রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে সংক্ষিপ্ত পথানুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামী ১৪ এপ্রিল ১ বৈশাখ ১৪২৮ উদযাপনে ১ দিন আগে ১৩ এপ্রিল মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত পথানুষ্ঠান ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। ১৪ এপ্রিলে ১ রমজান ও ১ বৈশাখ একই দিনে হওয়ায় ১ দিন আগে এ অনুষ্ঠান করা হয়।

এদিন সকালে রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে পরিষদ সভাপতি  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৈশাখ উদযাপন পরিষদ সম্পাদক সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলি, আ’লীগ সভাপতি ও পরিষদ উপদেষ্টা অধ্যক্ষ সইদুল হক, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পরিষদ কোষাধ্যক্ষ অধ্যাপক বেনুগোপাল বসাক, গ্রন্থনা সম্পাদক প্রভাষক সুকুমার চন্দ্র মোদক, সাংস্কৃতিক সম্পাদক ও আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, সদস্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কুলিক নাট্য সংস্থার পরিচালক  অনিল বসাক, সদস্য প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেখার আলমসহ সাংস্কৃতিক কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে, পথচারিদের মাঝে প্রায় দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

“মুড়ির গ্রাম আত্রাইয়ের তিলাবাদুরী”

নওগাঁ প্রতিনিধিঃ রমজান মান সামনে রেখে সরগম হয়ে উঠেছে আত্রাই উপজেলার ছোট একটি গ্রাম যার নাম তিলাবাদুরীগ্রাম ।তবে গ্রামটির নাম আলাদা নামেই চিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নওগাঁর আত্রাই উপজেলার মানুষ।আশে পাশের কয়েকটি জেলার মানুষের কাছে এর পরিচিতি‘মুড়ির গ্রাম’ নামে। তবে করোনা ভাইরাসের প্রভাব খুব বেশি পড়েনি মুড়ির গ্রামে।

জানা যায়, রাসায়নিক সার কেমিক্যালমুক্ত মুড়ি উৎপাদন করে তিলাবাদুরী সহপার্শ্ববতী কয়েকটি গ্রামের মানুষ এখন স্বাবলম্বী। নিজেদের জমিতে উৎপাদিত ধান সিদ্ধ করে চাল বানিয়ে মুড়ি ভাজেন তারা।ফলে তাদের তৈরি এই মুড়ির চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে ব্যাপক।রমজানে ইফতারের অপরিহার্য অনুষঙ্গ মুড়ি। সারা বছরে যে পরিমান মুড়ি উৎপাদন হয় রমজান মাস এলেই তা দ্বিগুন হয়ে যায়।শুধু রমজান মাসই নয়, সারা বছর এলাকার মানুষের চাহিদা মেটায় এ গ্রামের মুড়ি।রমজান এসছে তাই দম ফেলার সুযোগ নেই তিলাবাদুরী গ্রামের শতাধিক পরিবারের আমন, বিনা-৭, হরি ধান, ২৯-ধান, ১৬-ধান, ৫২-ধানের মুড়ি উৎপাদিত হয় এই এলাকায়। ভালো মুড়ি দিয়ে ইফতারের জন্য রমজান মাস শুরু থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ছুটে আসনে এই গ্রামে।

ইতোমধ্যে এখান থেকে মুড়ি ক্রয় করে রাজধানীর ঢাকা,রাজশাহী,পাবনা,বগুড়া,কুষ্টিয়া,ফরিদপুর রাজবাড়ী, নীলফামারীর সৈয়দপুর, সিরাজগঞ্জসহ দেশের নানা অঞ্চলে নিয়ে যাচ্ছে পাইকাররা।তবে ধানের দাম এ বছর বেশি হওয়ায় এবার বিপাকে পড়েছেন মুড়ি উৎপাদনকারীরা।

সরেজমিনে দেখা গেছে, তিলাবাদুরী,জামগ্রাম,চামটা, স্বগুনা ও চামটা, নলদীঘি গ্রামে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে “হাতে ভাজা” রাসায়নিক সার কেমিক্যালমুক্ত মুড়ি। বাতাসে ঝনঝন শনশন মুড়ি ভাজার শব্দ।প্রতিটি বাড়িতেই মুড়ি ভাজার জন্য রয়েছে আলাদা ঘর। এ কাজে নিয়োজিত বাড়ির মেয়েদের কেউবা ঊঠানে ধান শুকাচ্ছে, মাঝে মাঝে সেই ধান নেড়ে দিচ্ছে, মাটির চুলায় চাল গরম করছে আর সেই চাল নারিকেলের খিল কিংবা পাটসোলা দিয়ে নাড়াচাড়া কেরছে।কেউবা সেই গরম চাল মাটির পাতিলে রাখা বালিতে পাটসোলা দিয়ে নাড়াচাড়া করছেন।সঙ্গে সঙ্গে সেই চাল থেকে ফুটে যাচ্ছে মুড়ি।

মুড়িতৈরিতে গ্রামের নারীদের পাশাপাশি ভাজা থেকে শুরু করে বাজারজাত করণেকাজে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছেনএখানকার পুরুষেরাও।ভোর থেকে ভাজা শুরু হওয়া এসব মুড়ি সকাল হলে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাটবাজার ও আড়তে। এ ছাড়াও নওগাঁ-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় রয়েছে বেশ কয়েকটি মুড়ির আড়ৎ। স্থানীয় মুড়ি বিক্রেতা এবং দূরদূরান্ত থেকে আসা পাইকারদের সমাগম ঘটে আড়ৎ গুলোতে।তা ছাড়া ডাল সড়ক আবাতপুকুর বাজার,রানিনগর সদর উপজেলা বাজার, নওগাঁ শহর, আত্রাই উপজেলার, ভবানীপুরবাজার, আত্রাই আহসানগঞ্জ বাজার, স্টেশন বাজার, সিংসাড়া বাজার,বান্দাইখাড়া বাজার সহ বিভিন্ন হাটবাজার আড়ৎ গুলোতে নানা রকমের মুড়ি বেচাকেনা হয়। হাটবাজার ও আড়ৎগুলোতে আমন ও হরি ধানের মুড়ির চাহিদা বেশি। আমন মুড়ি বিক্রি হচ্ছে প্রতিমন মুড়ি চার হাজার থেকে চার হাজার পাঁচশত টাকা।

তিলাবাদুরী গ্রামের নিমাইচন্দ্র মুড়ি উৎপাদনকারী বলেন,শুধু মুড়ি কিনতেই রমজান মাসে এই গ্রামে আসেন অনেক মুড়ির পাইকাররা।তবে এই ডিজিটাল যুগে নানা স্থানেমেশিন দ্বারা তৈরিকরা প্যাকেটকরা মুড়ি তাদের হাতে ভাজা মুড়ির সুনাম নষ্ট করছে। আমাদের তৈরি হাতে ভাজা মুড়ি শুধু লবন আর বালু দারা তৈরি করা হয়।তাই সারা বছরধরে তাদের হাতে ভাজা মুড়ির চাহিদা বেশি থাকে।স্বগুনা গ্রামের অচনাদেবী বলেন, একমন চালের মুড়ি ভাজলে ১০ থেকে ১২ কেজি মুড়ি তৈরি হয়।আমরা সংসারের অন্যান্য কাজের অবসরে মুড়ি ভাজার কাজ করি। মুড় ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, এ ব্যবসা স্বল্প পুঁজির হলেও প্রতিদিন দুই থেকে তিন লাখ টাকার মুড়ি বিক্রয় হয় স্থানীয় আড়ৎ গুলোতে।তা ছাড়া স্বল্প পুঁজির এ ব্যবসা করে তিলাবাদুরীর গ্রাম সহপার্শ্ববতীগ্রামের মানুষেরা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

লকডাউনে ১ লাখ টাকা পর্যন্ত এটিএম বুথ থেকে তোলা যাবে

সিএনবিডি ডেস্কঃ দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আগামীকাল ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তাই লকডাউনের সময়কালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এ সময় ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড দিয়ে এককালীন ১ লাখ টাকা তোলা যাবে। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। বর্তমানে অধিকাংশ ব্যাংকের এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং কিছু কিছু ব্যাংকে বেশি টাকা উত্তোলন করা যায়।

গতকাল সোমবার (১২ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনসাধারণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবা পাওয়ার নিমিত্তে দৈনন্দিন নগদ টাকার সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ টাকার সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থা করতে হবে।

এক্ষেত্রে এটিএম বুথে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা। একই সঙ্গে মঙ্গলবার (১৩ এপ্রিল) লকডাউনের শুরু আগে ব্যাংকের শেষ কার্যদিবস হওয়ায় এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ৫ থেকে ১১ এপ্রিল দেশের লকডাউনের বিধি-নিষেধ অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা ছিল।

লকডাউনের সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্টদিনের জন্য খোলা রাখা যাবে। তবে বাংলাদেশ ব্যাংক কোনও ব্যাংক খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দেবে না।

ভারতে কুরআনের ২৬ আয়াত বাতিলের রিট খারিজ, উল্টো করা হলো জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কুরআনের ২৬ আয়াত বাতিলের রিট খারিজ করে উল্টো জরিমানা করা হয়েছে রিট পিটিশনকারীকে। পবিত্র কুরআনের সুনির্দিষ্ট ২৬টি আয়াত ‘সন্ত্রাসবাদের প্রমোট’ করছে এমন অভিযোগ তুলে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন উত্তর প্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান ওয়াসিম রিজভী। তবে সোমবার ভারতের সুপ্রিম কোর্ট সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছেন।

বিচারপতি রোহিনটন নারিমানের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রিট পিটিশনকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। এসময় আদালত রিজভীকে আদালতের সময় নষ্ট করার কারনে ৫০ হাজার রুপি জরিমানাও করেছেন। এই অর্থ জরিমানা লিগ্যাল এইড সার্ভিস কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছে।

বিচারপতি নারিমান আইনজীবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি সত্যিই এই পিটিশন নিয়ে তর্ক করতে চান? ওই আইনজীবী দুই মিনিট সময় চান। তিনি আদালতকে বলেন, মাদরাসায় ‘আটকে’ রেখে শিশুদের মধ্যে ‘ইসলামি সন্ত্রাসবাদের উন্মেষ’ ঘটাতে এসব আয়াত ব্যবহার করা হচ্ছে।

পরে সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি নারিমান বলেন, আমরা আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছি। এবং এটা পুরোপুরি অর্থহীন তাই আমরা এই পিটিশন খারিজ করে দিয়েছি। রিজভী তার পিটিশনে বলেছিলেন যে, ‘অবিশ্বাসী’ এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বৈধতা দিতে এসব আয়াত কুরআনে ঢুকানো হয়েছে। সুত্রঃ এনডিটিভি।

আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: তদন্ত প্রতিবেদন (পিবিআই)

সিএনবিডি ডেস্কঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন মুনিরসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে।

গতকাল সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। আদালতে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হোসেন। মানুষ হত্যার দায়ে দণ্ডবিধির ৩০৪ ধারায় প্রতিবেদনটি দেওয়া হয়েছে।

পিবিআই প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা আল্লামা শফীকে প্রাথমিক চিকিৎসা দেয়নি ও উন্নত চিকিৎসা দিতে কালক্ষেপণ করেছে। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে মামলার ১নং আসামি নাছির উদ্দিন মুনির বলেন, বুড়া ভং ধরেছে, শালার মৃত্যু নাই। বুড়াকে হাসপাতালে নিতে হলে আমিরের অনুমতি লাগবে। আমিরের অনুমতি ছাড়া এখান থেকে কেউ বের হতে পারবে না।

উল্লেখ্য, হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা দীর্ঘদিনের মহাপরিচালক আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগের দিন মাদরাসায় তুমুল হট্টগোলের মধ্যে মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হন তিনি।

পরে গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে ৩৬ জনকে আসামি করে মামলা করেন। এতে বলা হয়, আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে’পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

নওগাঁয় কার্লভার্ট নির্মানের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ পরিকল্পিত একটি কার্লভার্ট নির্মিত হলে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের কমপক্ষে ২৪টি গ্রামের ২০ হাজার বিঘা জমির ফসল উৎপাদন নির্বিঘ্ন হবে। সেই প্রয়োজনীয়তার আলোকে ত্রান ও পুনর্বাসন বিভাগ থেকে একটি কার্লভার্ট মঞ্জুর করা হয়। অথচ কার্লভার্টটি নির্মানের স্থান অন্য উপজেলায় হওয়ার কারনে সেখানকার এক ইউপি মেম্বারের মত পার্থক্যের কারনে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের আবাদপুর, ডাফাইল, মোহনপুর, কাশিবাড়ি, দশপাইকা, নারচি, উল্লাসপুর, কুমুড়িয়া, চত জাফরাবাদ, ভবানীগাঁথী, মশরপুর, চন্ডিক্ষেত্র, কুষাডাঙ্গা, শতপুর, চকবিক্রমসহ প্রায় ২৪টি গ্রামের আওতায় ছোট বড় ৫টি বিল বা মাঠ রয়েছে। এসব হচ্ছে কানছগাড়ি, বড়বিল, পাটগাড়ি, কন্দরগাড়ি এবং ঠাকুরবাড়ি বিল।

হাপানিয়া ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দিন, কাশিবাড়ি গ্রামের সাইদুল ইসলাম, আবাদপুর গ্রামের আছির উদ্দিন পিন্টু ও গোলঅম মোস্তফা, একডালা গ্রামের শাহিন, মখরপুর গ্রামের হযরত আলী, মোঃ এরশাদ আলী, মজিবর রহমান, আইয়ুব হোসেন ও আলহাজ্ব সাহেব উদ্দিন সরদার বলেছেন এসব বিল বা মাঠে রয়েছে প্রায় ২০ হাজার বিঘা জমি। এই বিলগুলোর পানি হাপানিয়া-দুলবহাটি সড়কের লাখদহ ব্রীজ দিয়ে নিষ্কাসিত হয়ে দক্ষিনে প্রবাহিত হয়। কিন্তু মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে পাতনা মৌজার সাথে রয়েছে একটি সড়ক যা এসব পানি নিষ্কাশনের বাধাস্বরুপ। এখানে বাধাপ্রাপ্ত হয়ে প্রায় প্রতি বছর এই ২০ হাজার বিঘা জমির উঠতি ধান ডুবে যায়। এতে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েন। সেই আলোকে ত্রান ও পুনর্বাসন অধিদপ্তর ঐ সড়কে একটি মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে একটি কার্লভার্ট নির্মানের পরিকল্পনা হাতে নেয় এবং তা মঞ্জরও হয়। এই কার্লভার্ট দিয়ে এসব পানি নিষ্কাশিত হয়ে বিল মনসুর নামক এক বিশাল জলাশয়ে পড়লে হাপানিয়া ইউনিয়নের ২০ হাজার বিঘা জমির ধান নিরাপদ হবে।

কিন্তু সমস্যা দেখা দিয়েছে কার্লভার্ট নির্মানের স্তান নির্ধারন নিয়ে। হাপানিয়া ইউনিয়নের ভুক্তভোগি সাধারন মানুষ দাবী করেছেন পাতনা মৌজায় আন্দির পুকুরের পশ্চিম পার্শ্বে তিনমাথা থেকে প্রায় ৫ থেকে ৬শ ফিট উত্তরে ৪২ ফিট দৈর্ঘ্য একটি কার্লভার্ট নির্মান করা হোক। কিন্তু ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের ইউপি সদস্য জনৈক সুজন আলী ঐ স্থান থেকে দক্ষিনে তিনমাথায় কার্লভার্ট নির্মানের পক্ষে অনড় রয়েছেন। ভুক্তভোগীদের দাবী ঐ তিনমাথায় কার্লভার্ট হলে কোন লাভ হবে না। একটি সরু নালঅ দিয়ে পানি নিষ্কাশিত হতে পুনরায় বাধার সৃষ্টি হবে। কারন ঐ নালাটির দু’পার্শ্বে ইতিমধ্যেই পুকুর কেটে নালাটি প্রায় বন্ধ করে ফেলেছে। এই নালার মুখে কার্লভার্ট নির্মান করা হলে তার দৈর্ঘ্য হবে মাত্র ২৪ ফিট। অথচ লাখদঞ্চ ব্রীজের দৈর্ঘ্য ৩৮ ফিট। লাখদহ ব্রীজের পর রয়েছে আরও দু’টি বিল বা মাঠ। কাজেই এক বিপুল পরিমান পানি মাত্র ২৪ ফিট একটি কার্লভার্ট দিয়ে দ্রুত নিষ্কাশিত হতে পারবেনা। ফলে যে সংকট সেই সংকটই থেকে যাবে। উত্তর দিকে হাপানিয়া ইউনিয়নবাসীর কাঙ্খিত স্থানে নির্মিত হলে সরাসরি পানি সহজেই দ্রুত নিষ্কাশিত হতে পারবে একং তারা তাদের জমির ধান রক্ষা করতে পারবেন।

উল্লেখ্য এই কার্লাভার্ট-এর সুফল একমাত্র সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের কৃষকরাই উপভোগ করবেন। মহাদেবপুর উপজেলার বাসিন্দাদের লাভ বা ক্ষতি কিছুই নাই।

ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র বলেছেন সেখানে এরকটি কার্লভার্ট নির্মান হওয়া দরকার। তবে টেকনিক্যাল ভাবে তদন্ত করে যৌক্তিক স্থানে নির্মান করা হলে তাঁর কোন আপত্তি নেই।

মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানিয়েছেন অত্যন্ত প্রয়োজনীয়তার তাগিদে সেখানে ত্রান বিভাগ থেকে সেখাানে একটি কার্রভার্ট নির্মান অনুমোদদ দেয়া হয়েছে। এখন স।থান নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে তিনি মনে করেন সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন বাসীর কাঙ্খিত স্থানে কার্লভার্ট নির্মান যৌক্তিক এবং অধিক ফলপ্রাসূ। এ ব্যপারে একটি টেকনিক্যাল কমিটি তৈরী করা হয়েছে। এই কমিটির রিপোর্ট এলে কার্লভার্ট নির্মানের কাজ শুরু করা হবে। এ নিয়ে যদি বেশী জটিলতা সৃষ্টি হয় তাহলে সেটি নির্মান করাই অসম্ভব হয়ে পড়বে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সাকিব আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুরে বিয়ের দাবিতে প্রেমিক সজীবের বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা ফাতেমা আক্তার। তবে এ ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছেন ওই প্রেমিক সজীব আহমেদ।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দুবছর পূর্বে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে এই সম্পর্ক প্রেমে পরিণত হয়। সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে শারিরিক সম্পর্ক হয়। এরপর ওই তরুণীকে এড়িয়ে চলতে থাকে প্রেমিক। সম্প্রতি প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সজীব আহমেদ অসম্মতি জানান। ফলে বিয়ের দাবিতে ওই প্রেমিকা তার প্রেমিক সজীবের বাড়িতে গত শুক্রবার থেকে অবস্থান নিয়ে অনশন করেছেন।

ওই তরুনী এই প্রতিবেদক কে জানান, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান, এ ঘটনাটির ব্যাপারে উভয় পক্ষের লোকজনের সাথে কথা হয়েছে এবং বিষয়টি যতদ্রুত সম্ভব সামাজিকভাবে মিমাংসা করতে বলা হয়েছে।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ঘটনাটির বিষয়ে আমরা অবহিত আছি। ভিকটিমের পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংসদীয় আসন ২ কুলাউড়া সংসদ সদস্যসহ পরিবারবর্গ করোনা মুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার-(কুলাউড়া)২ সংসদীয় আসনের সংসদ  সদস্য, সাবেক ডাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি ও আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি ও তাঁর পরিবারবর্গ সদস্যরা করোনা মুক্ত হয়েছেন। মার্চ মাসের শেষের দিকে সুলতান মনসুরসহ তাঁর পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হন। গত রোববার ১১ এপ্রিল তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
করোনা মহামারী টিকার ১ম ডোজ গ্রহণের দেড় মাসের মাথায় তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা করোনাভাইরাসে সংক্রমন হন। সংক্রমনের পর  ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় হোম কোয়ারান্টাইনে থাকার পর রোববার নমুনা পরীক্ষার জন্য নমুনা দিলে তিনিসহ তাঁর পরিবারের সদস্যদের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
তিনি সুস্থ হয়ে তার সকল রাজনৈতিক সহকর্মী,বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। “আলহামদুলিল্লাহ্ আপনাদের সকলের দোয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশে বিদেশে আমার অনেক রাজনৈতিক সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় ও শুভাকাঙ্খী হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজারসহ বিভিন্ন মাজার ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দোয়া করেছেন। ব্যক্তিগত ভাবে অনেকে দোয়া করেছেন ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অনেকে প্রার্থনার আয়োজন করেছেন। আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের আরও ২ মাস হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ অবস্থায় দাপ্তরিক যেকোনো প্রয়োজনে আমার অফিস ও দায়িত্বশীল আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলের দোয়া থাকলে ইনশাআল্লাহ্ সম্পূর্ণ সুস্থ হয়ে অচিরেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। পরিশেষে সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও আন্তরিক ভালেবাসা জানাচ্ছি। আল্লাহ্ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সুন্দর জীবন দান করুন। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে সরকারের নির্দেশনা মেনে দুরত্ব বজায় রেখে সচেতন হোক, অন্যেকে সচেতন করুন।

আব্দুস সবুর খান বীর বিক্রম চলে গেছেন না ফেরার দেশে

সিএনবিডি ডেস্কঃ টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি তার বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব নিশ্চিত করেছেন।

বিপ্লব জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ শারীরিক নানা সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে সবুর খানকে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করায় তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্য হয়।

আজ (মঙ্গলবার, ১৩ এপ্রিল) বাদ যোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আব্দুস সবুর খান বীর বিক্রম।

জাফলংয়ে সন্ত্রাসী হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী

মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানান তার স্বজনরা।

আহত শিক্ষার্থীর নাম শিমুল শিকদার। সে জাফলং কৈকান্দিরপার গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী। গেল শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় পার্শ্ববর্তী মুসলিমনগর গ্রামের ফুটবল খেলার মাঠে কথা-কাটাকাটির ঘটনা ঘটে হামলাকারী কৈকান্দিরপাড় গ্রামের হযরত আলীর ছেলে মাসুক, টিটু গংদের। এরই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যা ৬টায় সংঘবদ্ধ হয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার ছেলে শিমুল শিকদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় শিমুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে হামলাকারীরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আহত শিমুল শিকদারের বাবা মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, বিষয়টি জানতে পেরে সাথে সাথে আমার অফিসার পাঠিয়েছি। এ বিষয়ে একটি অভিযোগও পেয়েছি, তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।