নিউজ ডেস্ক, রবিবার (৩০ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী হাসিব। ২০১৩ সালে হরতাল অবরোধের সময় নাশকতার অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে কোন বাধা নেই।
আদালতে আজ আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. মো. বশির উল্লাহ।
জানা গেছে, রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই দুই মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা।
শুক্রবার মিরপুর স্টেডিয়ামে ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার শেষ ওয়ানডে। হোয়াইটওয়াশ করার ইচ্ছা থাকলেও শেষ ম্যাচে জয় লাভ করতে ব্যর্থ হয় তামিম বাহিনী। তার সাথে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নেয়ার জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা গুনতে হয় টাইগার অধিনায়ক তামিম ইকবালকে।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত দ্বিতীয় ম্যাচেই করেছিল টাইগাররা। এটি ছিল লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। তবে শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি টাইগাররা। ৯৭ রানের ব্যবধানে জয় লাভ করে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নামা তামিমকে দশতম ওভারে আউট দেয় আম্পায়ার। কিন্তু শতভাগ নিশ্চিত তামিম কোনো ভাবেই তার আউট মেনে নিতে না পেরে রিভিউ নেন। রিভিউতেও দেখা যায় আলতো করে বল ব্যাটে লেগে তা যায় কিপারের হাতে। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তামিমকে, যেতে যেতে নিজের ক্ষোভ প্রকাশ করে যায় টাইগার অধিনায়ক। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ধারা লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা তার সাথে একটি ডিমেরিট পয়েন্ট পেতে হয় তামিম ইকবালকে। আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক।
শনিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুর্দান্ত খেলে প্রথমবার ফাইনালে উঠে ম্যানচেস্টার সিটি। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন রয়ে গেল অপূর্ণ। পোর্তোর স্তাদিও দো দ্রাগোয় ০-১ গোলে শিরোপায় নিজেদের নাম লিখায় চেলসি।
ম্যাচে শুরুতে ম্যানচেস্টার ও চেলসি দু’দলই নিজেদের সেরাটা দিয়ে আক্রমণ করতে থাকে। দু’দলের সামনেই আসে দারুণ কিছু গোল করার সুযোগ। বিশেষ করে চেলসির ডিফেন্ডারদের রক্ষণ কোনো ভাবেই অতিক্রম করতে পারছিলেন না গার্দিওল বাহিনীরা। খেলার ৩৯ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সিলভা। তবে তার ফলে চেলসির ডিফেন্সে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এর তিন মিনিট পরেই মাঝ মাঠ থেকে মেসন মাউন্টের দেওয়া বল নিয়ে দুর্দান্ত গোল করেন কাই হাভার্টজ। চেলসির হয়ে এইটি তার প্রথম গোল। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে সিটি। তিনটি পরিবর্তন এনেও চেলসির করা গোল শোধ করতে সক্ষম হয়নি সিটি। থমাস টুখেলের বাহিনীর কাছে শিরোপা হারতে হয় গার্দিওলা বাহিনীর। ২০১২ সালের পর আবারও ইউরোপ চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতল চেলসি।
গত ২৫ মে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন নানাজন। আবেগ ও ভালোবাসায় কবিকে স্মরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফেসবুকে ব্যবহার করেছে।
ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন কবির স্বজন। এসব অভিযোগে তারা রবির বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন।
আজ শনিবার সকালে কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিনের পরের দিন রবির ফেসবুক পেইজে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি। যা মানা যায় না, অপ্রত্যাশিত। এতে দুই কবিকে ছোট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির সব কিছু ব্যবহার হয় অবাধে। যা অত্যান্ত দুঃখজনক। মনে হয় নজরুল এতিম। কেউ দেখার নেই, বলার নেই। যে যেভাবে পারছে অপব্যবহার করেই যাচ্ছে।’
গতকাল রবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিষয়ে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন
গতকাল রবি অফিসিয়াল ফেসবুক পেইজে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ‘গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেইজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।’
এ বিষয়ে খিলখিল কাজী বলেন, ‘রবি অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর মধ্যে কাল রাতে চার জন এসেছে না জানিয়ে, না যোগাযোগ করে। বলে রবি থেকে উপহার নিয়ে এসেছি। এর মানে কি! তারা বছরের পর বছর দাদুর গান-কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে অনুমতি ছাড়া। কেবল রবি না, কোনো মোবাইল অপারেটর কোম্পানিই অনুমতি নেয় না, রয়্যালটি দেয় না। এরা কি নিয়ম-কানুন জানে না, না মানতে চায় না? আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত আইনগত প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছি। আমাদের উকিলের সাথে পরামর্শ করেছি।’
শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত সাতবারদফায় দফায় কেঁপে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।
শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়।
তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
এর আগে সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল সময় সংবাদকে জানান, সিলেটে ৪ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন।
গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস
অবশেষে গুঞ্জনই সত্য হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতের মাঠেই।
শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা থেকে জানা গেছে খবর। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজসহ ভারতের প্রায় সকল সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খবরটি। এখনও চলছে বিসিসিআইয়ের সভা। এই সভা শেষে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৪ মে স্থগিত করে দেয়া হয় আইপিএল। ততদিন পর্যন্ত মাঠে গড়ায় ২৯টি ম্যাচ, বাকি ছিল আসরের শেষভাগের ৩১টি ম্যাচ। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় টুর্নামেন্টটি আরব আমিরাতেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতের ইংল্যান্ড সফর শেষে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু করতে চায় বিসিসিআই। তবে তখন বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কয়েকজনকে পেলেও, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ব্যাপারে অনিশ্চিত আয়োজকরা।
এদিকে একই সভায় আলোচনা হয়েছে আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারেও। এখনও পর্যন্ত বিশ্বকাপটি আয়োজক দেশ ভারত। কিন্তু তাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে সেটি অন্য কোথাও স্থানান্তর ব্যতীত আর উপায় থাকবে না। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই।
তারা বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইসিসির কাছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন সময়ের অনুরোধ করবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইপিএলের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও আমিরাতে সরিয়ে নিতে বাধ্য হবে ভারত।
আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক গণপরিবহন গুলোতে সিমীত আসন সংখ্যার চেয়েও বেশি যাত্রী নিয়েও নেয়া হচ্ছে দাড়িয়ে যাত্রী। সরকার বর্ধীথ ৬০% বেশি ভাড়া নেয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে দুই গুন বেশি ভাড়া। সড়কে গণপরিবহনের এতো অনিয়ম দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনির থেকে নিতে দেখা যায় নি কোন পদক্ষেপ।
সড়ক গুলো ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের অগোচরে এইসব অনিয়ম হচ্ছে না। উল্টো ট্রাফিক পুলিশের সামনেই নেয়া হচ্ছে আসন সংখ্যার চেয়েও অতিরিক্ত যাত্রী।
এমতবস্থায় যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা প্রতিবাদ করলে এইসব বিষয়ে উল্টো বাসের কর্মচারীরা আমাদের উপর চড়াও হয়। পাশাপাশি কিছু কিছু যাত্রীদেরও দোষ আছে। তারা বাস ভর্তি দেখলেও তারা বাসে ধাক্কাধাক্কি করে চড়ে বসে। অনেকের মাস্কও পরতে দেখা যায় না।
ভারতে চলমান করোনা মহামারিতে মুখ থুবড়ে পড়েছে বিটাউন। বিশেষ করে সেই তালিকায় রয়েছে জুনিয়র আর্টিস্টরা। এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউডের খিলাড়ী অক্ষয় কুমার।
বলিউড যখন করোনা মহামারি পরিস্থিতিতে, তখন সব কিছুকে পিছনে ফেলে অভিনেতা -অভিনেত্রী অনেকেই মালদ্বীপে চলে যায় অবসর সময় কাঁটাতে। কঠিন এই মূহুর্তে আমোদ-প্রমোদে ব্যস্ত ছিলেন আলিয়া -রণবীর, টাইগার শ্রফ-দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর, জাহ্নবি কাপুর, সারা আলী খানের মত তারকারা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ঘুরাঘুরি ছবিও। তাতে নেটিজেনদের কম সমালোচনার মুখে পড়েনি এই সকল তারকারা। তবে বলিউডের একাংশ শিল্পীরাও এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা প্রমান করে এই সকল মানুষের কারণে তারা সুপারস্টার। মানবতার এই দলিল নাম রয়েছে সোনু সুদ, অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগণ, সানি লিওন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, জ্যাকলিনের মত তারকাদের। শুধু মাত্র একবার নয় বারবার তারা দাঁড়ানোর চেষ্টা করেছে গরীব-অসহায় মানুষদের পাশে। এর আগেও মাস্টার গণেশের এনজিওর পাশে দাঁড়ায় বলিউড খিলাড়ী। এবার গণেশের এনজিওর ৩৬০০ নৃত্যশিল্পীর রেশনের ব্যবস্থা করে অক্ষয়। গণেশের এনজিওতে গিয়ে নাম লেখালেই পাওয়া যাবে রেশন। করোনা মহামারিতে বন্ধু অক্ষয়ের সাহায্যে খুশি মাস্টার গণেশ, জানিয়েছে ধন্যবাদও।
লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের স্বাদ নেয়া হয়ে গেছে দ্বিতীয় ম্যাচেই। এখন নিজেদের সেরাটা দিয়ে ২৮ মে শুক্রবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে চায় তামিম বাহিনী।
লঙ্কানদের বিপক্ষে এইটি বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। এর আগেই পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের মত দেশের বিপক্ষে সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ দল। কিন্তু এশিয়ার দেশের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কোনো সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ দল। সেই না পাওয়া পূরন হল এবারের সিরিজে। নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই জয় তুলে নেয় টাইগাররা। তবে পাওয়ার গল্প এইখানেই থামিয়ে রাখতে নারাজ টাইগাররা। হোয়াইটওয়াশ দিয়ে সিরিজ শেষ করতে চায় তারা।
কিন্তু হার মেনে নেওয়া একটু বেশি কঠিন হয়ে পড়েছে শ্রীলঙ্কানদের জন্য। শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি জয়াসুরিয়া টুইট করে লিখেছেন, “একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হয়ে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার কাছে কঠিন। জাতীয় সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই কর ছেলেরা।” তিনি লঙ্কানদের আহ্বান জানান নিজেদের সম্মান বাঁচিয়ে হোয়াইটওয়াশ না হওয়ার জন্য। তবে জয়াসুরিয়ার এই মন্তব্যে ক্ষোপ প্রকাশ করেছে টাইগার ভক্তরা।
টাইব্রেকারে গোলের উপর গোল দিয়ে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১০-১১ গোলে হারিয়ে ৯৮ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা জিতল ভিয়ারিয়াল। অপেক্ষাটা ছিল দীর্ঘ ৯৮ বছরের। ম্যানইউর থেকে সব দিকেই পিছিয়ে ভিয়ারিয়াল। জয়ের গল্প হোক আর শক্তি -সামর্থ্যের বিচারে হোক অনেক গুনে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যানচেস্টারকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াাল।খেলার প্রথমার্ধে ভিয়ারিয়ালের হয়ে গোল করে জেরার্ড মরেনো। ২৯ মিনিটের দারুণ এই গোল ভিয়ারিয়ালকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু বিপদ বাঁধে দ্বিতীয়ার্ধে। ম্যানচেস্টারের হয়ে গোলটি শোধ করে এডিনসন কাভানির ৫৫ মিনিটের গোলটি। ১-১ গোলে এই ম্যাচে এরপর আর কোনো দলই গোলের মুখ দেখেনি। এরপর খেলা গড়ায় ১২০ মিনিটে সেখানেও দুইই দলই ছিল ব্যর্থ। শুরু হয় টাইব্রেকার, প্রথম পাঁচটি শটের প্রত্যেকটা গোল করে দু’পক্ষই। এরপর সাডেন ডেথেও গোল করতে থাকে দু’দল। অবশেষে ১১ তম শটে ম্যানচেস্টারের গোল মিসে শিরোপা জিতে ভিয়ারিয়াল। শিরোপা উল্লাসে মেতে উঠে ভিয়ারিয়াল আর উল্লাস করবেই বা না কেন, ৯৮ বছর পর প্রথমবার কোনো শিরোপা জিতল ভিয়ারিয়াল।