নবীগঞ্জে স্কুল ছাত্রীকে জোরপুর্বক অপহরণ করে ধর্ষন, পলাতক আসামী ৪ মাস পর গ্রেফতার

মোঃ আমিন আহমেদ, সিলেটঃ নবীগঞ্জে স্কুল ছাত্রীকে জোরপুর্বক অপহরণ ও ধর্ষনের ঘটনায় প্রধান আসামী আসিফ ৪ মাস পলাতক থাকার পর মদন থানা এলাকার গ্রামের বাড়ি থেকে গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসিফ নেত্রকোনা জেলার মদন থানার দেওয়ানপাড়া গ্রামের সান্তু মিয়ার পুত্র ও একই গ্রামের রুপ্তন মিয়ার পালিত সন্তান। উক্ত রুপ্তন মিয়া পালক পুত্র আসিফসহ তার পরিবার নিয়ে নবীগঞ্জের শিবপাশা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

সুত্রে জানাযায়, নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার পুত্র রুপ্তন মিয়া’র পালকপুত্র আসিব ওরপে আসিফ দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকায় বসবাস করে আসছে। এই সুবাধে তাদের পাশের বাসার সাইদুল মিয়ার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময়ই নানা ভাবে উত্যক্ত করতো ও নানা ভাবে কু-প্রস্তাব দিত। এতে আসিফের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিগত চলতি বছরের ১৪ জানুয়ারী রাতে পুর্ব থেকে ওৎ পেতে থাকা আসিফ, রুপ্তন, সাহান ও রিয়াজের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এবং বিভিন্ন স্থানে রেখে তাকে ধর্ষন করে। এ ঘটনায় গত ১৮ জানুয়ারী মেয়ের মা জুলেখা বেগম বাদী হয়ে হবিগঞ্জ নারী শিশু আদালতে সংশ্লিষ্ট ধারায় আসিফসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলার শুনানী শেষে ৩ কার্যদিবসের মধ্যে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। উক্ত মামলাটি নবীগঞ্জ থানায় আসলে গত ২৪ জানুয়ারী মামলাটি থানায় রুজু হয়। এরপরই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ মামলা তদন্তে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য মাঠে নামেন। গত ২৭ জানুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের সামন থেকে ভিকটিমকে উদ্ধার করেন। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ডাক্তারী পরীক্ষা শেষে ওই দিনই ভিকটিম ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এদিকে ঘটনার পরপরই রুপ্তন মিয়া তার পালক পুত্র ঘটনার মুল নায়ক আসিফকে সরিয়ে রাখে। এতে সে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই সম্রাট একদল পুলিশ নিয়ে নেত্রকোনা জেলার মদন থানা পুলিশের সহযোগিতায় গত শুক্রবার (১৪ এপ্রিল) গভীর রাতে ফতেহপুর দেওয়ানপাড়ার সামনের হাওর থেকে আসিফকে গ্রেফতার করে নবীগঞ্জ নিয়ে আসেন। গতকাল রবিবার সকালে ধৃত আসিফকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে ছেলেকে গ্রেফতারের পর পালক পিতা মামলার অপর আসামী রুপ্তন মিয়া বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকী দিচ্ছে। এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলেও নানান স্থানে বলে বেড়াচ্ছে।

এ ব্যাপারে আসিফের মামা (পালিত পিতা) রুপ্তন মিয়া বলেন, আসিফ আমার পালিত সন্তান। তারা আমার ছেলের নামে ধর্ষণ মামলা করেছে। নবীগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলেই ঈদে বাড়ি আসছিলাম। ঈদের দিন রাতে পুলিশ আসিফকে গ্রেফতার করেছে। বাদীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আসিফের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে নিজ বাড়ি ফতেপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নবীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সম্রাট গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্যটন কেন্দ্র কমলগঞ্জ লাউয়াছড়া উপচেপড়া ভিড়

তিমির বনিক,মৌলভীবাজারঃ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশের পর্যটন কেন্দ্রের মত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি সৌধে পর্যটকের প্রবেশ ও ঘোরাঘুরি নিষেধ ছিল।

লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফটক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলেও বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়া উদ্যানের ভেতরের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক আর মাধবপুর চা বাগান লেকসহ বিভিন্ন চা বাগানের লেক ও চা প্লান্টেশন এলাকায় উপচেপড়া ভিড় ছিল পর্যটকদের। আগত পর্যটকরা মানেননি কোন স্বাস্থ্য বিধি ও কোনো বাঁধা। ফলে মাধবপুর লেক এলাকায় শনিবার ঈদের ২দিনে ও দুপুরের পর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার,সিএনজি অটো নিয়ে আসা পর্যটকদের ছিল অবাধে দল বেধে প্রবেশ আর ঘোরাঘুরি।

একই অবস্থা ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি সৌধ এলাকা, শমশেরনগর চা বাগানের লেক, শমশেরনগর চা বাগান গল্ফ মাঠ, ফুলবাড়ি চা বাগানসহ বিভিন্ন চা বাগানের পাহাড়ি উঁচু নিচু এলাকায় সব বয়সী পর্যটকদের ঘোরাঘুরি। শনিবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায় উদ্যানের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ও নিরাপত্তাকর্মীদের সতর্কতায় কোন পর্যটক ভেতরে প্রবেশ করতে পারেননি।

তবে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত কার, মাইক্রোবাস ও পিকআপে করে আসা পর্যটকরা উদ্যানের বাহিরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করে ছবি তুলেন। বেশ কয়েকটি পিকআপে মাইক লাগিয়ে নাচ গান করতে দেখা যায় কম বয়সী পর্যটকদের। এসব পর্যটকরা আবার পরবর্তীতে মাধবপুর লেকে গিয়ে ভিড় করেন।

মাধবপুর চা বাগান লেক এলাকা গেলে দেখা যায় লেকে যাবার আগে ২টি স্থানে চা বাগানের ফটক রয়েছে। ফটকে পর্যটকদের ব্যবহৃত যানবাহন আটকানোর চেষ্টা করলেও পর্যটকরা বিশেষ করে কম বয়সী পর্যটকরা কোন প্রকার বাঁধা মানেন নি।
মাধবপুর চা বাগান কারখানা থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে তিন দিকের উঁচু পাহাড়ি টিলা বেষ্টিত লেকে পর্যটকরা দল বেধে যাতায়াত করছেন। লেক এলাকায় চা গাছ আচ্ছাদিত টিলায় পর্যটকরা উঠে ছবি তুলছেন। উপর থেকে আবার নিচের লেকের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। এ সময় কোন প্রকার স্বাস্থ্য বিধি মানা হয় নি। প্রায় ৮০ শতাংশ পর্যটকের মুখে ছিল না মাস্ক।

চা বাগান সূত্রে জানা যায়, সকালের দিকে একবার পুলিশ এসে লেকে আসা কম বয়সী পর্যটকদের তাড়িয়ে দিলেও দুপুরের পর উপস্থিতি বেড়ে যায়। মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ উপচেপড়া পর্যটকদের কাছে অনেকটা অসহায় বোধ করছেন। শিশুদের নিয়ে নারী-পুরুষ পর্যটকরা ঈদের ছুটির আনন্দ উপভোগ করতে ছিলেন ব্যস্ত। করোনা সংক্রমণকালে স্বাস্থ্য বিধি না মেয়ে এভাবে অবাধে চলাচলে তারা যে, ঝুঁকির মাঝে আছেন তা জেনেও কোনো বাঁধা মানছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পর্যটক বলেন, দীর্ঘদিন তারা সন্তানদের নিয়ে অনেকটা গৃহবন্দি ছিলেন। ঈদের ছুটিতে এসব সন্তানদের অনুরোধে পরিবার সদস্যদের নিয়ে বাধ্য হয়ে মাধবপুর লেকে বেড়াতে এসেছেন।

মাধবপুর লেকের পাহারাদার লক্ষী নারায়ণ বলেন, এ সময়ে লেকে প্রবেশ নিষেধ বলে আগত পর্যটকদের প্রবেশে বাঁধা দিয়ে তিনি একা তাদের আটকাতে পারছেন না।

তবে মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, তিনি কমলগঞ্জ থানার ওসিকে অনুরোধ করে ঈদের দিন শুক্রবার কয়েকজন পুলিশ সদস্যকে এনেছিলেন মাধবপুর লেক এলাকায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ বন্ধ রয়েছে। তাছাড়া বনকর্মী, কমিউনিটি পেট্রোলিং সদস্যরা কড়া নিরাপত্তায় থাকায় লাউয়াছড়া উদ্যানে কোন পর্যটক প্রবেশ করতে পারেনি। তবে অসংখ্য আগত পর্যটক উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বেশ কিছু এলাকায় অবস্থান নিয়েও ঘোরাঘুরি করেছে। আর পরবর্তীতে এসব পর্যটকরা আবার মাধবপুর লেকে গিয়ে ভিড় করে।কোন রকম সরকারি বিধিনিষেধ তোয়াক্কা করছেন না।

 

কুবির অধিকতর উন্নয়ন প্রকল্পের রড চুরি

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণাধীন প্রধান ফটকের নির্মাণ কাজের প্রায় এক টন রড চুরি হয়েছে। গত ৭ ও ৯ মে’র মধ্যে রডগুলো চুরি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে মূল ফটকের সামনে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও এ চুরির সাথে কারা জড়িত তা এক সপ্তাহ পেরিয়ে গেলেও জানা যায়নি। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক। গত ১৬ মার্চ থেকে গেইটটির নির্মাণ কাজ শুরু হয়। গত ৬ মে (শুক্রবার) রাতে মোট ২১ বান্ডেল রড আনা হয়। শেকল দিয়ে তালা মেরে সেগুলো ফটকের ভিতরে রাখা হয়।

কিন্তু ৯ মে নির্মাণ সংশ্লিষ্টরা দেখেন, সেখানে মাত্র ১৪ বান্ডেল রড আছে। বাকী সাত বান্ডেল নেই। চুরি হওয়া রডের পরিমাণ এক টনেরও বেশি। পরে ১১ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে আহবায়ক ও নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদারকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর মো. মোকাদ্দেস-উল ইসলাম ও রবিউল ইসলাম এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের। তবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতর থেকে কীভাবে চুরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ফটকের সম্মুখে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি অকার্যকর বলে আইটি সেল সূত্রে জানা যায়। এর আগেও নিরাপত্তা কর্মীদের অবহেলায় বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের লাইট চুরি, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধে মাদক সেবনসহ বিভিন্ন বিষয়ে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে।

এদিকে গত ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের সাথে চুক্তি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পের অধীনে মডার্ন কনস্ট্রাকশন এন্ড আর্কিটেকচার লিমিটেডের দ্বারা ফটকের নির্মাণকাজ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘৬ তারিখ রাতে আমি ২১ বান্ডেল রড তালা দিয়ে ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলাম। যেহেতু নিরাপত্তারক্ষী আছে, সেহেতু আমি আর নিরাপত্তার বিষয়ে চিন্তা করিনি। আমি পরিচিত একজনের মাধ্যমে ৯ তারিখ খোঁজ নিয়ে শুনি যে বান্ডেলগুলোর শেকল কাটা এবং সাত বান্ডেল রডই নেই। প্রায় এক টন রড চুরি হয়েছে। আমি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব মো. সাদেক হোসেন মজুমদার বলেন, ‘রড চুরির অভিযোগটি এসেছে। আমরা পরিদর্শনে গিয়েছি। এখন কী পরিমাণ মালামাল ছিলো সেটা তো আমাদেরকে বলেননি। একটা তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত করছি।’

তদন্ত কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল আসলে উদ্দীন বলেন, ‘আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী থাকে। তাছাড়া রাতের বেলা টহল টিমও দায়িত্বে থাকে। এর ভিতরেও রড চুরি হয়েছে। এটা খুব চিন্তার বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এটা নিয়ে সিরিয়াস। আর সেনাবাহিনী যেহেতু প্রকল্পটির তদারকি করছে তারাও ক্ষোভ প্রকাশ করেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘রড চুরি হওয়ার বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। এটি বের করতে না পারাটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এ নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে চুরি হওয়ার বিষয়টি অবগত করা হয়েছে। তারা সম্ভবত জিডিও করেছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এটা বের হয়ে যাবে।’

লোহাগাড়ায় কুখ্যাত ইয়াবা সম্রাট রনিকে নিয়ে সংবাদ প্রকাশ : সাংবাদিক করিমকে হত্যার হুমকি!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে আটক কুখ্যাত ইয়াবা সম্রাট ইরফানুল হক রনিকে নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় ও জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার ডটকম’র স্থানীয় লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আবদুল করিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় তিনি মঙ্গলবার (১১ মে) রাতে লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৫৮, তারিখ : ১১.০৫.২১) দায়ের করেছেন। একইদিন বিকেল ৩.৪৫ টায় অজ্ঞাত ব্যক্তি একটি মোবাইল নাম্বার থেকে তাঁকে হত্যার হুমকি দেন বলে নিশ্চিত করেছেন সাংবাদিক আবদুল করিম।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক আবদুল করিম বলেন, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার তৈয়ব শাহের পুত্র ইরফানুল হক রনিকে ১০ হাজার পিস ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। পরদিন মঙ্গলবার দুপুরে অভিযানের বর্ণনা দিয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন ওসি জাকের হোসাইন মাহমুদ। এরপর আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে রনির ব্যাপারে এলাকায় তথ্যানুসন্ধান করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমে “ক্রীড়ার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন রনি” শিরোনামে আমার একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে আমার ওপর ক্ষিপ্ত হয়ে একইদিন বিকেল পৌনে চারটায় অজ্ঞাত এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে আমার ব্যক্তিগত ফোন নম্বরে ফোন দিয়ে বলেন যে, “নিউজটি সরাই ফেল, অন্যথায় তােমার অবস্থা খারাপ হবে। এই নিউজ তােরে কে করতে বলছে? এসব কথা বারবার উল্লেখ করে আমাকে হুমকি প্রদান করেন। এরপর থেকেই আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি আত্নীয়-স্বজন ও আমার সংগঠন লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের পরামর্শক্রমে জীবনের নিরাপত্তা চেয়ে একইদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, মঙ্গলবার রাতে আবদুল করিম নামের স্থানীয় এক সাংবাদিক তাঁকে হুমকি প্রদানে বিষয়ে থানায় একটি জিডি করেছেন। আমরা বিভিন্ন মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করছি। সে যতোই প্রভাবশালী হউক না কেন তাকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

 

আজ পবিত্র ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্টঃ আজ শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো অনাবিল আনন্দ ও খুশির ঈদ। ঈদ মানেই পরম আনন্দ। ঈদ মানেই নতুন জামাকাপড়। ঈদ মানে আত্মীয়-স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডা। এ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি ও করমর্দন করে থাকেন।

‘ঈদ’ মানে খুশি আর ‘ফিতর’ শব্দটি ‘ফিতরা’ শব্দ থেকে এসেছে যার অর্থ দানখয়রাত। তাহলে, ‘ঈদুল ফিতর’ এর অর্থটি দাঁড়ালো দানখয়রাতের মাধ্যমে সকলে মিলে খুশীর ঈদ উদযাপন। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ। ঈদ মানে ভোগান্তিকে সঙ্গী করে নাড়ির টানে গ্রামের বাড়িতে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্রিত হওয়া। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারে গত বছরের মতো ঈদ আনন্দের সবকিছুতেই যেন ভাটা পড়েছে। অদৃশ্য এক ভাইরাসে পুরো বিশ্বের মতো বাংলাদেশেও থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন। এক কথায় বলতে গেলে, এবারও ঈদ উৎসব আনন্দ-খুশির ডালা সাজিয়ে নয়, এসেছে শঙ্কা-অনিশ্চয়তার বার্তা নিয়ে।

ইসলামী চিন্তাবিদদের মতে, পূর্ণমাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমান জাতির প্রতি মহান আল্লাহ তায়ালার এক বিরাট নিয়ামত। এই উৎসবেই ধনী-গরিব, শত্রু-মিত্র সবাই ভালোবাসা-মমতার বাহুডোরে অনাবিল আনন্দ-উৎসবে মিলেমিশে যায়। নজরুলের ভাষায়, ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,/তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।/ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ” – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ‘ঈদ মোবারক’।

অন্যদিকে, করোনার কারনে এবারও জাতীয় ঈদগাহ মাঠে হচ্ছে না ঈদের জামাত। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টার তৃতীয় জামাতে ইমাম হবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

 

জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক/S.H:

সময়টা দারুন যাচ্ছে পাকিস্তান দলের । সোমবার সকালে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েরে হারিয়ে এটা টানা ষষ্ঠ সিরিজ জয় করল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ জয়ের পর প্রোটিয়াদের মাঠে ফিরতি সফরেও ওয়ানডে ও টি২০ সিরিজে জেতেন তারা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ও টেস্ট সিরিজ জিতেন বাবর আজমের দল। তবে আনন্দের তালিকা থেমে থাকেনি এখানেই পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জয়ের মুখ দেখলেন বাবর আজম। সব মিলিয়ে বাবর আজম হলেন অষ্টম ক্রিকেটার যে অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জিতেছেন এবং অধিনায়ক হিসেবে এমন রেকর্ড পাকিস্তানের আর কোনো অধিনায়কেরও নেই।

জিম্বাবুয়েকে ২-০-তে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল। পেসার হাসান আলী দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয় হাসান আলী এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট শাহিন আফ্রিদি ও নুমান আলী। ১৯৯৩ সালের পর এই প্রথম পাকিস্তানই কোনো এক টেস্টে তিন বোলার ৫ উইকেট শিকার করেছে। ডাবল সেঞ্চুরি করে আবিদ আলী ম্যাচসেরা হলেন।

বাঁশের ব্যাটকে অসম্মতি এমসিসির

স্পোর্টস ডেস্ক/S.H:

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্রিকেটে বাঁশ দিয়ে ব্যাট তৈরির কথা জানান। তাদের মতে কাঠের ব্যাটের মূল্য বেশি হওয়ায় তারা এই ব্যাটের বিকল্প বাহির করার চেষ্টা করছিলেন। বাঁশ সেখানে বেশ স্বস্তা বিকল্প।
তাদের মতে বর্তমান ক্রিকেটে ব্যাটের তুলনায় এই ব্যাটের ‘সুইট স্পট’ অনেক বেশি ।এই ব্যাটের সুইট স্পট প্রায় ব্যাটের তলা পর্যন্ত রয়েছে ফলে ইয়র্কার বলেও ভালো শট খেলতে পারবেন ব্যাটসম্যানরা । তারা এও জানান ব্যাটসম্যানরা তাদের পছন্দের শট খেলতে পারবে সহজে এই ব্যাটে। বাঁশের ব্যাট কাঠের চেয়ে বেশি অনমনীয়, কঠিন ও শক্তিশালী কিন্তু কাঠের ব্যাটের তুলনায় এটি একটু ভঙ্গুর।

তবে ক্রিকেটে বাঁশের ব্যাটকে অসম্মতি জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি ক্রিকেট আইনকানুন অভিভাবক সংস্থা । তাদের মতে এই ব্যাট হবে অবৈধ। ক্রিকেটের বর্তমান আইনে কাঠ ছাড়া অন্য কোনো কিছুর তৈরি ব্যাট দিয়ে খেলার সুযোগ নেই । মূলত এই ব্যাট আরও শক্তিশালী হওয়াটাই একটা বড় বিপত্তি বলে মনে করে এমসিসি। তারা তাদের এই বিবৃতিতে কাঠের ব্যাটের আইনী বাধ্যবাধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি তারা এও জানান বিভিন্ন সময়েই তারা পদক্ষেপ নিয়েছেন যাতে ব্যাট বেশি শক্তিশালী না হয়।
মূলত ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য যতটা সম্ভব ধরে রাখতেই ব্যাটের উপকরণ ও আকার নিয়ে তারা সতর্কতা পালন করেন বলে তারা জানান। তবে তারা স্বাগত জানিয়েছে ব্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি ।

ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছেন মানুষ

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান চলমান বিধিনিষেধ উপেক্ষা করেই ঈদ সামনে রেখে রাজধানী ছাড়ছেন মানুষজন। সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। ঈদুল ফিতর অতি সন্নিকটে। লকডাউনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভেঙ্গে ভেঙ্গে বা বিকল্প উপায়ে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন যার যার গন্তব্যে। বাড়িফেরার এ যাত্রায় দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই।

রাস্তায় পথচারী কয়েকজন জানান, রাস্তায় গাড়ি নেই। বাড়ি যেতেই হবে সেজন্য পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। একই সঙ্গে বাড়তি খরচ হচ্ছে।

চলমান বিধিনিষেধের মধ্যেই ভোর থেকেই ঘরমুখ মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। ঈদের মধ্যে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেই ঢাকা ছাড়ছেন জনসাধারণ।

এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহন ঘাট এলাকায় আসতে থাকে। এতে সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় যানবাহন ও যাত্রী পারাপারের জন্য বড় ৩টি ও ছোট ৬টি ফেরি নিয়োজিত রাখা হয়েছে। তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়লে ফেরি সংখ্যাও বাড়বে। সকাল সাড়ে ৮টার দিকে ৫ শতাধিক প্রাইভেটকারসহ ছোট যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। তাইতো নগরবাসী প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরকম কষ্টকর উপায়গুলোর মাধ্যমে ঘরে ফিরে যাচ্ছে।

ইসরাইলি দুই শহরে হামাসের ১৩৭টি রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের দুই শহরে ৫ মিনিটে ১৩৭টি রকেট মেরেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়।আর ধারণা করা হচ্ছে হামাসের এই হামলা আরো বাড়বে।

ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আসশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ দুটি শহর গাজা উপত্যকার উত্তরে অবস্থিত।

এদিকে হামাস বলেছে, মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।”

ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলি নিহত ও ৭০ জন আহত হয়েছে।

এর আগে, ইহুদিবাদী সেনাদের জঙ্গিবিমান গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বোমাবর্ষণ করে যাতে অন্তত ২৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে নয়টি শিশু রয়েছে। সুত্রঃ পার্সটুডে।

আগামীকাল বৃহস্পতিবার সৌদিতে ঈদ

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল মঙ্গলবার ২৯ রমজান সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।

এদিকে, এবারই প্রথমবার চাঁদ দেখা যাওয়ার আগেই জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করলো সৌদি আরব। আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।

এছাড়া, চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া।