ব্যর্থ কে?

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডা: বি এন পি মহাসচীব ফখরুল ইসলাম আলিমগীর দাবী করেছেন সরকার ব্যর্থ। করোনা রোধে সরকার কিছুই করছেনা। ব্যর্থ শব্দটি এই নেতার খুব পছন্দ। যখনই বক্তৃতা করেন শব্দটি ব্যবহার করেন। তিনি নীজেই যে ব্যর্থ তিনি তা বোঝেনওনা। নির্বাচনে দলের ব্যর্থতার দায় তার উপরই দিয়েছে দল। প্রার্থী নির্বাচন আর প্রচারনায় ব্যর্থ ফখরুল। অন্যের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন- ব্যর্থ হয়েছেন। নির্বাচীত হয়েও শপথ নেননি কারন ব্যর্থ তিনি। সংসদে গিয়েও দলের কতৃত্বটি ধরে রাখতে পারবেননা লন্ডনের প্রেস্ক্রিপশনেই কথা বলতে হবে তাই শপথই নেননি- ব্যর্থ তিনি। সন্তানের বয়সী তারেকের ধমকেই তিনি ভরকে যান কারন তিনি ব্যর্থ। দলের কর্মীরাও ক্ষুদ্ধ হয়ে তার বাড়ীতে ডীম ছুড়েছে। কর্মীদেরকে শান্ত করতে পারেননি। বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন ফখরুল। জিয়া পরিবারের সদস্যরাই সরকারের সাথে সমঝোতা করে জামিন নিশ্চিত করেছে বেগম জিয়ার। জামিনের পরে নেত্রীর সাথে দেখা করতে গেলে বেগম জিয়া ফখরুলের উপর চটেছেন। কারন তিনি কোন কার্যকর আন্দোলনই করতে পারেননি। নেত্রীকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। স্থায়ী কমিটির সভাতেও ব্যর্থ ফখরুল। অনেকেই দায়ী করেছেন ফখরুলকে।

নির্বাচনে পরাজয়ের দায় চাপিয়েছেন ফখরুলের উপর- কারন তিনি ব্যর্থ। এত ব্যর্থতা শুনে শুনে শব্দটি মুখস্থ হয়েগেছে ফখরুলের। কোনখানে বক্তৃতা করতে গেলেই ব্যর্থ শব্দটি মূখ ফসকে বেড়িয়েই যায়। বিগত ১১ বছরে জনাব ফখরুলের সব বক্তৃতা শোনা গেলে এই “ব্যর্থ” শব্দটিই শোনা যাবে বেশী। কিন্তু আসলেই কি সরকার ব্যর্থ? কোন কোন ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে একটু খতিয়ে দেখার সুযোগ রয়েছে। বি এন পি এবং বি এন পি ঘরানার নেতাদের সত্য বলার অভ্যাসটি শেখাতে ব্যর্থ হয়েছে সরকার। দেশের উন্নয়ন এবং উন্নতি দেখাতেও সরকার ব্যর্থ হয়েছে এই নেতাদের। বি এন পি এবং তাদের জোটভুক্ত নেতাদের জাতীর পিতাকে সম্মান দেওয়া শিখাতে ব্যর্থ হয়েছে। শিক্ষিত মানুষগুলিকেও দেশের স্বাধীনতার ইতিহাস ভুলভাবে ব্যখ্যা দেন। তাদের সত্য ইতিহাস বলা শেখানো যায়নি। এটা সরকারের ব্যর্থতা বটে। স্বাধীনতা যূদ্ধের বিরোধিতাকারি দল জামাতকে বি এন পি থেকে সরানো যায়নি- এটা সরকারের ব্যর্থতা। ভারতে মমতার দল নির্বাচনে জয়ী হয়ে ” জয় বাংলা” শ্লোগান দেয়। বি এন পি’কে জ”জয় বাংলা” শেখানো যায়নি। স্বাধীনতার মৌলিক স্তম্ভ এবং লক্ষ্যটিও তারা মানেনা। দেশের সত্য ইতিহাস জেনেও দাবী করে জিয়া স্বাধীনতার ডাক দিয়েছে। সরকার এই চরম মিথ্যাটি বোঝাতে পারেনি বি এন পি পিন্থি অনুসারীদের। এই ব্যর্থতাই দেশকে বিভাজন করে রেখেছে।

রাজনীতি অপরাজনীতিতে পরিনত হয়েছে। জামাত শিবির কিংবা হেফাজতের সাথে গোপন ষরযন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে স্বচেষ্ট হয়েছে বি এন পি। অপশক্তিকে নির্মুল করতে ব্যর্থ হয়েছে সরকার। বিষ ফোরার মত নিত্য অনুযোগ করে দেশ সমাজ আর উন্নয়নে বাধাগ্রস্থ্য করছে ব্যর্থ রাজনীতির অপকৌশলে। বিশ্ব যখন বাংলাদেশের পরিবর্তন দেখে, উন্নয়ন দেখে বিশ্বয় প্রকাশ করে। জনাব ফখরুলরা তখন ব্যর্থতা ছাড়া কিছুই দেখেননা। এখন হয় তাদের চোখ পরীক্ষা করে চশমার লেন্স বদলাতে হবে নাহয় জোর করে দেখিয়ে দিতে হবে ” দেখো উন্নয়ন কারে কয়”।

ফুলবাড়ীতে ভারত ফেরত ১ বাংলাদেশি করোনা পজেটিভ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভারত ফেরত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টেইন শেষে বাড়ীতে ফিরে গেলেও একজনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। তার নাম বুলবুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার গজেরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে।

জানা গেছে, ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে গত ৮ মে শনিবার সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই পাঁচ বাংলাদেশী।

পরে ৯ মে-রবিবার সন্ধা সাড়ে ৬ টায় লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ ও পুলিশের যৌথ দল সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির অংশ হিসেবে তাদের কে লালমনিরহাট জেলা সদরের একটি হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টেইনে পাঠায়।

ভারত ফেরত ওই ব্যক্তিরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের আব্দুল করিমের ছেলে মমিনুল ইসলাম(৩৫)একই ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম (৩৫) একই উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার(৪৫) তার স্ত্রী মাসুদা বেগম(৪০) এবং মেয়ে তানবিন আক্তার (১৬)।

এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক মো.আবু জাফর জানান, বুড়িমারী চেকপোর্ট দিয়ে দেশে ফেরা ফুলবাড়ীর পাঁচ নাগরিক সদরের খাঁন হোটেলে প্রতিষ্ঠানিক কোয়ারিন্টেইনে ছিল। গতকাল ২২ মে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টেইন শেষ হলে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠায়। কিন্তু চার জনের নেগিটিভ রিপোর্ট আসলেও বুলবুল ইসলামের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। ফলে ২৩ মে দুপুরে চারজন বাড়ীতে ফিরে গেছে। আর কোভিড -১৯ পজেটিভ বুলবুলকে হোটেলেই রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন তার সার্বক্ষনিক খোঁজ খবর রাখছে।

 

অ্যাঞ্জেলিনা জোলির সাথে মৌমাছির ফটোশুট

বিনোদন ডেস্ক /  S.H:

অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি শুধু তার অভিনয়ের জন্যই বিখ্যাত নন। তার ভক্ত সব সময় তাকে ভালোবেসেছে তার মহৎ হৃদয় ও সাহসী মনোভাবের জন্য। এইবার বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে মৌমাছির গুরুত্ব বোঝাতে ভিন্ন পথ অবলম্বন করেন খ্যাতিমান এই অভিনেত্রী।

মৌমাছি সংরক্ষণে মানুষকে সচেতন করতে এই অকল্পনীয় পদক্ষেপ গ্রহণ করেন ফটোগ্রাফার ড্যান। কয়েকশ’ মৌমাছি সহ একটি কক্ষে অ্যাঞ্জেলিনার ফটোশুট হয়। একটি সাধারণ সাদা অফ শোল্ডার পোশাক পরে অসম্ভব সাহসীকতার সাথে নিজের সৌন্দর্য তুলে ধরেন অ্যাঞ্জেলিনা। তার সৌন্দর্যের চর্চা হয় সারা বিশ্বে তার সাথে যোগ হল এবার প্রকৃতিকে রক্ষা প্রচেষ্টা। তাইতো প্রশংসা ভাসছেন হলিউড অভিনেতী। শুধু সাহসী এই অভিনেতী ছিলেন সেফটি পোশাক ছাড়া এবং ইউনিটের বাকি সবার পরায় ছিল সেফটি পোশাক। নিঃশব্দে ১৮ মিনিট দাঁড়িয়ে ফটোশুট শেষ করেন ৪৫ বছরের এই সুন্দরী অভিনেত্রী। নিজের যোগ্যতা বার বার বিশ্বের কাছে তুলে ধরতে পছন্দ করে গুনি এই অভিনেত্রী। তার এই পদক্ষেপে খুশি তার ভক্তরা।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ৩৪ লাখ ৬৮ হাজারে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৬৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৯৬২ জন। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৭৫৬ জন।

আজ রোববার (২৩ মে) করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন আর ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের।

ফ্রান্সে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৯৩ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৬ জনের।

সুত্রঃ ওয়ার্ল্ডোমিটার ডট কম।

নাইজেরিয়ায় সেনাপ্রধানসহ ১১ জন বিমান দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ ১১ জন এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গেল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনায় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানিয়েছে,খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল। এতে ক্রুসহ আরও ১০ জন নিহত হয়েছেন। সেনাপ্রধান জেনারেল আত্তাহিরুর বয়স ৫৪ বছর। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি।

দেশটিতে জঙ্গি মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে,তারই অংশ হিসেবে আত্তাহিরুকে সেনাপ্রধান করা হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি এক টুইট বার্তায় লিখেছেন,সেনাবাহিনী যখন নাইজেরিয়ার নিরাপত্তাঝুঁকি নিরসনের পথে, তখন এ ঘটনা আমাদের ওপর মারাত্মক আঘাত।

এদিকে নাইজেরিয়ার বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, এ বিষয়ে তদন্ত চলছে।

সুত্রঃ পার্সটুডে।

প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক /S.H:

শনিবার ফুটফুটে ছেলে সন্তানের মুখ দেখলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। নিজেই প্রথম সন্তান আগমনের খুশি সংবাদ জানিয়েছেন শ্রেয়া।

ছেলেবেলার বন্ধু শিলাদিত্যের সাথে বিয়ের পিরিতে বসেন শ্রেয়া। বিয়ের জয় বছর পরে প্রথম সন্তান মুখ দেখলেন এই দম্পতি। ভালোবেসে সন্তানের নাম আগেই ঠিক করে রেখে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়া লিখে ছিলেন ” আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সাথে খবরটা ভাগ করতে পেরে আমি ও শিলাদিত্য দুজনেই আনন্দিত।”
গতকালও শ্রেয়া নিজের অনুভূতির কথা ভক্তদের জানিয়ে লিখেছেন “আজ দুপুরে স্রষ্টা আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন, একটি ফুটফুটে ছেলে। এটি অন্যরকম অনুভূতি যা আগে কখনও হয়নি। আমরা সবাই খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের ছোট সদস্যকে আর্শীবাদ ও ভালোবাসা দেওয়ার জন্য। শ্রেয়া ও ছেলে দুজনেই সুস্থ আছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

আজ বঙ্গবন্ধু’র ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী

ডেস্ক রিপোর্টঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ। ১৯৭৩ সালের এই দিনে গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনে অবদান রাখায় বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে এ পুরস্কারে ভূষিত করে।

এ সম্মান পাওয়ার পর বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, ‘এ সম্মান কোন ব্যক্তি বিশেষের জন্য নয়। এ সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। ‘জুলিও ক্যুরি’শান্তিপদক সমগ্র বাঙালি জাতির।’

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে। ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভেদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, জওহরলাল নেহেরু, মার্টিন লুথার কিং, লিওনিদ ব্রেজনেভ প্রমুখ বিশ্ব নেতাদের এই পদকে ভূষিত করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁর উক্তি নিয়ে প্রকাশিত ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে “মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার -বঙ্গবন্ধু। জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকীতে শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

এছাড়াও ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি নিবেদিত ‘বিশ্ব শান্তির দূত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক প্রমাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এই প্রমাণ্যচিত্র সকল টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ায় সম্প্রচার করা হবে।

সূত্র-বাসস।

লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়ল, সোমবার থেকে চলবে দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন

ডেস্ক রিপোর্টঃ চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। তবে এবার আন্তঃজেলা গণপরিবহন চলাচল করার সুযোগ দেয়া হয়েছে। অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। কিন্তু ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা যাবে। যাত্রীসহ সবাই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কিছু শর্তে চলমান বিধিনিষেধ  আগামীকাল ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

এছাড়া, হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকাগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। আজ সর্বশেষ আগামী ৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হল।

 

করোনা পজিটিভ শ্রীলঙ্কান দল

স্পোর্টস ডেস্ক /S.H:

করোনা পজিটিভ পাওয়া গেছে শ্রীলঙ্কা থেকে ওয়ানডে খেলতে আসা তিন সদস্যের। আজ দুপুর একটায় শুরু হওয়া কথা ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচ কিন্তু শ্রীলঙ্কান দল করোনা আক্রান্ত হওয়া খেলা মাঠে গড়াবে নাকি তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজ প্রথম ম্যাচ ছিল আজ দুপুর একটায়। কিন্তু লঙ্কান দলের দুই ক্রিকেটার ইসরু উদানা ও শিরান ফার্নান্ডোর করোনা আক্রান্ত তার সাথে রয়েছে বোলিং কোচ চামিন্দা ভাসও। বিসিবির বিশ্বস্ত সূত্র থেকে আরও জানা গেছে দ্বিতীয় পিসিআর টেস্টের জন্য লঙ্কান দল অপেক্ষা করছে। তিন ম্যাচের প্রথম ম্যাচ আজ ও দ্বিতীয় ম্যাচ ২৫ মে এবং তৃতীয় ম্যাচ ২৮ মে শুরু হওয়ার কথা। তামিমের অধিনায়কত্বে নিজেদের সেরাটা দিয়ে প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে জিতার স্বপ্ন দেখছে বাংলাদেশের টাইগাররা।

প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেলেন

ডেস্ক রিপোর্টঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার হন কয়েকদিন আগে। অবশেষে রোজিনা ইসলাকে জামিন দিয়েছেন আদালত।

আজ রবিবার (২৩ মে) ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা ৫ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন।

রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি ও আশফ উল আলম। তাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কর্মকার ও আমিনুল গণি টিটো। তবে ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন হেমায়েত উদ্দিন হিরোন।আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রবিবার (২৩ মে) দিন ধার্য করেন।

উল্লেখ্য, রোজিনা ইসলামের বিরুদ্ধে গত ১৭ মে রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।