১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরন কর্মসুচি

চট্টগ্রাম প্রতিনিধি, মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রামের ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মঈনউদ্দীন উদ্যোগ নগরী দামপাড়া ১নং গলি মুখে মাস্ক বিতরণ করে
করোনা আবারো বেড়েই যাচ্ছে তাই সবাই সচেতন হউক স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করি

এসময় ছাত্রলীগ নেতা মইনুদ্দিন বলেন, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি মৃত্যু আজকে,চট্টগ্রাম বিভাগে।
আর মাত্র ৭ দিন অপেক্ষা করুন,তারপর দেখবেন কি বিভীষিকা অপেক্ষা করতেছে।
সময় থাকতে,এখন ই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আল্লাহপাক রাব্বুল আলামীন,আমাদের সবাইকে রক্ষা করুন, অতিতে যেমন ছাত্রলীগ সবার আগে বিপদে ঝাপিয়ে পরেছে এইবারও এই করোনা মহামারি কালীন সময়ে তারা সম্মুখ সারিতে মানুষের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলো মোঃ ইয়াছিন আরাফাত , মোঃ জিসান
সৌজন্য ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ।

সংবাদ এবং সাংবাদিকতাঃ

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডাঃ সব খবর সংবাদ হয়না। সব সংবাদেও সাংবাদিকতা হয়না। সাংবাদিকতায় এথিক্স মেনে চলতে হয়। সব প্রোফেশনেই এথিক্স আছে কিন্তু সাংবাদিকতায় আরও বেশী। সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ে সংবাদ আনতে গিয়ে প্রথমে ৬ ঘন্টা আটক এবং, পরে এজেহারভুক্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন। সতীর্থের মুক্তির দাবীতে ক্ষুদ্ধ সাংবাদিকরা রাস্তায় নেমেছে। কিন্তু নানা মূখি তৎপরতা চালিয়েও রোজিনা ইসলামকে মুক্ত করতে পারেনি সাংবাদিক ইউনিয়নের নেতারা। প্রথম আলোর নিরবতা অবাক করেছে সকলকে। এখন রোজিনা ইসলাম জেলে। স্বাস্থ্য মন্ত্রনালয়ে কি এমন গোপন তথ্য রয়েছে যা প্রকাশ পেলে দেশের ক্ষতি হবে জানিনা। দেশ এবং সরকারের সব তথ্যইত জনগন জেনে যায়। কোন কথাটি গোপন থেকেছে। এক মিনিটের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে রোজিনা বার বার বলছে ” আমি স্বিকার করছি আমার অন্যায় হয়েছে”। একজন সিনিয়র সাংবাদিক নীজ মূখে যখন স্বিকার করেন অন্যায় হয়েছে। তাহলেত গন্ডোগোল কিছু আছেই। আবার মন্ত্রী যখন বলেন ” সরকারের গুরুত্বপুর্ন নথি প্রকাশ পেলে সরকারের ক্ষতি হতে পারত”। তাহলে সেই নথির বিষয় উম্মোচন হওয়াও জরুরী। গোপন নথি গোপন রাখার দায়িত্ব সরকারী কর্মচারীদের। নথি উম্মুক্ত রাখার অপরাধে কোন কর্মচারীর বরখাস্থ্য হয়নি। তাহলে রোজিনা জেলে কেন? রোজিনার অন্যায় করার স্বিকারোক্তি সাংবাদিকের পরিভাষায় কি ব্যখ্যা আছে আমার জানা নেই। কিন্তু আইনের পরিভাষায় এর গুরত্ব আছে। দুটি বক্তব্যকে একত্রে করেই বিচার হতে হবে। একপেশে বিচার হলে ত্রুটিপুর্ন হবে।

স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্যটিও গুরত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। দুই পক্ষের বক্তব্য সঠিকভাবে প্রকাশ হলেই বিষয়টি পরিস্কার হবে। তবে স্বাস্থ্য মন্ত্রনালয় চোরের আখড়া এ নিয়ে লেখা লেখি করেও চুরি আর অনিয়ম বন্ধ করা যায়নি। মন্ত্রনালয়ে অধীনে চকিৎসা সরঞ্জাম কেনার অনিয়ম হয়েছে বহু। এই মন্ত্রনালয়েরই একজন ড্রাইভার শত কোটি টাকার মালীক বনে গেছে। তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সম্পদের পরিমান কত? আজ রোজিনার জামিনের শুনানি হবে। যদি জামিন পায় তাহলে প্রেসক্লাবে জালাময়ি বক্তৃতা হবে। র্যজিনা বিখ্যাত হয়ে যাবে। কিন্তু এর চেয়েও বেশী জরুরী হবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের পিয়ন দাড়োয়ান থেকে শুরু করে সচীব পর্যন্ত প্রতিটি কর্মকর্তা কর্মাচীর সম্পদের তথ্য উদঘাটন করা। গনমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রানালয়ের দুর্নীতিগ্রস্থ্য কর্মচারী কর্মকর্তাদের অনিয়ম তুলে ধরা। সাংবাদিকরা নিরপেক্ষভাবে এই কাজটি করলে দুর্নীতির সাথে সাথে মন্ত্রনালয়ের সকল অপকর্ম জনগন জানতে পারবে। শুধুমাত্র সাংবাদিকরাই কর্মটি করতে। প্রকৃত সত্য উদঘাটন হলে জনগনই বিচার করবে কে দায়ী। সংবাদ আর সাংবাদিকতা দুটাই সার্থক হবে ( অবশ্য যদি সাংবাদিকরাও লোভে জড়িত না হয়)। কারন এখন সাংবাদিকরাও ধনী (অনেকে)।

 

নওগাঁ জেলায় চলতি মওসুমে ৬ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি মওসুমে মোট ৬ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে সর্বমোট ৭৭ হাজার ৩শ ৬৫ বেল পাট উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ প্রত্যাশা করছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন জেলায় এ বছর দেশী, তোষা এবং মেস্তা জাতের পাট চাষ করেছেন কৃষকরা। দেশী জাতের মধ্যে ”সিভিএল-১” , ”ও ডি ১৫৪” জাতের, তোষা জাতের মধ্যে “ ৯৮৯৭” ও ৪ চাকা ”বঙ্গবীর”, ”ও ৭২” এবং মেস্তা জাতের মধ্যে মেস্তা জাতের পাট উল্লেখযোগ্য।

সূত্র মতে, জেলায় দেশী জাতের ৫শ হেক্টর, তোষা জাতের ৫ হাজার ৯শ ৫০ হেক্টর এবং মেস্তা জাতের ৪শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

উপজেলা ভিত্তিক বিভিন্ন জাতের পাট চাষের পরিমাণ হচ্ছে সদর উপজেলায় দেশী ৬০ হেক্টর, তোলঅ ৭৪০ হেক্টর ও মেস্তা জাতের ১১০ হেক্টরসহ মোট ৯১০ হেক্টর, রানীনগর উপজেলায় দেশী জাতের ৫ হেক্টর, তোষা জাতের ২০ হেক্টর ও মেস্তা জাতের ১০ হেক্টরসহ মোট ৩৫ হেক্টর, আত্রাই উপজেলায় দেশী ১০ হেক্টর, তোষা ২০৫ হেক্টর ও মেস্তা জাতের ২০ হেক্টরসহ মোট ২৩৫
হেক্টর, বদলগাছি উপজেলায় দেশী ৩০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৭শ ৮৫ হেক্টরসহ মোট ১ হাজার ৮শ ১৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় দেশী ৪০ হেক্টর, তোষা জাতের ৭০ হেক্টর ও মেস্তা জাতের ৫ হেক্টরসহ মোট ১১৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় দেশী ১০ হেক্টর, তোষা জাতের ১৬৫ হেক্টর ও মেস্তা জাতের ৫৫ হেক্টরসহ মোট ২৩ হেক্টর, ধামইরহাট উপজেলায় দেশী ৩০০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ২শ ২০ হেক্টরসহ মোট ১ হাজার ৫শ ২০ হেক্টর, মান্দা উপজেলায় দেশী ৪৫ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৭শ ৪৫
হেক্টর ও মেস্তা জাতের ২০০ হেক্টরসহ মোট ১ হাজার ৯শ ৯০ হেক্টর।

জেলার ১১টি উপজেলার মধ্যে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় কোন পাট চাষ হয় নি।

কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত জেলায় পাটের ভালো আবাদ হয়েছে। উৎপাদনও ভালো হবে বলে তাদের প্রত্যাশা।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি

পরিবারের বোঝা বয়োবৃদ্ধ অরুন দে’র দায়িত্ব নিলেন পুলিশ সুপার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা মঞ্জিলস্থ বাসার সিড়ির পাশে সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন বয়োবৃদ্ধ অরুন দে (৭৫)। অসহায় হয়ে সিড়িঁর নিচেই কাতরাচ্ছেন তিনি। বাসার  ভেতরে পুত্রবধু থাকার পরও বাঁচানোর জন্য এগিয়ে আসেনি কেউ।
এ সময় মৌলভীবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক অজয় রায় বয়োবৃদ্ধের অসহায়ত্ব দেখে ৯৯৯ ফোন দেন নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম ।
সংবাদ পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা ও পুলিশ পরির্দক ( অপরারেশন) মোঃ মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসার জন্য সকল দায়িত্বভার গ্রহণ করেন।
জানা যায়- বয়োবৃদ্ধ অরুন দে (৭৫) দীর্ঘদিন শহরের অভিজাত ম্যানেজার ষ্টলের মিষ্টির কারিগর ছিলেন। ব্যক্তি জীবনে তার ২ছেলে পর্যায়ক্রমে- বিল্পব দে ও অর্জুন দে, রীতা দে নামীয় এক কন্যা সন্তান রয়েছে। ২য় সন্তান অর্জুন তার স্ত্রী-সন্তানকে রেখে মৃত্যু বরণ করে। সেখানেই তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ বসবাস করে আসছেন। বিল্পব বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে সিলেটের একটি ভাড়া বাসায় বসবাস করে। এবং সুনামগঞ্জে স্বর্ণের কারিগর হিসাবে কাজ করে। বাবা, এবং তার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রী-সন্তানকে কোন খোঁজ-খবর নেয়নি।
এব্যাপারে, মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা জানান- সংবাদ প্রাপ্ত হয়ে বয়োবৃদ্ধকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের ছেলে-মেয়ে, ও ছেলের বউদের সাথে একাধিকবার যোগাযোগ চলছে। কিন্তুু, কেউ দায়িত্ব নিচ্ছেনা। যে, পুত্রবধুর কাছে তিনি থাকতেন, সেই পুত্রবধু নিজের অসহায়ত্ব প্রকাশ করে পিতাকে লালন-পালন করতে পারবেনা বলে জানিয়ে দিয়েছে। এখন সে কার কাছে যাবে। মানবিক কারণে এই বৃদ্ধের পাশে থাকার জন্য তিনি সংবাদকর্মীসহ বৃত্তবানদের সহযোগীতা, সাহায্যের কামনা করেন।

রাণীশংকৈলে নাগর নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ২৪ মে সোমবার নাগর নদীতে গোসল করতে গিয়ে আবু জাফর (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাফর উপজেলার নেকমরদ ওয়াব্দা হলেন সংলগ্ন ভবানন্দপুর এলাকার বাবলুর রহমানের ছেলে। এবং সে ঢাকার একটি কলেজে অনার্সে অধ্যায়নরত ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে জাফরসহ ক’জন বন্ধু মিলে উপজেলার জগদল সীমান্তের ভদ্রেশ্বরী জোড়পুর নুরানী কাউমি মাদ্রার পশ্চিম পাশে নাগর নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে জাফর নাগর নদীর এক গভীর গর্তের মধ্যে তলিয়ে যায়। এবং তাকে খুঁজে না পাওয়া গেলে বাকী বন্ধুরা টের পেয়ে চিৎকার দেয়। প্রথমে স্থানীয়রা এবং পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা অভিযান চালিয়ে বিকাল ৪ টায় জাফরকে মৃতবস্থায় উদ্ধার করে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি। নদীতে ডুবে মারা যাওয়া জাফরের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের লোকজন লাশ দাফনের জন্য নিয়ে যায়।

 

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

মনসুর আলম, কুবি প্রতিনিধিঃ করােনা সংক্রমণের কারণে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখান করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল সোমবার (২৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

‘আর একদিনও দেরী নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ‘দেশের পরিবহণ খাত থেকে শুরু করে সকল কার্যক্রম চলমান থাকলে করোনার দোহায় দিয়ে বন্ধ করে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এখন আমাদের একটাই দাবি অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।’

শিক্ষার্থীদের মানববন্ধন দেখতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “আমি শিক্ষার্থীদের এ দাবির সাথে সম্পূর্ণ একমত।

যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি কর্তৃপক্ষের কাছে তোমাদের মেসেজগুলো অবশ্যই পাঠাবো।”

মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আগামীকাল থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রামণ রোধে গেলো বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির নির্দেশে জুড়ী টু বটুলী সড়কের কাজ শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ মৌলভীবাজার জে’লার জুড়ী ও বড়লেখা আসনের স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির কাবিটা বিশেষ প্রকল্পের বরাদ্দে পাল্টে যাচ্ছে গ্রামীণ দৃশ্যপট। গ্রামীণ মানুষের জীবনযাত্রায় এসেছে নানা পরিবর্তন। সহ’জে ফসল সংগ্রহের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে না স্থানীয় কৃষকদের।
সরেজমিনে এ প্রকল্পটি পরিদর্শনে গেলে স্থানীয়রা আরোও জানান, রাস্তা না থাকায় আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল প্রায় বিচ্ছিন্ন। বর্ষাকালে নৌকা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারত না। এছাড়া গ্রীষ্মকালেও মানুষের যাতায়াতের কোনো রাস্তা ছিল না। রাস্তা না থাকায় গ্রামগুলোর কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারতনা। বর্তমানে রাস্তা নির্মাণের ফলে কৃষকরা সহ’জেই যেমনি তাদের ধান সংগ্রহ করতে পারবে তেমনি সহ’জেই এলাকার লোকজন যাতায়াত করতে পারবে। রাস্তা নির্মাণ ও খাল খননের জন্য এলাকাবাসী পরিবেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা নির্মাণের ফলে আম’রা এলাকাবাসী অনেক উপকৃত হয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয় কে আম’রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।উপজে’লা প্রকল্প বাস্তবায়ন অফিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীর কাবিটা বিশেষ প্রকল্পের আওতায় দু’র্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০২০/২০২১ অর্থবছরে উপজে’লার জায়ফরনগর ইউনিয়নের দিগলবাক সহ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া চিরাইয়া খাল খনন প্রকল্প সাড়ে ৪ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় খালের দুই পাশে ৩৬০০ ফুট রাস্তা নির্মাণ ও খাল খনন হওয়ায় আশেপাশের কয়েকটি গ্রামের জনসাধারণের যোগাযোগ‌ ও কৃষি ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এক নতুন মাত্রা।
এছাড়াও কৃষকদের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য চিরাইয়া খাল থেকে আরোও ৫০০ ফুট ছোট একটি খাল খনন করায় হাজার হাজার কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ বদরুল ইস’লাম বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা নির্মাণের। পরিবেশমন্ত্রীর বিশেষ বরাদ্দে রাস্তা নির্মাণ ও খাল খননের ফলে হাজার হাজার কৃষক সহ সাধারন জনগণ উপকৃত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ জানাই।
উপজে’লা প্রকল্প বাস্তবায়ন কর্মক’র্তা মোঃ ওম’র ফারুক বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার জনগণ ও সাধারণ কৃষকরা বেশ উপকৃত হবে। আমি নিজে নিয়মিত প্রকল্পটি পরিদর্শন করে কাজের মানের ব্যাপারে খোঁজখবর রাখছি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালিক বলেন,এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার হাজার হাজার কৃষক সহ সাধারন মানুষ উপকৃত হবে।

৪নং রৌমারী ইউনিয়ন নির্বাচনে আ’লীগের মনোনয়ন চান তুহিন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪নং ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চান উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন। অনুন্নত ও সুবিধা বঞ্চিত এ ইউনিয়নকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ এ জনপদে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চান তিনি।

বিভিন্ন সুত্রে জানা যায়, নির্বাচনী মাঠে তিনি নতুন মুখ হলেও ইউনিয়নসহ উপজেলা পর্যায়ে আবিদ শাহনেওয়াজ তুহিন একজন পরিচিত মুখ। সদালোপী ও হাস্যজ্জল একজন চমৎকার মানুষ হিসেবে যে কোন অপরিচিত মানুষকে অতি অল্প সময়ে আপন করে নিতে পারেন।দীর্ঘদিন যাবৎ নি:স্বার্থভাবে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন।

এলাকার যে কোন মানুষ কোন বিপদ-আপদে পড়লে নিজ উদ্যোগে সেখানে ছুটে যান তিনি। মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না-ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। সদাসর্বদা সাধারণ মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন। যে কারণে ইউনিয়নের সকল ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে জনদরদী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতে-জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নবাসির সেবা করা এবং তাদের সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা তাদের পাশে থাকর জন্য এবার এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।

তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। যে কারণে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি। এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা যায়, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে উক্ত ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। যে কারণে এ ইউনিয়নের সাধারণ জনগণের বেশিরভাগ অংশই আবিদ শাহনেওয়াজ তুহিনের পক্ষে মতামত ব্যক্ত করছেন। সেক্ষেত্রে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলে রেকর্ড পরিমান ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে আবিদ শাহনেওয়াজ তুহিন বলেন, ‘স্কুলে লেখাপড়াকালিন সময় থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন ভক্ত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেই থেকে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের চাহিদা অনুয়ায়ী আসন্ন ইউপি নির্বাচনে এবারও আমি অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমার দল আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিলে এবার আমি বিপুল ভোটে নির্বাচিত হবো-এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। নির্বাচিত হলে উক্ত ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার ইচ্ছা আছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’ এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই, সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। সে কারণে আমি বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে নৌকার মাঝি হয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।’

নেত্রকোনার মদনে ফাসিঁতে ঝুলে যুবকের আত্মহত্যা

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মোবারক হোসেন (২৮) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে।গত রোববার (২৩মে) সকালে ছনকান্দা নামক হাওড়ে ম্যাড়া গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক মৃত্যুর রহস্য জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোবারক পেটের ব্যথা ও শ্বাসকষ্টে দীর্ঘদিন ধরে ভুগছিল। চিকিৎসা করার মতো কোন ক্ষমতা ছিল না হতদরিদ্র মোবারকের। মোবারক নি:সন্তান ছিলেন। রোববার সকালে তার স্ত্রীকে তাড়াতাড়ি রান্না করার কথা বলে , গরুর
জন্য ঘাস কাটতে হাওড়ে যায়। পরে লোকজন মোবারকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম আমাকে জানান , নায়েকপুর ইউনিয়নে মোবারক হোসেন নামের যুবকের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করায়, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মাদক সম্রাট জুন্নুন মিয়া বিজিবি কতৃক অভিযানে আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মী:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত সিন্দুঁখান ইউপি মন্দিরগাও এলাকা থেকে গত রোববার (২৩ মে) রাত দেড় ঘটিকায় ৫০ পিস ইয়াবাসহ মাদক  সম্রাট জুন্নুন মিয়াসহ অপর এক ব্যক্তিকে আটক করেছে শ্রীমঙ্গল বিজিবি ব্যাটালিয়ান ৫৫।
বিজিবি করা মামলা সুত্রে শ্রীমঙ্গল থানার পুলিশ জানায় ,মোঃ জুন্নুন মিয়া (৪৫) পিতা আব্দুল ওয়াহিদ গ্রাম মন্দিরগাও, সিন্দুরখান, শ্রীমংগল, মৌলভীবাজারকে বিজিবি আটক করে । জুন্নুন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে স্থানীয়দের কাছে তিনি একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত।
অপরদিকে একই দিন আটক করা হয় আব্দুল মমিন পিতা-মৃত আলাউদ্দিন মন্দির গাও, শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। আটককৃত ২ মাদক কারবারীকে স্থানীয় থানায় প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন বিজিবি ৫৫ সুবেদার শফিকুল ইসলাম (জেসিও)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, মন্দিরগাওসহ সীমান্ত এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা,ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এর সাথে শ্রীমঙ্গল শহরের একটি চক্র ও জড়িত রয়েছে যারা নিয়মিত জুন্নুন মিয়ার সাথে যোগাযোগ রেখে ব্যবসা করে আসছে।এলাকার কারো কোন ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে কথা বলার, কারণ তাদের হাত অনেক লম্বা।মাদক কারবারিরা বিজিবিসহ পুলিশের চোখে ফাঁকি দিয়ে নিয়মিত মাদক ব্যবসা করে আসছে। তার আগেও জুন্নুন মিয়া জেলা ডিবি পুলিশসহ কয়েকবার আটক হয়েছে।কারাগার থেকে ফিরে এসে আবারও একই কাজ লিপ্ত হয়ে দেদারসে রমরমা ব্যবসা করে যাচ্ছে প্রতিনিয়তো। জুন্নুন মিয়া মাদকের ব্যবসা পরিচালনা করে কোটি টাকার বাড়ি হাঁকিয়েছে। বাড়ি দেখে যে কারো চোখ কপালে উঠে।
মামলার পরিচালনাকারি  এসআই আসাদুর রহমান বলেন, বিজিবি কর্তৃক পাঁচজনকে আসামি করে এবং দুজনকে গ্রেপ্তার দেখিয়ে শ্রীমঙ্গল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে, বাকি তিন জন পলাতক রয়েছে।মামলার স্বার্থে বাকিদের নাম প্রকাশ করছিনা তবে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করার প্রচেষ্টা চলছে এবং আটককৃতদের গতকাল সোমবার (২৪ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে নিশ্চিত করেন।