কুবির স্থগিত হওয়া পরীক্ষা শুরু ১৩ জুন

মানছুর আলম, কুবি প্রতিনিধি : করোনায় ভাইরাসের প্রভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্থগিত পরীক্ষা শুরু হবে আগামী ১৩ জুন। গত বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, স্থাস্থ্যবিধি মেনে আগামী ১৩ জুন থেকে স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো। রুটিন পরীক্ষা দিয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু করা হবে। সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করলেও ২৩ ফেব্রুয়ারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজনীতিঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ বাংলাদেশে রাজনীতির দুঃসময় চলছে। বিরোধী দল নেই। সরকারী দলেও এখন প্রকৃত কর্মীরা নেই। ভিন্ন দলের কর্মীরা ঢুকে পরেছে কৌশলে। যারা এক সময় আওয়ামী লীগের বিরোধীতা করেছে তারাই এখন ক্ষমতাবান। নেতারাও এলাকায় অনুপুস্থিত। দলের মধ্যেই ফুসে উঠছে বিদ্রোহ। এমন চিত্র দলের জন্য সুখকর নয়। সকল নেতৃত্ব প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে পরেছে। যে কোন বিষয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কার্যকর হয়না। মন্ত্রীরা যেন চাকুরী করছেন। অথচ এটাই ছিল দল গোছানোর মোক্ষম সময়। যারা দলের গুরত্বপুর্ন পদে রয়েছেন তারা দলের মধ্যে কতৃত্ব বজায় রাখতে উপদল গঠন করছেন। নির্বাচন এলে পছন্দের প্রার্থীকে নমিনেশন পাইয়ে দিতে তৎপর হন। যে কারনে মাননীয় প্রধানমন্ত্রীও এখন ক্ষুদ্ধ। নেতাদের বদলে আমলা নির্ভরতা বেড়েছে সরকার পরিচালনায়। এবং আমলারা কখনোই জন স্বার্থ নিয়ে ভাবেনা। পদ্মা সেতু চালু হলে দেশে পরিবর্তন আসবে কিন্তু কৃতত্বটি দলের পক্ষে যাবেনা।

দেশে এখন একটি কথাই বলাবলি হচ্ছে ” শেখ হাসিনা ছাড়া কেউ সৎ না”। বি এন পি দল হিসাবে প্রায় বিলুপ্ত। তাদের কোন রাজনৈতিক কার্যক্রম নেই। সংসদে যে কয়জন প্রতিনিধি রয়েছে তারা দলের হয়ে বক্তব্য দেয়। এছাড়া ফখরুরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে বিভিন্ন সভাতে হাজির হন। তারা জিয়া স্বাধীনতার ঘোষক এই বিতর্কেই আটকে রয়েছে। জামাত এবং মৌলবাদীদের সঙ্গে জোট বেধে সরকার পতনের ষরযন্ত্র করছে গোপনে। জনগনের সঙ্গে জনগনকে নিয়ে এবং জনগনের জন্য রাজনীতি করছেনা। বি এন পি নেতাদের বক্তব্য বিবৃতি শুনে দলের কর্মীরাও এখন বিরক্ত। ইতিমধ্যে অনেক কর্মী দল ছেড়েছে। হেফাজত ই ইসলামির নেতাদের দুস্কর্ম আর অপরাধ ধরা পরার পর এখন মৌলবাদীরাও চুপ হয়ে গেছে। এমনিতেই করোনা সংক্রমনের কারনে কোন সভা সমিতি করা যাচ্ছেনা। লক ডাউন আর নিষেধাজ্ঞার পর দেখা সাক্ষাত নেই। টেলিভিশনের প্রচারনাও কেউ দেখেনা। এখন শোস্যাল মিডিয়াতেই সব কিছুর বিনিময় হয়- রাজনীতিও। সুযোগ পেয়ে ইচ্ছা মত নিজের মতামত প্রকাশ করে সকলে। এই মতামতকে গন্য করেই রাজনীতি করেন নেতারা। তৃতীয় পক্ষ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। এখন তারাও বয়সের ভারে আবোলতাবোল বলেন। জনগন শোনেওনা। দল হিসাবে আওয়ামী লীগই স্বক্রিয়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি সংস্কারের দাবী রাখে। ভবিষ্যত রাজনীতি নির্ভর করবে বর্তমান নেতৃত্বের উপর। যোগ্য আর ত্যগী নেতা-কর্মী বেছে নিতে ভুল করলে মাশুল গুনতে হবে আওয়ামী লীগকেও। বিপদ এলে সুবিধাবাদিদের এই সুন্দর চেহারাটিও আর দেখা যাবেনা। সবিনয়ে নেতৃত্বকে অনুরোধ জানাব দলকে সংগঠিত করার। যেসব আসনে জনপ্রতিনিধির মৃত্যু হয়েছে সেই সব আসনে প্রতিযোগিতায় নেমেছে অর্ধশত করে প্রার্থী। এদের মধ্যে সদ্য যোগ দেওয়া অন্য দলের নেতারাও রয়েছে। আওয়ামী লীগ জনগনের দল। দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সয়ে যারা দলকে ক্ষমতায় এনেছে তাদের মূল্যায়ন করা জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী প্রায়সই কথাটি বলেন কিন্তু কার্যকর হচ্ছেনা। দলের ভবিষ্যত নেতৃত্বও চিহ্নিত করা প্রয়োজন।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ৯

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় গেল বৃহস্পতিবার ৩ জুন থ্রি হুইলার (পাগলু) ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। আহতদের মধ্যে ১জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার দিন বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লীবিদ্যুৎ এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রফিকুল ইসলাম (৪৫) তিনি বগুড়া জেলার সাপগ্রাম কুইশাপাড়া এলাকার প্রয়াত রইছউদ্দীনের ছেলে। নিহত অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি, তবে তার আনুমানিক বয়স ৪০ বছর।

প্রত্যক্ষদর্শীর বরাতে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে শহরের দিকে আসছিল থ্রি হুইলার গাড়িটি। পথে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমন গাড়ির সাথে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় যার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় থ্রি হুইলারের ১০জন যাত্রীকে উদ্ধার করে এবং তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর হাসপাতালে রফিকুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, আহত ৯ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী রোগীদের চিকিৎসা চলছে।

দেশ নিয়ে ভাবেন যারা

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশ: দেশ নিয়ে ভাবেন অনেকেই। প্রবাসিদের মধ্যে এই প্রবনতা আরও বেশী। দেশে কিছু হলেই বিদেশে বাঙালীরা ব্যতিব্যস্ত হয়ে পরে। কারন তারা দেশকে ভালবাসে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে বহুরকম আলোচনাই শুনেছি। এক পক্ষ দাবী করে দেশ ধ্বংস হয়ে গেছে। আবার অন্যরা দাবী করে দেশ উন্নত হয়েছে। বিদেশী পর্যবেক্ষকরা বলে বাংলাদেশ বদলে গেছে। যে সব দেশ বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ করত। তলাবিহীন ঝুড়ি বলে তাচ্ছিল্য করত। তারাও এখন বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করে বলে ” বাংলাদেশ উন্নয়নের মডেল”। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। এই উন্নয়ন চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।

অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এখন অনেক দেশের চেয়ে ভাল অবস্থানে। করোনায় বিশ্ব অর্থনীতি যখন বিধ্বস্থ্য তখন বাংলাদেশের অর্থনীতি স্থিতিশিল রয়েছে। উৎপাদন, রপ্তানী এবং রাজস্ব দেশের অবস্থান ধরে রেখেছে। ফসল উৎপাদন হয়েছে রেকর্ড পরিমান। খাদ্য ঘটিতি নেই দেশে। ১১ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিগত চল্লিশ বছরে হয়নি। এরপরেও কিছু মানুষের অভিযোগের শেষ নেই। তাদের চোখে দেশে কোন উন্নয়নই হয়নি। শুধু বিরোধিতার জন্য সত্যকে অস্বিকার করা অমার্জিনীয় অপরাধ। অসত্য ভাষনকে সম্বল করে প্রবাসে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। তাদের বক্তব্য শুনে মনে হয় যেন তারা কালই সরকার দখল করে ফেলবে। সরকারের বিরুদ্ধে হলে অপরাধকেও তারা সমর্থন দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে। তাদের উত্তেজনা দেখে মনে হয় তারাই দেশের ত্রানকর্ত্তা। কিন্তু রাজনীতির শর্ত হল জনগনের হয়ে জনগনের স্বার্থে জনগনের সঙ্গে রাজনীতি করতে হবে। বিদেশে গিয়ে নিরাপদ আশ্রয়ে বসে রাজনীতি করলে তা রাজনীতি হয়না। দেশে এসে একই কথা বলে দেখুন। জনগনই জবাব দিবে। করোনা নিয়ে বিদ্রুপ করেছে নেতারা। কি বলেছে তা গনমাধ্যমেই প্রচার হয়েছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক বেশী সফলভাবে করোনা মোকাবেলা করেছে।

এখন বিশ্ব বিবেচনাতে এবং আন্তর্জাতিক রিপোর্টেও বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করা হচ্ছে। প্রতিবেশী ভারত এখনো বিপর্যস্থ। সেই তুলনায় বাংলাদেশ সহনীয় অবস্থায় রয়েছে। এর জন্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেছে সকলে। যারাই রাজনীতি করেন আর পক্ষে বিপক্ষে বক্তব্য দেন দেশের মানুষ এখন আর কাউকেই বিশ্বাস করেনা। ভিন্ন মতের হলেও শেখ হাসিনাকেই নেতা মনে করে। ভরসাও করে। অন্য কেউ ক্ষমতায় এলে দেশের এই অবস্থানটি আর থেকবেনা। কারন শেখ হাসিনাই সৎ।

স্মার্ট মোবাইল ফোন কিনে না দেয়ায় নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রানা মিয়া (১৪)। সে ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে  এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রানা মিয়া কিছুদিন ধরে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার জন্য আবদার করে আসছিল। কিন্তু দরিদ্র বাবা-মা ছেলের দাবী পুরণে ব্যর্থ হন। এতে অভিমান করে রানা মিয়া রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নেত্রকোণা টু ঈশ্বরগঞ্জ সড়কের পাশে আতংকে মনু মিয়ার পরিবার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা ঈশ্বরগঞ্জ সড়কের কাইলাটী ঝিনজিনিয়া ব্রিজের পাশে ৪ শতক জমির উপর বাড়ি সেখানে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে মনু মিয়া ও তার পরিবার।

গত ১৯/২০ অর্থ বছরের নেত্রকোণা টু ঈশ্বরগঞ্জ পর্যন্ত রাস্তা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মনু মিয়ার ভূমি অধিগ্রহনের নামে ৪ শতক জমি নিয়ে যায় রেজবী কনশাকসন। এর মধ্যে জেলা প্রশাসন ও সড়ক জনপথ অফিসের সার্ভেয়ারগণ সরেজমিনে গিয়ে ধাপে ধাপে পরিমাপ করে জমির মালিকদেরকে জানিয়েছেন আপনাদের জমি অধিগ্রহন করা হয়েছে। আপনাদের পাওনা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। রাস্তার কাজ ঠিকই বহাল রয়েছে কিন্ত অসহায় দরিদ্র মনু মিয়ার দিকে কেউ সু-নজর দেয় নি। তার বাড়ি উপর দিয়ে রাস্তা হয়েছে অথচ এখন পর্যন্ত সে কোন টাকা পেল না। সেই ভূমি অধিগ্রহনের টাকা চাইতে গেলে দেই দিব দিচ্ছি বলে সময় পার করছে ঠিকাদার।

এই বাইপাস সড়কে শুধু এই সমস্যাই নয় আরো অনেক সমস্যা রয়েছে রাস্তার উপর ঘর বাড়ি রেখে দায় সারা করছে ঠিকাদার ।

নেত্রকোনা জেলা সড়ক ও জনপথ অফিস সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ২৮ কি.মি.৫০০ মিটার রাস্তা টাকার হিসাব হবে জমি অধিগ্রহনের টাকা দেওয়ার পর। সরেজমিনে গিয়ে দেখা যায় মনু মিয়ার বাড়ির ৪ শতক জমির মধ্যে দুই শতক রাস্তায় নিয়ে গেছে বাকি জমির উপর তার বাড়ি । বাড়ি থেকে রাস্তার উচ্চতা হল প্রায় ৩০ ফুট । রাস্তার পাশ থেকে মাটি ধসে পরলে বাড়িটি ধ্বংস হয়ে যেতে পারে যে কোন সময়। এমনকি পরিবারের সবাই মরেও যেতে পারে। এই ঝুকি পূর্ন অবস্থায় মনু মিয়ার তিন মেয়ে ও তার স্ত্রী সহ পরিবারের ৫ সদস্য নিয়ে আতংকের মধ্যে বসবাস করছে। এতে করে যে কোন সময় পরিবারটির প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মনু মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি একজন গরীব মানুষ একটি চায়ের স্টল দিয়ে কোন মতে তিন মেয়েকে নিয়ে দিন রাত পার করছি । এই রাস্তাটি আমার সব আশা ভরসা শেষ করে দিয়েছে। আমি এখন তিন মেয়েকে নিয়ে কোথায় যাব। ঠিকাদারের কাছে টাকা চাইতে গেলে হুমকি দমকিস্বরুপ আচরণ করছে। সরকারের কাছে আমার আকুল আবেদন আমাকে এই স্থান থেকে যেন মুক্তি দেওয়া হয়।

এলাকাবাসী জানান এত ঝুকির মধ্যে এই পরিবারটি কি ভাবে বসবাস করছে এটা ভাবনার বিষয় । কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী এই পরিবারটিকে এখান থেকে উদ্ধার করে অন্যত্র যেন সরিয়ে নেওয়া হয়।

নেত্রকোণা সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী সওজ, মোঃ হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জমি অধিগ্রহনের টাকার ব্যাপারে বলেন, এটা হল জেলা প্রশাসনের কাজ আমরা কিছু বলতে পারব না।

হালচাল

আজিজুর রহমান প্রিন্স ঢাকা, বাংলাদেশ: করোনার অযুহাতে দেশে এখন সবকিছুই বন্ধ। কোন কিছুই বন্ধ নয় কিন্তু এড়িয়ে যায় কাজের কথা হলে। ক্ষতিগ্রস্থ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে। মধ্যবিত্তরা ভাল নেই। ভাল আছে সরকারী কর্মচারী আর আমলারা। ভাল আছে ভিখারী আর রিক্সা চালকরা। ঘুষের ব্যবসাটি বন্ধ হয়নি। ভাল আছে ঘুষখোররাও। এখন করোনার কারনে ঘুষের ব্যবসা ভাল যাচ্ছে। স্কুল কলেজ বন্ধ। ভার্চুয়াল ক্লাশ চলে সবখানে। শিশুদের স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ্য হচ্ছে বেশী। গ্রাম অঞ্চলে আরও বেশী। লেখাপড়া ছাড়াই ছেলেমেয়েরা বেড়ে উঠছে। শিক্ষার এই শুন্যতা পুরন হবেনা। সংক্রমন এখন তুলনামুলকভাবে কম, মৃত্যুও কম হচ্ছে। সুস্থ্য হচ্ছে অনেকেই। দেশে ট্রাফিক জ্যম কমেনি বেপরোয়া হয়েছে। ঢাকার রাস্তায় বাসের তান্ডবে সব নিয়মই অচল। এ দেশে ট্রাফিক নিয়ন্ত্রন করে পুলিশ হাত তুলে। পুলিশের নির্দেশ থোরাই কেয়ার করে চালকরা। লক ডাউনে বাস সার্ভিস বন্ধ ছিল। তখন কিছুটা নিয়ন্ত্রনে ছিল, এখন আবার পুর্বাবস্থায় ফিরে এসেছে। প্রচন্ড গরমে মানুষ অস্থির হয়ে গেছে। ঘুর্নিঝর ইয়েসের পুর্বাভাস দিলেও ঢাকায় কোন আছর পরেনি। বিদ্যুৎ এখন লোড শেডিং হয়না। মাঝে মাঝে গেলেও বেশীক্ষন স্থায়ী হয়না। বাজারে মাছ সব্জী প্রচুর। মুল্যও নাগালের বাইরে নয়। দেশীয় ফল সয়লাব হয়ে গেছে রাস্তার মোড়ে মোড়ে। আমের মৌসুম এখন। আম কাঠাল উঠেছে বাজারে। বাম্পার ফলন হয়েছিল তরমুছের। কিন্তু রমজানে মানূষ তরমুছ কিনেছে কে জি হিসাবে। মূল্য ছিল অতিরিক্ত। রোজার শেষ দিকে সরকার কে জি হিসাবে তরমুছ বিক্রি নিষিদ্ধ করলে পিছ হিসাবেই বিক্রি হয়েছে বেশী। কিন্তু মুল্য কমেনি। ঢাকার বাজারে এখন খাটি গরুর দুধ পাওয়া যায়। বেশ কয়েকটি এগ্রো ফার্ম সরাসরি গরুর দুধ বিক্রি করে ( খাটি) এবং মুল্যও বেশী নয় ( ৯০) টাকা কেজি। হাস মুরগীর আমদানী প্রচুর। ফার্মের মুরগীর সাথে অন্যান্য জাতের মুরগীও সহজ মুল্যে পাওয়া যায়। ইদানিং ঘরে বসেই বাজার করা যায়। ঠেলা গাড়ীতে করে মাছ, সাক সব্জী ফলমুল ফেরি করে বিক্রি করে। গরুর মাংশ ৬০০ টাকা কেজি। এবার ধানের ফলন হয়েছে ভাল। বাজারে চালের দামও খুব একটা বাড়েনি। অনান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভাল আছে। অর্থনীতিতেও খুব বড় রকমের চাপ আসেনি এখনো। উৎপাদন আর রপ্তানীর হিসাব সরকার জানে। লক ডাউনের কারনে ঈদের বাজার ভাল যায়নি ব্যবসায়ীদের। কিন্তু ঈদে আনন্দে কমতি ছিলনা। স্বাস্থ্যবিধি অমান্যকরে পায়ে হেটেও বাড়ী গেছে। বরাবরের মত এবারও রাস্তায় দুর্ঘটনা ঘটেছে।

দেশে কোন রাজনীতি নেই। রাজনৈতিক কর্মীদের কোন কর্ম নেই। নেতাদেরও কোন কার্যক্রম চোখে পরেনা। দেশে এখন একজনই নেতা- শেখ হাসিনা। জনগনও বলে শেখ হাসিনা ছাড়া সব চোর। জনগনের এমন ভাবনা কেন হল জানিনা তবে নেতারা এখন জনবিচ্ছিন্ন। কোন বিরোধী দলও নেই। বি এন পি নেতাদের কয়েকজন আছেন তারা শুধু সমালোচনাই করেন। সরকারের কোন কিছুই তাদের পছন্দ নয়। হেফাজত ই ইসলামের সব অপকর্ম ধরা পরে গেছে। এখন তারা শ্রিঘরে। জামাত নিরব। তাদের কর্মকান্ড কেউ জানেনা। বি এন পি’ও এখন জামাতের প্রেস্ক্রিপশন আর অর্থে কথা কয়। তৃতীয় ধারার প্রবক্তারা হুঙ্কার দেন মাঝে মাঝে। সরকার পতনের হুশিয়ারিও দেন। বক্তৃতা শেষে নিজেরাই লুকিয়ে যান নিরাপদ আস্তানায়। রাজনীতি এখন ভার্চুয়াল হয়েগেছে। মাঠের রাজনীতি নেই। আন্দোলন করার শক্তি নেই কারও। আশ্রয় পেলে বি এন পি নেতারাও সরকারী দলে আসতে চায়। আর সরকারী দলে দখলদারী চলছে অথর্ব বিত্তবানদের। ভরসা একটাই- শেখ হাসিনা।

টাইগার স্রেফ ও দিশা পাটানির বিরুদ্ধে মুম্বাই পুলিশের এফআইআর

বিনোদন ডেস্ক/S.H:

গত মঙ্গলবার বলিউডের অভিনেতা টাইগার স্রেফ ও তার প্রেমিকা অভিনেত্রী দিশা পাটানি বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুম্বাই পুলিশ। লোকডাউনের বিধি- নিষিদ্ধ অমান্য করে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতে থাকে এই দুই তারকা।

ভারতে চলছে করোনা মহামারি। দেশটি তিন থেকে চার হাজার মৃত্যু দেখছে প্রতিদিন। মৃত্যুর হার কমাতে দেশটি কঠোর লকডাউন বিধি জারি করে। কিন্তু সব কিছুই যেন তুচ্ছ বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের কাছে। বলিউড তারকা দিশা ও তার প্রেমিক টাইগারের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানায়, টাইগার ও দিশা জিম থেকে বের হয়ে অযথা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরতে থাকে। লকডাউন বিধি অমান্য করায় তাদের গাড়ি আটকানো হয়। সে সময় দিশা চালকের পাশের সিটে বসেছিলেন এবং টাইগার ছিলেন পিছনের সিটে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান পুলিশ। যদিও সকল কাগজপত্র থাকার কারণে ও জামিন যোগ্য ধারা হওয়া তাদেরকে গ্রেফতার করা হয়নি। ১৫ জুন পর্যন্ত মুম্বাইয়ে লকডাউন দিয়েছে দেশটির সরকার। অত্যাবশকীয় কাজ ছাড়া ঘর থেকে বের হবার উপর নিষিদ্ধ আইন জারি করেছে ভারত সরকার।

“শেরনি” সিনেমা দিয়ে বিদ্যার বাজিমাত

বিনোদন ডেস্ক/S.H:

মুক্তি পেল বিদ্যা বালনের নতুন সিনেমা শেরনির ট্রেলার। কথা মত ২ জুন মুক্তি পেল বিদ্যা  অভিনীত শেরনি সিনেমার ট্রেলর। আর তাতেই বাজিমাত বিদ্যার। প্রশংসা ভাসছেন বিদ্যা ও শেরনি সিনেমার পুরো টিম।

সিনেমায় বিদ্যাকে দেখা যাবে নিজের নাম “বিদ্যা” চরিত্রেই। একটি গ্রামে হঠাৎ বেড়ে যায় বাগিনীর উপদ্রব। ফরেস্ট অফিসার হিসেবে সমস্যা সমাধানের ভার পড়ে বিদ্যার উপর। কিন্তু নারী হওয়া, তার সাথের লোক থেকে শুরু করে গ্রামবাসী কেউই ভরসা করতে পারেনা বিদ্যার উপর। তার সাথে দেখা দেয় নতুন নতুন সমস্যা। সমাধানের মাধ্যমেই সিনেমার গল্প এগিয়ে যেতে থাকে। ট্রেলরে প্রকাশ পায় বিদ্যা বালনের দুর্দান্ত অভিনয়। বিদ্যার অভিনয় যে কত শক্তিশালী ও স্পষ্ট তা আবার প্রমাণ করলেন গুনি এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা জানিয়েছেন অপেক্ষায় রয়েছে তারা শেরনি সিনেমার জন্য। আবার অনেকে লিখেছেন, “এ ছবি দেখলে আবার মনে বিশ্বাস জন্মায় ভারত অস্কারের মঞ্চে উজ্জ্বল হতে পারে।”

বিদ্যা তার এক সাক্ষাৎকারে বলেন, “প্রথমবার চিত্রনাট্য পড়েই ভীষণ ভালো লাগে। এই দুনিয়াটা ফ্যাসিনেটিং। আমি যে জগতে বাস করি তার থেকে সম্পূর্ণ আলাদা। শুধু মাত্র পশু -মানুষের সম্পর্ক নয়, এই সিনেমাতে এক্সপ্লোর করা হয় মানুষের বিভিন্ন সম্পর্কে স্তর। সিনেমাটিতে কাজ করতে পেরে আমি খুব খুশি।” সিনেমায় আরও অভিনয় করেন শরদ সাক্সেনা, যিনি রয়েছে শ্যুটারের ভূমিকায়। একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নীরজ কবি। ১৮ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

অভিষেকের দিনেই ইতিহাস গড়লো নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে

বিনোদন ডেস্ক /S.H:

গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ। আর প্রথম দিনেই ইতিহাস গড়লো নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। গতকাল টেস্টে টম লাথামের সঙ্গে ওপেনিং নেমে অভিষেক করেন ডেভন কনওয়ে। অভিষেকের দিনেই বাজিমাত করেন ডেভন। ২৪০ বলে ১৩৬ রান করে ২৫ বছর পুরনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙ্গে দেন ডেভন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টম লাথামের সাথে ওপেনিংয়ে নামেন অভিষেককারী ডেভন। ওপেনিং জুটিতে ৫৮ রান আসার পর আরেক অভিষেকারী বলার রবিনসনের বলে আউট হন লাথাম। এরপর ডেভন জুটি বাঁধেন অধিনায়ক উইলিয়ামসনের সাথে। তবে সঙ্গ টিকেনি বেশি সময় পর্যন্ত। মাত্র ১৩ রান করে মাঠ ছাড়তে হয় নিউজিল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় উইলিয়ামসনকে। তারপরে ব্যাট করতে নামেন নিউজিল্যান্ডের আরেক অভিজ্ঞ খেলোয়াড় রস টেলর। টেলর সাথে জুটি বেঁধে ডেভন দলকে নিয়ে যায় ১০০ রানের গন্ডিতে। কিন্তু ১৪ রানে রবিনসনের দুর্দান্ত বলে আউট হন টেলর। এরপর হেনরি নিকোলসনকে নিয়ে প্রথম দিনে ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেন ডেভন। ডেভন লর্ডসে অভিষেকে শতরান করা ষষ্ঠ ক্রিকেটার। ডেভন ১৯৯৬ সালে সৌরভের অভিষেক করা ১৩১ রানের রেকর্ড ভাঙ্গেদেন গতকাল । ডেভনের ১৩৬ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১৬ বাউন্ডারি। আর ডেভনের সাথে হেনরি ব্যাট করছেন ৪৬ রানের ইনিংস নিয়ে।