পাঠান সিনেমার জন্য ইউরোপে বলিউডের কিং খান

বিনোদন ডেস্ক /S.H:

করোনার কারণে বলিউডের পরিচালক-প্রযোজকরা পাড়ি দিচ্ছেন উইরোপের দিকে। সেই তালিকায় সর্ব প্রথম নাম বলিউড বাদশাহ শাহরুখ খানের। জানা গেছে পাঠান ছবির শুটিং জন্য ইউরোপ যাচ্ছেন কিং খান।

২০১৮ সালে জিরো  সিনেমাতে  ভক্তরা শেষবার দেখেছিল পছন্দের অভিনেতাকে। যদিও বক্স অফিসে তেমন আয় হয়নি সিনেমাটির। দীর্ঘ বিরতির পর আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি পাঠানে দেখা যাওয়ার কথা ছিল শাহরুখ খানের। মহারাষ্ট্রে কোভিড বিধিনিষেধের কারণে সেখানেও দেখা দেয় বিপত্তি। বন্ধ করে দিতে হয় শুটিং। শেষ পর্যন্ত পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন শুটিং হবে ইউরোপে। জানা গেছে শুটিং ফেলা হয়েছে ইউরোপের বিভিন্ন স্থানে। সেখানেই শুটিং হবে সিনেমার বাকি অংশ। পাঠান সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাতে আরও অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। পাঠান ছবির অতিথির চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে। শুধু পাঠান সিনেমা নয় বলিউডের বেশ কিছু ছবির শুটিং হবে ইউরোপে। তার সাথে রয়েছে টেলিভিশন শো। ইন্ডিয়ান আইডলের শুটিংও চলছে ইউরোপে। জানা গেছে জনপ্রিয় কমেডি কাপিল শর্মার শোও বিদেশে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিরোপাশূন্য রিয়ালকে বাঁচাতে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক/S.H:

স্পেনের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লো জিনেদিন জিদান। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক জিদান ও রিয়ালের। জিদানের পর রিয়াল হাল ধরার জন্য আবারও ফিরে আসলেন কার্লো আনচেলত্তি।

জিদানের দায়িত্ব ছাড়ার পর অনেকের নাম উঠে এসেছিল রিয়াল মাদ্রিদের কোচের পদের জন্য। শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন আনচেলত্তি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব পালন করে আনচেলোত্তি। ২০১৪ সালে রিয়াল দশম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তার তত্বাবধানে। তবে বড় কোনো শিরোপা না জিতায় বিদায় নিতে হয় আনচেলত্তিকে। এবার ইংলিশ ক্লাব এভার্টনের দায়িত্ব ছেড়ে তিন বছরের জন্য রিয়ালের সাথে চুক্তি বদ্ধ হন তিনি। ২০১৯ সালের রিয়ালের অবস্থা যখন নড়বড়ে তখন খাদের কিনার থেকে ক্লাবকে বাঁচাতে আবারও ফিরে আসে জিদান৷ তবে বেশি দিন সে দায়িত্ব পালন করল না ফরাসি কিংবদন্তি। ভালোবাসার ক্লাব রিয়াল মাদ্রিদকে ছেড়ে আবার অন্য পথে হাঁটলেন জিদান। মূলত প্রতিশ্রুতি পাওয়ার পরও নিজের পছন্দের খেলোয়াড়দের পায়নি জিদান। এই মৌসুমে শিরোপা শূন্য ছিল রিয়াল। শুধু মাত্র বেনজেমার ওপর ভর দিয়ে চলছিল স্পেনের অন্যতম শক্ত দলটি। তাই রিয়ালের হাল ছাড়তে বাধ্য হয় জিদান। রিয়ালের ইতিহাসে সব চেয়ে সফল কোচ ছিলেন জিনেদিন জিদান।

আর্জেন্টিনায় নয় ব্রাজিলে এইবারের কোপা আমেরিকার আসর

স্পোর্টস ডেস্ক /S.H:

আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়া দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেল অবশেষে সিদ্ধান্ত নিয়েছে এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। গতকাল সোমবার তারা বিষয়টি নিশ্চিত করেছে।

করোনার কারণে কোপা আমেরিকার গত বছরের আসর শুরু হওয়ার কথা ছিল এই বছরে। গত বছরের আসর এই বছরে কলম্বিয়ায় ও আর্জেন্টিনায় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গৃহযুদ্ধের কারণে আয়োজকের তালিকা থেকে বাদ পরে কলম্বিয়া। এরপর সম্পূর্ণ আসর আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত এইখানেও দেখা দেয় বিপত্তি। আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে  যাওয়া আর্জেন্টিনা কোপা আমেরিকা আয়োজনে অনিশ্চয়তা প্রকাশ করে। ফলে কনমেবল শেষ পর্যন্ত প্রস্তাব দেয় ব্রাজিলকে। ব্রাজিলের সম্মতি পেয়ে গতকাল সোমবার কনমেবল বিষয়টি নিশ্চিত করে। মূলত আর্থিক ভাবে দূর্বল হয়ে যাওয়াই তারা মরিয়া হয়ে পড়েছে এইবারের আসর আয়োজনে। ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে এই আসর। তবে করোনার অবস্থা যে খুব বেশি ভালো ব্রাজিলে তা কিন্তু। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক ব্রাজিল ল্যাটিন আমেরিকা প্রথম দেশ। তবে দেশটি নিশ্চিত করেছে সব দিক বিবেচনা করেই তারা এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

ফুলবাড়ীতে উদ্বোধনের অপেক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাসীর বহু দিনের কাঙ্খিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে। ইতিমধ্যে স্টেশন ভবনের নির্মান কাজ শেষে রংকরণ, সাইনবোর্ড টাঙ্গানো সহ ধোয়া
মোছার কাজ শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে এটি উদ্বোধন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে।

কুড়িগ্রাম জেলা গণপূর্ত বিভাগ জানায়, ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার নাওডাঙ্গা পুলের পাড় এলাকায় তেত্রিশ শতক জমির উপর নির্মান করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুই বছরের অধিক সময় ধরে নির্মান কাজ শেষ করে গত সপ্তাহে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকেই উদ্বোধনের জন্য ভবনটি প্রস্তুত করছেন তারা।

স্থানীয় আব্দুল আজিজ, ওবায়দুল হক জানান, ফুলবাড়ীর কোন বাড়ীতে আগুন লাগলে নাগেশ্বরী বা কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের দল আসতে আসতে আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। তাই ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস চালু হলে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ আগুনের ক্ষতিসহ বিভিন্ন দূর্যোগে সহায়তা পাবে।

এ প্রসঙ্গে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিমন মিয়া জানান, হেড অফিস থেকে এখনও কিছু জিনিষপত্র আনার বাকি আছে। তবে আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এ স্টেশনটি চালু হবে।

 

ডোমারের চিলাহাটিতে রাস্তা তো নয় যেন মরণফাঁদ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজে‌লার চিলাহাটির ১নং‌‌ ভোগডাবুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাস্টার পাড়া থেকে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় যাতায়াতের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার ও ইট বিছানোর কাজ না হওয়ায় রাস্তাটি অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। অথচ কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারপাড়া থেকে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রায় ২ কিলোমিটার রাস্তাটির মধ্যে ১কিলোমিটারে  ইট বিছানো হয়। কিন্তু বাকি অংশের এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার ও‌ ইট বিছানোর অভাবে বিভিন্ন স্থানে ছোটবড় গর্তে সৃষ্টি হয়েছে। রাস্তার সাথে পুকুর থাকার কারণে রাস্তা ভেঙ্গে পড়ে যাচ্ছে। আবার সামান্য বৃষ্টিতে কাদাপানি অতিক্রম করে গন্তব্যে স্থানে পৌঁছাতে হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ রাস্তাটি দিয়ে চলাচল করে শত শত ছাত্র-ছাত্রী ও মানুষ জন। একটি মাত্রই পথ এই পথ দিয়ে যেতে হয় কলেজ, স্কুল ,মাদ্রাসা, মেডিকেল , ইত্যাদি জায়গায়। এবং পাশে জামে মসজিদ ,চিলাহাটি বাজার যাতায়াতের একমাত্র পথ। তাছাড়া ও জনবহুল ৯টি গ্রামের সাধারণ মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে যথেষ্ট গুরুত্ব বহন করে এ রাস্তা। রাস্তার উভয় পাশে অন্তত ৬টি পুকুর থাকায় বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে পড়ছে এবং রাস্তা সরু হয়ে গেছে তেমনি রাস্তাটির অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরও রাস্তা দিয়ে প্রতিদিন  পিকআপ ভ্যান,  অটোরিকশা, ভটভটি, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

কিন্তু ঝুঁকিপূর্ণ এ রাস্তা কবে সংস্কার ও  ইট বিছানোর  ব্যবস্থা গ্রহণ হবে এ নিয়ে শঙ্কিত রয়েছে এলাকাবাসী। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি অচিরেই যেন এই ঝুঁকিপূর্ণ রাস্তাটি সংস্কার ও ইট বিছানোর কাজ দূরত্ব শুরু করা হয়। রাস্তাটিতে ইট বিছানো হলে, হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট দূর হবে।

স্থানীয় কিছু  মানুষের  সাথে কথা হলে তারা বলেন, এই রাস্তাটি কি চেয়ারম্যান ও মেম্বারের  চোখে পড়ে না। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাঁদা দিয়ে ভরে যায়। রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না।  এলাকাবাসীর দাবি অচিরেই যেন রাস্তাটি সংস্কার বা ইট বিছানোর কাজ শুরু করা হয়।

এ প্রসঙ্গে ১ নং ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হকের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

বিমান দুর্ঘটনায় মৃত্যু হল হলিউডের টারজান খ্যাত অভিনেতা জো লারার

বিনোদন ডেস্ক/S.H:

শনিবার সকাল ১১ টায় বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে হলিউডের টারজান ছবি খ্যাত অভিনেতা জো লারার। তিনি একটি চাটার্ড বিমানে স্ত্রী সহ সাত জন নিয়ে ফ্লোরিডার পাল্ম বীচে ঘুরতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় দুর্ঘটনার শিকার হয় চাটার্ড বিমানটি।

১৯৬২ সালে আমেরিকার জন্ম গ্রহণ করে জো লারা। ১৯৮৮ সালে নাইট ওয়ারস সিনেমা দিয়ে হলিউডে পা রাখে জনপ্রিয় এই অভিনেতা। ১৯৮৯ সালে টারজান টেলিভিশন সিরিজ দিয়ে জনপ্রিয় হয়ে উঠে জো লারা। তিনি দাপটের সাথে অভিনয় করে গেছে অসংখ্য সিনেমা ও টেলিভিশন সিরিজে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জো লারা। স্ত্রী সহ পরিবার লোকজন নিয়ে ফ্লোরিডার থেকে ফিরে আসার সময় নেশভাইল শহরে এক হ্রদে যাত্রী সহ ভেঙে পড়ে জো লারার চাটার্ড বিমানটি। ফেডেরাল অসামরিক বিমানব বাহিনীর দেওয়া তথ্য মতে জে লারা ও তার সাথে থাকা সকল যাত্রীদের মৃত্যু হয়। দমকল ও বিপর্যয় বাহিনীর প্রধান জানান তারা শুধু দেহগুলি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিল লাইফের টারজানের মৃত্যু শোকে কাতর হলিউড প্রেমিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে নিয়ে টুইট করেছে। তার এই অকাল মৃত্যুর সংবাদ কাঁদিয়েছে তার কোটি ভক্তদের।

ভালোবাসার বাইক রেস কেড়ে নিলো ১৯ বছরের জেসনের জীবন

স্পোর্টস ডেস্ক/S.H:

মাত্র ১৯ বছর বয়সে চলে গেল বাইক রাইডার জেসন ডুপাসকুয়ের। গত শনিবার মোটো থ্রি-র ২০২১ মৌসুমে বাইক নিয়ে রেসে নেমে ট্র্যাকে দূর্ঘটনার শিকার হন জেসন ।

জেসন ২০০১ সালে সুইজারল্যান্ডে জন্ম গ্রহণ করে। ভালোবাসাত বাইক রেস তাইতো ২০১১ সাল থেকেই রেসিং প্রতিযোগিতা অংশগ্রহন করা শুরু করে জেসন। গত শনিবার মোটরসাইকেলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোটো তৃতীয় ক্লাসে অংশ নেন তরুণ এই রাইডার। ট্র্যাকে স্লাইড করার সময় অন্য একটি বাইকে ধাক্কার মুখে পড়ে জেসন। ছিটকে পড়ে নিজের প্রিয় ট্র্যাকে, নিতে থাকেন শেষ নিশ্বাস। মুহূর্তে মধ্যেই ডাক্তাররা ছুটে আসে জেসনের নিকট। প্রায় ৪০ মিনিট পর্যবেক্ষণ করার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেগি হাসপাতালে। সেখানে সারা রাত তার বুকে অস্ত্রোপচার করা হয়। কিন্তু মস্তিষ্কের ভয়ঙ্কর চোটের কারণে বেঁচে ফিরেনি জেসন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেসনের পরিবার ও ভক্তদের মাঝে। মোটোজিপি টুইট করে লিখেন “আমরা গভীর ভাবে মর্মাহত হয়েছি জেসন ডুপাসকুয়েরকে হারিয়ে।” তার এই মৃত্যুতে নির্বাক সতীর্থরা।

পর্যটকদের নতুন আকর্ষণ জুড়ীর কা’শ্মীর টিলা

তিমির বনিক, মৌলভীবাজারঃ উঁচু নিচু পাহাড়ী টিলা। পুরো জায়গা জুড়ে সবুজের হাতছানি। গাছ আর উঁচু টিলা মিলে হয়েছে সবুজের মহামিলন। বেশি আকর্ষণ মন কাড়াঁনো টিলার উপর থেকে বিস্তৃত চারদিক। গত তিন বছর থেকে প্রচলিত হয়েছে কা’শ্মীর টিলা নামে। তবে এবছর ঈদের মৌসুমে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসছেন এই জায়গায়।পরিবেশ বান্ধব ও প্রকৃতির নানান ছোঁয়ায় আবদ্ধ হওয়ায় স্থানটির প্রতিটা দৃশ্য মনোমুগ্ধকর। ফলে ভ্রমণপিপাসু, রমজানের ইফতার আয়োজন সহ ঈদ উদযাপনে প্রচুর পর্যট’কদের দেখা মেলে এখানে।
সৌন্দর্য যেন চোখ ফেরাতে বাধাঁ দেয়, সবুজ ঘাসের দৃশ্য বারংবার উপভোগে নিমগ্ন করে। সুন্দরতার পাহাড়া দিচ্ছে যেন পেছনের দাঁড়িয়ে থাকা সেগুন গাছ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই গাছ গুলোর নেতৃত্ব বহুকাল আগের।
স্থানীয় পরিবেশ কর্মী খোরশেদ আলমের সাথে কথা হলে তিনি বলেন, গত ৩ বছর আগে শাহীন আহম’দ নামের এক পর্যট’ক ঘুরতে আসেন আমাদের এলাকায়। তিনি সবকিছু ঘুরার পর এই টিলায় একবার যান। তার কিছুদিন পর সাময়িকী’ একটি বইয়ে উনার একটি লেখা ছাপা হয়। সেখানে তিনি এই টিলার সৌন্দর্য বলতে গিয়ে কা’শ্মীরি টিলা নামে লিখেন। এরপর থেকে আম’রা এই টিলাকে কা’শ্মীরি টিলা নামে প্রচার করতে থাকি।স্থানটি মৌলভীবাজার জে’লার সীমান্তবর্তী জুড়ী উপজে’লার গোয়ালবাড়ী ইউপি শুকনা ছড়া এলাকায় অবস্থিত।
ঘুরতে আসা পর্যট’কেরা বলেন, স্থানটি অবশ্যই প্রকৃতি প্রে’মিকদের এক তৃপ্তির অধ্যায় হিসেবে গণ্য। চোখের সামনে ধারণিত এই স্থানটি অ’তীতে কারো নজরে ছিলো না। এখন আমি সহ আমা’র আশেপাশের অনেকেই এখানে উপভোগে জ’ড়িত হই। প্রতিদিন শত শত বাইক নিয়ে অনেক পর্যট’করা এখানে আসছেন।
যেভাবে যাবেন: মৌলভীবাজার থেকে জুড়ী বাজারে আসার পর উঠতে হবে কচুরগুল এলাকার গাড়িতে। পরে রাস্তায় নামতে হবে কালামাটি এলাকায় (সর্বোচ্চ ৫ থেকে ৬ কিলোমিটার হবে)। সেখানে একটা চা স্টল আছে, কা’শ্মীর টিলার কথা জিজ্ঞেস করলে মানুষ দেখিয়ে দিবে কোন দিকে যাওয়ার রাস্তা। হেঁটে যেতে হবে সর্বোচ্চ ১০ মিনিটের রাস্তা। আর বাইকে অথবা একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে আসলে সরাসরি মুল জায়গাতেই যাওয়া যাবে। স্থানটির প্রতিটা দৃশ্য প্রশংসনীয়, পর্যট’কদের এক প্রকার প্রশান্তির সুখ। এরকম একটা যায়গায় জড়ো হওয়া সত্যি ভাগ্যের ছোঁয়া।
খোরশেদ আলম আরও বলেন, জুড়ী উপজে’লায় আমা’র দেখা দৃষ্টিনন্দন স্থানের মধ্যে অন্যতম স্থান কা’শ্মীর টিলা। স্থানটি পরিবেশগত ভূমিকা পালনে অটল, বিধায় এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গণ্য হতে পারে।

ইবির নতুন ট্রেজারার কে বিতর্কিত করার চেষ্টা!

ইবি প্রতিনিধিঃ দীর্ঘদিন পদ শূণ্য থাকার পর গত ৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ হন। নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাবেক ছাত্র অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কিন্তু নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ তাকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  এতে করে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের ছাত্রদলের একটি অস্পষ্ট  ছবি ছড়িয়ে পড়ে। যেখানে কারো মুখায়ব স্পষ্ট নয়। কিন্তু অনেকেই এখানে বর্তমান কোষাধ্যক্ষ আলমগীর হোসেনের উপস্থিত রয়েছেন বলে মন্তব্য করছেন। যা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, অধ্যাপক আলমগীর হোসেন অত্যন্ত সজ্জন ও ক্লিন ইমেজের ব্যক্তি। তিনি ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ও বিভিন্ন সময়ে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছেন। কিন্তু একটি মহল সর্বদা তাকে বিতর্কিত করার চেষ্টা করেই চলেছে। এটি সম্পূর্ণ অনভিপ্রেত।
এ বিষয়ে অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্রজীবন থেকেই বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে সম্পৃক্ত থেকেছি। সরকার ও গোয়েন্দা সংস্থা থেকে আমার বিষয়ে সকল তথ্য ও উপাত্ত নিয়েই এ পদে আমাকে নিযুক্ত করেছে। যারা আমার রাজনৈতিক পরিচয় নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে তারা মূলত সরকারেরই বিরোধীতা করছে।”
‌প্রসঙ্গত, এর আগে ড. আলমগীর হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য। এছাড়া বিভিন্ন সময়ে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেছেন বলে খ্যাতি রয়েছে।

নেত্রকোনায় ১০০ পরিবারের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দক্ষিণ সিংহের বাংলা গ্রামের শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে।অজিত কুমার সিং নামের একজন স্কুল শিক্ষকের
বিরুদ্ধে এই অভিযোগ উঠে। লোহার গেইট তৈরি করে স্কুল শিক্ষক এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে জানাযায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় সিংহের বাংলা দক্ষিণ পাড়ায় এলাকাবাসীর যাতায়াতের রাস্তার সামনে লোহার গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে যে ভাবে রাস্তার মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তাতে এলাকার কেউ
অসুস্থ হলে এম্বোলেন্স ঢুকতে পারবে না। অগ্নিকান্ড বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে বাধা সৃষ্টি করবে এই গেইটটি ।

এই নিয়ে এলাকার ১.মোঃ আবুল হোসেন (৭০) পিতা মৃত আব্দুল অহেদ ২.মোঃ আব্দুস সালাম (৬৫) মরহুম আলী নেওয়াজ ৩.আলহাজ্ব এনায়েত কবীর রুকন, ৪. মোঃ রতন মিয়া,৫ মকবুল হেসেনসহ অনেকের অভিযোগ করে বলেন রাস্তার মাঝে লোহার গেইট দিয়ে বাধা সৃষ্টি বিষয়ে অজিত কুমার সিংকে কিছু বললে তিনি বলেন আমাকে তোমরা অত্যাচার ও নির্যাতন করছ।

এই নিয়ে অজিত সিং এর সাথে যোগাযোগ করলে বলেন আমার বাড়ির সামন দিয়ে কোন গাড়ি ঢুকতে দিবনা প্রয়োজনে একটু উচু করে দিব।

সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম বলেন, পাড়ার মানুষ এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত চলা ফেরা করে আসছে রাস্তায় এমন করা ঠিক হয়নি।