রিয়াল মাদ্রিদ কে কাঁদিয়ে লা লিগার শিরোপা ঘরে উঠালো আতলেতিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক /S.H:

শনিবার অনুষ্ঠিত হল স্প্যানিশ লা লিগার সব চেয়ে রোমাঞ্চকর দুটি ম্যাচ। জয় দিয়েও শিরোপা ধরে রাখার সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে ২০১৩-২০১৪ পর আবারও শিরোপা জয়ের স্বাদ নিলো পয়েন্ট টেবিলের আগেই এগিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ।

লা লিগার গুরুত্বপূর্ণ শেষ দুটি ম্যাচ একই সময় শুরু হওয়ায় তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। শিরোপা জিতার জন্য মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় থাকা রিয়ালের শিরোপা জিতার জন্য শুধু দরকার ছিল নিজেদের জয় আর আতলেতিকোর ড্র। টানটান উত্তেজনা মধ্য দিয়ে চলছিল দুটি খেলায়। প্রথমে গোল করেন ভিয়ারিয়াল। রিয়ালের জালে দারুণ ভাবে গোলটি করেন পিনো। এদিকে শিরোপা জিততে মরিয়া হয়ে থাকা রিয়াল মাদ্রিদ কোন ভাবে গোলের দেখা পাচ্ছিল না। এইভাবেই শেষ হয় প্রথম অর্ধেক, বিরতির পর ৮৭ মিনিটে নিজেদের প্রথম গোল দিয়ে শিরোপা জিতার স্বপ্নটা আবার জাগিয়ে তুলে জিদানের দল। এরপরই অতিরিক্ত সময়ে মদরিচের করা গোলে জয় পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জুটলোনা জিদানের দলের। ভায়াদোলিদের করা গোলের জবাবো ৫৭ মিনিটে নিজেদের প্রথম গোল দিয়ে সমতা আনে আতলেতিকো। গোলটি করেন অ্যাঞ্জেল কোরেয়া তার ১০ মিনিট পরেই আতলেতিকোর হয়ে লুইস সুয়ারেজ করেন দ্বিতীয় গোলটি। এই গোলই আতলেতিকোকে নিয়ে যায় শিরোপা কাছে। ৮৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো স্প্যানিশ লা লিগার ট্রফি ঘরে তুলে। অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় রিয়াল মাদ্রিদ এবং ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পায় লুইস সুয়ারেজকে বের করে দেওয়া বার্সেলোনা। ম্যাচ শেষে সুয়ারেজ কান্না ভেঙ্গে পড়ে। বার্সা থেকে বিদায় নিতে হয় তাকে বয়স বেড়েছে বলে।

লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মেনে হোটেল, রিসোর্ট পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২২মে) উপজেলার ডলুছড়ায় অবস্তিত লেমন গার্ডেন রিসোর্টসহ কয়েকটি হোটেল, রিসোর্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মেনে লেমন গার্ডেন রিসোর্ট পরিচালনা করার সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:নেছার উদ্দিন।
এসময় মো. নেছার উদ্দিন বলন, করোনাকালীন সময়ে প্রশাসনের বাঁধা নিষেধ থাকার পর ও আইন অমান্য করেছে।এজন্য মহামারীতে এমন আচরণ শোভনীয় নয় এবং এ অভিযান প্রতিনিয়তো অব্যহত থাকবে। লেমন গার্ডেন রিসোর্টকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা সদরের নাওডাঙ্গা পুলের পাড়ে নবগঠিত আহব্বায়ক কমিটির  আয়োজনে বর্নাঢ়্য র‍্যালী  শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত কমিটির আহব্বায়ক আতাউর রহমান রতনের  সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তফা জমিদার। এসময় উপজেলা  মৎস্যজীবি লীগের সদস্য জলিল পারভেজ, যুগ্ন আহব্বায়ক আফজাল হোসেন মন্টু,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, যুবলীগের সাঃ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা দুলাল প্রমূখ বক্তব্য রাখেন।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার শোয়েবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পরামর্শ সভা

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহত সাধারণ সম্পাদক সরদার শোয়েবের উপর মির্জারাব্বী সহ ১২-১৫ জন দাগী সন্ত্রাসীদের নিসংশ হামলার জন্য করনীয় ব্যাপারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা দলীয় কাযালয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। সভায় ন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদকও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, সাবেক প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ প্রামানিক,মহিলা নেত্রী জাহেদা বেগম। আত্রাই ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ প্রমূখ।

পরামর্শ সভায় প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগ বলেন,আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আর্কশন করেন এবং অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।

অনুষ্ঠাটি সঞ্চলনা করেন আত্রাই জাতীয় শ্রমিক লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

 

 

রানীশংকৈলে শ্বশুরবাড়িতে গৃহবধু নির্যাতন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকলৈ পৌর শহররে রাজবাড়ি এলাকায় গৃহবধূ মীম (২৩) তার
শ্বশুরবাড়ির লোকজনের হাতে প্রচন্ড নির্যাতনে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২০ মে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

আহত গৃহবধূ মীম রাজবাড়ি এলাকার ওবায়দুর রহমানরে (৩৭) স্ত্রী।

জানা গেছে, প্রায় দুই বছর আগে রাণীশংকলৈ পৌর শহরের রাজবাড়ি এলাকার গোলাম রব্বানীর ছেলে ওবায়দুর রহমানের সাথে ঠাকুরগাঁও শিবগঞ্জের হাফিজুল ইসলামের মেয়ে খাদিজাতুল কোবরা মীমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেইে
স্বামী স্ত্রী দুজনের মাঝে বিভিন্ন বিষয়ে ভুল বুঝাবুঝি ও যৌতুক নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। এ কারনে ওবায়দুর সহ তার পরিবারের লোকজনেরা মীমকে অনেকবার শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার বিচার শালিস হয়।এক পর্যায়ে ওবায়দুর মীমকে মারধর করে একতরফা তালাক দিলে মীম রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে থানায় বিচার শালিসে ওবায়দুর ভুল স্বীকার করে এবং তার স্ত্রী কে আর নির্যাতন না করার লিখিত অঙ্গীকার দেয়। কিন্তু কিছু দিন পর আবার মীমের উপর  নির্যাতন শুরু হয়।

গত ঈদে ওবায়দুর তার র্কমস্থল থেকে ঈদ করতে বাড়িতে আসে। গত ১৪ মে ঈদ পালন করে ওবায়দুর পরদিন ১৫ মে স্ত্রী মীমকে তার বাবার বারিতে রেখে র্কমস্থলে চলে যায়। গত ২০ মে বিকেলে মীম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলে ঐ বাড়িতে তালা
লাগানো দেখতে পায়। মীম তার শাশুড়ি ও অন্যদরে কাছে ঘরের চাবি চাইলে তাকে এর মধ্যে তালাক দেওয়া হয়ছে বলে জানানো হয়। তাকে আর ঐ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলওে জানানো হয়। এতে মীম কান্নাকাটি করে ঘরে ঢোকার চেষ্টা করলে শ্বশুর বাড়ির লোকেরা তাকে প্রচন্ড মারধর করে আহত করে।

খবর পেেয় পুলশি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে ঐ রাতইে স্থানীয় লোকজন গুরুতর আহত মীমকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে।

পরদিন ২১ মে সকালে মীমের বাবা মা আত্মীয় স্বজন তাকে হাসপাতালে দেখতে আসে। এ সময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও শুভাকাঙ্ক্ষীরা আসেন এবং সাংবাদিকরা এসে তথ্য নেন। এ রিপোর্ট লেখা র্পযন্ত এ নিয়ে থানায় কোন অভিযোগ হয়নি মর্মে ওসি (ওদন্ত) আব্দুল লতিফ শেখ জানান।

 

ধর্ষন মামলার পলাতক আসামী র‍্যাব- ৯’র হাতে আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ সিলেটে ধর্ষণ মামলার এজাহার অন্তভূক্ত পলাতক আসামিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার থেকে আটক করেছে র‍্যাব। গেল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে (২১ মে) উপজেলার সিন্দুরখান ইউপি রসুলপুর বাজার থেকে তাকে আটক করে র‍্যাব- ৯।
আটককৃত আসামী এনাম আহমেদ (২৮) সিলেটের জৈন্তাপুর থানার রুপচেং গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব -৯ জানায়, গোপন তথ্য ভিত্তিতে র‍্যাব -৯ এর সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থেকে সিলেটের জৈন্তাপুর থানার ধর্ষণ মামলার পলাতক আসামিকে আটক করে।  এনাম আহমেদ “নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) তৎসহ ৩১৩ পেনাল কোড এর এজাহার নামীয় প্রধান আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নওগাঁর চুন্ডিপুর দুদুর মোড় থেকে ত্রীমোহনী যাওয়ার একমাত্র রাস্তাটিতে গঙ্গাকান্দী জিন্দাপীর তলা ব্রীজ এখন মরণ ফাঁদ

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর চুন্ডিপুর দুদুর মোড় থেকে ত্রীমোহনী যাওয়ার একমাত্র রাস্তাটিতে গঙ্গাকান্দী জিন্দাপীর তলা বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা না থাকায় চলাচলের যেকোন সময়ে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উপরের সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন রিকশা ভ্যান, নসিমন-করিমন পিকাপভ্যানসহ অন্য অন্য গাড়ি গুলো অনেক সময় ঝুঁকি নিয়েই পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।
ব্রিজটির বেহাল দশা প্রায় এক বছর যাবত। ব্রিজের উপরের পাটা ধসে পড়ায় স্থানীয় সরকার বিভাগ তেমন কোনো তৎপরতা না থাকায় নওগাঁ সদর চুন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল নিজ অর্থায়নে সিমেন্ট বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করে দেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে যানবাহন চলাচলের কারণে এখন ভাঙনের পরিমান আরও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, অনেক দিন আগে নির্মিত এই সেতুটি ভালোই ছিলো কিন্তু এক বছর হয়েছে ব্রিজ মাঝস্তর কিছু অংশ ধসে পরেছে, ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যাথাই নেই। মেরামত হবে কিনা তাও জানা নেই।

এই বিষয়ে চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল বলেন, আমি নিজ উদ্যগে স্থানীয় লোকজন নিয়ে কিছু অংশ মেরামত করেছি ভারী ভারী যানবাহন চলাচল করার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ব্রীজ বিষয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা হয়েছে এবং ব্রিজটির বিষয়ে দ্রুত একটা উদ্যোগ নেওয়র অনুরোধ জানিয়েছি।

এব্যাপারে নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকশৌলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, ব্রীজটি অনেক পুরাতন ১৯৬২সালের তৈরী এই কারণে ব্রীজটি ভেঙ্গে নতুন করে ব্রীজ তৈরীর বিষয়ে ক্ষুদ্র আকার পানি ব্যাবস্থপনা সম্পাদ বিভাগে প্রকল্প নেওয়া হয়েছে, যে কোন সময়ে অনুমোদন হলে নতুন করে সুইচ গেট সহ ব্রীজ তৈরী করা হবে।

 

এ কি বলে বাইডেনঃ

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডাঃ দুদিন আগে আমি লিখেছিলাম আমেরিকার কুটনীতি কোথায়ও জয়ী হয়নি। স্বার্থের কারনে আমেরিকার নীতি বদল হতে সময় লাগেনা। কয়েকদিন আগে প্রেসিডেন্ট বাইডেন ইসরাইয়েলের পক্ষে বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি নিয়ে প্রশাসনেও গুঞ্জন উঠেছে। ঐক্যবদ্ধ বিশ্ব নেতারা জাতীসংঘে যূদ্ধ বিরতির প্রস্তাব তুলেছিল। আমেরিকার ভেটোর কারনে তা বাতিল হয়ে গেছে। কিন্তু দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাতকালে গতকাল প্রেসিডেন্ট বাইডেন স্বাধীন ফিলিস্তানী রাষ্ট্র প্রতিষ্ঠাই দুই দেশের যূদ্ধ বিরতির সমাধান বলে দাবী করেছেন। গাজা পুনর্গঠনে আমেরিকা সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। আমেরিকা যদি সত্যিই তাদের মত পাল্টে থাকে তাহলে স্বাধীন প্যলেষ্টাইন প্রতিষ্ঠা করা সময়ের ব্যপার মাত্র। ইসরাইয়েল ইস্যুতে আমেরিকার নীতি বদল হয়না।

সব প্রেসিডেন্টই বিদায়কালে ইস্যুটি নিয়ে গুরত্বপুর্ন আলোচনা করেন। বাইডেন মেয়াদের শুরুতেই ইস্যুটি তুললেন কেন? বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ভাবতে হবে কেন বদল হলো! করোনার কারনে বিশ্ব রাজনীতি এখন বদলে গেছে। প্যলেষ্টাইন ইস্যুতে চীন এবং রাশিয়া ক্ষুদ্ধ মনোভাব দেখিয়েছে। মুসলীম দেশেও এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। সিরিয়া, লেবানন যূদ্ধে নেমে গেছে। ইসরাইয়েলের ব্যপারে উত্তর কোরিয়া শক্ত বিবৃতি দিয়েছে। ইরান তুরষ্ক পাকিস্তান আর সি ডি পুনপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। সৌদি সরকার নমনীয় নীতি দেখালেও সে দেশের জনগন ফুসে উঠেছে। সব দেশ একত্রে প্রতিবাদ জানালে স্বার্থের কারনেই মার্কিন নীতি বদল হবে। আবার কুটচালও হতে পারে। মিষ্টি কথা বলে যূদ্ধ বিরতি করে কৃতত্ত্ব নিবে। ভেতরে ভেতরে সমর্থন যোগাবে ইসরাইয়েলকেই। প্রেসিডেন্ট বাইডেনের গতকালের বিবৃতি কতটা সত্য তার প্রমান পেতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে যদি এই যূদ্ধ বন্ধ করা না যায় তাহলে বিশ্ব রাজনীতি কোনদিকে মোড় নিবে অনুমান করা মুশকিল। মানবতা লংঘন করে ইসরাইয়েলের এই আগ্রাসন তুষের আগুন হয়ে উঠতে পারে। ক্রমেই ইসরাইয়েলের বিপক্ষে বিশ্ব জনমত গড়ে উঠেছে। হামাসের হুশিয়ারী আর মাহামুদ আব্বাসের দাবী উড়িয়ে দেওয়া ভুল হবে।

৭১ সালে পাকিস্তানী সৈন্যরা একই ভুল করেছিল। মাশুল দিয়েছে চরমভাবে। এখন পাকিস্তান স্বিকার করে ভুলটি তাদেরই ছিল। কিন্তু সময় গড়িয়ে গেছে বহুদুর। বাংলাদেশ এখন বিশ্বের মডেল রাষ্ট্র আর পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। অহংবোধ আর অস্রের হুঙ্কার পাকিস্তানকে পিছিয়ে দিয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী নীজেই এখন স্বীকার করে বাংলাদেশ এগিয়ে গেছে। অস্ত্রের জোড়ে জনতার শক্তিকে অগাহ্য করা সঠিক হবেনা।

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মাহিম। সে ওই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে খেলতে সকলের অগোচরে পানিতে পড়ে ডুবে যায় শিশু মাহিম। কিছুক্ষন  পরে বাড়ীর লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে পানিতে পড়েছে সন্দেহে চিৎকার শুরু করলে স্থানীয়রা পুকুরে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসলিমা তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরাইলঃ

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরাইলের স্বিকৃতি প্রত্যাখান করেছিলেন ফিলিস্তানি ইস্যুতে। আজও বাংলাদেশের পাস্পোর্টে ইসরাইলে ভ্রমন নিষিদ্ধ। বিশ্বের দরিদ্রতম দেশ হয়েও প্রয়োজনেও আপোষ করেননি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও বায়তুল আকসা মসজীদে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন তীব্র ভাষায়। দখলকৃত প্যলেষ্টাইনি জমী উদ্ধারের জন্য বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন। দেশে যারা মানবতা আর ইসলামের নামে হুঙ্কার দেন তাদের মূখে জোরালো প্রতিবাদ নেই।

মার্কিন প্রেসিডেন্ট জ্যো বাইডেন ইসরাইলের সমর্থনে যে বিবৃতি দিয়েছেন তা বিরুপ প্রতিক্রিয়া হয়েছে খোদ আমেরিকাতেই। ইরান, তুরষ্ক উঃ কোরিয়া সহ বিশ্বের অনেক দেশ ইসরাইলি হামলার প্রতিবাদে সংগঠিত হচ্ছে। চীন ক্ষোভ জানিয়েছে অগ্রাসনের বিরুদ্ধে। ইসরাইল বিরোধী ঐক্য গড়ে উঠেছে বিশ্বজুড়ে। মাহামুদ আব্বাস হুশিয়ারি দিয়েছেন ” আমরা জন্মভুমির দাবী ছাড়বোনা”। হামাস বলেছে ৬ মাস যূদ্ধ করার রসদ রয়েছে তাদের কাছে। লেবানন, সিরিয়া ইতিমধ্যেই যূদ্ধে জড়িয়ে গেছে। এই প্রতিবাদ ভিন্ন রকম মনে হচ্ছে। আমেরিকা কাউকে সমর্থন দিলে তার শত্রুর অভাব হয়না। আমেরিকার কুটনীতিও জয়ী হয়নি কোথায়ও। বিশ্ব মতামত বদল হলে আমেরিকার সুর বদলাতে সময় লাগেনা।

বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নিবে বোঝা যাচ্ছেনা। তবে যুদ্ধাং অবস্থা চলছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব ইসরাইল ইস্যুতে সব সময়ই কৌশলি। এবার মনে হয় কিছুটা বদল হয়েছে কারন জনমত প্যলেষ্টাইনের পক্ষে। বায়তুল আকসা মসজীদ রক্ষার দায়িত্ব শুধু প্যলেষ্টাইনের নয় সমগ্র মুসলিম উম্মার। মুসলিম উম্মা জাগ্রত হলে ইসরাইলের ম্যপ বদলে যাবে।