ম্যারাডোনা চিকিৎসকদের অবহেলায় মারা গেছেন: তদন্ত প্রতিবেদন

স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি ফুটবল খেলোয়াড় দিয়োগা ম্যারাডোনার মৃত্যুর ছয়মাস পার না হতেই চাঞ্চল্যকর তথ্য জানালো বুয়েন্স আয়ারসের মেডিকেল বিভাগ।

জানা গেছে, বাড়িতে যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তার। গতকাল শনিবার (১ মে) স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

মেডিকেল বিভাগটির সূত্রে ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার অনেক ঘাটতি ছিলো। আর তাই ব্যক্তিগত চিকিৎসকদের অবহেলার জন্যই মারা গেছেন ম্যারাডোনা।

এছাড়া, ম্যারাডোনার মৃত্যুর পর পরই তার ব্যক্তিগত চিকিৎসকদের অবহেলার বিষয়ে অভিযোগ উঠে। তখন অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আর্জেন্টিনায় তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সময় অস্ত্রোপচার করা নিউরোসার্জন লিওপোলদো লুকুয়ে ও মনস্তত্ত্ববিদ অগাস্তিনা কোসাশোভসহ দুই ব্যক্তিগত চিকিৎসক ও নার্সকে সন্দেহের তালিকায় রাখা হয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের প্রথম দিকে মস্তিষ্কে রক্তজমাট বাঁধার জন্য অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। তার ৮ দিন পর ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন। এসময় স্থানীয় ক্লিনিকে নিয়মিত থেরাপি এবং বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু হাসপাতাল থেকে বাসায় ফেরার মাত্র দুই সপ্তাহের মধ্যে হঠাত হৃদরোগে চিরতরে না ফেরার দেশে চলে যান তিনি।

পদ্মা সেতুর স্ট্রাকচারের কাজ শেষ: সেতুমন্ত্রী কাদের

সিএনবিডি ডেস্কঃ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সবশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সেতুর সম্পুর্ন স্ট্রাকচারের কাজ শেষ হয়।

আজ রোববার (২ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান ওবায়দুল কাদের।

এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক দুই পাঁচ ভাগ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ।

উল্লেখ্য, আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী।

মাদক সহ আটক ২ যুবক

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমংগলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ১ মার্চ দুপুর ১ ঘটিকায় শ্রীমংগল থানা পুলিশের তদন্ত অছি হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই কাশি চন্দ্র শর্মার একটি টিম গোপন তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করিয়া ১নং মির্জাপুর ইউপি হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এমরান মিয়া(৩৭) ও রয়েল মিয়াকে(২২) নামক ২ ব্যক্তিকে।

জানা যায়,মির্জাপুর ইউপি কাগাফলা গ্রামের ইসমাইল মিয়া ছেলে এমরান মিয়া,একই ইউপি আগিউন গ্রামের মৃত কমেরছ মিয়ার ছেলে রয়েল মিয়া। আটককৃত ব্যক্তিদের ব্যবহার কৃত টর্চ লাইটের ভেতরে ইয়াবা ট্যাবলেট বহন করছিলো।

এ বিষয়ে তদন্ত অছি হুমায়ুন কবির এর সাথে যোগাযোগ করা হলে ঘটনা নিশ্চিত করেন এবং ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

সুশান্ত সিং ও অস্কার

বিনোদন ডেস্কঃ এবার অস্কারে সুশান্ত সিং মৃত্যুর একটি বছর কেটে গেলেও শোক কাটছেনা সুশান্ত ভক্তদের। মহেন্দ সিং ধোনি সিনেমা খ্যাত এই অভিনেতা অকাল মৃত্যু বলিউডের পাশাপাশি কাঁদিয়েছে গোটা বিশ্বকে। তাইতো গুনি এই অভিনেতার নাম এবার অস্কারে ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে।
তবে ৯৩ তম অস্কারের মূল অনুষ্ঠানের স্মরণ পর্বে স্থান না পেলেও প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম প্রদর্শিত হয়েছে দ্য অ্যাকাডেমির ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে। যাতে উল্লেখ করা হয়েছে আলোচিত এ অভিনেতার নাম ও ছবি এবং পাশে লেখা তার পেশা। এই সম্মানে আবেগাপ্লুত সুশান্ত সিং রাজপুতের কোটিকোটি ভক্ত, অনুরাগী ও তার আত্মীয়স্বজনরা। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন অনেক ভক্তই। টুইট করেছে সুশান্তের ভগ্নিপতি বিশাল কীর্তিও। তবে অনেক ভক্ত আরও জানিয়েছে তারা বয়কট করছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা “রাধে”।
সুশান্তের মৃত্যুর দায় বরাবরই তার ভক্তরা বলিউডের নামিদামি পরিচালক করন যোহর, একতা কাপুর, টিসিরিজ, সালমান খানের মত আরও অনেক অভিনেতাদের দিয়ে এসেছে নেপোটিজমের কারনে। বলিউডের সোনালী জীবনের পিছনের কালো গল্প বারবারি মানুষকে মনে করিয়ে দেয় সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার অমীমাংসিত ঘটনাকে।
অস্কারে আরো উল্লেখ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা ঋষি কাপুর এবং সেখানে আলাদা করে স্মরণ করা এবং সম্মান দেখানো হয়েছে প্রয়াত বলিউড ও হলিউড অভিনেতা ইরফান খান এবং ভারতের প্রথম অস্কারজয়ী কসটিউম ডিজাইনার ভানু আথাইয়াকে।

মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ ব্যক্তি ও ফার্মেসিকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজারঃ: করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করনে কঠোর নিষেধাজ্ঞা আরোপিত মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা  স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮ জনকে জরিমানা করা হয়।
(১মে) রোজ শনিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাটগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই মোবাইল কোর্ট আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযান পরিচালনার ফলে জনগণের মধ্যে মাস্ক কিনার হিড়িক পরলে এ সুযোগে ফার্মেসীর এক অসাধু ব্যবসায়ী নির্ধারিত
মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করছে বলে অভিযোগ আসে। পরবর্তীতে সেই ফার্মেসীতে সরেজমিনে গেলে ঔই অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় দায়ে ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি এবং অপরাধ দমনে মোবাইল কোর্টের অভিযান প্রতিনিয়তো অব্যাহত থাকবে।

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কন্দলে পুত্র ও পুত্রবধুর হাতে মা খুন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহে পুত্র ও পুত্রবধুর ঝগড়ার জেরে লীল-পাটার আঘাতে মা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা মৈত্রী পাড়ায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে পুলিশ নিহতর পুত্র মোঃ জাহিদুল ইসলাম(45) ও তার স্ত্রী মোছাঃরহিমা খাতুন(40) কে ঘটনারস্থল থেকে আত্রাই থানা পুলিশ গ্রেফতার করে।

নিহত জাহেদা বেওয়া দিঘা গ্রামের মৃত হারান প্রাং স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে জাহেদা বেওয়া তার পুত্র ও পুত্র বধুর সহিত পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যেকথা কাটা-কাটি হয়। এরই জের ধরে রাতের কোন এক সময় পুত্র ও পুত্রবধু মিলে লীল-পাটা দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মা জাহেদা বেওয়ার র্মত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে নিহতর পুত্র ও তার স্ত্রী বিষয়টিকাইকে কোনো কিছু না বলে গ্রামের লোকজনের নিকট তার মা চৌকি থেকে পড়ে মারা গেছে বলে জানান।ঘটনাটিএলাকাবাসীর সন্দেহ হলে আত্রাই থানায় খবর দেন।

পরে আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার স্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনারস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পুত্র ও পুত্রবধুকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবিষয়ে গেল শুক্রবার রাতে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

 

নওগাঁর আত্রাইয়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা যুব লীগের উদ্যোগে পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের কৃষক আব্দুর রহিম তিন বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আত্রাই উপজেলা যুব লীগনেতারা।

সার্বিক তত্ববধানে ছিলেন উপজেলা যুব লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান।তিনি জানান কেন্দ্রিয় যুব লীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মোঃমাইনূল হক লিখন ও নওগাঁ জেলা যুব লীগ সভাপতি এ্যাড খোদাদাদ খান টিটু সাধারণ সম্পাদক বিমান কুমার রায় এর নির্দেশনায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুবলীগ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব লীগ (ভারপ্রাপ্ত সাধারণ) সম্পাদক রাফিউল ইসলাম,প্রচার সম্পাদক হামিদুর রহমান,তাপস কুমার পাল,শ্রী উত্তম কুমার, ভোপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জালার উদ্দিন টুকু সহ অনেকে।

উল্লেখ্য, আত্রাই –রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন হেলালের পৃষ্ঠ পোষকতায় করোনা মহামারিতে আত্রাই উপজেলা যুব লগের নেতৃত্বে গঠিত টিমের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর পথ্য,দুস্থ্য-অসহায় মানুষের খাদ্য বিতরণ করা হচ্ছে এবং নানা মানবিক কাজে অংশ নিচ্ছে আত্রাই উপজেলা যুব লীগ।

 

রাণীশংকৈলে বাম্পার ভুট্টার ফলন; নায্য মূল্যে খুশি কৃষকেরা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে উপজেলার ধর্মগড় ও লেহেম্বা ইউনিয়নে এর ব্যাপক চাষাবাদ হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় দামও পাচ্ছেন কৃষকেরা। প্রতিমন ভুট্টা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায় । এবার ভুট্টার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে উপজেলায় দ্বিগুণ ভুট্টা চাষের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, উপজেলায় এ বছর গত বছরের চেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে। পরিপূর্ণ হয়ে ওঠেছে ভুট্টার গাছ আর গাছে গাছে ধরেছে মোচা। সেই মোচায় স্বপ্ন ডুবে আছে কৃষকের। ভুট্টার দানা পরিপক্ক হয়েছে এবং ঘরে তুলেছেন কৃষকের স্বপ্নের ভুট্টার ফসল।

কৃষকরা জানান, গম, ধানের নায্য মূল্য না পাওয়ার কারণে এবং কম খরচে বেশি লাভ হওয়ায় তাদের গমের চেয়ে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এবছর উপজেলায় রবি ভুট্টা ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে ও খরিপ ভুট্টা ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবার ভুট্টার গড় ফলন প্রতি হেক্টর জমিতে ১০ থেকে ১১.৫০ টনের মধ্য পাওয়া যাচ্ছে। উপজেলার অনেক ভুট্টা চাষি জানান ভূট্টা একটি অর্থকারী এবং অত্যন্ত লাভজনক ফসল। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টার চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি হওয়ার কারণে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শনিবির ১ মে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভুট্টা নিয়ে চাষিদের ব্যস্ততা চলছে। জমি থেকে ভুট্টা তোলা, মেশিনে ভুট্টা আলাদা করা, ভুট্টা সংগ্রহের পর গাছ কেটে পরিস্কার করাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বাড়ির সামনে চোখে পড়ছে নারীদের রোদে ভুট্টা শুকানোর দৃশ্য। কোন কোন বাড়ির সামনে তারা রোদে শুকাচ্ছেন ভুট্টার ডগা ও ডালপালাগুলো। এসব জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, সমগ্র উপজেলায় ভুট্টা চাষপদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ
রয়েছে। দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বেড়েছে। আর মাছের ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার।একারণে কৃষকেরা দামও পাচ্ছে বেশি। তাই গতবারের তুলনায় দাম বেশি পাওয়ার অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা।

আম পাড়াকে কেন্দ্র করে খুনের মামলার প্রধান আসামী আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম পাড়া নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামী চাচা মনোহর গোয়ালাকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে মোট ৫ জনকে আটক হয়েছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) সুরঞ্জিত  জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিল।
শুক্রবার ৩০ এপ্রিল র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে গোপন তথ্য অনুযায়ী প্রধান আসামীকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আসামী থেকে তথ্য সংগ্রহ শেষে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাত ভাইয়েরা মিলে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করে। ঘটনার পর দিন কমলগঞ্জ থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। প্রধান আসামী মনোহর গোয়ালার আটকের বিষয়ে কমলগঞ্জ থানার তদন্ত অছি সোহেল রানা সাথে যোগাযোগ করা হলে উনি নিশ্চিত করেন। আজ আসামীকে বিজ্ঞ আদালতের নিকট প্রেরন করা হয়েছে।

কুমিল্লায় ছুরিকাঘাতে চিং চাং সু কোম্পানির অফিসার খুন!

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার রপ্তানি প্রক্রিয়া জাত (ইপিজেডএ) অজ্ঞাত নামা ব্যক্তির এলোপাতারি ছুরিকাঘাতে চিং চাং সু কোম্পানির এইচ.আর এডমিন অফিসার মোঃ খাইরুল বাশার সুমন (৩৬) নামের এক ব্যক্তি খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার ইফতারের পূর্বে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লার ইপিজেডের প্রধান ফটক সংলগ্ন রোসা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন এলাকার মান্দারী গ্রামের আব্দুল মমিন মাস্টারের তৃতীয় ছেলে।

সুমনের নিজ বাড়ী মান্দারী গ্রামে শোকাহত ছোট ভাই খায়রুল এনাম রুমন সাংবাদিকদের জানান আমার ভাই প্রায় ৭ বছর যাবৎ ইপিজেডের চিং চাং জুতা কোম্পানিতে চাকুরী করেন।শুক্রবার বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাসা ফেরার পথে ইপিজেডের ১নং গেইটের বাহিরে বার্জার পেইন্ট এর সু-রুমের সামনে প্রকাশ্যে দিবালোক ভাইয়ার কোম্পানিতে অব্যাহতি (চাকুরীচ্যূত)প্রাপ্ত অজ্ঞাত নামা এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনি খুন হন।

স্থানীয় সূত্রগুলো জানায়, নানান অনিয়মের কারণে খায়রুল বাশার সুমন সম্প্রতি ওই কোম্পানি থেকে একজনকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ও তার সহযোগীরা তাকে খুন করে।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।