করোনা: ২৪ ঘন্টায় রেকর্ড ৭৭ মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪৩

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে রেকর্ড ৭৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬১ জনের। আর একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৩৪৩ জন। ফলে সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে।

আজ শনিবার (১০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন, নারী ২ হাজার ৪৩৫ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫১ জন। এছাড়া চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৩, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ এবং রংপুরে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ২২, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ।

এর আগে শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৭ হাজার ৪৬২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়।

৭০ লাখ টাকার রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী

জ‌হির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে নিম্নমানের কাজের অভিযোগে ৭০ লাখ টাকা ব্যায়ে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। শনিবার (১০ এপ্রিল) উপজেলার কেরোয়া ইউপির কয়েকজন আ’লীগ নেতাসহ গ্রামের সচেতন মানুষ ক্লাব সংলগ্ন ফয়েজ উল্যা মিজি বাড়ী, নগদিব বেপারি বাড়ী ও দেওয়ান বাড়ী এলাকায় এ কাজ বন্ধ করে দেয়। এরিপোট লেখা পর্যন্ত ওই রাস্তার কাজ শনিবারও (১০ এপ্রিল) ঠিকাদার শুরু করেননি। গ্রামবাসী ক্ষুদ্ধ রয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) রায়পুর সূত্রে জানা গেছে, প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে কেরোয়া ইউপির এক প্যাকেজে এক কিলোমিটার তিনটি রাস্তা নির্মাণ কাজ শুরু হয় চার মাসে আগে। কাজটি পেয়েছেন লক্ষ্মীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াজ এন্ড ব্রাদার্স। তাদের পক্ষে কাজটি তদারকি করছেন রায়পুরের সেচ্ছাসেবকলীগ নেতা কৌশিক সোহেল।
কেরোয়া গ্রামের আ’লীগ নেতা শামছুল ইসলাম মাস্টার, ফারুখ রহমান ও মোঃ সেন্টু ও মোস্তফা নোমানসহ আট-নয়জন ব্যক্তি শনিবার বেলা সাড়ে ১১টায় বলেন, এ রাস্তাগুলো দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন রায়পুর-রামগঞ্জ ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৪’শ-৫’শ মানুষ চলাচল করে থাকেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গত ৬মাস ধরে বেহাল এ কাঁচা রাস্তার (ফয়েজ উল্যা মিজি বাড়ী, নগদিব বেপারি বাড়ী ও দেওয়ান বাড়ী) কাজ করার সময় নামমাত্র নিম্নমানের বালু ও ইট দিয়ে কাজ শুরু করেন।
এ সময় ঠিকাদারের মিস্ত্রি ওই কার্যসহকারীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা সে সময় ওই জায়গায় ছিলেন। তাঁরা ঠিকাদারের মিস্ত্রির কাছে এলজিইডির কার্যসহকারীর এ অসহায় অবস্থা দেখে আরও প্রতিবাদী হয়ে ওঠেন।
সরেজমিনে বৃহস্পতিবার সকালে (৮ এপ্রিল) ওই বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েকজন আ’লীগ নেতাসহ গ্রামের লোকজন কাজ বন্ধ করে দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে।
রায়পুরের ঠিকাদার কৌশিক সোহেলের কয়েকজন মিস্ত্রী বলেন, ‘ রাস্তার কাজ বন্ধ করার বিষটি সাথে সাথে ঠিকাদারকে জানালে তিনি আসেননি। ইট পরিমানে কম দিয়েছেন, তবে নিম্নমানের কাজের অভিযোগ ঠিক নয়।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী তাজল ইসলাম বলেন, ‘আমি বৃহস্পতিবার সেখানে গিয়ে জনগণকে বলেছি, যেখানে কাজ খারাপ হচ্ছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে (১০% জায়গায় ৪০% দিতে বলেছি)। কিন্তু তাঁরা কোনো কথাই শুনলেন না। কাজ বন্ধ করে দিলেন।’
এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার কৌশিক সোহেল বলেন, কয়েকজন গ্রামবাসী না বুঝেই ৫২ লাখ টাকা ব্যায়ে এক প্যাকেজে দুই রাস্তার কাজ বন্ধ করে দেয়। পরে কাজ শুরু করি।
উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, ‘আমি সরজমিন রাস্তায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

জকিগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, অভিযুক্তসহ ৬ জন কারাগারে

মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে দশম শ্রেণিতে পড়ূয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িত প্রভাবশালী ৫ জনসহ মূল অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় একটানা ২৪ ঘন্টা জকিগঞ্জ ইউনিয়নের রারাই গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জকিগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার মূল অভিযুক্ত রারাইগ্রামের আফতার হোসেনের ছেলে সালমান আহমদ (১৮), ঘটনা ধামাচাপায় জড়িত সেনাপতিরচক গ্রামের মৃত ফজই মিয়ার ছেলে হেলাল আহমদ, স্থানীয় ইউপি সদস্য সামসুল হক, রারাইগ্রামের মৃত আব্দুল জলিল টরইর ছেলে হাফিজ খালেদ, একই গ্রামের ফরল মিয়া, আমলশীদ গ্রামের আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

এরআগে বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার স্কুলছাত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে মূল অভিযুক্তসহ ধামাচাপায় জড়িত ৫ জনের নামোল্লেখ করা হয়। অভিযোগ পেয়েই পুলিশ অভিযান করে অভিযুক্তসহ ধামাচাপায় জড়িত প্রভাবশালীদের গ্রেফতার করে।

এদিকে, নির্যাতিতার ২২ ধারায় জবানবন্দি নিতে পুলিশ তাকে সিলেটের আদালতে প্রেরণ করেছে।

নির্যাতিত মেয়ের পরিবার প্রতিবেদককে জানিয়েছে, পুলিশের কাছে অভিযোগ দেবার পরপরই অভিযান শুরু হয়। ঘটনার মূল জড়িতসহ প্রভাবশালীরাও আইনের আওতায় এসেছে। তারা পুলিশের তৎপরতায় সন্তুষ্ট।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম প্রতিবেদককে বলেন, অভিযোগ পাওয়ার পর সিলেটের পুলিশ সুপারের পরামর্শে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে অভিযান করে অভিযুক্তসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রতিবেদককে জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রায় ২৪ ঘন্টা একটানা অভিযান পরিচালনা করে বিভিন্নস্থান থেকে ঘটনার আপোসের চেষ্টাকারী ৫ জনসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিত মেয়ের পরিবার যাতে কোন হয়রানীর শিকার না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রেখেছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে রারাই গ্রামের স্কুল পুড়য়া ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পাশের বাড়ির সালমান আহমদ ধরে নিয়ে যায়। পরদিন ভোরে অসুস্থ অবস্থায় আবার ফেরত দিয়ে দেয়। এ ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী নির্যাতিতার পরিবারকে ঘটনা আপোষে নিষ্পত্তি করতে চাপ সৃষ্টি করে মারধরসহ হয়রানী করেছিলেন।

ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাংস বিক্রি শুভ সূচনা

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রথমবারের মতো ভ্রাম্যমান গাড়িতে দুধ ডিম বিক্রি শুরু, চলবে দেড় মাস।

দেশব্যাপী করোনা মহামারী মোকাবেলায় পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণ শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক ভ্রাম্যমান গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যাক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন  চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে ভ্রাম্যমান গাড়িটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে। ৯ এপ্রিল শুক্রবার হতে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৪৫ দিন।

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন এর বাস্তবায়নে,  উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর ব্যবস্থাপনা ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ কার্যক্রমে  সহযোগিতায় চলছে।

উদ্বোধন শেষে উপাধ্যাক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নগদ মূল্য ডিম ও দুধ ক্রয় করেন। তারপর জনসাধারনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করা হয়। নাগরিক সুবিধা ভাবনা রেখে এ কার্যক্রম হাতে নিয়েছে।

রাস্তায় রাস্তায় আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির মাস্ক বিতরণ

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে।দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। এবার করোনাভাইরাস সম্পর্কে
সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতি।

উপজেলার বিভিন্ন মার্কেট,দোকানপাট, শপিং মল এলাকা ঘুরে ঘুরে ভ্যান চালক, ব্যাটারী চালিত অটো রিক্সা,ফুটপাতের
ক্ষুদ্র ব্যবসায়ী পথ শিশুও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরন করেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির পক্ষ থেকে।

শুক্রবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য বাটুল পালসহ সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে প্রায় তিন শতাধীক মাস্ক বিতরণ করেন ও মাইকিং করে সচেতনতা করে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগঠনের সামর্থ্যরে মধ্যে থেকে যতটুকু টুকু সম্ভব ততো টুকু করলাম ,সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের সচেতনতা বৃুদ্ধির জন্য বলতে পারেন। তিনি বলেন, করোনা ভাইরাস থেকেবাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে, আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ্য মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো। আসুন আমরা করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি প্রতিপালন করি এবং অন্যকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সহযোগীতা করি।

এ ছাড়া তিনি আরো বলেন,করোনাভাইরাস জনিত রোধ কোভিড-১৯এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যবলি/ চলাচলে নিশেধাজ্ঞা আরোপ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত প্রঞ্জাপণ অনুসরণ করে আগামী ৯- ১৩ এপ্রিল২০২১ মেয়াদে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুরোধ জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্যবস্থার আয়োজন

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজারের, সিলেট বিভাগসহ উপজেলা শ্রীমঙ্গল থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তাচৌকি অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, সিলেট মহানগর সহ বাংলাদেশের প্রায় থানায় পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট ফাঁড়ি এবং তদন্তকেন্দ্র ও পুলিশের স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা সহ কড়া নজরদারি আওতায় নেওয়া হয়েছে। নিরাপত্তাবলয় অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে পুলিশ সদস্যদের নিকট দেখা যায় এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে জন নিরাপত্তা স্বার্থে অপ্রতিকর পরিবেশ সৃষ্টি না হয় সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।
শুক্রবার (৯ই এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানায় গিয়ে দেখা যায়, থানার গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে এই চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের সদস্যরা অস্ত্র হাতে তাক করে তৈরি হয়ে বসে আছেন। এরই ধারবাহিকতায় জন দূর্ভোগ যেন না ঘটে এই মূহুর্তে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউএনও’র হস্তক্ষেপে রাণীশংকৈলে বাল্য বিবাহ বন্ধ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৯ মার্চ ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন। ঐ ছাত্রী উপজেলার ভাংবাড়ি গ্রামের এজাবুল হকের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
ঘটনার দিন বিকালে উপজেলার ভাংবাড়ি গ্রামে ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।
ইউএনও বলেন, “গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। একই উপজেলার গোগর গ্রামের এক ছেলের সাথে ভাংবাড়ি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা করেছিলেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়। এবং করোনাকালে স্বাস্থবিধি না মেনে লোক জামায়েত করে খাওয়ার আয়োজন করার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধি ২৬৯ ধারায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নেত্রকোণা হাওরে ধান কাটা শুরু

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণার হাওরাঞ্চলে আতঙ্কের মধ্যদিয়েই শুরু হয়েছে ধান কাটার মৌসুম। তবে কোনো উৎসবে নয় । নেত্রকোণা জেলার সবচেয়ে বড় ডিঙ্গাপোতা হাওরে হারেভেস্টিং মেশিন ও কৃষকদের সমন্বয়ে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের শেওড়াতরী গ্রামে শতাধিক ধানকাটা শ্রমিক ধান কাটার কাজে অংশ নেন। করোনা আতঙ্কে শ্রমিক সংকট সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় আসছেন এসব শ্রমিক। সেইসঙ্গে সব শ্রমিকের ডাটা এন্ট্রি করে রাখা হয়েছে। শ্রমিকদের গ্রামের বিভিন্ন ফ্লাডসেল্টার অথবা স্কুল ঘরে সামজিক দূরত্ব বজায় রেখে থাকার ব্যবস্থা করা হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৫৫০ হেক্টর আবাদের মধ্যে হাওরাঞ্চলেই রয়েছে ৪০ হাজার ৮৬৫ হেক্টর। একটি মেশিন একদিনে ১০০ থেকে ১২০ জন কৃষকের সমান ধান কাটতে পারে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হেক্টর জমির ধান কাটা সম্ভব বলেও তিনি জানান।

এছাড়াও নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওরেও বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি হাইব্রিড জাতের ধান কাটা শুরু হয়েছে। ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন।

ভারপ্রাপ্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক জানান, চলতি বোরো মৌসুমে পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নে এবার ১৭ হাজার ৪৪০ হেক্টর(প্রায়) জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

শ্রীমঙ্গলে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ উদ্বোধন

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সরকারী পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শ্রীমঙ্গলে করোনার টিকা দ্বিতীয় ডোজ সারাদেশ ব্যাপি একসাথে এ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

গেল বৃহস্পতিবার (৮ এপ্রিল)  সকাল ৯ ঘটিকায় বাংলদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি ৫০ শয্যা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোবিড-১৯ এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের মধ্যে দিয়ে সরকারী এ কর্মসূচী শুরু হয়।

এসময় সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আব্দুস শহীদ এমপি বলেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত নানামূখী কর্মসূচী গ্রহন করেছেন। তিনি করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় সরকারী ১৮ দফা নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান এবং দুরত্ব বজায় রেখে সকলের সহযোগিতা ও সরকারি নির্দেশনার সন্মান প্রর্দশন করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব।

সাংবাদিক আবুল খায়েরের সুস্থতা কামনায় ভিংলাবাড়ী যুব সমাজের দোয়া মাহফিল

শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে ভিংলাবাড়ী যুব সমাজের উদ্দ্যগে গেল বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাদ মাগরিব বাদ কুমিল্লার রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক, দেবিদ্বার প্রেস ক্লাবের উপদেষ্টা, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, আরটিভি কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো, সিনিয়র সাংবাদিক আবুল খায়ের শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে ঢাকায় বিআরবি হসপিটালে চিকিৎসাধীন।
তাহার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার এবং মাহফিল এর আয়োজন করা হয়।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে এই সময় উপস্থিত ছিলেন ভিংলাবাড়ী এলাকার মুরুব্বিয়ান আবদুল করিম মাস্টার,হাজী মো  শাহজাহান ভুইয়া, হাজী মো মজিদ মিয়া ও ভি পি শাহনেওয়াজ ও হাজী আহিদ ব্যপারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সব যুব সমাজের  উপস্থিতিতে সাংবাদিক আবুল খায়ের এর সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সম্পন্ন করেন।