রাণীশংকৈলে বীরঙ্গনা টেপরি বেওয়ার হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দিলেন জেলা প্রশাসক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলায় গত মঙ্গলবার ১১ মে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম উপজেলার বলিদ্বারা গ্রামের  বীরঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে তার হাতে  প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
বীরঙ্গনা টেপার বেওয়া একাত্তরের মুক্তিযুদ্ধের হিংস পাক সেনাদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

নওগাঁর আত্রাইয়ে প্রয়াত এমপি ইসরাফিল আলমের স্ত্রী কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার বিতরণ

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে প্রয়াত এমপি ইসরাফিল আলমের স্ত্রী কর্তৃক উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে আত্রাই উপজেলা প্রেস ক্লাব কাযালয়ে উপস্থিত হয়ে আত্রাইয়ের কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের সহধমির্নী ও বাংলাদেশ আওয়ামী লীগে (মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোছাঃ সুলতানা পারভনি (বিউটি)।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পলিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা নেত্রী জাহেদা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদ, অবসর প্রাপ্ত সাবেক অধ্যাপক ও উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আজাহার আলী,সাংবাদিক উপাধ্যক্ষ আব্দুল জব্বার ফারুক, সাংবাদিক খন্দকার আব্দুল মালেক, এস চ্যানেল আত্রাই প্রতিনিধি কাজী রহমান,সাংবাদিক সামসুজ্জামান সেন্টু, মোঃ ফরিদ উদ্দিন মন্ডল, সাংবাদিক মিতু মনি,সাংবাদিক মামুনুর রশিদ সুইট প্রমূখ।

৪শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন আব্দুস শহিদ এমপি

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র ৪শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মে ) দুপুরে শহরের মিশন রোডস্থ নিজ বাসা ভবনে উপস্থিতথেকে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত উদ্যোগে অসহায়,দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র মানুষেরা ঈদের আগ মূহুর্তে ঈদ সামগ্রী ও নগদ অর্থ পেয়ে আনন্দিত তারা। জানা যায় ঈদের আগ পর্যন্ত দরিদ্রদের মাঝে আব্দুস শহীদ এমপি’র  ঈদ সামগ্রী বিতরণ চলমান থাকবে।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ সহ  সাবেক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
আব্দুস শহীদ এমপি বলেন,অসহায়,দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। কারণ বছর শেষে ধনী-গরীব সবার জন্যই আসে। ঈদ হোক সকলের আনন্দময় ও সচেতনতা মূলক নিরাপদ দুরত্ব বজায় ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি।

কুমিল্লার দেবিদ্বারের সংসদসদস্যের নির্দেশনায় ব্যবসায়ীরর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌরসভার৪নং ওয়ার্ড বিনাইপাড় গ্রামের  বিশিষ্ট ফিশিং নেট ব্যবসায়ী ও শিল্পতি মো: শাহজাহান মিয়ার উদ্যোগে করোনা মহামারিতে কর্মহীন  পাঁচশ অসহায় হতদরিদ্র পরিবার পেল ঈদ সামগ্রী।

গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা -৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে উপজেলার বিনাইপাড় এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রিয় আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সির সুস্ততা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন দেবিদ্বার পৌরসভার সসম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও আরটিভির জেলা প্রতিনিধি আবুল খায়ের, তরুন উদ্যোক্তা ও কোম্পানিগঞ্জ বাজারের টিন ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন ভূঁইয়া,  ঢাকার কলাবাগান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন হাছান রুবেল, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের,ছাএনেতা রুহুল আমীন প্রমুখ।

এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: শাহজাহান মিয়া বলেন, দেবিদ্বারের সাড়ে চার লক্ষ জনগণের  জনপ্রিয়  সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের অভিভাবক। কিভাবে সমাজের দরিদ্র মানুষের পাশে থেকে মানব সেবা করা যায় তিনিই আমাদেরকে তা শিখিয়ে দেন। আমি সব সময়ই এলাকায় দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি। করোনা ভাইরাস চলাকালে আমি অসহায়দেরকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আজকের ঈদ সামগ্রী প্রদান একমাত্র আমাদের নেতা এবং অভিভাবক সংসদসদস্য  রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে দেয়া হয়েছে। এমপি সাহেব বলেছেন মানবিক সাহায্য অব্যাহত রাখতে আমি আমার সাধ্য মত তা চালিয়ে যাবো।

রাণীশংকৈলে আলী আকবর প্রতিবন্ধী স্কুলে ঈদ উপহার বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী  স্কুলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার (সেমাই,চিনি ও দুধ) বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়।
এ উপলক্ষে ১১ মে মঙ্গলবার ঐ স্কুল চত্বরে স্কুল সভাপতি অধ্যাপক সাংবাদিক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর ইসাহাক আলি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ ছাড়াও অনুষ্ঠানে স্কুল কমিটির সদস্য ডা: তাজুল ইসলাম হাবলু, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রধান শিক্ষক রাকিব হাসানসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধিদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুদৃষ্টির কথা উল্লেখ করেন। এই সাথে তিনি স্কুল প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার এ সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে করোনাকালে স্বাস্থবিধি মেনে ঈদ পালন করার আহবান জানান।
প্রসঙ্গত, প্রায় তিন শত শিক্ষার্থির মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

করোনা সংক্রমনে মৌলভীবাজার জেলার মৃত পরিবারের নিকট প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজারঃ গত ১০ মে ২০২১ রোজ মৌলভীবাজার  জেলা প্রশাসন এর উদ্যোগে করোনা সংক্রমনে মৃত ব্যক্তিবর্গের পরিবারবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে এসকল উপহার সামগ্রী বিতরণ করেন।
মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র উপহার পেয়ে ও পরিবারগুলো হাসিমুখে বরন করে নিয়েছেন। এসময় প্রতিটি বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ফলের ঝুড়ি এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

গরীব অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম. সিদ্দিকুর রহমান

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ১৭নং জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এবিএম. সিদ্দিকুর রহমান তার নিজস্ব অর্থায়নে ১৭নং জাহাপুর ইউনিয়নে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।গেল সোমবার সকাল থেকে ১৭নং জাহাপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

১৭নং জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম. সিদ্দিকুর রহমান বলেন,সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন।গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় ১৭নং জাহাপুর ইউনিয়নের গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি।তিনি সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এবিএম. সিদ্দিকুর রহমান আরো জানান সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর দির্ঘায়ু কামনা করেন।ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গেল সোমবার লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা রিদুয়ানুল হক সুজনের সভাপতিত্বে  ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাদ্দাম হোসেনের যৌত সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চোধুরী বাবুল, উপজেলা আ’লীগ নেতা শহিদুল কবির সলিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন জনু,সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃমিয়া ফারুক,মুজিবুর রহমান মুজিব,দক্ষিণজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিম উদ্দীন,এম.এ হাসেম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আক্তার হোসেন ফরিদ,হারুনর রশিদ,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ সহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকায় প্রয়াত অভিনেতা সুশান্ত

বিনোদন ডেস্ক/ S.H:

টুইটারে চলছে হ্যাশট্যাগ ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকা। বলিউড- হলিউড পাশাপাশি রয়েছে কোরিয়ান, চায়নিজ অভিনেতারা। কিন্তু এই তালিকায় শীর্ষে অবস্থান করছে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

গত এক বছরের বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি সুশান্তের প্রতি মানুষের ভালবাসা। তাকে নিয়ে প্রায় দেখা যায় ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। অনেক ভক্ত করেছেন বলিউডকে বয়কট আবার অনেকে করেছেন সালমান খান, করন যোহর, একতা কাপুরের মত প্রডাকশনকে বয়কট। মৃত্যুর এক বছর পরেও মহেন্দ সিং ধোনি সিনেমা খ্যাত এই অভিনেতা টুইটারে হ্যাশট্যাগ ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকা শীর্ষে অবস্থান করছেন। প্রতি বছরই অনলাইনে এই প্রতিযোগিতা হয়ে থাকে সেখানে ভক্তরা নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের ভোট দিয়ে থাকে। বিশ্বের সব প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় কোটি কোটি মানুষ অংশ গ্রহণ করে থাকে। যেখানে ঠাই পায়নি বলিউডের খান বা কাপুরেরা মত তারকারা আর সেখানেই শীর্ষে প্রয়াত এই অভিনেতা।
অনেক টুইটার ইউজার লিখেছেন “সুশান্ত ছিলেন বলিউডের সবচেয়ে সুদর্শন পুরুষ ও একজন ভাল মানুষ।” আবার কেউ লিখেছেন “সুশান্ত সিং রাজপুতের মত কেউ ছিলনা আর না হতে পারবে।”
কিছুদিন আগে গুনি এই অভিনেতার নাম ২০২১ অস্কারে ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল।
আর এবার ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকায়। তাইতে বলে ” লেজেন্ডস নেভার ডাই।”

ঈদ যাত্রা

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডা: ঈদে কর্মজিবী মানূষের বাড়ী ফেরার চিত্রটি বরাবরই অভিন্ন। স্বজনের সঙ্গে ঈদ করার আনন্দ সকলেরই। ঈদের ছুটিতে গন্তব্যে যাওয়ার বিরম্বনা হয় প্রতি বছর। রেল, সড়ক আর পানি পথে মানূষের ঢল নামে। বহু দুর্ঘটনাও ঘটে। এবার করোনার কারনে চিত্রটি ভিন্ন। সামাজিক দুরত্ব বজায় রাখতে দুরপাল্লার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যে যেখানে আছে সেখানেই ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই মহামারীতে মানূষের জীবন রক্ষার বিকল্প কোন উপায়ও নেই। আন্তর্জাতিক ভাবেও বিশ্বের সব দেশে সব খানেই একই নিয়ম পালিত হচ্ছে। নিত্য প্রানহানির আতঙ্কে স্থবির হয়ে গেছে পৃথিবী।

করোনা সংক্রমন বৃদ্ধি এবং মৃত্যু হার বেড়ে যাওয়ায় বাংলাদেশেও চলছে লক ডাউন। পবিত্র রমজান মাসে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ঈদ উপলক্ষে সকলের দাবীর মুখে স্বাস্থবিধি মেনে দোকান খোলার অনুমুতি দিয়েছে সরকার। কিন্তু নিয়ম মানা হচ্ছেনা কোনখানেই। ক্রেতাদের ভির দেখে মনে হয় জীবন নয় নতুন পোশাকই জরুরী। ছুটি পেয়ে ঘরমূখী মানূষের ঢল নেমেছে বিভিন্ন পয়েন্টে। শিমুলিয়া, সাটুরিয়ে,আরিচা কিংবা মানিকগঞ্জে অসংখ্য মানুষ জমা হয়েছে। রাস্তায় বেরিকেড দিয়েও মানূষ ঠেকানো যাচ্ছেনা। গাড়ী বিহীন ফেরিতে মানুষের গাদাগাদির চিত্র দেখে শঙ্কিত এখন সকলে। বেশীরভাগ যাত্রীরই মূখে মাস্ক নেই। কর্তৃপক্ষ  ফেরি চলাচল বন্ধ ঘোষনা করলেও দুই পারে অপেক্ষমান যাত্রীদের ভির কমেনি। গতকালও ৫৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। বিপদ জেনেও সামাজিক দুরত্ব বজায় রাখছেনা কেউ। বিধিনিষেধ অমান্য করে ফেরি পারাপারের দৃশ্যটি বিপদজনক। এই দৃশ্য দেখে মনে হয়না বাংলাদেশের মানূষ করোনার ভয়াবহতাটি অনুধাবন করেছে এবং বাংলাদেশে আরও জীবন হানীর সম্ভাবনা রয়েছে। আইন অমান্য করার প্রবনতা বাংলাদেশের সর্বক্ষেত্রে সবখানেই রয়েছে। কিন্তু নীজের জীবনকে মৃত্যু মূখে ঠেলে দিয়ে এমন আইন অমান্য করার দৃশ্য এটাই প্রথম। সকল যাত্রী যারা কষ্ট করে ঈদ উদযাপন করতে গেছেন তারা সবাই সুস্থাবস্থায় কর্মক্ষেত্রে ফিরে আসুক এই প্রার্থনাই করি। বাংলাদেশ চীরজিবী হউক।