জীবিকার তাগিদে কাঠমিস্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক /S.H:

জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রীর কাজ করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাঁহাতি স্পিনার জ্যাভিয়ের ডোহার্টি। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে বিশ্বকাপও জিতেছিল ডোহার্টি।

জ্যাভিয়ের ডোহার্টি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১০ সালে। বাঁহাতি এই স্পিনার গুরুত্ব সেই সময় ছিল অতুলনীয়। ২০১৫ সালের বিশ্ব কাপে দেশের জন্য দারুণ খেলে প্রশংসা কুড়িয়ে ছিলেন ডোহার্টি। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর সংসার চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। তাই অবশেষে উপায় না পেয়ে কাঠমিস্ত্রির কাজ করার সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ডোহার্টির একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় খুব মনোযোগের সাথে কাঠমিস্ত্রীর কাজ করছেন তিনি।

ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে পুড়লো অসহায় কৃষকের গোয়াল ঘর ও গরু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে এক অসহায়  কৃষকের শেষ সম্বল দুটি গরু সহ গোয়াল ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে  উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের নৈমুদ্দিনের ছেলে কৃষক সাইদুল ইসলামের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড  ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের সংযোগ থেকে  আগুনের সুত্রপাত হয়ে ভোরবেলা গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে । মুহুর্তের মধ্যে দুটি গরু সহ সমস্ত গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা অনেক চেষ্টা করে গরু দুটি বাঁচাতে না পারলেও আগুনের লেলিহান শিখা থেকে বাড়ীর অন্য ঘরগুলো রক্ষা করে। পুড়ে যাওয়া গরু দুটির আনুমানিক মুল্য এক লক্ষ টাকা। শেষ  সম্বল দুটি গরু পুড়ে মারা যাওয়ায় হতবাক হয়ে  পড়েছেন কৃষক সাইদুল।
বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষক সাইদুল কে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা প্রদান করা হবে।

কুবি ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধিঃ মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কুমিল্লা নগরীর ইপিজেড এলাকায় বৃক্ষরোপণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজি মশিউর রহমান। গত রোববার কুমিল্লা ইপিজেডের ২ নং গেট থেকে শুরু করে দুই কিলোমিটার সড়কের সড়কদ্বীপ ও দুই পাশের ফুটপাতে ২৫০টি ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

কুমিল্লা ইপিজেড কর্তৃপক্ষের সহযোগীতায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারন এলাকাবাসী।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মশিউর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি এ বৃক্ষরোপণ কর্মসূচী করেছি।

কর্মসূচীতে রোপণ করা গাছগুলোর মধ্যে ছিলো বিভিন্ন প্রজাতির নিম, অর্জুন, দেবদারুসহ ২৫০টি ঔষধি ও বনজ বৃক্ষ।

 

নেত্রকোনার কেন্দুয়ায় ফাঁসি দিয়ে মৃত্যু

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কৃষ্ণরামপুর গ্রামে পলাশ চন্দ্র দাস (১৯)গলায় ফাঁসি দিয়ে মারা যায়। গত ২৩মে সকালে আনুমানিক ৬.০০টার দিকে আকাশি গাছে গরুর রশ্মি দিয়ে মাধব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস নামের এই যুবক গলায় ফাঁস দিয়ে মারা যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, পলাশ চন্দ্র দাস একজন অটোরিকশা চালক ছিল। সে একজন ভাল মানুষ ছিল। তবে সে বিভিন্ন মানুষের কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়েছিল ও ঈদের পর একটি হোন্ডা দিয়ে ঘুরাঘুরি করছিল।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, মৃত দেহটি ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়না তদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে। এছাড়া, এটি আত্নহত্যা কিনা তাও তদন্ত করে দেখা হবে।

 

ইতিহাস গড়ার লক্ষ্যে টাইগাররা

স্পোর্টস ডেস্ক /S.H:

আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে সিরিজে ৩৩ রানে জয় লাভ করে টাইগাররা। আজ জিতলে নতুন ইতিহাসের মুখ দেখবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতলেও কখন ওয়ানডে সিরিজ জয় লাভের স্বাদ পায়নি বাংলাদেশ দল।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নটা আজও পূরন করতে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ৮ টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে লঙ্কানরা জিতেছে ৬ টি সিরিজ এবং দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত। তাই আজ ইতিহাস গড়তে চায় টাইগাররা। আজ একাদশে তাসকিনের পরিবর্তে সুযোগ পেয়েছে শরিফুল ইসলাম ও মিথুনের পরিবর্তে এসেছে মোসাদ্দেক হোসেন। কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে লঙ্কানরা। অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে লঙ্কানরা। অন্যদিকে নিজেদের বেস্ট এগারো নিয়ে মাঠে টাইগাররা। সাকিব ও মুস্তাফিজুর রহমানের আইপিএলের অভিজ্ঞতা ইতিহাস গড়তে সাহায্য করবে মনে করছে ক্রিকেট ভক্তরা। প্রথম ম্যাচে মিরাজ ও মুস্তাফিজুর রহমানে বলে টিকে থাকা কঠিন ছিল লঙ্কানদের। বেশ দাপটের সাথে লঙ্কানদের হারায় টাইগাররা আর সব কিছু ঠিক থাকলে ইতিহাস গড়াটা খুব বেশি কঠিন হবে না বাংলাদেশের জন্য।

মৌলভীবাজারে জোড়া খুন হত্যাকান্ডের আসামী ফাহিম আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মী: মৌলভীবাজারের আলোচিত জোড়া খুন শাবাব-মাহি হত্যাকাণ্ডের আসামি ফাহিম মুনতাসির (২১) কে গ্ৰেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শনিবার (২২ মে) দিবাগত রাতে হবিগঞ্জ থেকে তাকে আটক করে পিবিআই।
এ তথ্য দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো.আবু ইউসুফ।
তিনি বলেন, চার্জশিট থেকে আসামিকে বাদ দেয়ায় মামলার বাদিনী আদালতে নারাজি জানিয়েছেন। আমরা তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করেছি। মামলার তদন্তের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আদালতে তার রিমান্ড চাইবে। অচিরেই মামলাটির পুলিশি প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাবাবের সাথে তুষার গ্রুপের বিরোধের কারণেই তুষার শাবাবকে হত্যার চেষ্টা চালায়। ১০/১২ দিন পূর্বে নিহত মাহির সাথে তুষার গ্রুপের ফাহিমের ঝগড়া হয়। এই বিষয়টি মীমাংসা করার জন্যই ঘটনার দিন ৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবাব ও মাহিকে সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় ডাকা হয়। সেখানে তুষার গ্রুপ শাবাব ও মাহিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে থাকা শাবাব ও মাহির বন্ধুরা ও পথচারীরা গুরুতর আহত শাবাব ও মাহিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী মৌলভীবাজার মডেল থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের দীর্ঘ ১ বছর পর আদালতে চার্জশিট দায়ের করেন মডেল থানার তৎকালীন ওসি সোহেল আহম্মেদ। তিনি তুষারসহ ১০ জনকে আসামি করে চার্জশিট জমা দেন। কিন্তু বাকী আসামিকে চার্জশিটের অন্তর্ভুক্ত না করায় বাদীর নারাজির প্রেক্ষিতে মামলা পিবিআইতে প্রেরণ করেন আদালত।

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

বিনোদন ডেস্ক /S.H:

আজ ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দে এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করা বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সংগীতস্রষ্টা, দার্শনিক, যার হৃদয় বার বার কেঁদে উঠেছিল অসহায় মানুষের জন্য।

কাজী নজরুল ইসলামের জন্ম এক দরিদ্র মুসলিম পরিবারে। প্রাথমিক শিক্ষা ধর্মীয় স্তরে হওয়া স্থানীয়  একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি। কৈশোরেই বিভিন্ন থিয়েটারে সাথে কাজ করতে গিয়ে সাহিত্য সম্বন্ধে জ্ঞান লাভ করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেন এরপর তিমি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। একটা সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করা শুরু করে। এই সংগ্রাম পথে তিনি একে একে প্রকাশ করেন বিদ্রোহী, ভাঙার গান, রাজবন্দী মত অনেক সাহিত্য নির্দেশনা। এই সকল কবিতার তিনি বারবার তুলে ধরেন বাংলার মানুষের উপর অত্যাচারের কথা। সামাজিক অনাচার-শোষন, দাসত্ব প্রথা, ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়ে মানুষকে তার অধিকারের জন্য লড়াই করতে আহবান করে গেছেন। তার লেখা উপন্যাস, ছোট গল্প, গান, নাটক ইত্যাদিতে দারুণ ভাবে প্রকাশ পায় ভালবাসা, মুক্তি, দেশপ্রেম ও অধিকার দাবির বিদ্রোহ। তিনি ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ও ইংরেজি ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন। তিনি বেঁচে থাকবেন সকল বাঙালির হৃদয়ে।  কাজী নজরুল ইসলামের মত  বিদ্রোহী ও মুক্তির মনোভাব নিয়ে বাংলায় আর কেউ জন্ম নেননি। তাইতো কবি নিজেই বলে গিয়েছিলেন,
“যেদিন আমি হারিয়ে যাব, বুজবে সেদিন বুজবে,
অস্তপারের সন্ধ্যায়তারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুজবে।”

কটাক্ষ করায় গায়ক নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলার প্রস্তুতি

বিনোদন ডেস্ক/S.H:

বর্তমান সময়ে সবচেয়ে কটাক্ষ করায় গায়ক নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলার প্রস্তুতিসমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আরও একটি জিডি করা হয়েছে। তার আগে সময় টেলিভিশন তাদের এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকিতে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়। এবার তার বিরুদ্ধে জিডি ও মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছে গীতিকার ও সুরকার ইথুন বাবু।

গতকাল রবিবার রাত দশটায় ঢাকার হাতিরজিল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ করায় তিনি এই জিডি করেছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর ফায়সাল। এই ব্যাপারে ইথুন বাবু আরও বলেন নোবেল তাকে এবং তার সাথে অনেকেই অপমান ও তাচ্ছিল্য করেছ, তার মধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক জেমস। তিনি আরও জানান দিন দিন নোবেলের বেফাস মন্তব্য তরুণ প্রজন্মের জন্য ক্ষতি বয়ে আনবে। তাই তিনি নোবেলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন। কিছু দিন ধরে সংগীতশিল্পী নোবেল সামাজিক যোগাযোগমাধ্যম নানা রকম বেফাঁস মন্তব্য করে চলছেন। তার আগেও তিনি এই ধরনের মন্তব্য করে সমালোচনার মুখে পরেছিলেন।

শিরোপা জয় দিয়ে ম্যানচেস্টারকে বিদায় জানাল আগুয়েরো

স্পোর্টস ডেস্ক/ S.H:

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে জোড়া গোল দিয়ে শিরোপা জয় করলো আর্জেন্টিনা তারকা সার্জিও আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটি। গত রবিবার ৫-০ গোলে এভারটনকে হারিয়ে এই মৌসুমের শেষ ম্যাচ খেলো ম্যানচেস্টার সিটি।

এই মৌসুমে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচগুলো শুরু করে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের আধিপত্য তুলে ধরতে কোন ভুল করেনি আগে থেকে শিরোপা জিতা ম্যানচেস্টার। শেষ বারের মত আকাশী এই পোশাক পরে আগুয়েরো জোড়া গোল করে বিদায় নিলো ম্যানচেস্টার থেকে। দুর্দান্ত এই ম্যাচে খেলার শুরুতেই প্রথম গোল করেন ডি ব্রুইনার। তার গোলটি ছিল ১১ মিনিটে আর তার ৩ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন জেসুস। তৃতীয় গোলটি আসে ফোডেন কাছ থেকে। বিরতির পর থেকে নিজের সেরা খেলা দেখাতে শুরু করে আগুয়েরো। জোড় গোলে এভারটনকে কাঁদিয়ে ছাড়লেন বার্সেলোনায় চলে যাওয়া এই তারকা। তার বিদায় উপলক্ষে আয়োজন করা হয়েছিল ব্যাপক ভাবে। উপস্থিত হয়েছিলেন ম্যানচেস্টার সিটির অনেক কিংবদন্তি ফুটবলাররা। সম্মান জানান তাদের এক সাথে চলার দশ বছরকে। ভালোবাসায় সিক্ত হন আকাশী রং গায়ে দেওয়া প্রতিটি মানুষ।

জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক/S.H:

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয় পেল টাইগাররা। গতকাল বাংলাদেশে বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৫৭ রান করে টাইগাররা। জবাবে বাংলাদেশের বোলিংয়ে ২২৪ রানে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।

মিরপুর স্টেডিয়ামে গতকাল রবিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। লিটন ও মিথুনের শূন্য রানে ফিরে যাওয়াই হতাশ হয়ে পরে টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল করেন ৭০ বলে ৫২ রান। মাত্র ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে দলের অবস্থা যখন নড়বড়ে তখন মুশফিকের করা ৮৪ রান ও মাহমুদউল্লাহ রিয়াদের করা ৫৪ রানে কিছুটা রান যোগ করাতে সক্ষম হয় টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসানও নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়ে মাত্র ১৫ করে ক্যাচ দিয়ে ফিরে যান। দলের হয়ে ২২ বলে ২৭ রান করে আফিফ হোসেন ও সাইফুদ্দিন করেন ৯ বলে ১৩ রান। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন ডি সিলভা এবং একটি করে উইকেট নেন  চামিরা, দানুশকা ও সান্দাকান। দ্বিতীয় ইনিংসে খেলতে নামে শ্রীলঙ্কা। বল হাতে জ্বলে উঠে টাইগার বোলাররা। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের হার পাকা করে দেয় তরুণ এই অফ-স্পিনার। তার সাথে দারুণ বোলিং করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আগত পেসার মুস্তাফিজ ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিলে জয়টা চলে আসে টাইগারদের কাছে। এই খুশি প্রকাশ করে আইপিএলের রাজস্থান রয়্যালসও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে নিজেদের পরিবারের সদস্যের অসাধারণ বোলিংয়ের কথা লিখেন রাজস্থান। পিছিয়ে ছিলেন না সাইফুদ্দিনও, দলের জন্য দুটি উইকেট নেন তিনি এবং একটি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম উইকেট নিয়ে নতুন রেকর্ড করলে বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে হাসারাঙ্গা। কুশল পেরেরা ৩০ রান ও ইসুরু এবং গুনাথিলাকা দু’জনেই করেন ২১ রান। দুই ওভার রেখে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের। ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুশফিকুর রহিম।