রাণীশংকৈলে বন্ধ স্থলবন্দর চালুর দাবীতে মানববন্ধন ও লং মার্চ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্মগড় দেবীগঞ্জ স্থাল বন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির আয়োজনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর সীমান্ত পাকিস্তান আমলে বন্ধ হওয়া স্থলবন্দরটি পুন:রায় ঘোষনা ও চালুর দাবীতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে উপজেলাবাসী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি উপজেলার চেকপোস্ট বাজারে এটি চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলাবাসী। পরে স্থল বন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন পালন করা হয়।

এ মানববন্ধনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ধর্মগড় দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোটের এ্যাডভোকেট মেহেদি হাসান শুভ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, আ’লীগ নেতা তারেক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব ডন, সাংবাদিক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আতিক হোসেন প্রমূখ। পরে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত: ১৯৫৮ সালে যখন এখানে চেকপোস্ট ও স্থলবন্দর চালু ছিল তখন এখানকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ছিল। বর্তমানে প্রতিবছর এখানে ৩৭৩ ও ৩৭৪ নং পিলারের কাছে দুই দেশের মানুষের মিলন মেলা বসে। দুই বাংলার লাখ লাখ মানুষ এই মেলায় অংশ নেন। এ স্থলবন্দরটি পুনরায় চালু হলে এপার এবং ওপার বাংলার সামাজিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে সুধিজন মনে করেন।

সকাল সাড়ে ১১টা থেকে বিপর্যয়ে গ্রামীণফোনের গ্রাহকরা

জাতীয় ডেস্কঃ মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। নেটওয়ার্ক না থাকায় ফোনের কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয়ে পড়েন গ্রামীণফোনের গ্রাহকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম  এ বিষয়ে নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। ভোগান্তির কথা বলছেন তারা। কেউ কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাবজ করছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে চালু থাকা ১৮ কোটি ৮ লাখ মোবাইল সিমের মধ্যে ৭ কোটি ৯৩ লাখই গ্রামীণফোন। অর্থাৎ, দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের ৪২ শতাংশই গ্রামীণফোন ব্যবহার করেন, যাদের একটি বড় অংশ নেটওয়ার্ক না থাকায় ভোগান্তিতে পড়েন।

এদিকে, এই পরিস্থিতিতে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জরুরি নোটিস পাঠিয়েছে গ্রামীণফোনের কাছে।

 

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

চাকরির খবরঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে মোট ১৩৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নামঃ ওয়েম্যান।

পদসংখ্যাঃ ১৩৮৫ জন।

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ ৮,৫০০-২০,৫৭০/-টাকা।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীরা অনলাইনে আবেদন http://br.teletalk.com.bd করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ২ মার্চ, ২০২৩।

সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে।

প্রাকৃতিকভাবে ঘর ঠাণ্ডা রাখার কার্যকরী উপায়

লাইফস্টাইল ডেস্কঃ গরমে শীতল হাওয়ার ছোঁয়া পেতে অনেকেই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার করেন। তবে গরমের তীব্রতা দিন দিন বাড়তে থাকলেও অনেকের এসি কেনার সক্ষমতা নেই। অনেকেই আবার বিদ্যুৎ বিল, দুর্ঘটনার ঝুঁকি এমনকি পরিবেশের ক্ষতির বিষয়টি মাথায় রেখেও এসি ব্যবহার করেন না। তাই আপনার ঘরকে প্রাকৃতিকভাবে শীতল রাখতে নিম্নোক্ত উপায়গুলো অনুসরণ করতে পারেন। এর ফলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনি ঘরকে ঠাণ্ডা রাখতে পারবেন।

জানালা খোলা রাখাঃ শুধু দিনে নয়, সূর্যাস্তের পরও জানালা খোলা রাখুন। গরমে বায়ুপ্রবাহ তীব্র থাকে, যা স্ট্রোকের কারণ হতে পারে। কিন্তু সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। এ সময় ঠাণ্ডা বাতাস ও প্রায়ই বৃষ্টির সঙ্গে ঝড় হয়। তাই সন্ধ্যায় মিষ্টি বাতাস পেতে খোলা রাখুন জানালা।

মোটা এবং গাঢ় রঙের পর্দা ব্যবহারঃ বাজারে বাহারি ধরনের পর্দা থাকলেও গরম কমাতে চাইলে মোটা কাপড়ের এবং গাঢ় রঙ যেমন কালো, বেগুনী, নীল, খয়েরী এমন রঙগুলো বাছাই করতে পারেন। কারণ এগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি, তাপ বিকিরণ ক্ষমতা কম থাকে৷

তাপ প্রবেশ রোধ করাঃ জানালার মাধ্যমে প্রায় ২৫ শতাংশ তাপ ঘরে প্রবেশ করতে পারে। ঘর ঠাণ্ডা রাখতে দিনের বেলা বা দিনের যে সময় সবচেয়ে বেশি রোদ্রৌজ্জ্বল থাকে তখন তাপ প্রবেশ করার পথ বন্ধ করে দিলে উত্তাপ কম থাকবে।

অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখাঃ যেকোনো সক্রিয় ডিভাইস চালু থাকলে তা নির্দিষ্ট কাজের পাশাপাশি কিছু শক্তি তাপ উৎপাদনে ব্যয় করে। এতে ঘর গরম হয়। তাই অব্যবহৃত যে কোনো কিছু বন্ধ করা উচিত। কম্পিউটার, টেলিভিশন, ওভেন, কিংবা এমন ডিভাইস যা প্রচুর তাপ উৎপন্ন করে তা বন্ধ রাখতে হবে। ঘরে ব্যবহৃত বাল্বগুলোও তাপের উৎস। তাই সব লাইট বন্ধ করা সবসময় সম্ভব না হলেও আলো যতটা সম্ভব কম রাখতে পারেন।

বরফ পদ্ধতিঃ এটি ঘর ঠাণ্ডা রাখার জনপ্রিয় এবং প্রচলিত পদ্ধতি। ফ্যানের নিচে বাটিতে বরফের টুকরা রাখলে এটি গরম তাপ শুষে নিয়ে গলতে শুরু করবে। এতে ঘর ঠাণ্ডা রাখা যায়।

বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে , যার প্রভাব কোনো দেশই এড়াতে সক্ষম নয়। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। গরমের এই দুর্বিষহ জীবনযাত্রায় পুরোপুরি শান্তি না মিললেও স্বস্তি পেতে উপরের যে কোনো পদ্ধতি প্রয়োগে ঘরের কিংবা কাজের পরিবেশ ঠাণ্ডা রাখতে পারেন।

 

ঠাকুরগাঁওয়ে ঔষধের দোকানের তালা ভেঙ্গে ৪ লক্ষ টাকার ঔষধ চুরি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানায় একটি ঔষধের দোকানের শার্টারের তালা ভেঙ্গে চার লক্ষাধিক টাকার বিভিন্ন ঔষধ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার ১১ মাইল বাজারের মাসুদ ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে গতকাল মঙ্গলবার গভির রাতে এ চুরি হয় । এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম (৬৫) বাদী হয়ে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে ঘটনার দিন রাত পৌনে বারোটার দিকে মামলার বাদী দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। পরদিন বুধবার সকাল ৮ টার দিকে দোকান খুলতে এসে দেখতে পায় তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা চার লক্ষাধিক টাকা মূল্য মানের বিভিন্ন ঔষধ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, মামালা দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি চোর সনাক্ত করে চুরি করে নিয়ে যাওয়া ঔষধ উদ্ধার ও চোর চক্রকে আটক করা হবে।

রাস্তার ইট তুলে নিলেন চেয়ারম্যান-মেম্বার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মনু নদীর তীর রক্ষা বাঁধে সড়কের ইট তুলে নিয়েছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য ও চেয়ারম্যান ইট আত্মসাতের জন্য প্রকল্প আসার বাহানা দিয়ে সড়কের ইট তুলে নিয়েছেন তারা।

জানা যায়, গ্রামীণ মাটির সড়ক টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ডকরণ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের নতুন ব্রিজের পূর্ব পাড়ের ৫শ মিটার সড়ক ১৮ লাখ ৩ হাজার ৯৮৬ টাকা ব্যয় করে ইটসলিং সড়ক করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের নতুন ব্রিজ থেকে আখাইলকুড়া গ্রাম পর্যন্ত সড়ক এখন ধুলা বালিতে ভরপুর যেন ধূলোর রাজ্যে পরিণত। সড়কের ইটগুলো তুলে নিয়ে আখাইলখুড়া ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। ধুলোবালিতে ভরা সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির যেন অন্ত নেই। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

অসুস্থ আব্দুল ওয়াহিদ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছেন। ক’দিন আগেই তার বাড়ি যাবার রাস্তা ছিল ইটসলিং করা। কিন্তু এখন বালির সড়কে পরিণত হয়েছে। অসুস্থ অবস্থায় একটি অটোরিক্সা করে বাড়ি ফেরার পথে জানালেন, ক’দিন আগেই আমাদের রাস্তায় ইট ছিল। কিন্তু এখন কোনো ইট নেই। চেয়ারম্যান ও মেম্বাররা ইট তুলে নিয়েছেন। খুব কষ্ট করে একটা অটোরিক্সা জোগাড় করে এই ধুলাবালির মধ্যে যেতে হয়েছে।

অটোরিক্সা চালক বকুল কর বলেন, আগে রাস্তাটি ইটসলিং ছিল। এখন কী কারণে চেয়ারম্যান ইট তুলে নিলেন, তা জানা নেই। এই রাস্তা দিয়ে এখন গাড়ি চালানো সম্ভব নয়।

আখাইলকুড়া গ্রামের বাসিন্দা শাকিল বলেন, চেয়ারম্যান বললেন নতুন প্রকল্প এসেছে। কাজ হবে তাই ইট তোলা হচ্ছে। এখন কাজেরও কোনো খবর নেই।

আরেক বাসিন্দা মকদ্দুছ মিয়া বলেন, চেয়ারম্যান আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। মেম্বাররা তাকে ভুল পরামর্শ দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলেছেন। কী কারণে তারা এটা করলেন কিছুই বুঝে উঠতে পারছি না।

মহসিন মিয়া বলেন, খারগাঁও, আখাইলকুড়া, নোয়ারাই, এই তিন গ্রামে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করেন। সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। তিনটি প্রাইমারি স্কুল আছে। এই সড়কের ইট তুলে নেওয়ায় সবাই ভোগান্তি পড়েছেন। ধুলাবালির কারণে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

আব্দুল ওয়াহিদ বলেন, কাজ শুরু হওয়ার পর ইটগুলো তুললে মানুষ ভোগান্তিতে পরতে হতো না। জনপ্রতিনিধিদের সমন্বয় ও দুরদর্শিতার অভাবে মানুষ এখন কষ্টে আছে।

আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান বদরুজ্জামান চুন্নু বলেন, এখানে বাঁধ নির্মাণের কাজ হবে। তাই ইট যাতে নষ্ট না হয় সেজন্য আমরা তুলে এনেছি।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের সেকশনাল অফিসার মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বাঁধটা হচ্ছে আমাদের। আর হেয়ারিং কাজটা করেছে পিআইও অফিস। এটা আমি পিআইওকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সময়ে বলে দিবে আসল রহস্য কি!

পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। মূলত শিশুরা আক্রান্ত হচ্ছে এই রোগে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গের অন্তত ৫০ ভাগ শিশু যাদের বয়স ৩ মাস থেকে ৫ বছরের মধ্যে তারা জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্টে ভুগছে। আক্রান্ত শিশুদের ভিড়ে উপচে পড়ছে শহরের সরকারি ও বেসরকারি হাসপাতাল। বহু শিশু আশংকাজনক অবস্থায় ভর্তি রয়েছে পেডিয়েটট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে। প্রায় ১০ ক্ষুদে রয়েছে ভেন্টিলেশনে।

শহরে শিশু বিশেষজ্ঞরা বলছেন, ৩-৪ বছর পরপর ঘুরেফিরে শহরে এই ভাইরাসের প্রভাব দেখা যায়। তবে নানা কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় চলতি বছর ভাইরাসের প্রভাব অনেকটাই বেশি। সাধারণত জ্বর-কাশি, গলাব্যথার পাশাপাশি পেট খারাপ, বমি হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণে। তিন দিনের বেশি সময় ধরে জ্বর থাকলে, মাথাব্যথা, পেটখারাপ হলে চিকিৎসা আবশ্যক।

বিশেষজ্ঞরা আরও বলেন, অক্সিমিটার দিয়ে নির্দিষ্ট সময় অন্তর রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে। শ্বাসকষ্ট হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক। সেইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। দুই বছরের কম বয়সীরা অসুস্থ হলে তাদের আলাদা রাখা এবং অসুস্থ শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্যথায় একজন আক্রান্ত হলেই তার হাঁচি-কাশি থেকে অন্য শিশু আক্রান্ত হচ্ছে। দ্রুত বাড়ছে সংক্রমণ।

চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশুদের ফুসফুস এবং শ্বাসনালির মারাত্মক ক্ষতি হচ্ছে।

 

নাসির উদ্দিন হলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক

স্বাস্থ্য ডেস্কঃ ডা. মো. নাসির উদ্দিন রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. মো. নাসির উদ্দিনকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. মো. নাসির উদ্দিন বর্তমানে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকস্যাস ডিজিজেসের (বিআটিআইডি) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে  বাংলাদেশ স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) জন্মদিন পালিত হয়েছে। ১৮৫৭ সালের এই দিনে স্কাউটের প্রতিষ্ঠাতা মানবতাবাদী লর্ড স্টীভেনশন স্মীথ ব্যাডেন পাওয়েল জন্ম গ্ৰহন করেন। ২২ ফেব্রুয়ারী বুধবার তার জন্ম দিবস পালনের লক্ষে বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা শাখা বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।

দুপুর ২টায় এ উপলক্ষে স্কাউটারদের একটি রেলি ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।

এসময় বক্তব্য রাখেন-বাংলাদেশ স্কাউটের ফুলবাড়ী উপজেলা  সম্পাদক আমিনুল ইসলাম, রোভার আক্কাছ আলী, রোকনুজ্জামান, পৌরব সরকার, স্কাউট নাভিন আহমেদ। পরে স্কাউটাররা ‌ ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করেন।

কমলগঞ্জে শহীদ এমপির সেলাই মেশিন বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত-বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্দের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদ সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমেদ মানিক, আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  শাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া সহ সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা আরো অনেকে।