প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নওগাঁয় যমুনা ব্যাংকের উদ্যোগে করোনায় কর্মহীন পরিবারের মধ্যে ৫ লক্ষ টাকা প্রনোদনা বিতরন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় যমুনা ব্যাংকের অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে আর্থিক প্রনোদনা বিতরন করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে
জেলার বিভিন্ন পেশাজীবি একশ পরিবারের মধ্যে এই প্রনোদনা বিতরন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যমুনা ব্যাংকের উদ্যোগে দেশব্যপী প্রনোদনা বিতরনের অংশ হিসেবে নওগাঁয় এই প্রনোদনা বিতরন করা হয়।

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা বাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বেলকন কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলাাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মণি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

করেনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা, নাপিত, শিল্পীসহ বিভিন্ন শ্রেণীপেশার একশ পরিবারের মধ্যে এই প্রনোদনা বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ নগদ টাকা বিতরন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজারঃ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তিন তিন বার নির্বাচিত ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রনধীর কুমার দেব পরলোক গমন করেছেন।
গতকাল শুক্রবার (২১ মে) দুপুর ১টার দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি দুই ছেলে, সহধর্মিণী, ভাই বোন আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। রণধীর কুমার দেব ১৯৫৬ সালের ১৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলার সাতগাও ইউপি আমরাইল ছড়া চা বাগানে জন্ম গ্রহন করেন।১৯৮৮ সালে জনপ্রতিনিধি হয়ে সাতগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ৪ দফা। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০০৯ সালে প্রথম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের নির্বাচন পর্যন্ত টানা তৃতীয় বারের মত মৃত্যুর আগ পর্যন্ত একই পদে অবস্থান করছিলেন।তিনি বাংলাদেশ হিন্দ বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রনধির কুমার দেব এর মৃত্যুতে শ্রীমঙ্গল- কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবদেনা জানিয়েছেন।
এক শোক বার্তায় আব্দুস শহীদ এমপি বলেন, সিলেট অঞ্চলের মানুষ একজন দেশপ্রেমিক ও জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হারালো। এ হারানো অপূরনীয়।

ইসরায়েল কেন যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে?

মো. ইব্রাহিম খলিলঃ ইসরায়েল আসলে দেখতে চেয়েছে তাদের রকেট ধ্বংস করার আয়রনডোমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা।এবং ফিলিস্তিন কতটা শক্তিশালী হয়েছে তাও দেখতে চেয়েছে।যদি দেখতো ফিলিস্তিন শক্তিশালী নয় এবং তাদের কেউ সহযোগিতা করছে না সেক্ষেত্রে ইসরাইল যুদ্ধ বিরতিতে যেত না।
আমার মনে হয়,যুদ্ধ বিরতিতে যাওয়া ইসরায়েলের কৌশল। তারা পুনরায় শক্তিশালী হয়ে আবার ঠিকই গাজায় আক্রমণ চালাবে।আমার মনে হয় কিছু মুসলমান রাষ্ট্র এগিয়ে এসে গাজাকে ফিলিস্তিনের অধীনে করে ফিলিস্তিনকে একটি স্বাধীন  সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে যা যা প্রয়োজন তাই করা উচিত।
যুদ্ধে বিরতি, সমযোতা কোনো স্হায়ী সমাধান নয়।ভবিষ্যতে কখনো যদি ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করার ক্ষমতা অর্জন করে সেক্ষেত্রে তারা তাই করবে।তাই সময় থাকতে মুসলমানদের আরো যুগোপযোগী ভাবনা ভাবতে হবে।
হামাস যদি রকেট হামলা বা কোনো প্রকার প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে কিন্তু ইসরায়েল যুদ্ধ বিরতিতে যেত না। এভাবে বার বার মরার চেয়ে একবারেই মরে দেশকে স্বাধীন করা উচিত নয় কি? আমরা যদি ত্রিশ লক্ষ শহিদ না হয়ে যুদ্ধের কিছুদিন পর সমযোতা করতাম তাহলে কি আজও স্বাধীন হতে পারতাম?
মুসলমানরা হলো সহজ- সরল জাতি। তারা একটু শান্তির কথা শুনলে বিগলিত হয়ে যায়। আপাতত শান্তি মুখ্য বিবেচ্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু  স্হায়ী রূপরেখা প্রণয়ন করাও ফিলিস্তিন বাসীর কর্তব্য।

মুরাদনগরে অসহায় মেয়ের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুরাদনগর থানার মানবিক ওসি সাদেকুর রহমান

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৬নং ধামঘর ইউনিয়নের মুখসাইর গ্রামের এক অসহায় মেয়ের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুরাদনগর থানার সফল অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমান।

জানা যায় ১৬নং ধামঘর ইউনিয়নের মুখসাইর গ্রামের রিকশাচালক মোঃ রফিক মিয়ার মেয়ে রুবির বিয়ে ঠিক হয় কিন্তু এলাকার এক বখাটে কতৃক বিয়ে ভেঙে দেয় এবং ছেলে পক্ষ কে হুমকি দেয় যাতে বিয়ে না করে।হতাশ হয়ে রফিক মিয়া মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমানের কাছে অভিযোগ করেন।ওসি সাদেকুর রহমান অভিযোগটি আমলে নিয়ে বখাটে ছেলেটির পরিবার কে থানায় ডেকে আনেন এবং তাদের কে দায়িত্ব দেওয়া হয় যে ছেলে পক্ষ কে পুনরায় রাজি করাতে এবং ওসি জনাব সাদেকুর রহমান নিজে দায়িত্ব নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে দুই পক্ষের সাথে আলোচনা করে এবং ছেলে পক্ষ কে বুঝিয়ে বলেন এবং নির্ভয়ে বিয়ে করতে আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার ওসি সাদেকুর রহমান নিজে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ উপস্থিত থেকে তাদের বিয়ে দেন এবং ওসি সাদেকুর রহমান মেয়ে পক্ষ কে উপহার হিসেবে কিছু অর্থ প্রদান করেন। এই বিয়ের আয়োজনে বর-কনে দুইজনই বেশ উৎফুল্ল।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

মানবিক ওসি জনাব সাদেকুর রহমান জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয় আমরা সবাই তাদের পাশে আছি । পুলিশ প্রশাসন এধরনের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ,সাংবাদিক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুল হোতা পলাতক আনোয়ার মিয়া আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মী: মৌলভীবাজারের শ্রীমংগলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছিলো পুলিশ।শনিবার ১ মার্চ দুপুর শ্রীমংগল থানা পুলিশের তদন্ত অসি হুমায়ুন কবির। ১নং মির্জাপুর ইউপি হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এমরান মিয়া(৩৭) ও রয়েল মিয়াকে(২২) নামক ২ ব্যক্তিকে। আটককৃত ব্যক্তিদের ব্যবহার কৃত টর্চ লাইটের ভেতরে ইয়াবা ট্যাবলেট বহন করছিলো।
পরে ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছিলো এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।এরই ধারাবাহিকতায় একই মামলার পলাতক মূল আসামী আনোয়ার মিয়াকে ২০ মে রোজ বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় আটক করে এবং সাথে থাকা দেশীয় অস্ত্র খুর মিলে তাহার শরীর থেকে। বিগত ১ মার্চের মাদকদ্রব্য আইনে মামলায় অভিযুক্ত পলাতক আনোয়ার মিয়া মূল হোতা হিসেবে গ্রেপতার করা হয়। আনোয়ার মিয়াকে ২১ মে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরনের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে  শ্রীমংগল থানার (তদন্ত)অসি মোঃ হুমায়ুন কবির নিশ্চিত করেন।

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামর ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে। তিনি কােচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট এলাকার সাইদুলের কুঠি গ্রামের দুদু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ আটক ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিক উপজলার অনন্তপুর সীমান্তের ৯৪৬ নম্বর মেইন পিলারের ৫নম্বর সাব পিলার থেকে দুইশ গজ বাংলাদেশের ভিতরে ভেল্লিরতল এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এসময় টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে রাত ১২ টায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সােপর্দ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ জানান, বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপার্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে।

কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা: ১ জন গ্রেফতার

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শুধুমাত্র সীমানা ছুঁয়ে ধানের আঁটি রাখার কারনে এক ব্যক্তিকে হাতুড়ী দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তাকে রক্ষ করতে এসে তার স্ত্রীও মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। স্বামী স্ত্রী বর্তমানে বদলগাছি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বদলগাছি উপজেলার বসন্তপুর গ্রামে।

এ ব্যপারে একটি অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এক জনকে গ্রেফতার করা হয়েছে।

বদলগাছি থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন বদলগাছি উপজেলার বসন্তপুর গ্রামে বসবাইড়র সম্পতি নিয়ে মোঃ আক্কাস আলী (৬৫) দের পরিবারের সাথে আসলাম উদ্দিনের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষ উক্ত সম্পতিত নিজেরে বলে দাবী করে আসছে। এ ব্যপারে আদালতে একটি মামলা চলমান রয়েছে। গতকাল শুক্রবার এ বিষয় নিয়ে গ্রামে একটি বৈঠক হয়।

এরই মধ্যে উক্ত আক্কাস আলী পুরো জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এর ফলে ঐ গ্রামের প্রতিপক্ষ ৫টি পরিবার আটকা পড়েছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেনা। শুধু তাদের আটকে রেখেই ক্সান্ত হয় নি। বাড়ির বিদ্যুত লাইন থেকে তার সংযোগ করে ঐ কাঁটাতারের বেড়ার সাথে বিদ্যুত সরবরাহ করে রাখা হয়েছে। দিনের বেলা সংযোগ খুলে রাকা হলেও রাতের বেলা সংযোগ দেয়া হয়। এতে কেউ ঐ তারে হাত দিলেই মৃত্যু অপরহিার্য হয়ে পড়ে।

এরই মধ্যে গত ১৯ মে বুধবার দুপুরে মোঃ আক্কাস আলী তার জমির সামান্য ধান কেটে এনে কাঁটাতারের বেড়া ছুঁয়ে রাখেন। কেন ধান কাঁটা তারের বেড়া স্পর্শ করে রাখা হয়েছে এই অভিযোগে উক্ত আসলাম উদ্দিন, তার ভাি দুই পতু পলাশ ও আল আমিন এবং ভাই আমিনুল ইসলাম আক্কাসের সাথে বিবাদে লিপ্ত হয়। এ সময় উভয় পরিবারের লোজন বিবাদে অংশ নেয়। বিবাদ চলার এক পর্যায়ে আসলাম , আমিনুল, পলাশ ও আল আমিন সঙ্ঘবদ্ধ হয়ে কুড়াল, লোহার রড, লাঠিসোটা দিয়ে হামলা চালায়। হাতুড়ি দিয়ে আক্কাসের মাথায় সজোরে আঘাত করে। এ সময় তার স্ত্রী মেনোকা বেগম (৫৫) স্বামীকে উদ্ধার করতে এলে তাকেও আঘাত করা হয়। গ্রামবাসী সাথে সাথে বদলগাছি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে স্বামী ও স্ত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ পেয়ে বদলগাছি থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের নির্দেশে এস আই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঐ কাটাতারের বেড়ার সাথে বিদ্যুৎ সংযোগের তার অপসারন করেন এবং গ্রামবাসীর সাথে কথা বলার পর এই হামলার মুল হোতা আসলঅমের পুত্র পলাশকে গ্রেফতার করে নিয়ে যান। বদলগাছি থানার অফিসার্স ইনচাজ তরিকুল ইসলাম জানিয়েছেন পুলিশ ঘটনাস্থল নিয়মিতি পরিদর্শন করছে এবং তদন্ত অব্যাহত আছে। আইন শৃংখলা যাতে অবনতি না হয় সেদিকে পুলিশ নজর রাখছে।

 

রাণীশংকৈলে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়কে  রাণীশংকৈল প্রেসক্লাব ও  অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে  ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা, নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি ও ওয়ার্কাস পাটির সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, জেলা ওয়ার্কাস পাটির নেতা ও অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম,  সিনিয়র সাংবাদিক ও ঠিকাদার আনিসুর রহমান বাকী। প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক খুরশিদ আলম শাওনসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানান।

বিকাশ প্রতারনা চক্রের সক্রিয় ৩জনকে আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মী: মৌলভীবাজার সদর থানা ইনচার্জ ইয়াসিনুল হকের দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব গোলাম মর্তুজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার সঙ্গীয় টিম সহ মৌলভীবাজার সদর থানা এলাকা সহ রাজনগর থানাধীন খাশ প্রেমনগর এলাকায় দীর্ঘ ১৬ ঘন্টার অভিযান পরিচালনা করিয়া বিকাশ চক্রের সক্রিয় সদস্য বুলবুল মিয়া (৩৬) ও মোঃ মাসুম(১৯) ফজলুল হক(৩২) ৩ জনকে আটক করে।
আটককৃত বুলবুল মিয়া খাশ প্রেমনগর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।মোঃ মাসুম খাশ প্রেমনগর গ্রামের মিলদার মিয়ার ছেলে অপর আসামী ফজলুল হোক ইছাকোটা,চুনারুঘাটের ফিরোজ আলীর ছেলে,বর্তমান ঠিকানা গোবিন্দশ্রী মৌলভীবাজার। ৩জন আসামীকে গ্রেফতার করে এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করেন।
উল্লেখ্য যে, গত-১১/০৫/২০২১ তারিখ শাহ ইব্রাহীম আলী থানায় আসিয়া সাধারণ ডাইরী করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তাহার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করিয়া তাহার বোনের কন্ঠ নকল করিয়া বিভিন্ন সমস্যার কথা বলিয়া তাহার নিকট টাকা চায়। তিনি সরল বিশ্বাসে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির কথায় রাজি হইয়া তাহার দেওয়া বিকাশ নাম্বারে বিভিন্ন সময়ে সর্বমোট নগদ-৯০,০০০/- টাকা পাঠায়। টাকা পাঠানোর পর উল্লেখিত নাম্বারে ফোন করিলে মোবাইল নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আবেদনকারী তাহার বোনের সাথে ফোনে কথা বলে জানতে পারেন তাহার বোন কোন টাকা পয়সা তাহার কাছে চায় নাই, এমনকি সে কোন টাকা পয়সা পায়ও নাই। তখন আবেদনকারী প্রতারণার স্বীকার হয়েছে বুঝতে পারিয়া উক্ত বিষয় সংক্রান্তে মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদে তাহার সহযোগী ১। বুলবুল মিয়া (৩৬), এবং ২। মোঃ মাসুম(১৯) দ্বয়কে রাজনগর থানাধীন খাশ প্রেম নগর এলাকা হইতে আটক করেন এবং তাহাদের হেফাজত হইতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর সর্বমোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করেন। ধৃত আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ (মোবাইল ফোন) এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করিয়া প্রতারণার মূলকভাবে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হইতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ করিয়া ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য উক্ত কাজ করিয়া আসিতেছে মর্মে জানা যায়। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

নেত্রকোনায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌন মিছিল

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ‘জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাড়াই’ শ্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনায় কাফনের কাপড় পরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহঃ বার দুপুরে মিছিলটি মোক্তারপাড়াস্থ মিতালি সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোনা সাহিত্য সমাজ সম্পাদক সাইফুল্লাহ এমরান, দেশবরেণ্য কার্টনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদ সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি স্বপন পাল, এনামূল হক পলাশ সহ
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলদের অবিলম্বে হামলা বন্ধ করে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান।