লোহাগাড়ায় ৪৭ মামলায় প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য সহ বিভিন্নকারণে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৭ মামলায় ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ এপ্রিল) দিনব্যাপী অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী এসব মামলা ও জারিমানা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের জন্য লোহাগাড়া বটতলী স্টেশনস্থ ইনসাফ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা,লোহাগাড়া সদরে সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলবিসি ইটভাটাকে ফসলি জমির মাটি কাটার জন্য ৫০ হাজার এবং স্বাস্থবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে আরো ৩০ হাজার ৮০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া,লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমরিন চক্রবর্তী প্রমুখ।

 

খাসিয়া জনগোষ্ঠীর এক যুবককে হাত পা বেঁধে মারধরের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা খাসিয়া পুঞ্জির পানজুমে প্রবেশ করে বিট কর্মকর্তা রাজ্জাক আহমেদ পুঞ্জির এক খাসিয়া যুবককে ধরে ঘটনাস্থলে হতে প্রথম দফা মারিপট করা হয়। পরে আবার তার হাত-পা বেঁধে নিয়ে কুরমা বনবিট কার্যালয়ের একটি অন্ধকার কক্ষে আটকিয়ে রেখে অমানসিক নির্যাতন করা হয়। বিকেলে পানপুঞ্জির সহকারী হেডম্যান একটি মুচলেখায় স্বাক্ষর দিয়ে আহত যুবকে ছাড়িয়ে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নির্যাতিত যুবক কুরমা পান পুঞ্জির রিয়াং খংলার ছেলে ফরমি সুছিয়াং (২৮)। নির্যাতিত ফরমি সুছিয়াং আবার ফরেষ্ট ভিলেজার। কুরমা বনবিটের বনকর্মীরা এ নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। গেল মঙ্গলবার(২০ এপ্রিল) বেলা ১টায় এ ঘটনাটি ঘটে।

নির্যাতিত ফরেষ্ট ভিলেজার আজ বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানায়, মঙ্গলবার বেলা ১টায় কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে কুরমা বনবিটের নব নিযুক্ত বিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ বনকর্মীরা পান জুমের ভেতর প্রবেশ করেন। করোনাকালে পানজুম এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয়না বলে এসময় পুঞ্জির যুবক ফরমি সুছিয়াং তাদের প্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে বন প্রহরী জহির মিয়া,বন প্রহরী ফুরকান মিয়া ও নতুন বনবিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ ৪/৫ জন মিলে ফরমি সুছিয়াং কে ধরে নিয়ে লাঠি দিয়ে পেটায়। পরে আবার তার হাত-পা বেধে নিয়ে কুরমা বনবিটের একটি অন্ধকার কক্ষে আটকিয়ে রেখে অমানসিক নির্যাতন করে। এ ঘটনাটি দেখে দুটি শিশু কুরমা খাসিয়া পুঞ্জিতে খবর দিলে নির্যাতিত যুবকটির মামা ডালিম সুছিয়াং ও পুঞ্জির সহকারি মন্ত্রী ছারলেস সু:ঙ এসে মঙ্গলবার বিকালে কুরমা বনবিট থেকে একটি মুচলেখায় স্বাক্ষর দিয়ে আহত ফরমি সুছিয়াংকে ছাড়িয়ে নিয়ে পুঞ্জিতে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তাকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুরমা খাসিয়া পুঞ্জির সহকারী মন্ত্রী ছারলেস সু:ঙ মুঠোফোনে বলেন, তারা বনের জমিতে ফরেষ্ট ভিলেজার হিসেবে বসবাস করে পান চাষ করেন। তাদের যুবক যদি কোন অপরাধ করে থাকে তা হলে তার বিচার করা যেত। এভাবে বনে প্রথম দফা মারপিট করে আবার বনবিটে নিয়ে একটি অন্ধকার কক্ষে হাত-পা বেধে নির্যাতন করা উচিত হয়নি।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে কাউকে মারপিট করা ঠিক হয়নি।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যুবকটি বনের গাছ গাছালি ছাটাই করছিল। এজন্য তাকে শাসন করা হয়েছে। তবে মুচলেকা সম্পর্কে তিনি কিছুই বলেননি।

খাসিয়া মন্ত্রীদের সংগঠন ‘খাসি সোশ্যাল  কাউন্সিলের সভাপতি মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুছিয়াং বলেন, এভাবে কাউকে হাত-পা বেধে মারধর করা ঠিক হয়নি। তিনি এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। সাথে সাথে তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।

ভয়াবহ করোনা

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশ
আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশ

করোনা নামটি শুনলেই মানূষ আতঙ্কিত হয়ে উঠছে। এবার নতুন করে সংক্রমন ছড়িয়ে পরেছে দেশে দেশে। এর আগে বাংলাদেশ কিছুটা নিরাপদ ছিল কিন্তু, এবার বাংলাদেশে সংক্রমন এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নিত্য খবর আসছে মৃতের। সারা দেশে লক ডাউন ঘোষনা করা হয়েছে। রাস্তায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে তবুও, মানূষ মানছেনা। মাস্কও ব্যবহার করছেনা অনেকে। রমজান মাস তাই ব্যবসায়ীরা আন্দোলন করছে লক ডাউন তুলে দেওয়ার জন্য। ব্যবসার চেয়েও জীবন বাচান জরুরী তা অনেকেই মানতে চাইছেনা।

গত দুদিন আগে একদিনেই সর্ব্বোচ্চ ১২০ জনের মৃত্যু সংবাদ দিয়েছে গনমাধ্যম। এখন ঘরে ঘরেই সংক্রমনের খবর আসছে। অনেকে ভালও হয়েছে তবে, যাদের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে তাদের জন্য সূখবর আসছেনা। হাসপাতালের অবস্থ্যাগুলি করুন। এক রোগী হাসপাতালে জায়গা না পেয়ে এম্বুলেন্সেই দাপিয়ে মরে গেছে। এই দৃশ্য ভাইরাল হয়েছে শোস্যাল মিডিয়াতে। তা দেখেও মানূষ সচেতন হচ্ছে মনে হয়না।

আজ রাস্তায় স্বাভাবিক চলাচলে দেখে বিস্ময় প্রকাশ করা ছাড়া কিছুই করার ছিলনা। সরকারের তরফ থেকে কড়াকড়ি করা হলেও মানূষ কমই গুরত্ব দিচ্ছে। এটাই এখন ভয়ের কারন হয়েছে। বিষয়টি ভাবনার এই কারনে যে, এখনো পর্যন্ত করোনার কোন ঔষুধ আবিস্কার হয়নি।। যে ভেকসিন দেওয়া হচ্ছে তা প্রতিকার নয় প্রতিরক্ষা তাও শতভাগ নিশ্চিত নয়। এক শ্রেনীর মানূষ এই ভ্যাকসিন নিয়েও নানা রকম প্রচারনা চালাচ্ছে। ফলে অনেক মানূষ ভ্যাকসিন নিতে অনিহা প্রকাশ করছে। সামাজিক দুরত্ব না মানার কারনে সংক্রমনের ভয় বেড়েই চলেছে। অবস্থাটি কারো জন্যই সূখকর নয়।এখন একটাই করনীয় সবার, স্বাস্থ্য বিধিনি মেনে। চলা। নাহয় অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে।

কৃষকের ধান কেটে দিল লোহাগাড়া ছাত্রলীগ

লোহাগাড়া (চট্টগাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২১ এপ্রিল) উপজেলার এলাকার এক কৃষকের ৮০ শতক জমির ধান বিনাপারিশ্রমিকে কেটে দেন তারা।

জানা গেছে, করোনা ভাইরাস মহামারিতে চলমান লকডাউনে শ্রমিক সঙ্কটে কারণে ওই এলাকার কৃষক মুহাম্মদ মোহসনের পাকা ধান কাটতে পারছিলেন না। এ খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ ওই কৃষককে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই সময় তার সাথে ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র উপ বৃত্তি বিষয়ক উপ সম্পাদক রাহাত বিন নাসির উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তামরিন হোসাইন লোহাগাড়া উপজেলার বঙ্গবন্ধু শিশুমেলার সহ-সভাপতি ফয়সাল আহমদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুর রহমান,শেখ ছোটন,কামাল উদ্দিন এবং মোহাম্মাদ রাকিব।

কৃষক মুহাম্মদ মোহসন জানান, কয়েকদিন আগে তার ধান পেকে গেলেও করোনার কারণে শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় গত কয়েকদিন ধরে কোনো উপায় পাচ্ছিলেন না তিনি। এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে তার ধান কেটে দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, দেশের যে কোনো দুর্যোগ বা ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ ছাত্রলীগকে পাশে পেয়েছে। জেলা ছাত্রলীগের নির্দেশে বর্তমান করোনা সঙ্কট মোকাবেলাসহ যে কোনো মানবিক শঙ্কটে রামগতি উপজেলা ছাত্রলীগ সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ওই চেতনা থেকেই কৃষক হেলালের ধান কেটে দেয়া হয়েছে।

 

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ নকল পণ্যসহ আটক ১

তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ নকল পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় শহরের ভানুগাছ সড়ক এলাকায় কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, সরিষা তেল, আগর বাতি, গোলাপজল, ম্যাংগ জুশ, চকলেটসহ বিভিন্ন ধরনের নকল পণ্য প্রায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এসময় প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার গাজীপুর উপজেলায়।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবীর, ওসি (অপারেশন) নয়ন কারকুন, ইন্সপেক্টর আলমগির হোসেন সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে যাচাই করে অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত মঙ্গলবার (২০ এপ্রিল) চলমান করোনা ভাইরাস রোধে সরকারি নিষেধ অমান্য করে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ৪ জন দোকানদারকে ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ১ জনসহ মোট ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এ উপলক্ষে এদিন সন্ধ্যায় পৌর শহরে অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৫৮২০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গরীর, অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

এ সময় ইউএনও অফিসের কর্মচারি, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়ায় স্বাস্হ্যবিধি না মানায় জরিমানা আদায়

লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্বাস্হ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরার কারণে ৩৩জনকে মোট ২৭ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

২০ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশন এবং পদুয়া তেওয়ারী হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

অভিযানকালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদ , উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডোমারে ২ কৃষি শ্রমিকের মৃত্যু, আহত- ৭

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার থেকে মাইক্রোবাসে শ্রমিক নিয়ে নওগাঁর আত্রাই যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গুরুতর আহত হয়ে ছয়জন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপির ময়দান পাড়ার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল খালেকের ছেলে নুর বখশ। আহতরা হলেন, একই এলাকার নুর হোসেনের ছেলে (মাইক্রোবাস চালক) সুরুজ্জামান, আবু কাশেমের ছেলে নুরু হক, আমির উদ্দিনের ছেলে রফিকুল, আব্দুল হকের ছেলে জিয়াউল, মনির উদ্দিনের ছেলে দুলাল ও চালকের সহযোগী নয়ন ইসলাম।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত একজনের লাশ দাফন করা হয়েছে। অপরজনের লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও শাহিনা শবনম জানান, খবর পেয়ে বুধবার নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০.০৪.২০২১ইং বিকেল ৪টায় সময় জেলার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট টু গুজারাই শাহকামাল রোডস্থ মা মেডিকেল হলের সামনে গোপন তথ্য অনুযায়ী মুজিবুর রহমান(১৯) নামে এক জনকে আটক করে।

আটককৃত মুজিবুর রহমান জবানবন্দীতে তল্লাসি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

জানা যায়, মজিবুর রহমান মিঠামইন থানার রাজিবপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশে গাঁজা সহ আটক ব্যক্তি মুজিবুর রহমানকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আইনিপদক্ষেপ শেষ করে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এই বিষয়ে যোগাযোগ করা হলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন,  আইনি প্রক্তিয়া সম্পন্ন করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেন।