দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করলেন ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’

সিএনবিডি ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ তুলে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ মে) গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পাচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

করোনা ভ্যাকসিন নিতে হবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজগুলোর

স্পোর্টস ডেস্ক/S.H:

করোনার মহামারীতে বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগের ষষ্ঠতম আসর। পরবর্তীতে পিসিবি জানায় বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আমিরাতে।

আগামী মাসের এক তারিখ আমিরাতের তিন ভেন্যতে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিছু শর্ত বেঁধে দিয়েছেন আমিরাত সরকার। করোনাভাইরাসের টিকা ছাড়া কোনোও খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে দিবে না বলে জানিয়েছেন দেশটির সরকার। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত আমিরাতের তিন ভেন্যুতে টুর্নামেন্টের বাকি থাকা ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া ৬টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ করে সমাধান বের করবেন তারা।

রাণীশংকৈলে ৮৫০ গ্রাম গাঁজাসহ আটক -১

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বুধবার ১৯ মেে করিমুুল হক (৪৭) নামে এক গাজা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

করিমুল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের হাসমত আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে  অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি করিমুলের  নিজ বাড়ির শয়ন কক্ষের ট্রাঙ্ক তল্লাসি করে ৮৫০ গ্রাম নিষিদ্ধ গাঁজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাণীশংকৈল থানায় গ্রেফতার হওয়া ঐ গাঁজা ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জেলা রিপোর্টার্স ইউনিটির নীলফামারীতে মানববন্ধন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে, কেন্দ্রীয় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে, নীলফামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও সমাবেশ, স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের পাশে  অনুষ্টিত হয়।
আজ ২০ মে বৃহস্পতিবার জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী দুলালের সভাপতিত্বে এবং দৈনিক মাতৃছায়ার জেলা প্রতিনিধি আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিউম্যান রাইটসের চেয়ারম্যান, মানিক সারওয়ার, স্বাধীনতা শিক্ষক সমিতির নীলফামারীর সভাপতি মৃনাল কান্তি রায়,জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক দেশ টিভির প্রতিনিধি আব্দুল বারী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি স্বপ্না আকতার, দৈনিক মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, মাই টিভির প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু, সাপ্তাহিক নীল চোখের সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, ডিমলার এসিয়ান এইজ প্রতিনিধি জাহাঙ্গীর রেজা, যায়যায়দিন ডোমার প্রতিনিধি, জুলফিকার আলি ভুট্টো, দৈনিক সংবাদের জলঢাকা প্রতিনিধি মিত্তুন্জয় রায়, সংবাদ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি, আল আমিন,  তৈয়বুল ইসলাম মানিক ,দৈনিক নাগরিগ ভাবনার ষ্টাফ রিপোর্টার নুরল আমিন  প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

ইসরায়েলী হামলায় গাজায় শিশুসহ নিহত বেড়ে ২২৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলী হামলায় গাজায় শিশুসহ নিহত বেড়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৮ জন নারী ও ৬৪ জন শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত ১ হাজার ৬২২ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর-আলজাজিরার।

এদিকে, এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলা কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই নাকি জানিয়েছে হোয়াইট হাউস।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি দিতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

 

কুলাউড়ার পলাতক কুখ্যাত ৩ অপরাধী আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একাধিক মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ভিত্তিতে গত ১৮ মে কুলাউড়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার কার্যে একটি বিশেষ অভিযানে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলার কুখ্যাত আসামী, মোস্তাফিজুর রহমান প্রকাস ফুল মিয়া (৩২) পিতা-মন্তাজ আলী,গ্রামঃউত্তর জয়াপাশা, হৃদয় আহমদ প্রকাস বাহার প্রকাশ রাসেল (৩২), পিতা-মৃত মনির প্রকাশ মতিন মিয়া,গ্রামঃশিবির রোড,ইসলাম হোসেন অপু (২৩), পিতা-আশরাফ আলী,গ্রামঃমেরিনা চা বাগান, সর্ব আসামী কুলাউড়া থানা আওতাধীন।

গত সোমবার  আসামীদের কে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে গ্রেফতারী পরোয়ানা মূলে ও তদন্তাধীন নিয়মিত মামলায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে গতকাল ১৯ মে বুধবার প্রেরন করা হয়েছে।

কুলাউড়া থানা ইনচার্জ ওসি বিনয় ভূষণ রায় সাথে যোগাযোগ করা হলে জানান,চুরি, ডাকাতি প্রতিরোধ ও কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।

 

করোনায় মাতৃহীন হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক /S.H:

বুধবার করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অরিজিৎ সিংর মা অদিতি সিং ।
করোনার মহামারী চলছে ভারতে। প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজারো মানুষের। এই মহামারীতে হার মেনেছে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব তার সাথে এবার যোগ হল আরেকটি নতুন নাম। চলে গেলেন ভারতের জনপ্রিয় ভার্সেটাইল গায়ক অরিজিৎ সিংর মা অদিতি সিং। করোনায় একে একে সব অঙ্গ-প্রত্যঙ্গ বন্ধ হয়ে যায় অরিজিৎতের মায়ের। পরে ব্রেইন স্ট্রোক করেন তিনি ফলে আরো শরীরের অবনতি হয় তার। তার সাথে কিডনি সমস্যা ভুগছিলন তিনি। বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি সিং।

রৌমারীতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি ও হেনস্তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরের রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক এসএম হুমায়ুন কবির, এসএম মোমেন, ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে রৌমারী প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।

 

নেত্রকোনায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলায় গতকাল  (১৯-০৫-২০২১) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বাংলা টিভি’র ৫ম বর্ষপূর্তি উৎযাপিত হয়। “বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে চারটি বছর অতিক্রম করে ৫ম বর্ষে গতকাল পদার্পণ করলো বাংলা টিভি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, সাংবাদিক দেলোয়ার খান, কামাল হোসেন, আলতাবুর
রহমান কাশেম, মনিরুজ্জামন খসবু, প্রমূখ।

নেত্রকোনায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলা টিভি‘র নেত্রকোনা জেলা প্রতিনিধি ইকবাল হাসান। অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি

সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, তার মুক্তি ও দূর্নীতিবাজদের বিচারের দাবীতে মাননবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টা হতে ডোমার বাজার রেলগেট মোড়ে সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।
ইত্তেফাক প্রতিনিধি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে সমকাল প্রতিনিধি রওশন রশীদ, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখী, চ্যানেল২৪ প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রতন কুমার রায়, ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম,বাংলাদেশের আলো প্রতিনিধি আলমগীর হোসেন, সাংবাদিক এ আই পলাশ, জুয়েল বসুনিয়া, এমদাদুল হক মাসুম, শাহিনুর রহমান, রাশেদুল ইসলাম আপেল ও রিমুন চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনটি সঞ্চলনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন।
বক্তরা বলেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দূর্নীতির সংবাদ পরিবেশন করায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে। দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তরা হুশিয়ারী দেন।