রিয়ালের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে চেলসি

স্পোর্ট ডেস্ক/S.H:

৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি। ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙ্গে ২৯ মে ইস্তাম্বুলে শিরোপার লড়াইয়ে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।
খেলার প্রথমার্ধে বেশি ভাগ সময় বল ধরে রেখেছিল রিয়াল। তবে বলার মতো দুটি আক্রমণ করতে পেরেছিল রিয়াল। বেনজেমার একক প্রচেষ্টায় দুটি গোলই দারুণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। কুব বেশি সময় নিজেদের ভালোটা ধরে রাখতে পারেনি রিয়াল। রিয়ালের ডান দিক থেকে ম্যাসন মাউন্ট ও কাইল হার্ভার্টজরা আক্রমণ করে রিয়ালের রক্ষণে। তারই ফলস্বরূপ পেয়ে যায় ২৮ মিনিটে টিমো ভেরনারের গোলটা। তবে গোলের খাতায় আরো একটি গোল লেখাতে পারতেন জার্মান ফরোয়ার্ড। অফসাইডের কারণে ১৮ মিনিটের তাঁর গোলটি বাতিল হয় তার সাথে চেলসির আরেক তারকা ম্যাসন মাউন্টও গোলের সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধে চেলসি খুব ভালো করেই বুঝতে পেরেছিল কিভাবে খেলতে হবে রিয়ালের বিরুদ্ধে। বাকি গল্পটা সকলেরই জানা। ছন্দ পেয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্রেফ দাপট ছড়িয়েছে। অন্যদিকে শুরুতে হ্যাজার্ডকে বক্সের সামনে কয়েকবার ঘুরতেই দেখা গেছে। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে গোল করে চেলসির ফাইনালে যাওয়ার টিকিট নিজের হাতে নিয়ে ফেলেছিল।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে এ নিয়ে পাঁচবারের মুখোমুখিতে হয়েছে রিয়াল। তবে বরাবরই নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা জয়বঞ্চিত ছিল জিদানের রিয়াল। তবে চেলসির খুশি থেমে থাকিনি এখানেই। প্রথম ক্লাব হিসেবে ছেলে ও মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল চেলসি।

 

মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন, এফ সি এ মহোদয়ের মানবিক নির্দেশনায় মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার হাসান নিশো এর আয়োনে ছালিয়াকান্দি সহেবনগর মাদ্রাসা নূরে মদিনা ও সাহেব আলী এতিম খানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন সাধারন সম্পাদক হাফিজ খাঁন সাংগঠনিক সম্পাদক, আবু বকর মোহাম্মদ হোসাইন, ছালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন সরকার,সহ- সভাপতি বদিরুজ্জামান মুন্সি। মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ, আহ্বায়ক সদস্য গোলাম রহমান জহির, ১৬ নং ধামঘর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আহমেদ সিকদার, ২০ নং পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, আনিসুল রহমান সবুজ, ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদি হাসান, রাসেল আহমেদ জয় সহ আরো অনেকে।

লকডাউন বাস্তবায়নে ডোমারের কেতকীবাড়ীতে রাস্তায় পুলিশের চেকপোস্ট

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ সারাদেশে এখন চলছে তৃতীয় দফার লকডাউন। আর এ লকডাউন বাস্তবায়নের জন্য সারা দেশের ন্যায় নীলফামারী জেলা পুলিশও বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর চান্দখানা বোতলগঞ্জ বাজারের রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য নীলফামারীর পুলিশের এমন উদ্দ্যেগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ০৫ মে  সকাল ১১ টার দিকে ডোমার থানা বিট নং(০২) দায়িত্বরত এস, আই, সালাম ও ফোর্সসহ ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা বাজারে রাস্তায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা ও চলমান লকডাউন’ কার্যকর করার জন্য চেকপোষ্ট বসিয়ে দায়িত্ব পালন করেন।

অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদেরকে বুঝিয়ে বাসায় ফেরত পাঠানো হচ্ছে। আর যাদের জরুরী কাজ অর্থাৎ যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হচ্ছে।

রাণীশংকলে পৌরশহরের শিবদিঘী নতুন মাছের বাজার ঢালাই কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শিবদিঘী পৌর মার্কেটে মাছের বাজারকে নতুনভাবে সাজাতে বুধবার, (৫ মে) দুপুরে ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান।
পরে তিনি পৌর বাজারের বিভিন্ন দোকান-পাট পরিদর্শন করেন এবং দোকানদারদের আনিত অভিযোগ শুনেন। এবং এসব  সমস্যা দ্রুত সমাধানের কথা ব্যক্ত করেন।
এসময় পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন, আবু তালেব ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ মার্কেটের ব্যবসায়ীগণ, স্থানীয় রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভারতীয় পণ্যসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় এবং গোয়েন্দা পুলিশ এর সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই রেজাউল করিম, এএসআই রকি বড়ুয়া, চন্দ্র শেখর মুখার্জী, মোকারাবি আহমেদ,আবুল বাছেদ রাফি, ইমরান হোসেন এর বিশেষ অভিযানে  আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ রাসেল মিয়া কে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ গত ৪ মে মঙ্গলবার  রাজনগর উপজেলার মদিপুর গ্রামের হাসি মিয়ার বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ হাজার পিছ ভারতীয় নাসির বিড়িসহ মদিপুর গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) কে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁ জেলায় ১ লক্ষ ৮৬ হাজার ৯শ ৫৯ পরিবার পাচ্ছে বিশেষ ভিজিএফ সহায়তা

নওগাঁ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলেক্ষ্য জেলার ১ লক্ষ ৮৬ হাজার ৯শ ৫৯টি দরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে পরিবার প্রতি ৪৫০ টাকা হারে মোট ৮ কেটি ৪১ লক্ষ ৩১ হাজার ৫শ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা জেলার ১১টি উপজেলা এবং তিনটি পৌরসভার মাধ্যমে বিতরন কার্যক্রম চলছে।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ কামরুল আহসান জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমনাত্রীর নির্দেশে বিশেষ এই ভিজিএফ সহায়তা প্রদান করা হচ্ছে। তাঁর দেয়া তথ্য অনুযায়ী উপজেলা ভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ প্রাপ্ত পরিবারের সংখ্যা ও টাকার পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২২ হাজার ১শ ৩৬ পরিবারের মধ্যে ৯৯ লক্ষ ৬১ হজার ২শ টাকা, বদলগাছি উপজেলায় ১৩ হাজার ৮শ ৮৩ পরিবারের মধ্যে ৬২ লক্ষ ৪৭ হাজার ৩শ ৫০ টাকা, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ৫শ ২৪ পরিবারের মধ্যে ৬০ লক্ষ ৮৬ হাজার ২শ ৫০ টাকা, পত্নীতলা উপজেলায় ১২ হাজার ৬২ পরিবারের মধ্যে ৫৪ লক্ষ ২৭ হাজার ৯শ টাকা, ধামইরহাট উপজেলায় ১২ হাজার ৭শ ৫৫ পরিবারের মধ্যে ৫৭ লক্ষ ৩৯ হাজার ৭শ ৫০ টাকা, সাপাহার উপজেলায় ২৬ হাজার ৪শ ৪২ পরিবারের মধ্যে ১ কোটি ১৮ লক্ষ ৯৮ হাজার ৯শ টাকা, নিয়ামতপুর উপজেলায় ১৩ হাজার ৪শ ৬০ পরিবারের মধ্যে ৬০ লক্ষ ৫৭ হাজার টাকা, পোরশা উপজেলায় ২৪ হাজার ৭শ ৪৬ পরিবারের মধ্যে ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার ৭শ টাকা, মান্দা উপজেলায় ১৭ হাজার ৬শ ২০ পরিবারের মধ্যে ৭৯ লক্ষ ২৯ হাজার টাকা, আত্রাই উপজেলায় ৯ হাজার ২শ ৬৬ পরিবারের মধ্যে ৪১ লক্ষ ৬৯ হাজার ৭শ টাকা, রানীনগর উপজেলায় ৮ হাজার ৭শ ৪১ পরিবারের মধ্যে ৩৯ লক্ষ ৩৩ হাজার ৪শ ৫০ টাকা, নওগাঁ পৌরসভা এলাকায় ৪ হাজার ৬শ ২১ পরিবারের মধ্যে ২০ লক্ষ ৭৯ হাজার ৪শ ৫০ টাকা, নজিপুর পৌরসভা এলাকায় ৪ হাজার ৬শ ২১ পরিবারের মধ্যে ২০ লক্ষ ৭৯ হাজার ৪শ ৫০ টাকা এবং ধামইরহাট পৌরসভা এলাকায় ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১৩ লক্ষ ৮৬ হাজার ৪শ ৫০ টাকা।

জেলা প্রশাসর মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন, একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে ঈদ উপলক্ষে কোন লোক যাতে অনাহারে না থাকে সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত স্বচ্ছভাবে এসব পরিবারের মধ্যে ভিজিএফ-এর অর্থ বিতরন করা হচ্ছে।

 

মুরাদনগরে যুবলীগের উদ্যোগে পথচারীদের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায়।মুরাদনগর উপজেলার আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলার সদরে আল্লাহ চত্বর এবং কোম্পানীগঞ্জ বাজারে অসহায়,হতদরিদ্র এবং ছিন্ন মূল পথচারীদের মাঝে পবিত্র মাহে রমজানের উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতার সামগ্রী বিতরণ মিলাদ ও মাহফিলের সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদ সদস্য বিপি জাকির, মোঃ নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ নাঈম খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল,১৫ নং নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের। উপজেলার যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল।

পরিশেষে মুরাদনগর উপজেলার আওয়ামী যুবলীগের অফিসে উপজেলার ও ইউনিয়নের সকল যুবলীগের নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে মিলাদ মাহফিল এবং ইফতার সম্পন্ন করেন।

চট্টগ্রামে ক্ষুদ্ধ হয়ে জুয়ার ও মাদক সেবনের আসর পুড়িয়ে দেয় এলাকাবাসী

বুধবার (৫ মে) চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় এক জুয়ার আসরে ধাওয়া দিয়ে জুয়া ও মাদক সেবন এর সরঞ্জাম পুড়িয়ে দেয় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে বহিরাগত কিছু বখাটে টাঙ্কির পাহাড় এলাকায় এসে জুয়া এবং মাদক সেবন করতো। এতোদিন তাদের এই অত্যাচারে অতিষ্ট হয়ে যায় এলাকাবাসী। আজ রাতে ৯৯৯ এ পুলিশ কে অবগত করলে খুলশী থানা পুলিশের স্পেশিয়াল টিম এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে  ও বেশ ‍কিছু সাংবাদিক মিলে অভিযান চালালে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

এরপরে ক্ষুদ্য এলাকাবাসী ও পুলিশ মিলে জুয়া ও মাদকের সরঞ্জাম পুড়িয়ে দেয়

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানা পুলিশ এর এস আই আনোয়ার হোসেন জানান, আমাদের কে এলাকাবাসী ৯৯৯ এ কল করে জানা এই বিষয়ে তার পর পরেই আমরা এই অভিযান পরিচালোনা করি।

কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। আমরা আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়

চট্টগ্রামে আবর্জনা স্তুপ থেকে আগুন, ৬ বসতঘর পুড়ে ছাই

বুধবার (৫ মে) চট্টগ্রাম কর্ণফুলীতে আবর্জনার স্স্তূপ থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসতঘর। শিকলবাহার ২ নম্বর ওয়ার্ডের গোদার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুল আকতার, হাসমত আলী, আবুল হোসেন, আনছার ও ওসমান গণি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আর্বজনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত। পরে সে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে মুহুর্তে ৬টি বসতঘর পুড়ে ছাই য়য়ে যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা। পূর্বকোণকে তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাদের ঘর পুড়েছে তাঁরা অত্যন্ত গরীব মানুষ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।