বিশ্বজুড়ে আরও ১০ সহস্রাধিক প্রাণ কেড়ে নিল করোনা
আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় (একদিনে) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ সহস্রাধিক মানুষ। এছাড়া আক্রান্ত হয়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ১৫ হাজার ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩৩২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৫০২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮৫ হাজার ৩৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৩৭ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৩৬ হাজার ৮২০ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৪৪২ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
দেশে করোনায় আক্রান্তে রেকর্ড, একদিনে ৫২ জনের মৃত্যু
ডিবিএন ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬। একই সময়ে করোনায় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।
আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।
নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।
নতুন করে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং মারা যান ৪৫ জন।
রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গেলেই ব্যবস্থা নেবে পুলিশ
মো: আমিন আহমেদ: করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নতুন সংক্রমণরোধে সরকারের ১৮ দফার মধ্যে এক দফা রাত ১০টার পর অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া নিয়ন্ত্রণে পুলিশ ও সিভিল প্রশাসন মাঠে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গেল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ১১ দফায় বলা হয়, অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, রাত ১০টার পরে বাইরে বের হওয়ার বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অবশ্যই রাস্তাঘাটে নিয়ন্ত্রণের ব্যবস্থা করব। আমাদের পুলিশ প্রশাসন এখানে কাজ করবে। জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনে কেউ যাতে বাইরে না যায় সেটি আমরা নিশ্চিত করব। মোবাইল কোর্ট চলমান।
ফরহাদ হোসেন বলেন, আমরা লক্ষ করছি যে, বিশ্বের বিভিন্ন দেশে কয়েকটি ঢেউ এসে গেছে। বাংলাদেশের এই ঢেউটাকে আমরা দ্বিতীয় ঢেউ বলতে পারি। কারণ আমরা আশঙ্কা করেছিলাম শীতের সময় অনেকটা বেড়ে যাবে। কিন্তু আমাদের সতর্কতার কারণে সেটি সম্ভব হয়নি। হঠাৎ করে এখন গ্রীষ্ম আসছে এবং বেড়ে যাচ্ছে।
আগামী১৪ এপ্রিল পহেলা বৈশাখ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সমস্ত জনসমাগম সীমিত করব। যেখানে উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
চলমান একুশের বইমেলা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনেই সেটা করতে হবে। করেনা প্রতিরোধ করতে পারি যদি মাস্ক পরি, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে পারি এবং হাত ধুই। এটি কিন্তু অজানা কিছু না। আমাদের এখন অনেক অভিজ্ঞতা।
মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে বলে সরকারের ১৮ দফায় উল্লেখ রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাইব যে স্বাস্থ্যবিধি মেনে যাতে মসজিদগুলোতে নামাজ পড়তে আসেন। সে ক্ষেত্রে সবাই অবশ্যই যেন সতর্কতা অবলম্বন করেন এবং মাস্ক পরে নামাজ পড়তে আসেন। বাসা থেকে অজু করে আসতে পারলে ভালো হয়, তাতে আমরা নিজেদের সুরক্ষায় রাখতে পারব। প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে করে সংক্রমিত না হই হোটেল-রেস্তোরাঁ গুলোতে ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ বন্ধ করতে হবে বলে নির্দেশনায় বলা রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্য আমাদের চলমান থাকবে। যাতে আমরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে না যাই সেদিকটা মানতে হবে।
মুরাদনগরে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু হত্যা, ৩৮ দিন পর শিশুর লাশ উদ্ধার
মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে আবদুর রহমান নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যা করেছে তার আপন ফুফা, অপহরণের ৩৮ দিন পর গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটি খুঁড়ে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
হত্যার শিকার আবদুর রহমান (৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে। এঘটনায় ওই শিশুটির ফুফা ফুফিসহ ৪ জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার বোড়াচর গ্রামের আঃ বাতেন বেপারীর ছেলে মোঃ ময়নাল (৩৪), আবু মুসার ছেলে ও নিহত শিশু আবদুর রহমানের ফুফি শিরীন ও ফুফা নাজমুল হাসান (৩০) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রবিউল হাসান (২৭)। এদিকে আসামীদেরকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে তিন পুলিশ সদস্য।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ হয় শিশু আবদুর রহমান। এ সময় শিশু আবদুর রহমানের বাবার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় অপহরণ কারীরা। এ ঘটনায় পরদিন বাবা ফারুক মিয়া মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহরণের কিছুদিন পর চুরি যাওয়া ফারুকের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর নম্বারে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন অপহরণ কারিরা। তারই জের ধরে সোমবার দিবাগত রাত ৮টার দিকে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান এর নেতৃত্বে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই হামিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে মুক্তিপণের টাকা দিতে বাখরাবাদ এলাকায় অপহরণকারিদের দেয়া ঠিকানায় যান। পরে সেখান থেকে মুক্তিপণের সর্বশেষ দাবিকৃত ৪ লাখ টাকা নিতে আসে অপহরণ কারি চক্রের সদস্য ময়নাল। টাকা নিয়ে যাওয়ার সময় এসআই হামিদুল ইসলাম ময়নালকে ধরে ফেললে অপহরণকারি চক্রের অন্য সদস্য লাঠি দিয়ে হামিদুল ইসলামের ডান পায়ে স্বজোরে আঘাত করলে তার পা ভেঙ্গে যায়। তার পরেও ময়নালকে না ছাড়লে ময়নাল এক পর্যায় হামিদের গালে কামড় দেয়। হামিদের চিৎকার শুনে কিছুটা দুরে থাকা ছদ্মবেশি পুলিশ সদস্য রুবেল এসে ময়নালকে আটকে রাখার চেষ্টা করে। এ সময় ময়নাল তার সাথে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্য হামিদ ও রুবেলসহ আরো এক পুলিশ সদস্যকে এলোপাথালী আঘাত করতে থাকে। অবস্থা বেগতিক দেখে এসআই হামিদের সাথে থাকা বন্দুক দিয়ে ময়নালের পায়ে গুলি করেন। গুলির শব্দ শুনে আরো কিছুটা দুরে থাকা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনা স্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্য ও অপহরণ কারি চক্রের সদস্য ময়নালকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। পরে ময়নালের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দিবাগত রাতেই অপহরণের পর হত্যার সাথে জড়িত নাজমুল হাসান ও রবিউল হাসানকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন, শিশু আবদুর রহমান অপহরণের ঘটনায় আমরা ময়নাল, নাজমুল হাসান ও রবিউল হাসান ফুফি শিরীন নামের চার অপহরণকারীকে আটক করেছি এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী ও স্বীকারোক্তিতে শিশু আবদুর রহমানের লাশ উদ্ধার করেছি। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সদ্য জেল ফেরত আসামী নেশার জন্য সন্তানের মাটির ব্যাংক ভেঙ্গে কিনলো মাদক!
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সারাদেশ প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারিতে যখন আতঙ্কিত অবস্থায় জীবনযাপন করছে তখনো থেমে নেই নওগাঁ জেলায় মাদক সেবন ও ব্যবসায়ীদের রাজত্ব। ভারতে বিধান সভা নির্বাচনের কারনে হিলি-বর্ডারসহ দু’দেশের কঠোর নিরাপত্তার কারনে মাদক চোরা-কারবারি মহল একেবারে নরবড়ে তবুও থেমে নেই মাদক পাচার চক্র।
পুলিশের কঠোর তদারকী বিজিবি ও র্যাবের টানা অভিযানে বাংলাদেশে একেবারে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল নেশাদ্রব্য কিছুটা কমলেও এসেছে নতুন কিছু নাম এমকেডিল, মোকাডিল। বর্তমানে এ জেলায় ফেনসিডিলের মূল্য ২০০০/- টাকা, এমকেডিলের মূল্য ১০০০/- টাকা ও মোকাডিলের মূল্য৭০০ শত টাকা।
মহাদেবপুরের বিখ্যাত মাদক স্পট-মাতাজি, পত্নীতলার নাম করা মাদক স্পট ডাঙ্গাপাড়া ও ধামইরহাটের এখন হাতে গোনা কয়েকজন মাদক ব্যবসায়ী খুবই চতুরতার সাথে বর্ডারের কঠোর নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ফেনসিডিল, এমকেডিল ও মোকাডিল নামের এসব নেশাদ্রব্য সুকৌশলে নিয়ে আনছে। এদিকে হিরোইন-ইয়াবার বদলে ওষধের বিভিন্ন ফার্মেসীগুলো থেকে যুবসমাজ বেছে নিচ্ছে পেন্টাডল টাপেন্ডাসহ নানান ধরনের বিকল্প পথ। আর মাদক সেবনের অর্থ সংগ্রহ করতে বিভিন্ন অপরাধমূলক কাজেও জড়িয়ে পরছে যুবসমাজ। দ্রুত এইসব প্রতিকার না করা গেলে যুবসমাজ প্রায় ধ্বংসের পথের দিকে এমন দুঃচিন্তায় ভুগছে ওইসব মাদকসেবীদের পরিবার। আইনশৃঙ্খলা বাহিনীদের কড়া অভিযান অব্যাহত থাকার পরেও কেন কমছে না মাদকের এই ভয়াবহতা এমন প্রশ্ন বিরাজ করছে সচেতন মহলদের মাঝে।
গোপন সুত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা উত্তর পাড়া গ্রামের সিরাজের সাত ছেলের মধ্যে তিন ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাজারের পার্শবতী এলাকা স্বর-স্বতীপুর দয়ালের পরিত্যাক্ত রাইস মিল ও গ্রামের বাঁশঝাড় এলাকাগুলোর মধ্যে তৈরী ও বিক্রি হচ্ছে চোলায় মদ। বাজার থেকে গুড় কিংবা চিঠা কিনে সেলাইনের পাইপের মাধ্যমে আগুনে পুড়ে তৈরী করা হয় এই মদ। ৬০-৭০ কেজিতে বিক্রি হওয়ায় সেই মদের নেশায় নিজ জেলা এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলাসহ বিভিন্ন স্থান থেকে দল বেধে ছুটে আসছেন মাদকসেবীরা।
অন্যদিকে সীমান্তের কোল ঘেসা এলাকা সাপাহার পাতাড়ী, খঞ্জনপুর, ধামইরহাট রুপনারায়ণপুর, কালুপাড়া, খয়েরবাড়ী, দাদনপুর, আলতাদিঘী, চন্ডিপুর, দূর্গাপুর, হঠাৎপাড়া সহ বেশ কিছু গ্রামের স্পট গুলোতে সন্ধার পর থেকেই চলে মাদক সেবীদের আনাগোনা। রাত যত গভীর হয় মটোরসাইকেলের আনাগোনাও তত বৃদ্ধি পায়।
অপর দিকে শল্পী বাজার, হরিতকী ডাঙা বাজার এলাকার যুবসমাজরা ঝুঁকছে টাপেন্টাডল ও পেন্টাডল নামক মরণ ব্যাধী ওষুধে। এদিকে চকময়রাম হাটনগর এলাকার যুবসমাজরা ও ঝুঁকছেন গাঁজা সেবনে। উপজেলার কমবেশি প্রায় সব ফার্মেসীগুলোতে মিলছে এসকল ট্যাবলেট। নির্ধারিত মূল্যের বাহিরে ইচ্ছে মত দাম লাগিয়ে যুবসমাজের হাতে তুলে দিচ্ছেন অসাধু ওই ফার্মেসী ব্যবসায়ীরা। এতে করে তরতাজা তরুনদের মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব দিনদিন ধ্বংসের পথের দিকে যাচ্ছে।
সদ্য জেল ফেরত মাদক মামলার আসামী মুক্তার হোসেন বলেন, আমি গত,১৮ মার্চ ২০২১ সালে মাদক মামলায় নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পাই এবং জেল সুপারের পক্ষ থেকে মাদক মুক্ত থাকার জন্য একটি ভ্যান গাড়ি উপহার পেয়ে থাকি। কিন্তু জেল থেকে মুক্তি পাবার পর উপহার পেয়ে নিজ বাসায় এসে আবারো মাদকের কবলে পড়ি। জেল সুপারের উপহার দেয়া ভ্যান আমি আমার পাড়ার শ্যালার কাছে ৩ হাজার টাকায় বন্ধক রাখি পড়ে টাকা শেষ হলে আমার বাচ্চার মাটির ব্যাংকে জমানো কিছু পাঁচ টাকার কয়েন নিয়ে আসি নেশা কেনার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবন কারীর পিতা বলেন, হাতের নাগালে ওসব ট্যাবলেট পাওয়ার জন্য সঙ্গ দোষে তার ছেলে নষ্টের দিকে গেছেন। বিভিন্ন পন্থায় ছেলেকে ওসব দিক থেকে সরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হতে হয় তাদের কে। প্রশাসনের সহায়তা চান তারা।
নওগঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম (জুয়েল) জানান, আমি সদ্য সদর থানায় যোগদান করেছি মাদকের বিষয়ে কাউকে কোন ভাবে ছাড় দেওয়া হবেনা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনামুলক বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করা হবে।
নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া,বিপিএম জানান, মাদক নির্মুলে জেলা পুলিশ নওগাঁ সদরসহ জেলার প্রতিটি উপজেলায় খুবই তৎপর রয়েছে। মাদকের বিষয়ে কাউকে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সচেতনামুলক মাইকিংসহ বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করা হবে।
ব্রিটিশ লেবার পার্টির হয়ে কাউন্সিলর পদে লড়বেন মৌলভীবাজারের সন্তান পুষ্পিতা
তিমির বনিক, মৌলভীবাজারঃ পুষ্পিতা গুপ্তের জন্ম মৌলভীবাজার জেলার রাজ নগর উপজেলার করিম্বপুর চা বাগানে ৷ তিনি দু’কন্যার কন্যার জননী ও স্বামী জ্ঞান দাস প্রকৌশলী হিসেবে কাজ করছেন একটি আন্তর্জাতিক কোম্পানিতে।
বাংলাদেশের বাইরে তৃতীয় বাংলাদেশ খ্যাত ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ়।বাংলাদেশি মৌলভীবাজার বংশ দূত ব্রিটিশ সংসদ সদস্য, মেয়র সহ দেশটির নানা কাউন্সিলে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশিরা। দেশটিতে অনেকেই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এর আগে। লেবার পার্টি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলর সেভেন কিংস ওয়ার্ডের পুন: নির্বাচনে মনোনয়ন দিয়েছে ব্রিটিশ বাংলাদেশি পুষ্পিতা গুপ্তকে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপনের দিনে লেবার পার্টির কাউন্সিলর পদে পুষ্পিতাকে মনোনয়ন দিয়ে বাড়তি আনন্দের উপলক্ষ তৈরী করেছে।
রাজনীতি, সামাজিক ও মানবিক নানা কাজে এগিয়ে রয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। মনোনয়ন পেয়ে রেডব্রিজের ওয়ার্ড সেভেন কিংস এর কাউন্সিলর হিসেবে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেছেন পুষ্পিতা। প্রাক্তন কাউন্সিলর স্টুয়ার্ট বেলউডের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অত্যন্ত পরিশ্রমী কাউন্সিলর ছিলেন বেলউড। তার প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই।
পুষ্পিতা গুপ্ত সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট, যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বহুমুখী কর্মকাণ্ডে নিয়োজিত। নিজ পেশার পাশাপাশি নিয়মিত সমাজসেবা ও মানবিক কাজ করে যাচ্ছেন পুষ্পিতা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করেন তিনি। সেখানকার একটি স্কুলের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। যেখানে কাজ করতে গিয়ে পুষ্পিতা সমাজে শিশুরা সমাজ ও পরিবারে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা বেশ দারুণভাবে উপলব্ধি করছেন। এই কাজে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝতে সক্ষম হয়েছেন যে, কীভাবে পরামর্শের মাধ্যমে পরিবারে পিতা-মাতাদের অনেক সমস্যা সমাধান সম্ভব।
সমাজের একজন সদস্য হিসেবে, সেভেন কিংসে পরিবর্তনের ধারা ফিরিয়ে আনার বিষয়ে আশা পোষণ করে তিনি বলেন, আমি বাংলা, হিন্দি, উর্দু ভাষা আয়ত্ত করেছি। ফলে নানান ভাষাভাষীর মানুষের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হবো।
প্রথম দিকের করোনা মহামারীর লকডাউনে পুষ্পিতা কিংস জর্জ হাসপাতালের কর্মীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করেছেন। সম্প্রতি তিনি রেডব্রিজ কাউন্সিলের দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গৃহহীন ও অভাবী লোকদের জন্য সপ্তাহে ১০০ গরম খাবার নিজ হাতে প্রস্তুত ও বিতরণ করেছেন। তিনি মনে করেন, গৃহীনতার অবসান ঘটাতে হবে এবং এটি সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
পাশাপাশি ইলফোর্ড নর্থ শহরের হেইনল্ট ব্রাঞ্চ এ্যন্ড চেয়ার অব হেইনল্ট পুলিশ ওয়ার্ডে পুষ্পিতা গুপ্তা একজন নারী কর্মকর্তা হিসেবেও কাজ করছেন, যা থেকে তিনি স্থানীয়দের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার গুরুত্ব উপলব্ধি করছেন।
একজন সমাজকর্মী হিসেবে বিভিন্ন সময়ে তিনি সমাজের সম্প্রদায় এবং প্রতিনিধিদের মাঝে সমন্বয় সাধনসহ অপরাধমূলক ও সমাজবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড নির্মুলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পূর্ব লন্ডন এবং রেডব্রিজের প্রতিটি নির্বাচনেই তিনি লেবার পার্টির হয়ে কাজ করেছেন।
স্থানীয় মহিলা কাউন্সিলর, নেতাকর্মী এবং স্থানীয়ভাবে পার্টিতে সক্রিয় ভূমিকা গ্রহণে নারীদের উৎসাহিত করার জন্য তিনটি সফল আন্তর্জাতিক নারী দিবস আয়োজন করেছেন পুষ্পিতা গুপ্ত। সেই সঙ্গে নারী অগ্রগতিতে তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। পুষ্পিতা গুপ্ত অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। তিনি ধারাবাহিকভাবে মানুষের জন্য কাজ করে যেতে চান। তার অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান সেভেন কিংসের লোকদের জীবনমানের উন্নতি ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করেন অত্র এলাকার বাসিন্দারা।
রাণীশংকৈলে সাবেক এমপি লিটার মাস্ক বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল শিবদিঘী পৌর শহরে ৩০ মার্চ মঙ্গলবার সকালে সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা কার্যক্রমর অংশ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে ২ শতাধিক মাস্ক বিতরণ করেন।

শিবদিঘিস্থ পৌর মার্কেটের দোকানদার,পথচারি ও পার্শ্ববর্তি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রিদের মাঝে তিনি এ মাস্ক বিতরণ করেন। সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ফেরা করা ও সবসময় মাস্ক পরিধানের পরামর্শ দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনতার ওসি সাদেকুর রহমান
মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ একের পর এক নানামুখী কর্মকাণ্ডে নিয়োজিত রেখে সুনাম অর্জন করে চলেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান। তিনি পুলিশ হিসেবে নয়, নিজেকে উৎসর্গ করেছেন সাধারণ মানুষ হিসেবে। তিনি কর্মদক্ষ প্রশাসক ও বিনয়ী হিসেবে মুরাদনগরের সাধরণ মানুষের কাছে সুনাম কুড়িয়েছেন।
মোঃ সাদেকুর রহমান সদালাপী,সাদা-মাটা, নিঃঅহংকার হওয়ায় সাধারণ মানুষ তার কাছে যেতে পারছে। এমনকি কোন সমস্যা নিয়ে গেলে ন্যায় সংগত সমাধান দেওয়ার চেষ্টা করেন তিনি। রাত-দিন সর্বদা তিনি মোবাইল খোলা রাখেন,যাতে করে সাধারণ মানুষ সর্বদা তার সাথে যোগাযোগ করতে পারেন।
ইতিমধ্যে মুরাদনগর উপজেলাকে জুয়া,মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন তিনি। বিভিন্ন হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছেন। কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে তার লক্ষ্য সর্বদা। তিনি মুরাদনগর উপজেলাকে ঘুষমুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন সময় অসহায় মেধাবীদের সাহায্য সহযোগীতাও করে থাকেন।
করোনা মহামারি থেকে মুরাদনগর বাসীর রক্ষার জন্য বাজারে বাজারে প্রচার ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি সাদেকুর রহমান।
এ ব্যাপারে মুরাদনগর থানার সকল অফিসাররা বলেন,স্যার যোগদান করার পর থেকেই মুরাদনগর উপজেলার চিত্র বদলে গেছে। তার কর্মকাণ্ড দেখে আমরাও কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন,সমাজ থেকে মাদক জিরো টলারেন্সে আনার জন্য বিরামহীন কাজ করে যাচ্ছি। কোন পুলিশ সদস্য যদি মাদক ও দূর্নীতির সাথে জড়িত থাকে তার দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানাগেছে, পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে।
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল বিএনপির পার্টি অফিসে এসে একত্রিত হয়। পরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা করা হয়। কয়েকজন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।
