পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু, ঠেকানোর নেই কোন উপায়!

ডেস্ক রিপোর্টঃ পৃথিবীর দিকে দৈত্যাকার একটি গ্রহাণু ধেয়ে আসছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, দৈত্যাকার এই গ্রহাণু পৃথিবীর একটা বড় অংশ ধ্বংস করে দেবে। এমনকি পরমাণু বোমা দিয়েও এটা ঠেকানো যাবে না বলে সতর্ক করে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। খবর ডেইলি মেইলের।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে ৩৫ মিলিয়ন মাইল দূরে রয়েছে এই গ্রহাণুটি। পৃথিবীকে বাঁচাতে এই গ্রহাণু নিয়ে পরিকল্পনা করার জন্য তাদের হাতে ৬ মাস সময় রয়েছে। একটি স্টিমুলেটেড এক্সারসাইজের মাধ্যমে তারা জানতে পেরেছে। গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এই পরীক্ষা চালানো হয়। এসময় জোর্তিবিজ্ঞানীরা রাডার সিস্টেম, ডাটা ইমেজিং এবং বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করাতে একটি মহাকাশযান তৈরি করতে ৬ মাস সময় যথেষ্ট নয়। আবার একটি পরমাণু বোমা দিয়েও এই দৈত্যাকার গ্রহাণুকে ঠেকানো যাবে না বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞানীরা এই গ্রহাণুটির নাম দিয়েছে ২০২১পিডিসি। পৃথিবীর কাছাকাছি বস্তু খোঁজার যে প্রজেক্ট রয়েছে, সেটি চালানোর সময় এটির অস্তিত্ব ধরা পড়ে। নাসার প্লানেটারি ডিফেন্স প্রোগ্রামের জন্য এই প্রজেক্টটি পরিচালনা করে হাওয়াই বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর বিশ্বে এই গ্রহাণুটি আঘাত হানতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে কোথায় এই গ্রহাণুটি আঘাত হানতে পারে সেটার সম্ভাব্য জায়গা সম্পর্কেও ধারণা দিয়েছেন তারা। এটি জার্মানি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, স্লোভেনিয়া এবং ক্রেয়েশিয়ায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

নওগাঁয় কোদাল দিয়ে মামাকে জবাই; ২৪ ঘন্টায় রহস্য উন্মোচন

একেএম কামাল উদ্দিন টগরনওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় এক কৃষককে গলাকেটে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ। এঘটনায় নয়ন (১৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক নয়ন সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের মৃত নরেন এর ছেলে। এসময় আলামত হিসেবে একটি কোদাল জব্দ করা হয়েছে।

নিহত অরুণ সাহানা (৫৪) একই গ্রামের মৃত রুপচান এর ছেলে। আটক নয়ন নিহতের সম্পর্কে আপন ভাগ্নে। মঙ্গলবার (৪মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অরুন সাহানা কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করত। গত ১ মে তিনি রাতের খাওয়া শেষ করেন। এরপর রাত ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিম দিকে গ্রামের ভরি নামে এক ব্যক্তির খলিয়ানে থাকা কেটে রাখা ধান পাহারা দেওয়ার জন্য যান। পরদিন রোববার (২মে) সকাল সাড়ে ৫টার দিকে স্ত্রী রেবতী স্বামীকে ডাকার জন্য যান। সেখানে গিয়ে তিনি স্বামীর গলা কাটা রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাবলু কুমার ওরুফে পুলক ওইদিনই বাদী হয়ে ধারা-৩০২/৩৪ পেনাল কোডে মামলা করেন।

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচনের নির্দেশনা দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একেএম মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, মামলা তদন্তকারি অফিসার পুলিশ পরিদর্শক মাহবুব আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল বিন আহসান, উপপরিদর্শক (এসআই) নাজমুল জান্নাত শাহ ও উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত অরুণ সাহানার ভাগ্নে নয়ন কে ৩ মে এলাকা থেকে আটক এবং হত্যা কান্ডে ব্যবহৃত একটি কোদাল আলামত হিসেবে জব্দ করা হয়। মঙ্গলবার (৪মে) তাকে আদালতে সোর্পদ করা হয় এবং ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জানা গেছে, নয়ন ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। পড়াশুনা ঠিকমতো করতো না। খরের পালায় আগুন দেয়া ও বাড়িতে ঢিল ছোড়ত। এসব কারণে তাকে চর থাপ্পড় দিয়ে মামা অরুণ সাহানা কিছু দিন শাসন করেছিল। সবমিলিয়ে মামার উপর ক্ষিপ্ত ছিল নয়ন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নয়নকে আটক করা হয়। আদালতে দেয়া নয়নের জবানবন্দিতে জানা যায়, তার মামা অরুণ সাহানার সঙ্গে পূর্বে মারধর ও ধান মাড়াইয়ের কাজে বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১২টার দিকে খলিয়ানে ঘুমন্ত অবস্থায় তার মামাকে কোদাল দিয়ে গলা কেটে হত্যা করে। ২৪ ঘন্টার মধ্যেই আমরা হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি।

নওগাঁ জেলায় নতুন আক্রান্ত ২৭ জন, মোট আক্রান্ত ২০৫১ জন

নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ১৫ জন।

নওগাঁ’র সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে,  গত সোমবার সন্ধ্য থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলায় মোট ২৭ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, বলগাছী ও নিয়ামতপুর উপজেলায় ৩ জন করে, পোরশা উপজেলায় ২ জন এবং আত্রাই, মহাদেবপুর ও সাপাহার উপজেলায় ১ জন করে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৫১ জন-এ।

এ সময় সুস্থ্য হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮শ ৩ জন।

গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৫৬ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, পত্নীতলা উপজেলায় ৮ জন, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় ৪ জন করে, সাপাহার উপজেলায় ৩ জন এবং আত্রাই উপজেলায় ১ জন। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১ হাজার ১ জন।

এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ১শ ৮৯ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৮১২ জন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি

প্রথমবারের মত ফাইনালে ম্যানচেস্টার সিটি

রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি প্রথমবারের মত ফাইনালে।  কিলিয়ান এমবাপ্পে একাদশে না থাকা ও নেইমারের একক দক্ষতায় দল জেতানোর চেষ্টায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি।

নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছিল প্যারিসিয়ানরা কিন্তু নেইমার দল জেতানোর নেশায় সময়মতো পাস দেননি সতীর্থদের। তবে বাকি সতীর্থরাও খুব বেশি ভালো খেলেছে তা বলা যায়না। বরং মনে হয়নি তাঁরা সেমিফাইনাল খেলার যোগ্যতাটাও রাখে কারণ পুরো ম্যাচে গোলে একটি শট নিতে পারেনি পিএসজি। থ্রো-ইন বল নিতে গিয়েছিলেন আনহেল দি মারিয়া। তাঁর বল নেওয়ার পথে অযথা বাধা সৃষ্টি করতে গিয়েছিলেন ফার্নান্দিনিও। তাতেই রেগে যায় দি মারিয়ার প্রথমে ধাক্কা দিলেন, পরে পাও মাড়িয়ে দিলেন। সরাসরি লাল কার্ড! এই লাল কার্ড নিয়ে নিজের ক্ষোভ জানিয়ে আবার হলুদ কার্ড দেখলেন পিএসজির মার্কো ভেরাত্তি।

দি মারিয়া লাল কার্ডের পর জেতার স্বপ্ন পুরো দমেই ভেঙ্গে যায় নেইমারের দল ও সাপোর্টারদের।যতটা বাজে খেলেছে পিএসজি ততটাই দারুণ খেলা দেখিয়ে ম্যানচেস্টার সিটি। পিএসজিকে খুব ভালো করে দেখিয়েছে কৌশল ও সৃষ্টিশীলতা মাধ্যমে কীভাবে ম্যাচ বের করতে হয়। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের করা দুই গোল মিলিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে চলে গেলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির হয়ে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন গার্দিওলা।

নেত্রকোনায় চেয়ারম্যানের দোকান ভাংচুর ও লোটপাটের অভিযোগ

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিশিউড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৪ মে রোজ মঙ্গলবার তারাবিহ্ নামাজের পর স্থানীয় ২৫-৩০ জনের একটি দুষ্কৃতকারী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, আনিসুর রহমান, মাসুদ করিম এর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুষ্কৃতকারী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিদ্দিকুর রহমান আরো জানান, সংঙ্গবদ্ধ দলটি দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজী, জমিদখল, শালিশে ঘুষ নেওয়াসহ বিভিন্ন বেআইনি কাজ করে আসছিল। আমি এই সব অন্যায়ের প্রতিবাদ করায় ওদের চোখে কাল হয়ে দাঁড়িয়েছি।

নেত্রকোনা মডেল থানার ইনচার্জ তাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

বেগম জিয়া এবং বিএনপি

বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া স্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৬ বছর বয়ষ্ক প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার করোনা পজেটিভ ধরা পরেছে। চিকিৎসকরা বলছেন বেগম জিয়া আই সি ইউ ডি তে অক্সিজেন নিচ্ছেন। দলের মহাসচীব বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়েছেন। বিষয়টি আদালতের এখতিয়ার হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

বেগম জিয়া জেলে যাওয়ার পর থেকেই বি এন পি নেতৃত্ব শুন্যতায় ভুগছে। জিয়া পুত্র তারেক জিয়াকে দলের নেতা বানালেও ইতিমধ্যে তারেকের ভুল সিদ্ধান্ত দলকে পিছিয়ে দিয়েছেন। দলের নেতা-কর্মীরা অনেকেই নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। বিশেষ করে নমিনেশন নিয়ে তারেকের সিদ্ধান্তে অনেক ত্যগী নেতাই নিষ্কৃয় হয়ে পরেছে। দলের স্থায়ী কমিটিতেও বিভেদ এখন খোলামেলাই আলোচনা হয়। ব্যরিষ্টার মওদুদ আহাম্মদের মৃত্যুর পর মির্জা আব্বাস ইলিয়াছ আলীর গুম হওয়ার ঘটনায় দলের নেতাদের দায়ী করে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য নিয়ে মির্জা আব্বাস এখন দলে কোনঠাসা।

করোনার কারনে রাজনীতি এখন স্থবির। কবে দেশে স্বাভাবিক অবস্থায় ফিরবে কেউ জানেনা। সম্প্রতি হেফাজতের গ্রেপ্তারকৃত নেতারা যে জবানবন্দি দিয়েছে তাতে সব ষড়যন্ত্রে বিএনপি’র সংশ্লিষ্ঠতার তথ্য বেড়িয়ে এসেছে। রাজনৈতিকভাবে দলটি এখন বেকায়দায়। বেগম জিয়ার কিছু হলে তারেক জিয়া লন্ডনে বসে কিভাবে দল পরিচালনা করবেন তা নিয়ে দলের নেতারাও এখন সঙ্কিত।

বিগত নির্বাচনে ডঃ কামাল হোসেন, ডা, বদরুদ্দোজা চৌধুরীরা মিলে একটা মোর্চা সৃষ্টি করেছিল। সেই মোর্চায় নেতৃত্ব ধরে রাখতে পারেনি বিএনপি নেতারা। মোর্চা জয়ী হলে কে সরকার প্রধান হবেন এই দন্দে মোর্চা ভেঙ্গে গেছে। এ নিয়ে দলের নেতারাই ক্ষুদ্ধ মনোভাব দেখিয়েছে। নির্বাচনি প্রচারনাতেও দলের ভুমিকা ছিল দুর্বল। যথার্থ ভাবেই ভরাডুবি হয়েছে দলের। আগামি নির্বাচনেও মোর্চা গঠন করলে কে কতটা সক্ষম হবেন আর কারা কারা বিএনপি’র সাথে যুক্ত হবেন নিশ্চিত নয়। দল হিসাবে হেফাজতের বিলুপ্তির পর এক মাত্র জামাতই হবে বিএনপি’র সঙ্গী।

করোনা পরিস্থিতি খুব শিঘ্রই বদলে স্বাভাবিক অবস্থা সৃষ্টি হবে মনে হয়না। ফলে রাজনীতির মাঠ গরম করার সব চেষ্টাই হারাবে বি এন পি। দলের কর্মী বাহিনীকে স্বক্রিয় রাখতে নেতাদের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে।

অপরদিকে দেশের কৃষিখাত সাফল্য দেখিয়েছে। প্রান্তিক চাষীরা অপেক্ষাকৃত ভাল আছে। পদ্মা সেতু সহ দেশের উন্নয়ন প্রকল্প চলমান। ফলে সরকার সুবিধাজনক অবস্থায় রয়েছে রাজনৈতিকভাবে। এমন পরিস্থিতি সরকার বিরোধী আন্দোলনের জন্য অনুকুলে নয়। নৈতিক সাহস এবং নেতৃত্ব দুটোই বিএনপি’র নেই। বেগম জিয়া রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারছেননা। এমতাবস্থায় দলের নেতারা নেতৃত্ব হীনতায় ভূগছে। কে কখন পোশাক বদল করে অন্য দলে যোগ দেয় সেই সঙ্কাও কম নয়।

এছাড়া, মির্জা ফখরুল দলের একক নেতৃত্ব নিতে পারবেন মনে হয়না। তারেক জিয়া মির্জা ফখরুলকে সেই সুযোগ দিলেও নিয়ন্ত্রন থাকবে তারেক জিয়ার হাতে। মির্জা ফখরুল নিয়ন্ত্রীত হয়ে দলের দায়িত্ব নিবেন মনে হয়না। তাহলে কি বিএনপি বিলুপ্তির দিকে এগুচ্ছে? রাজনৈতিক বিশ্লেশকরা দলটির ভবিষ্যত কিভাবে মূল্যায়ন করবেন সেটাই এখন দেখার বিষয়। তবে বেগম জিয়া বিহীন বিএনপি অকার্যকর সেকথা বলাই বাহুল্য।

আজিজুর রহমান প্রিন্স টরন্টো, কানাডা।

৬ মে থেকে জেলা শহরে চলবে বাস, বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন

ডেস্ক রিপোর্টঃ দেশে চলমান লকডাউনের মধ্যেই আগামী কাল বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে বাস বা গণপরিবহন চলাচল করবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। আর আগের মতোই রেল ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে বুধবারের (৫ মে) পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। উল্লেখ্য, ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।”

প্রসংগত, জেলার মধ্যে বাস চলাচল এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।

টুইটারে নিষিদ্ধ কঙ্গনা

বিনোদন ডেস্ক /S.H:

বলিউডের শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই তিনি তার বেফাস মন্তব্যের কারণে আলোচিত- সমালোচিত হন। তবে অন্যসব বলিউড নায়িকাদের তুলনায় তিনি ব্যতিক্রম অজানা নয় কারই। প্রয়োজন হলে পুরো বলিউডের বিপক্ষে কথা বলতে দ্বিধা করেন না কুইন খ্যাত এই অভিনেত্রী। সালমান খানে, করন যোহর, আলিয়া যখন যাকে প্রয়োজন শুনিয়ে দিয়েছেন নিজের বেফাঁস মন্তব্য। তাই তে কঙ্গনা রানাউত জনপ্রিয়তা বর্তমানের বাকি সব নায়িকাদের তুলনায় অনেক বেশি। তবে এবার যেনো একটু বেশিই হয়ে গেলো। পশ্চিমবঙ্গের মুখ্যমস্ত্রী মমতা ব্যানার্জিকে রাবণের সঙ্গে তুলনা করেন এই অভিনেত্রী। বিতর্কিত পোস্ট দেওয়ায় পর নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনা তারই ফলাফল বন্ধ করে দেওয়া হয়ে বলিউডের হালে সবচেয়ে আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট।খবরটি নিশ্চিত করেছে ভারতেট এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় সাময়িকভাবে এ অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছে। বিজেপি সমর্থক কঙ্গনা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সংগঠিত সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন তিনি।

 

আজ ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বুধবার (৫ মে) ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দলীয় নবনির্বাচিত বিধায়করা তাঁকে পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত করেছেন বলে দলটির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন গত সোমবার।

আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে তৃণমূলের নির্বাচিত বিধায়করা শপথ নেবেন। বিধায়কদের শপথগ্রহণ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধানসভার অধ্যক্ষের ভার দেওয়া হবে। মমতার কাছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণই প্রধান কাজ। কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, হিন্দুত্ববাদী বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। অন্যরা ২ টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ২ টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হয়নি। রাজ্যে বিপুলভাবে তৃণমূল প্রার্থীরা জয়ী হলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। মমতা জয়ী হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ালেও পরবর্তীতে জানা যায় মমতা পরাজিত হয়েছেন। তবে মমতা অবশ্য ওই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানিয়েছেন।

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গেল সোমবার সন্ধ্যা ৬ টায় মহাদেবপুর গামী মোটরসাইকেল কে বিপরিত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নওগাঁ – মহাদেবপুর মহাসড়কের মোন্না কুড়ি মোড়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, মিজানুর রহমান উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাতান গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।