নেত্রকোণায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নেত্রকোণায় চাহিদা বাড়ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের। এত টিসিবির ট্রাকের সামনে অসংখ্য ক্রেতার ভিড়। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা । মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দীর্ঘ লাইনের কারণে কয়েকদিন অপেক্ষা করেও পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে অনেক ক্রেতার। তাদের দাবি, বিক্রেতা বাড়ালে দুর্দশা কমবে দরিদ্র মানুষের।

গতকাল ১২ এপ্রিল (সোমবার) পৌর শহরের মোক্তারপাড়া, শহীদ মিনার, আরামবাগ, নাগড়া ও সাতপাই এলাকা ঘুরে দেখা গেছে, টিসিবির চিনি, তেল ও মসুরের ডাল কিনতে ক্রেতার লম্বা লাইন। রোদের মধ্যেও কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা তেল, চিনি ও মসুরের ডালসহ বিভিন্ন দ্রব্য কিনছেন। আবার কেউ কেউ অপেক্ষা করেও পাচ্ছেন না পণ্য। যারা এই টিসিবির পণ্য পাচ্ছেন না তাদের জন্য এটা শুধুই সময় ক্ষেপণ।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের অধিকাংশ মুখে মাস্ক পরলেও সেভাবে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। প্রায়ই শরীরের সঙ্গে শরীর লাগিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার অপেক্ষায় রয়েছেন শত শত মানুষ।

ক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, টিসিবির ট্রাকে ৮১০ টাকায় প্যাকেজ পণ্য বিক্রি হচ্ছে। প্যাকেজ পণ্যের মধ্যে দুই কেজি ডাল, দুই কেজি ছোলা, এক কেজি খেজুর, দুই কেজি চিনি ও চার লিটার তেল। প্যাকেজ ছাড়া আলাদাভাবে ডাল, চিনি কিংবা তেল বিক্রি হয় না।

জেলা সদরে মেসার্স এইচ আর খাঁন পাঠান সাকি, মের্সাস মঙ্গল চন্দ্র সাহা, মের্সাস সারোয়ার জাহান রঞ্জন, আটপাড়ায় মেসার্স শফিকুল ইসলাম খান, পূর্বধলায় মেসার্স লিটন স্টোর ও মেসার্স সাখাওয়াত হোসেন খাঁন, খালিয়াজুরীতে মেসার্স অমিত এন্টারপ্রাইজ, মদন উপজেলায় মেসার্স মৃণাল কান্তি সরকার, কেন্দুয়ায় মেসার্স বীনা এন্টারপ্রাইজ, মেসার্স সোনালী ট্রেডার্স, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, মেসার্স মন্ডল ট্রেডার্স ও মেসার্স মিতালী বেকারী, দুর্গাপুরে মেসার্স হানিফ মিয়া স্টোর ও কলমাকান্দায় মেসার্স প্রাচার্য্য এন্টারপ্রাইজ টিসিবির পণ্য বিক্রি করছে।

শহরের মোক্তারপাড়া মাঠে টিসিবির ট্রাকের পণ্য কেনার জন্য অপেক্ষমাণ মাসুদ মিয়া বলেন, ‘রমজান মাস এসে গেছে। দোকানের চেয়ে কম দাম বলে কিনতে এসেছি।’

নাগড়া এলাকার ক্রেতা কবির মিয়া, মোক্তারপাড়া এলাকার সিরাজ উদ্দিন অভিযোগ করে বলেন, পণ্য কেনার জন্য লাইনে পুরুষ ও নারী দাঁড়িয়েছেন, তারা অনেকেই প্রকৃত ক্রেতা নন। অনেকেই সাধারণ পাড়া-মহল্লার ছোটখাটো দোকানির জন্য পণ্য কিনে নিয়ে যান। দোকানির কাছ থেকে কিছু টাকা লাভ পেয়ে বিক্রি করে দিচ্ছেন। ফলে অপেক্ষাকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মোক্তারপাড়া এলাকার টিসিবির ডিলার শফিকুল ইসলাম বলেন, ‘কে প্রকৃত ক্রেতা আর কে কার পক্ষে নিয়ে যাচ্ছেন তা তারা যাচাই করেন না বা করতে পারবেনও না। লাইনে দাঁড়িয়ে যিনি প্যাকেজের ৮১০ টাকা দেবেন তাকেই তারা পণ্য দেবেন বলে জানান। তবে কয়েক দিন ধরে অনেক লম্বা লাইন হচ্ছে। হয় পণ্য বাড়াতে হবে নয়তো ডিলার বাড়াতে হবে।’

আরেক ডিলার এবিএম হাবিবুর রহমান বকুল বলেন, ‘প্রতিদিন চাহিদা বাড়ছে। শহরে আরও গাড়ি বাড়াতে হবে। প্রথম দিকে লোকজন লাইনে দাঁড়াতে লজ্জা পেত। এখন লোকজন বাড়ছে। তাই গাড়ি বাড়াতে হবে। নয়তো চাহিদা মতো লোকজনকে আমরা পণ্য দিতে পারি না। আর গোডাউন থেকে পণ্য সরবরাহ করতে একটা থেকে দেড়টা বেজে যায়। পরে আর চাহিদা মতো পণ্য বিক্রি করা যায় না।’

নেত্রকোণার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান বলেন, ‘নেত্রকোণা পৌর শহরের ছয় জন ডিলার রয়েছে। সদরসহ সারা জেলায় ১৭ জন ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য দেয়া হচ্ছে। চাহিদা অনেক বেড়েছে। এ নিয়ে সোমবার মিটিং আছে। কী পরিমাণ পণ্য আছে খোঁজ খবর নিয়ে ডিলার বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

নওগাঁর আত্রাই থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর মাস্ক বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও করোনাভাইরাস সচেতেনতা মূলক কোভিড-19 দুরত্ব বজায় রেথে রালীর ও ক্যাম্পেইনের আয়োজন করে নওগাঁর আত্রাই থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন।

উপজেলার বিভিন্ন খোলা দোকানি,পথিক,যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন আত্রাই থাঐপাড়া প্রবানী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। উপজেলার সদর রোড়,বিভিন্ন মার্কেট,শপিংমল, ষ্টেশন বাজার, আত্রাই হাসপাতালরোড, সাব-রেজিষ্ট্রী বাজার, আত্রাই টোলমুক্ত মাছ বাজার,সাহেবগঞ্জ কাচাঁ-বাজার, বেইলী ব্রীজ মোড়,শেখ নাহার গার্ডেন শপিং মলসহ বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে প্রায় দেড় হাজারের অধিক মানুষের মাঝে আত্রাই থাঐপাড়া প্রবানী মানব কল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবকরা মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে তারা মাস্কের সঠিক ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়াতে সচেতনতা জন্য লিফলেট বিতরণ করেন।

মাস্ক নাই,সেবা নাই, জানা সেত্বেও হাসপাতাল প্রাঙ্গণে বহু রোগীর স্বজনরা মাস্ক বিহীন অবস্থায় চলাফেরা করতে দেখায় আত্রাই থাঐপাড়া প্রবাসী মানবকল্যান ফাউন্ডেশনের তরুন স্বেচ্ছা সেবকরা তাদের হাতে মাস্ক ও লিফলেটতুলে দেন এবং মাস্ক
ছাড়া মেডিক্যাল ও উপজেলা পরিষদে প্রবেশ না করার জন্য সচেতন করেন।

মাস্ক,লিফলেট বিতরণ,‌রালীতে সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আত্রাই উপজেলা প্রেস ক্লাবের উপদেস্টা শেখ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর আহ্বায়ক বনী ইসরাইল বাবু, যুগ্ন- আহ্বায়ক ইয়াছিন
আলী মন্ডল,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, যুগ্ন- সাধারন সম্পাদক চ্যানেল এস আত্রাই প্রতিনিধি কাজী রহমান,দৈনিক সরেজমিন আত্রাই প্রতিনিধি সামসুজ্জামান সেন্টু,অনুভূতি টিভি আত্রাই প্রতিনিধি রওশন আরা পারভীন শিলা,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট সমাজ সেবক সখিমুদ্দিন প্রামানিক, বিশিস্ট ব্যবসায়ী গুলবর রহমান প্রমূখ।

মুরাদনগরে ২০ কেজি গাজা সহ আটক ১

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ২০কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার হোমনা সড়ক হতে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো: সুজন মিয়া (১৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুরাদনগর হোমনা রোডে অভিযান চালায় এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার সাথে থাকা অপর দুই মাদক ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যায়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, পুলিশ সুপার মো: ফারুক আহম্মেদ এর নির্দেশনায় নিয়িমিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হোমনা রোডে অভিযান চালিয়ে গাজাসহ মাদক ব্যাসায়ীকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। 

অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মোট আটটি মেশিন জব্দ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১২.৪.২০২১ইং  রোজ সোমবার  দুপুর ১১ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। তারমধ্যে ২ নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া, বাদেআলীসা,পাত্রিকুল নামক স্থানে গোপন তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অতিরিক্ত(ভূমি)নেছার আহমেদ অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনের কাজে  ব্যবহৃত মোট আট(৮) টি মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে কোন ব্যাক্তি মালিকানা দাবী না করার ও উপস্থিত না থাকার কারনে মেশিনগুলো জব্দ করা হয়। জব্দ কৃত মেসিন গুলো ঘটনাস্থলে আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে যাবার পূর্বে অবৈধ বালু খেকোরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সফল হয়ে যায়।
অভিযান পরিচালনা কালে  শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর একটি দল সহযোগিতা প্রদান করে।

দেশ ভাল নেই

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডা 

বেশ কিছুদিন ধরে হেফাজতের নেতারা ওয়াজের নামে যে সব বক্তব্য দিচ্ছে তা ভয়ঙ্কর। এরা এত সাহস পাচ্ছে কোথায়? ওয়াজের অনুষ্ঠানে ধর্মের কথা আলোচনা হবে। তা না করে ওয়াজের নামে সন্ত্রাস ছড়াচ্ছে দেশে। মামুনুল আর পিচ্চি রফিক যে সব বক্তব্য দিচ্ছে তা প্রচলিত আইনেই বিচার করা সম্ভব। কিন্তু সরকারের কোন নেতা এদের বিরুদ্ধে মূখ খুলছেনা। সম্প্রতি মমিনুল সোনারগাও রিসর্টে অন্যের স্ত্রীকে নিয়ে রাত্রী যাপন করেছে। ধরাও পরেছে। এই মহিলা যে অন্যের স্ত্রী সে কথা মামুনুল নীজেই স্ত্রীকে বলেছে। পরে বলেছে তার দ্বিতীয় স্ত্রী। অন্যের স্ত্রী কারো দিতীয় স্ত্রী হতে পারে কিভাবে? হয় স্ত্রী নাহয় পরকীয়া। এই ঘটনা চাপা দিতে মমিনুলের পরিবার যে সব ষ্টেটাশ শোস্যাল মিডিয়েতে প্রচার করেছে তা সবই এখন দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে।

ধর্মের নাম ব্যবহার করে এরা এখন ধনী বনে গেছে। এরা জাকাত ফেতরাও দেয়না শুধু নেয় আর খায়। বছর জুড়ে এদের ওয়াজ করার বুকিং সেট করা। টাকার পরিমান নীজেরাই বলে দেন। ইসলামের কোথায় ওয়াজ করে টাকা নেওয়ার বিধান আছে? প্রতিটি ভ্রমনে তাদের বহর দেখে মনে হবে যেন ভি আই পি। বিষয়টিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইসলামের মত শান্তির ধর্মকে ক্ষতিগ্রস্থ্য করছে এরা। মামুনুলের নারী কেলেঙ্কারী ধরা পরার পর থেকে অনেককেই ইনিয়েবিনিয়ে মামুনুলের নারী সঙ্গের বৈধতা প্রমানের চেষ্টা চালাচ্ছে। আমি একজন মুসলমান হিসাবে এই ঘটনায় লজ্জা পাচ্ছি।

হুজুররা মনে করেন তারা ছাড়া আর কেউ ধর্মের কিচ্ছু জানেনা। হুজুরদের এই ধারনাটি ভুল। যদি বলি যারা সত্যিকার আলেম তারা চুপ করে রয়েছেন কারন সব জেনে তারাও এখন লজ্জিত। ইসলামের নামে রাজনীতি করার অনুমুতি আছে এবং ইসলাম একটি পরিপুর্ন জীবন ব্যবস্থা। কিন্তু খোদ সৌদি আরবেও তা সম্ভব হয়নি। এখন যারা চিৎকার দিয়ে বলেন ” আমি সংবিধান মানিনা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না” তারা কোন আইন মানেন? তারা যদি ইসলামের শরিয়া আইন মানেন তাহলে মামুনুলকে অর্ধেক কবরে পুতে পাথর ছুড়ে হত্যা করতে হবে। একটি নয় একাধিক নারী সঙ্গের অপরাধে তার বিচার কোন আইনে করতে চান। পিচ্চি রফিকের ফোনে নারীদের নগ্ন ছবি দেখে তার কি বিচার হওয়া উচিত। আমি আমাদের শিক্ষিত আলেম সমাজের কাছেই প্রশ্ন রাখতে চাই।

দেশে লক্ষ লক্ষ শিক্ষিত পণ্ডিত রয়েছেন, বলেন বিস্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন। ডাক্তার প্রকৌশলী বিজ্ঞানি চিন্তাবিদরা রয়েছেন। এতসব বিদগ্ধ মানুশ রয়েছেন যাদের নিরলস প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ। অথচ মমিনুল হুংকার দিয়ে বলে আমরা মধ্য আয়ের দেশ হতে চাইনা, আমারা নারীর ইজ্জত রক্ষা করতে চাই। করেছে অন্যের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে দিতীয় স্ত্রীর স্বিকৃতি দিয়েছে। দেশে এখন লক ডাউন চলছে। করোনার দিতীয় সংক্রমণ এখন ভয়ংকর রূপ নিয়েছে। বি এন পি জামাত মিলে হেফাজতকে ব্যবহার করছে দেশে কোন অঘটন ঘটানোর জন্য। তাই দেশ ভাল নেই।

প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক নারী!

সাকিব আল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে এক কাপড় ব্যবসায়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে গ্রাম ছাড়া হয়েছেন এক নারী। বিয়ের প্রলোভন দেখিয়ে তারে সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। আর সেই অন্তরঙ্গ মূহুর্তের ছবি মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন অভিযুক্ত বাছেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইটকামারী গ্রামের আবু তাহেরের ছেলে কাপড় ব্যবসায়ী বাছেদ মিয়া গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দু’জনের এই প্রেমের সম্পর্কের কথা অনেকেই জানতেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার প্রথম বিয়ের পর বাইটকামারী বাজারে জামা-কাপড় কেনাকাটা করা হতো বাছেদের দোকানে। সেই সুবাদে হঠাৎ একদিন বিকেলে সুযোগ বুঝে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা করে বাছেদ। এসময় আমার ভাশুর বাড়িতে আসলে পালিয়ে যায় সে। এতে আমাকে সন্দেহ করেন ভাসুর।’
তিনি আরও বলেন, এই কারণে আমাকে তালাক দেয় আমার স্বামী। এর কিছু দিন পর আমার দ্বিতীয় বিয়ে হয় আজগর আলীর সাথে। আজগর আলী ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে বেশি সময় আমাকে বাবার বাড়িতেই থাকতে হতো। এই অবস্থায় বাছেদ আবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আমি তার উদ্দেশ্য বুজতে না পেরে তার প্রেমের ফাঁদে পা দেই। তার কথায় প্রথমে আমি আমার স্বামীকে তালাক দেই। পরে সে আমাকে এলাকার বিভিন্ন বাড়িতে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক গড়ে তোলে আর মোবাইল ফোনে আপত্তিকর ছবি ওঠায়।
ভু্ক্তভোগী নারী বলেন ‘এর পরে আমি বিয়ে করার চাপ দিলে আমার কাছ থেকে দামি মোবাইল সেটসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিভিন্ন সময় আমার গহনা বিক্রি করে ৩টি স্মার্ট মোবাইল সেট ও ১ লাখ ২৫ হাজার টাকা বাছেদকে দেই। তারপরেও সে আমাকে বিয়ে না করে বিভিন্ন টালবাহানা শুরু করে। বিয়ের চাপ দিলে আমার সাথে তোলা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। পরবর্তীতে তাই করে সে।
এই ঘটনার বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ভুক্তভোগী ওই নারী শুক্রবার বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেছে। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

 

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিএনবিডি ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭.১৫ মিনিটে বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সন্ধ্যা ৭.১৫ মিনিটে প্রধানমন্ত্রী এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বলেন, ‘১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বুধবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৮ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। তবে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে ৭দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে দেশে। যার দরুন গতবারের মতো এবারেও বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

মাধবকুণ্ড জলপ্রপাতে মিললো যুবকের লাশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত এলাকা হতে ফয়ছল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৬ এপ্রিল ও ৭ এপ্রিল মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে সে ভর্তি ছিল যা তার পকেটে থাকা কাগজ থেকে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ১১ এপ্রিল সকালে মাধবকুন্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা পরে  পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের সাথে থাকা ব্যাগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের একটি কাগজ পাওয়া গেছে। ওই কাগজে ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন এই তথ্য মতে নাম পরিচয় সনাক্ত করতে পারেন।সুরতহাল তথ্য মতে যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্ত কি কারনে কিভাবে মৃত্যু হয়েছে এই মুহুর্থে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য জানা যাবে।
নিহত যুবকের স্বজনের বরাত হতে ওসি আরও জানান, সে চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে।মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় মৃতের  আত্মীয়ের বাড়িতে ওই যুবক বেড়াতে আসেন।

নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। গত রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ফের কেউ ক্যাম্পাসে ঝামেলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

বিষয়টি জানিয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, বেলা ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন আসে পরিচিত হওয়ার জন্য। এসময় জুনিয়র কিছু কর্মী এসে টেন্ডার নিয়ে কথা বলতে থাকে। দুই পক্ষের বাকবিতন্ডায় পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি।

তিনি বলেন, এসময় তাদের দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর প্রক্টরিয়াল বডি এসে উভয় পক্ষকে শান্ত করে। তিনি আরও বলেন, এর আগে আশরাফুল, ইব্রাহিম ও শাকিল বেশ কয়েকবার এসেছিলো। টেন্ডার হলে সেখান থেকে কিছু পার্সেন্টিজ রাখতে বলে। আজকের ঘটনা ওই সূত্র ধরেই হতে পারে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির বাউন্ডারি ওয়ালের ই-টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল আজ রোববার। এ টেন্ডারকে ঘিরে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশরাফুল ইসলাম, জামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি, সৈয়দ শাকিল কয়েকদিন আগে প্রধান প্রকৌশলীর সাথে দেখা করেন।

এদিন দুপুরে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন শেখ, যুগ্ম সাধারণ হোসনে মোবারক রিশাদ, নাজমুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, আকতার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ ও সহ সম্পাদক রিফাত সাঈদ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী দপ্তরে আসেন।

এর কিছুক্ষণ পর সাবেক সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি ও সৈয়দ শাকিলের কর্মীরা প্রধান প্রকৌশলীর দপ্তরে এসে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে দুই গ্রুপের হাতাহাতি ও বাকবিতন্ডা শুরু হলে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ বলেন, করোনার জন্য ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে। তাই সকালের দিকে আমরা কয়েকজন মিলে ক্যাম্পাসে যাই। বিভিন্ন দপ্তরে আমাদের পরিচিতদের সাথে দেখা করি। বেলা ১২টার দিকে প্রধান প্রকৌশলীর কক্ষে ঢুকে কথা বলার সময় আশরাফুল, ইব্রাহিম ও শাকিলের গ্রুপের কর্মীরা হুট করে রুমে আসে। এসময় টেন্ডারের কথা বলে আমাদের সাথে হট্টগোল করে।

সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল বলেন, ক্যাম্পাসে ঝামেলা হয়েছে শুনেছি। তবে কেন হয়েছে আমার জানা নেই, আমি ক্যাম্পাসে ছিলাম না। শুনেছি পদপ্রত্যাশীদের সাথে জুনিয়র কর্মীদের বাকবিতন্ডা হয়েছে।

সার্বিক বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ছাত্রলীগের দুই গ্রুপ প্রধান প্রকৌশলরী কক্ষে হট্টগোল লেগেছে জেনে আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষকে বলেছি শান্ত থাকতে। এসব নিয়ে ক্যাম্পাসে কেউ ঝামেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নেত্রকোণায় শ্লীলতাহানির ঘটনায় জড়িত তিন অটোরিকশা চালক

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: আত্মীয়র বাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফেরার পথে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে তিন অটোরিকশা চালক।

এ সময় ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফ দিলে স্থানীয় লোকজন গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন- কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, গেল শনিবার বিকেলে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাদের থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।