নোবেলকে বেয়াদব ডাকলেন পরিচালক মামুন

বিনোদন ডেস্ক/S.H:

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নোবেল নাম সম্প্রতি একটু বেশি সমালোচনা এসেছে। এবার নোবেলকে বেয়াদব ডেকে তার সাথে চুক্তি বাতিল করলেন অমানুষ সিনেমার পরিচালক মামুন।

একের পর এক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড দ্বারা সমালোচনার মুখোমুখি গায়ক নোবেল। তার সাথে সাংবাদিকে অপহরণ হুমকি দেওয়ায় নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় সাধারণ ডায়রি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের কারণে ভারতেও রয়েছে তার নামে মামলা। অনেকেই তার সাথে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার নতুন যোগ হলেন পরিচালক মামুন। তার সিনেমা “অমানুষ” টাইটেল সং গাওয়ার কথা ছিল নোবেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন “বেয়াদব দিয়ে আমার সিনেমার টাইটেল সং করার কথা ছিল, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা। “।
তার আগে নোবেলের সাথে চুক্তি বাতিল করেন দেশের অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক। নোবেলের এই সকল কর্মকাণ্ডের নিন্দা করেছে অনেকেই। অনেকেই মনে করে এই ধরনের বিকৃত মস্তিষ্কের শিল্পী শিল্প জগতের জন্য হুমকিস্বরূপ।

আন্তঃজেলা ডাকাত দলের সরদার শিবলু মিয়া আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার র‌্যাব- ৯ এর অভিযানে আন্ত:জেলা ডাকাত পলাতক আসামী শিবলু মিয়া (৪২) কে আটক করা হয়েছে।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন তথ্য মোতাবেক গত ১৭ মে সোমবার র‌্যাব-৯ সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে কুলাউড়া পৌর শহরতলী কুলাউড়া বাসস্ট্যান্ড থেকে পলাতক আসামি আন্ত:জেলা ডাকাত শিবলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আটক শিবলু হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাছিশাইল নিবাসী আব্দুল মোতালিব এর পুত্র।
র‌্যাব-৯ জানায়, ডাকাত শিবলু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক অবরোধ করে ডাকাতি করে আসতে ছিল। সে আন্ত:জেলা ডাকাতের সরদার হিসেবে মৌলভীবাজার জেলায় পরিচিত। তার অত্যাচারে বাস মালিক ও সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৭ টি মামলা সহ সিলেট শাহপরান থানায় ১টি মামলা ছিল। সবশেষ ১৭ মে কুলাউড়া থেকে আটক করে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূয়া ইউএনও’র প্রতারণা থেকে রক্ষা পেলেন রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল উপজেলায় ভূয়া ইউএনও’র মাধ্যমে আর্থিক প্রতারণা থেকে রক্ষা পেলেন বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত।

এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৮ মে মঙ্গলবার বিকেলে।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তের কাছে ১৮ মে মঙ্গলবার আড়াইটার দিকে ইউএনও’র পরিচয়ে একটি অজ্ঞাত মোবাইল ফোন নম্বর( ০১৮৭৭৬২০০)থেকে ফোন আসে। ওই ফোনে ইউএনও’র পরিচয়ে মুক্তিযোদ্ধা রতনের কাছে মুজিববর্ষ উপলক্ষে তার নামে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ এসেছে বলে জানানো হয়। এই সাথে বলা হয় যে, বরাদ্দকৃত ওই টাকা তুলতে আজকের বিকেল তিনটার মধ্যে ৪২ হাজার ২ শত টাকা জামানত হিসেবে সোনালি ব্যাংক রাণীশংকৈল শাখায় বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। এ টাকা জমা দেয়ার জন্য একটি মোবাইল নম্বরও ( ০১৮৮৮২৬৭৫৬৬) রতনকে দেয়া হয়। এতে মুক্তিযোদ্ধা  রতনের সন্দেহ হলে তিনি ইউএনওকে ফোন দেন। ইউএনও তাকে ওই ফোন নম্বরগুলো নিয়ে বিকেল ৪টার মধ্যে তার অফিসে আসতে বলেন। রতন ওই নম্বরসহ দ্রুত ইউএনও’র কাছে এসে ঘটনা খুলে বলেন। পরে ওই নম্বরগুলোতে ফোন দিলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এ সময় উপস্থিত সাংবাদিকরা এ তথ্য সংগ্রহ করেন।

এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ ঘটনাকে একটি প্রতারক চক্রের কাজ বলে উল্লেখ করেন। এবং থানায় অবগত করে নাম্বার গুলি ট্রেসিং এর জন্য নির্দেশ দেন। আজ ১৯ মে বুধবার তিনি মুক্তিযোদ্ধােদের ডেকে এ ব্যাপারে সচেতনতা বার্তা দেবেন বলে জানান।

নেত্রকোনা হাওড়ে বজ্রপাত: নিহত-৭, আহত-৯

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার তিন উপজেলায় হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাতজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

গতকাল মঙ্গলবার (১৮মে) আনুমানিক বিকাল ২.৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন ও খালিয়াজুরীতে তিনজন।নিহতরা সবাই কৃষক এবং এরা সবাই হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। আহতদের মধ্যে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন রয়েছেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সি বজ্রপাতে সাতজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো: বায়েজিদ মিয়া(৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের মো: ফজলুর রহমান(৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছের মিয়া(৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া(২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো: শরীফ(১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান(১৯)।

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার বিকাল চার ঘটিকায় নীলফামারীর চেীরঙ্গীরমোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মো. তহমিন হক ববি,  মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

ইশরাত জাহান পল্লবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. আতিয়ার রহমান বাড্ডা, নীলচোখ পত্রিকার প্রকাশক মো. মোস্তাফিজার রহমান সবুজ, আরটিভির জেলা প্রতিনিধি মো. হাসান রাব্বি প্রধান,  দেশটিভির জেলা প্রতিনিধি মো.আব্দুল বারী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নুর আলম, গনকন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, সাংবাদিক নুরে আলম বাবু,  সুবাশ চন্দ্র রায়, মাহামুদুল আল হাসান রাফিন, ইব্রাহিম সুজন, রাজিয়া সুলতানা, সোহাগ ইসলাম, রনি ইসলামসহ নীলফামারী  প্রথম আলোর বন্ধুসভার সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে মানুষ বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্যখাতের রাঘব-বোয়ালরা দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ তাঁর ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

বস্তা বন্দি অজ্ঞাত যুবতীর মৃত দেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপি হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রিজের নিচে থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার উদনাছড়া ব্রিজের নিচে এলাকাবাসী বস্তায় বাঁধা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ূন কবির পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটির পা বাঁধা ছিল এবং গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর হবে বলে জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তরুনীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি। তরুণীর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীমঙ্গল থানা, পিবিআই, ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এছাড়া, লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তরুণী ধর্ষিত হয়েছে কিনা সেটা জানা যাবে।

ফিলিস্তিনে নিজেদের সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বর্বরতায় এখন পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে। এত মৃত্যুর পরেও থামছে না ইসরায়েলের হামলা। বরং গাজায় হামলা অব্যাহত থাকবে বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এদিকে, এমন পরিস্থিতিতে ফিলিস্তিনে শান্তি রক্ষায় সেনা পাঠানোর জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। গতকাল সোমবার (১৭ মে) দেশটি জানায়, তাদের সেনাবাহিনী প্রস্তুত।

মালয়েশিয়ার গণমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, জাতিসংঘ চাইলে তারা শিগগিরই ফিলিস্তিনে সেনা পাঠানো হবে বলে মালয়েশিয়া নিশ্চিত করেছে ।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তিনি ।

তিনি বলেন, জাতিসংঘ যদি সিদ্ধান্ত নেয় যে, আমাদের সেনা সেখানে যাবে তাহলে আমরা দ্রুত তাদের সেখানে পাঠাতে পারব ইনশাল্লাহ।

অন্যদিকে, ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সোমবার (১৭ মে) বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ দেশের প্রতিটি মসজিদ ও সুরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার গণমাধ্যমগুলো আরও জানায়, মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজতের নামাজ আদায় করেন।

 

ইরানের নিজস্ব সুপার কম্পিউটার উদ্বোধন

প্রযুক্তি ডেস্কঃ সম্প্রতি (গেল রোববার) ইরান নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধন করেছে। দেশটির আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয়। এর মধ্যদিয়ে বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় জায়গা করে নিল ইরান।

সিমোর্গ সুপার কম্পিউটারটি যৌথভাবে তৈরি করেছে ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র ও আমির কাবির বিশ্ববিদ্যালয়।

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ পুরো বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে।

উল্লেখ্য, ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত করা হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

 

নেত্রকোনায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ঢাকায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা নির্যাতন ও মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনে সড়কে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মোখলেছুর রহমান খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাসসহ আরো অনেকে।

এ সময় সাংবাদিকরা বলেন,রোজিনা ইসলামকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন ও গ্রেপ্তার করা হয়। তার নি:শর্ত মুক্তির দাবী জানান বক্তারা।

এছাড়াও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।

 

মুরাদনগরে এলইডি টিভি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে মাদকের বিরুদ্ধে ক্রিকেট স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  জনাব আলহাজ্ব কাজী কায়কোবাদ এর সার্বিক সহযোগিতায় এবং  হিরাপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলইডি টিভি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শনিবার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের হিরাপুর খেলার মাঠে এই এলইডি টিভি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় অংশ গ্রহন করে নগরপাড় একাদশ বনাম গুনজর একাদশ।
৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আক্তার হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হারুন আল রশীদ, মুরাদনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে  ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, ১৪ নং নবীপুর পূর্ব  ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের,১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম খাঁন ইমন,৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শিব,বাংগরা বাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু নাইউম খান, মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম পারভেজ, ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দুলাল ঠাকুর, বাংগরা বাজার থানা ছাত্র লীগের সভাপতি শেখ আবুল কাশেম, বাংগরা বাজার থানা ছাত্র লীগের সহ সভাপতিই য়ার হোসেন, ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোঃ জামসেদ সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী,হাজী মাছুম মুন্সি প্রমুখ।
৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  জনাব আলহাজ্ব কাজী কায়কোবাদ তাঁর বক্তব্যে মেধা মনন বিকাশে খেলাধুলার বিকল্প নাই বলে উল্লেখ করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ক্রিকেট প্রেমীদের এগিয়ে আসলে সমাজে উঠতি বয়সের যুবক মাদকাসক্তের সংখ্যা অনেক কমে যাবে বলে আখ্যায়িত করেন।
নগরপাড় একাদশ বনাম গুনজর একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় গুনজর একাদশ চ্যাম্পিয়ন ও নগরপাড় একাদশ রানারআপ বিজীয় হয়।