পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হতে হবে : ঢাবি উপ-উপাচার্য

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, পড়াশোনার পাশাপাশি গবেষণামূলক কাজে জড়িত থেকে বস্ত্র খাতে দক্ষ জনবলের পাশাপাশি হতে হবে এক একজন উদ্যোক্তা। বিশ্বায়নের ফলে পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জ উত্তরণে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে নিটারের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে বাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) বস্ত্রশিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে।

তিনি বলেন, নিটারের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়গুলো খুবই সময়োপযোগী। এতেই প্রতীয়মান হয় যে এখানকার শিক্ষার্থীদের কোনোভাবেই বেকার থাকার সুযোগ নেই। নিটারের শিক্ষা কারিকুলামকে অনেক বেশি অর্থনীতিক ও উৎপাদন সংশ্লেষমুখী। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোও এখনো সেদিকে পুরোপুরি নজর দিতে পারেনি।

নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নিটারের গভর্নিং বডির সভাপতি ও বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিটিএমএর সহসভাপতি ফজলুল হক ও আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ সবাই মারা গেছেন। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা উত্তরাঞ্চলের স্টেজকোচের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে রোগীসহ পাঁচজন ছিলেন। তারা সবাই মারা গেছেন।

নিহতদের মধ্যে পাইলট, ফ্লাইট নার্স, ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন।

তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ জানা না গেলেও ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

অ্যাডিনোভাইরাসে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলকাতার বিধান চন্দ্র রায় (বি সি রায়) শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনোভাইরাসের।

চলতি মাসের ২ তারিখে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে জ্বর নিয়ে কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। ১১ ফেব্রুয়ারি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বাড়ি ফেরার পর আবারও তার জ্বর আসে। এবার তার জ্বর কিছুতেই কমছিল না। ফলে আবারও তাকে বি সি রায় হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু জ্বর না কমায় ১৯ ফেব্রুয়ারি আবারও তাকে কলকাতার ফুলবাগানের বিধান চন্দ্র রায় (বি সি রায়) শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা স্বপন রায় বলেন, শনিবার সকালে আমার মেয়ের প্রচুর জ্বর আসে। ওইসময় তার আইসিইউ দরকার ছিল। তবে হাসপাতালে তখন আইসিইউ বেড খালি ছিল না। আমি অন্য হাসপাতালে নিয়ে যাওয়া কথা বলি, কিন্তু চিকিৎসকরা আমার কোনো কথা শুনতে চাননি।

শিশুটির মা লক্ষ্মী রায় অভিযোগ করেন, চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেননি বলেই শিশুটি মারা যায়।

এর আগে চলতি মাসে একাধিক শিশুর মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনোভাইরাসকে দায়ী করা হচ্ছে। তবে কলকাতায় এই ভাইরাস এখন পর্যন্ত কতজনের প্রাণ হারিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের ডাকে সারাদেশে বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ শনিবার ২৫ ফেব্রুয়ারি জেলা শহরে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায়  দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান মুহা. সাদেক কুরাইশী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী বিএনপি, জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি, জামায়াত দ্রব্য মূল্যের দাম নিয়ে নানা বিষয়ে নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে। তাই তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্র বিরুদ্ধে রুখতে দেশ জুড়ে শান্তি সমাবেশে করা হচ্ছে। এছাড়াও আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

আজ সন্ধ্যায় যুব গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ আন্তঃউপজেলা এবং আন্তঃজেলা পর্ব শেষে এবার চূড়ান্ত পর্বের পালা। শুরু হচ্ছে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র  চূড়ান্ত পর্বের লড়াই। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইতোমধ্যে ভলিবল ও  দাবা ইভেন্ট শুরু হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় দলের জন্য ভবিষ্যত খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়াই ছিল গেমসের মূল লক্ষ্য।

একইসঙ্গে তরুণ ক্রীড়াবিদদের দেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই বিওএ এ উদ্যোগ নেয়। প্রতি চার বছরে একটি বাংলাদেশ গেমস ও ২০১৮ সাল থেকে যুব গেমস আয়োজন করে আসছে বিওএ।

প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিল। এবার ২য় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে।

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ। কো-চেয়ারম্যান হিসেবে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবং বিওএ সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এছাড়াও গেমস আয়োজনের রয়েছে স্টিয়ারিং কমিটি এবং ১৩টি উপ-কমিটি।

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানির এই পদক্ষেপের বিরুদ্ধে দেশটির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জার্মান সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভের সমালোচনা করা হয়েছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে গতকাল শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আহন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিক্ষোভস্থলে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে রুশপন্থি এই বিক্ষোভের সমালোচনা করেছেন জার্মান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

রয়টার্স বলছে, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বার্লিনে এই বিক্ষোভের ডাক দেন বিশিষ্ট বামপন্থি জার্মান একজন রাজনীতিবিদ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হওয়ার একদিন পরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ-বিক্ষোভের  আয়োজকরা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘ ইউক্রেনকে ক্রমবর্ধমানভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমরা জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানাচ্ছি। এখনই!…কারণ প্রতিদিন এই যুদ্ধে ১০০০ জন প্রাণ হারাচ্ছেন এবং এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে।’

‘শান্তির জন্য অভ্যুত্থান’ নামক এই বিক্ষোভ জার্মানির বামপন্থি দল ডাই লিংক পার্টির রাজনীতিক সাহরা ওয়াগেনকনেখ্ট আয়োজন করেন। ২০০৯ সাল থেকে তিনি জার্মানির পার্লামেন্টর সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।

কুলাউড়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গত শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী) এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত কুনিমোরা বাজারস্থ ব্রাহ্মণবাজার টু শমসেরনগরগামী কুনিমোড়া ব্রীজের উপর থেকে মাদক কারবারি কমলগঞ্জের পাত্রকলা চা বাগানের বাসিন্দা মৃত তুলশী কুর্মি ছেলে রাহুল কুর্মি (২৭) ও একই এলাকার বাসিন্দা আপানা অলমিকের ছেলে রাহুল অলমিক (২৫) কে আটকের পর আসামীদ্বয়ের হেফাজত থেকে ১২ বোতল ভারতীয় ROYAL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮,০০০/-টাকা।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২০,তারিখ: ২৫/০২/২০২৩ খ্রিঃ দায়ের পূর্বক শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় এর লক্ষে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী এমন অভিযান আগামীতে অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি।

বিডিআর বিদ্রোহে নিহত শহীদ কর্ণেল আফতাবুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা ও তৎকালীণ রংপুর সেক্টর কমান্ডার  শহীদ কর্ণেল আফতাবুল ইসলামের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বাদ আছর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের মরহুম বয়জার আলী ব্যাপারীর ৭ ছেলেমেয়ের মধ্যে সবার ছোট। ফুলবাড়ীতে তিনি কর্নেল বুলবুল নামে পরিচিত। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮১ সালে এস.এস.সি ও ১৯৮৩ সালে এইচ.এস.সি পাশ করে সেকেন্ড লেফটেনেন্ট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তাঁর স্ত্রী নাসিমা মোশারফ (বন্যা) বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ফার্ষ্ট সেক্রেটারী হিসাবে কর্মরত আছেন। একমাত্র  মেয়ে নুসরাত নওয়ার অরহা (১৫) মায়ের সাথে যুক্তরাজ্যেই থাকেন। শহীদ কর্ণেল আফতাবুল ইসলামের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি একদল বিপথগামী বিডিআর সদস্যের বিদ্রোহে সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার সাথে কর্ণেল আফতাবুল ইসলাম নিহত হন।

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

সম্প্রতি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। বাদ যায়নি নওয়াজউদ্দিনের পরিবারও। অভিনেতার পরিবারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন আলিয়া। স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন নওয়াজউদ্দিনের স্ত্রী।

আলিয়া সিদ্দিকি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে ভিডিও করে নওয়াজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন। যা শেয়ার হওয়ার পরেই হুলস্থুল পড়ে যায় নেট মহলে। কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের। এবার ফের আরেকবার  কাঁদতে কাঁদতে আরও একটি ভিডিও শেয়ার করেছেন আলিয়া। যেখানে স্বামীর বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোবা থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন তিনি।

ওই ভিডিওতে তিনি আরও  বলছেন যে, সন্তানদের তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে চান নওয়াজ।  নিজের আর্থিক অনটনের কথাও তুলে ধরেছেন নওয়াজ পত্নী। নওয়াজ ও তাঁর মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি।

<<<ভিডিও দেখতে এখানে ক্লিক করুন>>>

এদিকে ভিডিওটির ক্যাপশনে আলিয়া লিখেছেন, “একজন নামী অভিনেতা যে সবসময় মহান হওয়ার চেষ্টা করেন। ওনার নির্লজ্জ মা যে আমার সন্তানকে অবৈধ বলেন এবং এই খারাপ মানুষটি নির্বাক হয়ে থাকেন। ভারসোবা পুলিশ স্টেশনে কালই ওনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি। যাই কিছু হয়ে যাক না কেন আমি কিছুতেই আমার সন্তানদের ওদের হাতে তুলে দেব না।”

উল্লেখ্য, এর আগেও নওয়াজের বিরুদ্ধে অভিযোগ এনে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করেন আলিয়া। যার জেরে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।

গাঁজা ও মোটরসাইকেলসহ দুই চোরাকারবারী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রশিদ (২৮) ও একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পলিশ উপজেলার আমতলা বাজার ও বাঘের বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে থানায় এনে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।