ডোমারের চিলাহাটিতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ টাকা বিতরণ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন ৫’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ নগদ অর্থ বিতরণ করেন ডোমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান, বি এ ডিসি ইন্জিনিয়ার বিশ্বনাথ মহন্ত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।

এই ইউনিয়নে ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ৫শ” টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় ৭ নং ওয়াডের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন ও ৭,৮,৯ নং ওয়াডের মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার স্বপ্না উপস্থিত ছিলেন ।

 

করোনা পজিটিভ কঙ্গনা

বিনোদন ডেস্ক/S.H :

সময়টা খুব বেশি ভাল যাচ্ছেনা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের । কিছু দিন আগে টুইটার থেকে নিষিদ্ধ হন কঙ্গনা এর পরপরই এফআইআর লিখা হয় কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে।

তবে এবার করোনা পজিটিভ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গত শুক্রবার হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে করোনা পরীক্ষা করাতে যান কঙ্গনা রানাওয়াত। হালকা জ্বর ও শরীল দুর্বল হয়ে যাওয়ার কারণে করোনা টেস্ট করান তিনি । গতকাল শনিবার নিজেই ইনস্টাগ্রামে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন কঙ্গনা। বর্তমানে এখন তিনি আইসোলেশনে রয়েছেন । ভক্তদের তিনি জানান ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’  তিনি আরও বলেন “এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না, এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না।”

১৯ বছর পর আবারও এক সাথে শাহরুখ ও সঞ্জয় লীলা বানসালী

বিনোদন ডেস্ক /S.H :

বলিউডের বাদশাহ শাহরুখ খানের সাথে কাজ করার আগ্রহ বলিউডে যারা কাজ করে তাদরে সবারই থাকে । সেই তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বানসালীর মত পরিচালকও ।
২০০২ সালে মুক্তি পায় শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বানসালীর দেবদাস সিনেমা । দর্শক মাতিয়ে ছিল এই সিনেমা ।  বাদশাহ শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বানসালীর সেরা সিনেমার একটি দেবদাস । এরপর বহু দিন পার হয়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম হাঙ্গামা একটি প্রতিবেদন প্রকাশ করে, সেখানে তারা জানান পরিচালক সঞ্জয় লীলা বানসালীর হাতে একটি সিনেমার চিত্রনাট্য প্রস্তুত রয়েছে। ‘ইজহার’ নামে এই সিনেমাটি একটি নরওয়ের মেয়ে এবং ভারতের ছেলের প্রেমের গল্পকে কেন্দ্র করে। এই সিনেমাটি জন্য প্রায় চার বছর ধরে শাহরুখের সঙ্গে কথা বলছেন সঞ্জয় লীলা বানসালী।

সত্য ঘটনা অবলম্বনে প্রেমের এই গল্পে ভারতের সেই ছেলেটি প্রেমিকাকে খোঁজার জন্য সাইকেল নিয়ে নরওয়ে পাড়ি দেয় । পুরো নরওয়ে চষে বেড়ায় সে সাইকেলে তার প্রেমিকাকে খোজে পাওয়ার জন্য ।
এখন অপেক্ষা শুধু শাহরুখের সম্মতির । জানা গেছে শাহরুখের সম্মতি দিলেই সিনেমার কাজ শুরু করে দেবেন সঞ্জয় লীলা বানসালী।

পিক-আপ গাড়ি সহ ৯৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে  শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউপি ভারতীয় সীমান্ত  বিদ্যাবিল মংলাম নামক স্থান হতে রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় বিপুল পরিমান চশমা ও সানগ্লাসহ একটি পিকআপ গাড়ী করে চোরাই পথে আসার সময় আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ৭ মে শুক্রবার বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে বিভিন্ন রং, ব্র্যান্ড ও ফ্রেমের ১৮ হাজার ৮‘শ ৫২ পিছ চশমা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা। এ সময় ১টি পিকআপ গাড়ী সহ চালক মোঃ শুভকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মোজাহিদুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও মোঃ আবু তাহের, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নের্তৃত্বে এসআই জুনেদ আহমেদ, এসআই কাজী আরিফ আহমেদ সহ একটি বিশেষ টিমের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করিয়া অভিযানে সাফল্য ঘটান। এমন অভিযান প্রতিনিয়তো চলমান থাকবে বলে নিশ্চিত করেন।

পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয় জেলার পীরগঞ্জ উপজেলার চাপোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় তৈয়বুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক  নিহত হয়েছেন।
শুক্রবার ৭ মে  সকাল ১০ ঘটিকায় বীরগঞ্জ থেকে পীরগঞ্জ আসার পথে চাপড় নামক একালায় সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক পীরগঞ্জ  উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উওর মালঞ্চা গ্রামের আব্বাস আলী ছেলে।
স্থানীয়রা জানান বীরগঞ্জ থেকে পীরগঞ্জ মুখী একটি মালবাহী  ট্রাক একটি মোটরসাইকে  ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সহ দুই জন আহত হন । আহতদের স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী তৈয়বুল কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অপর ব্যাক্তি  প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোহাম্মদ কাউসার এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জোড়া লাগানো যমজ শিশুদের বাঁচাতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

তিমির বনিক,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। বুধবার (৫ মে ) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও জোড়া পেট নিয়ে শিশু দুটির জন্ম হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের পান দোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারে মাধ্যমে জন্ম নেয় দুই যমজ শিশুর। শিশুর বাবা জুয়েল আহমদ স্থানীয় সংবাদকর্মীদের বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। শিশু দুটির চিকিৎসার বিশাল ব্যয়বহুল তার পক্ষে বহন করা সম্ভব না।
তিনি বলেন, আমি অত্যান্ত গরিব মানুষ ঢাকায় নিয়ে শিশু দুটিকে সুচিকিৎসা করা আমার সাধ্যের বাহিরে। তাই আমি গণমাধ্যমের সহায়তায় জনদরদী,বৃত্তশালী ব্যক্তি সহ মাননীয় প্রধানমন্ত্রীর ও ডাক্তারবৃন্দদের সকলের সহযোগিতা কামনা করছি।নয়তো সদ্য জন্মানো শিশু বাচ্চাদের কি হবে আমার জানা নেই।

নীলফামারীতে ঝড়ে প্রান গেল স্বামী-স্ত্রীর

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীতে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এ সময় ঝড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় এই দম্পত্তি।

ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

তিনি জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটু মিয়া। কয়েকদিন পর এই টাকা পেতেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল ওই ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে মারা যান ওই দম্পতি।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বত চূড়ায় দেশের পতাকা ওড়ালেন কুবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবিঃ গত মঙ্গলবার (৪ মে) মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় দেশের পতাকা উড়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো: নাসিম।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮ টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (চার হাজার ৪২১ মিটার)।

আসাদ আজিম এবং তারিক নাসিম উভয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে  উচ্চশিক্ষায় অধ্যয়নরত।

ছোটবেলায় পাহাড়ে উঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় উঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। আমি প্রত্যেকটা অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পাই ‘।

আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, আরিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচক (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) সহ আরও বিভিন্ন উঁচু পাহাড় জয় করেছেন।

তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লিখেন, এই হাইকিংপ্রীতির হাতে খড়ি হয়েছে আমার বাবা মো: আব্দুল হক সাহেবের হাত ধরে। ছোটবেলায় তিনি তাঁর সন্তানদের নিয়ে চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশেপাশের পাহাড়ে  ঘুরে ঘুরে পাহাড়ী ফুলের চারাগাছ খুঁজে বেড়াতেন, এবং সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন।

এরপর বন্ধুদের সাথে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পিছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো, এই সবকিছুই আজকের এই কঠিন হাইক এর জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে লটারির মাধ্যমে তারা দুজন হাইকিংয়ের জন্য নির্বাচিত হন। যা গত মঙ্গলবার তারা সফল ভাবে শেষ করে।

অভিনব কৌশলে পাচারে আটক ১২০ কেজি গাঁজা

তিমির বনিক, মৌলভীবাজার: কাঠের তৈরি ফার্নিচারের ভিতরে বিশেষ কৌশলে অভিনব কায়দায় গাজা ঢুকিয়ে পাচার কালে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। এসময় ৫ টি কাঠের ফার্নিচার ও একটি পিকআপ গাড়ি আটক হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় থেকে গাজাগুলো উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (৬ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পন্থায় ফার্নিচারের ভিতরে ঢুকিয়ে পাচারকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় থেকে একটি পিকআপ ভ্যানে ৫টি কাঠের ফার্নিচার আটক করেন। এ সময় পিকআপ গাড়ির চালক ও গাজার মালিক পালিয়ে যায়। পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় লুকিয়ে বক্স করে রাখা ১২০ প্যাকেট গাজা পাওয়া যায়।
তিনি জানান, প্রতি প্যাকেটে গাঁজার পরিমান এক কেজি করে মোট ১২০ কেজি। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
এসব গাঁজার মালিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া (২৬) ও ট্রাকের মালিক একই থানার শাহবাজপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) বলে জানিয়েছে র‍্যাব। এ অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় র‍্যাব।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ডাক্তারের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭নং দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন তার ছেলে শ্রীকাইল সরকারি কলেজের অধ্যাপক মোঃ জাকির হোসেন।

উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় মোঃ জাকির হোসেনের বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন আমপাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়ালিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বিএসসি, মুরাদনগর উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার,মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেন খাঁন,খাদ্য পরিদর্শক মনিরুজ্জামান মানিক,পুলিশলাইন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক,রুহুল আমীন ব্যাবস্থাপক,প্রত্যাশা,বাখরনগর হাসেমিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান,ডা. কবির হোসেন,শরিফ উদ্দিন খন্দকার, মোকলেছুর রহমান, জাকির হোসেনের ৫ ভাই এবং তার আত্মীয় স্বজন।