১৭ বছর পর শৈশবের ক্লাবেই ফিরে গেলেন মার্সেলো

১৭ বছর পর শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরে যাচ্ছেন মার্সেলো।  নিজের নতুন গন্তব্যের নাম প্রকাশ করে মার্সেলো জানিয়েছেন, যেখান থেকে শুরু করেছিলাম, সেখানেই ফিরেছি। যদিও তাকে ঘিরে গুঞ্জন উঠেছিল সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেবেন ৩৪ বছর বয়সী এই লেফটব্যাক।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্সেলো লিখেছিলেন, ‘আমি গ্রিসে অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি। পিরাউস ও তাদের জনগণ আমার হৃদয়ে আছে। তবে এই অসাধারণ দেশটিতে এটাই শেষবার নয়। অলিম্পিয়াকোসে জার্সি গায়ে জড়ানোর জন্য কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারি। যদিও সময়টা খুব অল্প, তবে এখানকার অভিজ্ঞতা এবং আমি যেসব বন্ধুদের পেয়েছি তা আমার জীবনে চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। আমি অলিম্পিয়াকোসের সফল ভবিষ্যৎ কামনা করি! ধন্যবাদ, অলিম্পিয়াকোস।’

অন্যদিকে মার্সেলোকে বিদায় দিয়ে অলিম্পিয়াকোস লিখেছিল, ‘পুরো অলিম্পিয়াকোস পরিবারের পক্ষ থেকে মার্সেলোকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অল্প সময়ের জন্য থেকেছে কিন্তু তা চিরস্থায়ী বন্ধন তৈরির করার জন্য যথেষ্ট।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছিলেন মার্সেলো। গত ১৫ মৌসুমে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলারের খেতাব অর্জন করেন মার্সেলো। চলতি মৌসুমে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন তিনি। আর অলিম্পিয়াকোসে এক বছরের চুক্তিতে যোগ দিয়েও উন্নতির পথে হাটতে পারেননি মার্সেলো। তাই মৌসুমের মাঝপথেই মাত্র পাঁচ মাসেই চুক্তি বাতিল করেছে দুই পক্ষ। ক্লাবটির হয়ে ১০ ম্যাচ খেলে ৩টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু ডিফেন্সে তার যে মূল কাজ সেখানে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। এ কারণেই মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে অলিম্পিয়াকোসে।

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমেই ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান মার্সেলো। একই সাথে সর্বোচ্চ ২৫টি শিরোপা জিতে ক্লাবটির কিংবদন্তিতে নাম লেখান তিনি। গত বছর ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালই ছিল রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। তাই মার্সেলো ১৭ বছর পর শৈশবের ক্লাবে ফিরে আবারও নিজের হারানো পারফরম্যান্স খুঁজে পান কি না সেটাই দেখার বিষয়।

দেশে এখন খাদ্যের অভাব নেইঃ খাদ্যমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই। দলমত নির্বিশেষে সবাই সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা পাচ্ছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিয়ামতপুর সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বাবলম্বী হয়েছে। একসময় দেশের বাইরে থেকে গরু আসতো। বিদেশি গরু না হলে আমাদের দেশে কোরবানি হতো না। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। পর্যাপ্ত গরু এখন দেশেই উৎপাদিত হয়। কারণ, সরকার খামারিদের জন্য লোনের ব্যবস্থা করেছে। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করায় অনেক খামারি বা উদ্যোক্তা খামার স্থাপনের মাধ্যমে এটাকে পেশা হিসেবে নিয়ে সফল হয়েছেন।

খাদ্যমন্ত্রী বলেন, সঠিক নেতৃত্ব পেলে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এর বড় প্রমাণ ১৯৭১ সালে দেখেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল দেশ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হয়েছে। একইসঙ্গে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাড়িতে গবাদিপশু, হাস-মুরগির লালন-পালন বাড়াতে হবে।

আজ ৪৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে ৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

আজ সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে থেকে পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলে এসেছেন। দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাঠ। সেখানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

টিলাগাঁও ইউনিয়নে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কুলাউড়া থানা পুলিশের আয়োজনে চুরি-ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় টিলাগাঁও বাজারস্থ টিলাগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা দেয়া হয়।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে এই বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বৃহস্পতিবার এই বিট পুলিশিং সভায় বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধী সমাজের লোকজন উপস্থিত থেকে পুলিশি সেবা নিয়ে তাদের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং চাওয়া-পাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া টিলাগাঁও বাজারস্থ টিলাগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা দেন। মাদক-জুয়াসহ যেকোনো অপরাধ নির্মূলে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। অপরাধ দমনে এবং জনগণকে সেবা দানে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন। পুলিশ সুপার এই অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার আহ্বান জানান।

উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার তপন সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক প্রমুখ।

মুরাদনগরে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, প্রধান বক্তা ছিলেন ম.রুহুল আমিন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর সঞ্চালনা বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক সাংগঠনিক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা যুগ্ম আহবায় আবুল খায়ের।

এ সময় নবগঠিত ৭১ বিশিষ্ট কমিটি সকল সদস্যের সঙ্গে পরিচিতি এবং নিজ দলের পক্ষে কাজ করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, গোলাম সারওয়ার হাছান চিনু।

সভায়  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীরা ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পিলখানা হত্যাকাণ্ডে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা

জাতীয় ডেস্কঃ ১৪ বছর আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুবুল আলম হানিফ, সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ শহীদদের পরিবার শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর পর, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি সন্দেহজনক ছিল। আমরা আশা করি, এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

 

রাজনগরে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গত তিন মাস আগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রী জোনাকি (ছদ্মনাম) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর এলাকার অলিউর রহমানের ছেলে মো. আলী আহমদ।

সম্প্রতি জোনাকির (১৩) সাথে দেখা করার কথা বলে রাজনগরে আসে আলী আহমদ (২০)। গাড়িতে ঘুরাঘুরির নামে তাকে নিয়ে চলে যায় সিলেটের কানাইঘাটে। এ ঘটনায় জোনাকিকে যখন পাওয়া যাচ্ছিলো না, তখন খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ গিয়ে আলী আহমদ’কে গ্রেপ্তার করে। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে জোনাকির সাথে দেখা করে আলী আহমদ। গাড়িতে করে ঘুরাঘুরি করার একপর্যায়ে তাকে নিয়ে চলে যায় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকার কেউটি হাওরে। এদিকে স্কুল থেকে বাড়ি না ফেরায় মেয়েটির দরিদ্র পিতা সমাজের লোকলজ্জার ভয়ে মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি গোপন রেখে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।

ঘটনার ৮দিন পেরিয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে গত সোমবার রাজনগর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। জোনাকিকে খোঁজার দায়িত্বভাড় উপ-পরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূঁইয়ার উপর। তদন্তে বেরিয়ে আসে রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় এসে অপহরণের দিন সকাল সাড়ে ৯টার সময় আলী আহমদ জোনাকির বাড়ির মুঠোফোনে কল দিয়ে তার সাথে যোগাযোগ করে।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফোন নাম্বার শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় আলী আহমেদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে কানাইঘাটের কেউটি হাওরের দূর্গম এলাকায় অভিযানে যান উপ-পরিদর্শক মো. সওকত মাসুদ ভূঁইয়া ও উপ-পরিদর্শক মো. সুলেমান আহমেদসহ পুলিশের একটি দল। সেখানে ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করে রাজনগর থানায় নিয়ে আসা হয়। পরে নাবালিকা মেয়েটির কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে মেয়েটির বাবা লিখিত অভিযোগ করলে মো. আলী আহমদের নামে রাজনগর থানার মামলা (নং-১২, তারিখ- ২৩/০২/২০২৩ইং) দায়ের করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা মেয়েটিকে উদ্ধারের কাজ শুরু করি। মেয়েটিকে উদ্ধারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কানাইঘাট উপজেলার কয়েক কিলোমিটার দূর্গম পাহাড়ি এলাকায় পায়ে হেটে পাড়ি দিতে হয়েছে।

এঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির মানসম্মানের কথা বিবেচনা করে তার নাম ঠিকানা পুরোপুরি গোপন রাখা হয়েছে বলেও জানান ওসি।

ধর্ষণের দায়ে মরক্কোর তারকা গায়কের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ মরক্কোর তারকা গায়ক সাদ লামজারেদ ফ্রান্সে এক তরুণীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্যারিসের একটি আদালতের রায় ঘোষণার পর লামজারেদ (৩৭) কোনো প্রতিক্রিয়া দেখাননি। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সংক্ষিপ্ত বিচারের সময় তিনি ২০১৬ সালে প্যারিসের একটি হোটেলে এক নারীকে ধর্ষণ করার কথা অস্বীকার করেছিলেন। লামজারেদ আরব সঙ্গীত জগতে বিখ্যাত।

২০১৬ সালে যখন লামজারেদকে গ্রেপ্তার করা হয়েছিল তখন মরক্কোর রাজা লামজারেদকে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছিলেন। গায়কের অনেক ভক্ত সেই সময়ে অভিযোগ করেছিলেন যে, তিনি প্রতিবেশী আলজেরিয়ার চক্রান্তের শিকার হয়েছিলেন। যা মরক্কোর সঙ্গে সম্পর্ককে উত্তেজিত করেছে।

গ্রেপ্তারের পরে লামজারেদ যে প্রথম গানটি প্রকাশ করেছিলেন সেটা রাজাকে উৎসর্গ করে দেখান যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। গানটি ১৪০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার তার কোনো পরিকল্পনা আছে কি না তা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

 

রাণীশংকৈলে নব নির্বাচিত এমপি হাফিজকে ফুলেল সংবর্ধনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার হলি চাইল্ড স্কুলের পক্ষ থেকে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদকে(জাতীয় পার্টি) সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্কুলের হলি চাইন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই স্কুলের সভাপতি ইসলাম হোসেন। সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার,সদস্য আকতারুল ইসলাম, উপজেলা যুব সমাজের সহ সভাপতির আব্দুল গফুর,হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী ১০ মাসে আমি আমার সাধ্যমতো কাজ করে আপনাদের পাশে থাকতে চাই। বিশেষ করে আমি এলাকার রাস্তা ঘাটের কাজ দ্রুত গতিতে করবো ইনশাল্লাহ। পরে এমপি উপস্থিত এলাকার নেতাকর্মি ও গরীব অসহায় মানুষের খোঁজ খবর নেন।

শ্রীমঙ্গলে দেদারসে চলছে ফসলি জমির মাটি আর বালু বিক্রি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান ফসলি জমির মাটি বিক্রি করছেন। মুঠোফোনে জমির মাটি কেটে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি আরও বলেন সবাই মাটি বিক্রয় করছে সেটা দেখেন না! আমারটাই শুধু দেখেন।

অন্যদিকে সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর নামক স্থানে সরকারি খালের পাড়ের মাটি সহ বোরো ফসলি জমির মাটি কেটে বিক্রির ধুম। সরকার খাদ্যের খাটতির কথা মাথায় রেখে একদিকে খাদ্যের চাহিদা মেটাতে তিন ফসলি জমিতে সরকারি কোন ধরনের প্রকল্প বাস্তবায়ন না করতে ও নির্দেশ প্রদান করে। আর অপরদিকে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে খেকোদের।

সরেজমিন ঘুরে দেখা যায়, বোরো ফসল রুপনের সময়ে শুরু হওয়া মাটি কাটা ও বিক্রি করা, এতে করে আশেপাশের কৃষক বোরো চাষে ও বিরাট ধাক্কার মুখোমুখি হতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কৃষক কান্না ভড়া কন্ঠে অভিযোগের সুরে বলেন, তিন ফসলি জমির মাটি এভাবে কেটে বিক্রি করে পুকুর তৈরি করে ফেলেছে। ফলে পাশের জমি আমার হওয়াতে জমির মাটি ভেঙে গর্ত জমিতে ভড়াট হবে। এতে করে বোরো ধানের চাষ করতে ও পারিনি। শুধু আমার এই না এমন আশেপাশের জমিতে দেখছেন কি অবস্থা! কোন জায়গায় জমি চাষ করবো!

এ বিষয়ের অভিযোগ জেনে মাটি খেকো ফারুক মিয়া (গুলগাও) মূঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি সব কিছুর অনুমতি নিয়ে মাটি কেটে বিক্রি করছি। এতে করে আমার কোন অসুবিধা নাই বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

এ বিষয় কথা বলতে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারকে অবগত করে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি দেখছন এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আস্বস্ত করেন। জমির উপরের অংশের উর্বর মাটি বিক্রয় করার ফলে ভবিষ্যতে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পরবে বলে মন্তব্য করেন স্থানীয়রা। মাটি, বালু খেকোদের দৌরাত্ম্য যেন থামছেই না কোন ভাবে! জনপ্রতিনিধি থেকে শুরু করে ভালো মানুষের মুখোসের আড়ালে সিন্ডিকেট তৈরি করে নতুন করে মাথা চাড়া দিয়ে আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে প্রকাশ্যে, রাতের আঁধারে ফসলি জমির মাটি বিক্রি, বালু বিক্রি করে চলেছে। কোন কিছুর তোয়াক্কা নেই!