অবশেষে আটক হলেন ভাইস চেয়ারম্যান মমতাজ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরদার সোয়েব (৪২) এর ওপর অতর্কিত হামলার ঘটনায় ১২জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলায় আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে হুকুমের (তার নির্দেশ) ১ নম্বর আসামী করা হয়েছে।

আজ সোমবার (১৭ মে) আহতের স্ত্রী সাবরিনা সুলতানা বাদী হয়ে মামলা করেন।

এর আগে রোববার (১৬ মে) দুপুরে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় আত্রাই সোনালী ব্যাংক ট্রেজারী শাখার সামনে সরদার সোয়েব এর ব্যবসায়ী অফিসে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে ক্যাডার বাহিনী মির্জা রাব্বীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্ব জখম হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, সরদার সোয়েব প্রতিদিনের ন্যায় রোবার দুপুরে উপজেলা নিউ মার্কেটে ঠিকাদারি কাজে ব্যক্তিগত অফিসে যান। হঠাৎ মির্জা রাব্বী তার দলবল নিয়ে সরদার সোয়েব এর উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। শরীরের বেশ কিছু জায়গায় গুরুতর জখম হয়। দুই হাত ও পায়ের মাংস কেটে ঝুলে যায়। বাজারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলার পর জড়িত থাকার অভিযোগে মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল। অবশেষে তাকে আটক দেখিয়ে মামলা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরদার সোয়েব এর সঙ্গে তাদের ব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল। এরসূত্র ধরেই তার ওপর হামলা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য মমতাজ বেগমকে থানায় নেয়া হয়েছে। আহতের স্ত্রী বাদী
হয়ে মমতাজ বেগম এর নির্দেশে হামলা হয়েছে মর্মে তাকেসহ ১২জনকে আসামী করে মামলা করেছেন। মামলার পর সোমবার তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৪ সালে মমতাজ বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলে মির্জা রাব্বী সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তোলে। মা ও ছেলের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মির্জা রাব্বীর বিরুদ্ধে ছিনতাই, সরকারি জায়গা দখলের পর স্থাপনা নির্মাণ করে বিক্রি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

 

বাংলা

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডাঃ অনেকেই মনে করে বাংলা ভাষাটি ভারতেই আধিক্য। উচ্চারন এবং বলাটিও ভিন্ন আমাদের চেয়ে। বড় বড় কবি সাহিত্যিক উপন্যাসিক ভারতেই বেশী। সম্ভবত ৬৫ সালেই প্রথম ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় পাক ভারত যূদ্ধের কারনে। বাংলাদেশে তখন মুসলিম লীগের শাসন। সুযোগ পেয়ে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করে দেওয়া হয় ঢাকার রডিওতে (তখন একটাই রেডিও ষ্টেশন)। বাংলাদেশের শিল্পিরা ( বিশেষ করে ছায়ণট) সংগ্রাম করেছে রবীন্দ্রসঙ্গীতের প্রচার ফিরে পেতে। এখন বাংলাদেশের রবীন্দ্রসনঙ্গীত শিল্পিরা ভারতেও জনপ্রিয়। আশির দশকে ঢাকার নাটক পশ্চিম বঙ্গে জনপ্রিয়তা পায়। সন্ধায় ঢাকা টেলিভিশন (একটাই চ্যানেল তখন) যে নাটক প্রচার হত, পরদিন কোলকাতার বাজারে সেই নাটকের ক্যসেট বিক্রি হত চড়া দামে। আস্তে আস্তে বাংলাদেশী লেখকদের বইও জনপ্রিয়তা পায় কোলকাতার বাজারে। এখন ভারতের লেখকরা ঢাকার বই মেলাতে আসে। ভাষার জন্য জীবন দিয়েছে বাংলাদেশের বাঙালী। একুশে ফেব্রুয়ারীর রাতে এখন পশ্চিম বঙ্গের লোকেরা নগ্ন পায়ে হেঁটে যায় শহীদ মিনারে। বেদীতে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজনীতিবিদ সহ বরেন্য ব্যক্তিরাও।

বাংলাদেশী শিল্পিরা এখন যথেষ্ট জনপ্রিয় কোলকাতায়। সম্প্রতি তৃনমূল কংগ্রেস রাজ্যসভার নির্বাচনে বিজয়ী হয়ে শ্লোগান দিয়েছে ” জয় বাংলা”। এই ” জয় বাংলা” শ্লোগানটি বঙ্গবন্ধুর দেওয়া। বাংলাদেশে এখন জাতীয় শ্লোগান “জয় বাংলা”। ভারতের জাতীয় শ্লোগান ছিল “বন্দে মা তারাম”। ভারতের বাংলাভাষিরা জয় বাংলা শ্লোগান দিয়ে কি ইঙ্গিত দিল জানিনা। ভাষা আর সংস্কৃতিকে আলাদা করা যায়না। হিন্দু মুসলিম দাঙ্গার কথা আমরা শুনেছি। এবার পশ্চিম বঙ্গের রাজ্যসভার নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বিধায়ক নির্বাচিত হয়েছেন। শোনাযায় মুসলমানদের ভোট পেয়েছে মমতার তৃনমূল কংগ্রেস। একি তবে শুধুই ভাষার কারনে?

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬তলা ভবন সহ তেলের দোকান

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতি নিরুপনের কাজ চলছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেেেছন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সহ অন্যন্যরা।
খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফয়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘন্টা পর রাত সাড়ে ১১ আগুন নিয়ন্ত্রনে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতি নিরুপনের কাজ চলছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সহ অন্যন্যরা।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ইউপি মেম্বারের হুঙ্কার

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ সংবাদ প্রকাশের জেরে লোহাগাড়ার সাংবাদিক জাহেদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাউদ্দিন সিকদার। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লামা উপজেলার সরই এলাকার আবু বক্কর ছিদ্দিক নামের এক যুবককে অপহরণ করে মোটরসাইকেল চোর সাজিয়ে থানায় হস্তান্তর করেন কলাউজান ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার ও আব্দুর রহিম।
গত ১১মে বিকেলে সিভয়েস২৪ ও ১২ মে দৈনিক সাঙ্গু পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে মুঠোফোনে প্রাণ নাশের হুঙ্কার দেন কলাউজান ইউপি সদস্য মো. সালাউদ্দিন। জাহেদুল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি নিউজ পোর্টাল সিভয়েস, জাতীয় দৈনিক মানবকন্ঠ, ইংরেজি দৈনিক এশিয়ান এইজ ও দৈনিক সাঙ্গুতে কাজ করছেন। এছাড়া তিনি লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক জাহেদুল ইসলাম বলেন, গত ১০ মে লামার সরই আমতলী এলাকার এক যুবককে তুলে এনে মোটরসাইকেল চোর সাজিয়ে মারধর করে থানায় হস্তান্তর করেন ওই দুই ইউপি সদস্য। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তদন্ত করে আসল তথ্য বের করে আনে। আসল তথ্য বেরিয়ে আসার খবরে কৌশলে থানা থেকে সটকে পড়েন দুই ইউপি সদস্য।
এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে কলাউজান ইউপি সদস্য মো. সালাউদ্দিন সিকদার আমাকে মোবাইল ফোন দিয়ে বলেন, নিউজটা সরাই ফেল, নইলে তোর অবস্থা খারাপ হবে। এ নিউজ তোরে কে করতে বলছে’। পুলিশ পাহারায় চলাফেরা করতে বলেন। সাংবাদিক জাহেদুল ইসলামকে সংবাদ প্রকাশের জের ধরে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, সাংবাদিক জাহেদুল ইসলামকে সংবাদ প্রকাশের জেরে প্রাণ নাশের হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরী পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপি করোনা প্রতিরোধ প্রচারণা ও জনউদ্বুুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৭ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপি চলমান করোনা প্রতিরোধ প্রচারণা এবং জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন হিসেবে, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম  শুরু করা হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে পৌরশহরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর নেতৃত্বে এ জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করা হয়।
প্রথমদিনে পৌরশহরের বিভিন্ন স্পটে শিক্ষার্থী, পথচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় ৪ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। সাথে সাথে মাইক দিয়ে সচেতনতামূলক প্রাচারাভিযান চালানো হয়।
এ সময় ডাঃ মুনিম, ডাঃ ইমরানউদ্দিন আহমেদ,ডাঃ আবিদা, স্যানেটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে পৌরশহরসহ সমগ্র উপজেলার বিভিন্ন হাট-বাজার দোকান-পাট ও গ্রামগঞ্জে ৩ দিনের কার্যক্রমে পথচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় ১০ হাজার মাস্ক ও লিপলেট বিতরণ এবং কাইক দিয়ে জনউদ্বুদ্ধকরণ প্রাচারাভিযান চালানো হবে।

চেতনা নাশক খাইয়ে মালামাল লুটের ঘটনায় ২ আসামী রিমান্ডে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের শ্যামলী আবাসিক এলাকায় এক মোবাইল ব্যবসায়ীর বাসাসহ আরো দুটি বাসায় চেতনানাশক ওষুধ খাইয়ে চুরির ঘটনায় গত ৫ জানুয়ারীতে একটি মামলা হয়,মামলা নং ৯। ঔই ঘটনার সময় ১৬ জন অচেতন অবস্থায় হাসপাতালে বিভিন্ন ভাবে চিকিৎসা নেন। এরিয়া ধারাবাহিকতায় মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত ৭ আসামীর মধ্যে দুই আসামিকে রিমান্ডে আনা হয়েছে।

পুলিশের এসআই মুখলেছুর রহমান লস্কর বলেন,গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে চেতনানাশক ঔষধ ব্যবহারকরে চোর চক্রের সদস্যরা মামলার বাদী খালেদ আহমদসহ আরও কয়েকটি পরিবারে খাবারের সাথে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। এতে ১৬ জন বিষাক্ত ঔষধে আহত হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করা হয় পরের দিন ৫ জানুয়ারি তারিখে খালেদা আহমদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায়।

উক্ত মামলার প্রেক্ষিতে এ পর্যন্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,এর মধ্যে এক আসামী ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে অপর

দুই আসামির নাম স্বীকার করেন, পরে তাদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলেন ইফতেখার আহমদ ফরহাদ(২৪) পিতা আব্দুস সালাম রাজা মিয়া,পূর্ব শ্রীমঙ্গল,শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজার অপর আসামী সাইফুর রহমান মান্না (২৩) পিতা আব্দুর রহমান সাং কালাছরা, থানা বিজয় নগর,জেলা বি-বাড়ীয়া।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই মুখলেছুর রহমান লস্কর বলেন, বিজ্ঞ আদালতের কাছে রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর প্রেক্ষিতে তাদের স্বীকারোক্তি মূলক গতকাল রোববার (১৬ মে ) বিকালে ঘটনাস্থলে, ঘটনা উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় আটককৃতরা চুরির ঘটনা সংঘটিত করার বিস্তারিত বর্ণনা দেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক(কমলগঞ্জ -শ্রীমঙ্গল)

এছাড়া শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন,এসআই আলমগীর,এসআই আলামিন, এস আই প্রদীপ, এসআই জাকারিয়া, এস আই দুর্জয় সরকার, এসআই জাকির,এসআই তিথঙ্কর,এএসআই নজরুলসহ পুলিশের একটি দল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) বলেন বয়সন্ধী বয়সী ছেলেরা এমন ঘৃনিত কাজ না করে ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু তারা অপরাধটাকে সহজ কাজ মনে করে,আসলে তারা ভাবে না যে অপরাধ করে পার পাওয়া যায়না। আজ না হয় কাল ধরা পরতেই হবে।

তিনি আরও বলেন, তদন্তে যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসস্ত করেন।

 

নীলফামারীর ডোমারে করোনা প্রতিরোধে স্বাস্থ্য কর্মকর্তা’র জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

মো: মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্দ্যেগে নীলফামারীর ডোমারে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন এর উদ্ধোধন করা হয়েছে। ১৭ই মে হতে ১৯ মে পর্যন্ত ভ্রাম্যমাণভাবে উক্ত ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র হতে করোনা প্রতিরোধের বিভিন্ন লেখা ব্যানার সংকবলিত একটি পিকাপ ভ্যানে ভ্রাম্যমান প্রচারণার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী। এসময় মেডিক্যাল অফিসার ডা.আবুল আলা,ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন,স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: উপজেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ রোগীর সংখ্যা-১১৬জন, সুস্থ্য হয়েছে-১১২জন, মৃত্যু-৩জন ও একজন রংপুর মেডিক্যালে  চিকিৎসাধীন রয়েছে।

মুনিয়া হত্যাঃ

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডাঃ চাঞ্চলকর মুনিয়া হত্যার রহস্য ঢাকা পরে গেছে। গনমাধ্যমেও এখন আর লেখালেখি খুব একটা চোখে পরছেনা। সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে মনে হয়। আর ক’দিন পর কেউ মনেও রাখবেনা। এক তরুনী ভয়ে সঙ্কায় আত্নহত্যা করতে বাধ্য হল। কত রকম ক্লু উদঘাটন করলো পুলিশ কিন্তু, কেউ গ্রেপ্তার হলোনা। যাদের সন্দেহ করা হলো তারা বিশেষ বিমান ভাড়া করে উড়ে গেল দুবাই শহরে। কারন তারা বিত্তবান। বড় লোকদের বিনোদনে কারো জীবন যাওয়া কোন বিষয়ইনা। এখন সংবাদের শিরোনাম হয় চিড়িয়া খানায় বাঘিনি বাচ্চা প্রসব করেছে।

মুনিয়ার নিজ কন্ঠে বলে যাওয়া অডিও টেপ কিংবা জব্দকরা আলামত কোনকিছুই এখন আর খবরে নেই। মানূষ আর মানবিকতা কি ভাষায় সঙায়ীত করা যায়? একটি খারাপ উদাহরন সৃষ্টি হলো মুনিয়া হত্যার রহস্য।

আমেরিকার বিখ্যাত খেলোয়ার ও জে সিমসন স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিলেন। একটি হ্যন্ড গ্লভ প্রমানে ব্যর্থ হওয়ায় সিমসন মুক্তি পেলেও অন্য মামলায় অর্জিত সব অর্থ খুইয়েছেন। এখন তিনি নিস্ব প্রায়। বিখ্যাত অভিনেতা বিল কসবিও বুড়ু বয়সে ধর্ষন মামলা এড়াতে পারেননি। প্রেসিডেন্ট ক্লিন্টন মনিকা লুইন্সকি মামলায় অভিযুক্ত হয়ে ইম্পিজড হয়েছিলেন প্রায়। জাতীর কাছে জন্য ক্ষমা চেয়ে মেয়াদ শেষ করতে পেরেছেন। আমাদের দেশে একটি ব্যবসা প্রতিষ্ঠানের এমন কি ক্ষমতা যে হত্যা মামলার অভিযুক্ত হয়েও নিরাপদে লোক চক্ষুর অন্তরালে চলে গেলেন? মুনিয়া হত্যা রহস্য উদঘাটন না হলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতা বাড়বে বৈকি। একটি মেয়ে সব বলে কয়ে আত্নহত্যার পথ বেছে নিতে বাধ্য হল অথচ বিচার হবেনা বিষয়টি মানা যায়না। অভিযুক্ত আসামীই হত্যা করেছে এমন কোন প্রমান পুলিশ আবিস্কার করতে পারেনি। কিন্তু রহস্যটি বেড় না হলে পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে স্বাভাবিক। তাই মুনিয়া হত্যার রহস্য উদঘাটন করে জনসমুক্ষে প্রচার করার অনুরোধ জানাচ্ছি।

 

৩ কেজি গাঁজা সহ ১ জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীনাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউপি পশ্চিম লইয়ারকুল ৩ কেজি গাঁজা সহ ১ জন আটক করে পুলিশ।
গতকাল রবিবার (১৬ মে) মাদকবিরোধী অভিযানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে এএসআই জীবন বাকতি, এএসআই সারোয়ার হোসেন একটি টিম পশ্চিম লইয়ারকুল গ্রামে গোপন তথ্য মতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মোঃ আবুল কাশেম(৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। দুপুর ১ ঘটিকার সময় ঔই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজা সহ মোঃ আবুল কাশেম আলীকে আটক করা হয়।
জানা যায়, পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃতঃমফিজ আলী ছেলে। উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রদান করিয়া আসামীকে আইননুসারে বিচারের আওতায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আত্রাইয়ে সন্ত্রাসী রাব্বী বাহিনীর হামলায় শ্রমিক লীগ নেতা আহত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরদার শোয়েব (৪২) নামে এক শ্রমিক লীগ নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্ব জখম হয়েছে। আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে ক্যাডার বাহিনী মির্জা রাব্বীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (১৬ মে) দুপুরে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় আত্রাই সোনালী ব্যাংক ট্রেজারী শাখার সামনেএ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ
করছে। ঘটনার পর মমতাজ বেগমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সরদার শোয়েব আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার শোয়েব প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে উপজেলা নিউ মার্কেটে ঠিকাদারি কাজে ব্যক্তিগত অফিসে যান। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েব এর উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. জাকারিয়া হোসেন বলেন, শরীরের বেশ কিছু জায়গায় গুরুত্ব জখম ছিল। এছাড়া দুই পা ও দুই হাতের মাংস কেটে ঝুলে যাওয়ায় তাৎক্ষনিক বেঁধে দেওয়া হয়। অনেক রক্ত ঝরেছে । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুনেছি সরদার শোয়েব এর সঙ্গে তাদের সব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল। এরসূত্র ধরেই তার ওপর হামলা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য মমতাজ বেগমকে থানায় নেয়া হয়েছে। বিষয়টি
নিয়ে তদন্ত করা হচ্ছে। সরদার শোয়েব এর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মমতাজ বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলে মির্জা রাব্বী সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তোলে। মা ও ছেলের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রাব্বীর বিরুদ্ধে ছিনতাই, সরকারি জায়গা দখলের পর স্থাপনা নির্মাণ করে বিক্রি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।