার করে জিঙ্গাসাবাদ করা হবে। মামলার মোটিভ উদ্ধার করা হবে। আনভির নির্দোষ হলে পুলিশের সামনে এসে কথা বলতে ভয় কেন? ঘনিষ্ঠ বান্ধবীর জীবন চলে গেছে, লোক দেখানো হলেওত আনভির শোকাহত হওয়ার কথা ছিল। আনভিরের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। সন্ধান পেলেই পুলিশ আনভিরকে গ্রেপ্তার করার কথা। কিন্তু গত বুধবার ঢাকার একটি ক্রিড়াচক্রের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছে আনভির। সাংবাদিকদের সামনে বসে নানা প্রশ্নের জবাব দিয়েছে। কোন সাংবাদিক আনভিরকে মুনিয়ার ব্যপারে কোন প্রশ্নই করেনি। তাহলে শুধু পুলিশের দোষ দিব কেন? একজন সন্দেহভাজন আসামী শুধু টকার জোরে সব নিয়ম নীতি কিনে নিতে পারলে দেশের বিচার ব্যবস্থাটির কি হবে? সাংবাদিকদের উপর সত্য প্রচারের ভরসাটিও উঠে যাবে। মুনিয়ারা অর্থের দাপটে রক্ষিতা হবে। মরেও বিচার পাবেনা। প্রতিদিন কতজন মুনিয়ার সতিত্ব লুন্ঠন হয় জানতে চাই। ধর্মের নামেও রিসর্টে অবোলা নারী ধর্ষিতা হয় – দেখার কেউ নেই।

মোক কাইও এ্যাখান হুইল চেয়ার দিবেন বাহে ?

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মোক (আমাকে) কাইও (কেউ) এ্যাখান (একটা) হুইল চেয়ার দিবেন বাহে ? বাশলি (প্যারালাইসিস) হয়া (হয়ে) দুই বছর থাকি (থেকে) বিছনাত (বিছানায়) পড়ি (পড়ে)। ঘর-বাহির হবার পাং না (পাই না)। যেটে (যেখানে) বসে থোয় (রাখে) স্যাটে (সেখানে) সারাদিন বসি (বসে) থাকোং (থাকি)। এ্যাখান (একটা) হুইল চেয়ার হইলে (হলে) বাকি কয়টা দিন ঘর-বাহির হয়া (হয়ে) আলো-বাতাস খাবার পানুং (পেলাম) হয়। কান্না জড়িত কন্ঠে এ কথাগুলো বললেন, প্যারালাইসিস রোগে আক্রান্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা কদমতলা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে কাশেম আলী (৭৫)।

গত দুই বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তার দুটি পা অচল হয়ে যায়। সেই থেকে বিছানায় পড়ে আছেন। পরিবারের
সদস্যরা ধরাধরি করে বাইরে রেব করে চেয়ারে বসায়ে দিলে সেখানেই সারাদিন কাটে তার। তাই চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের আকুতি তার। কাশেম আলীর ছেলে চা বিক্রেতা তাজুল ইসলাম জানান, রাস্তার মোড়ে চা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোন রকমে আট সদস্যের পরিবারের খরচ চলে। তার উপর বাবার চিকিৎসা ও ঔষধপত্র। হুইল চেয়ার কেনার সামর্থ আমাদের নাই। তাই সমাজের কোন দানশীল বিত্তবান, মহৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার বাবাকে একটি হুইল চেয়ার দান করতো তাহলে চিরকৃতজ্ঞ থাকতাম।