রানীশংকৈলে যুব পাঠাগার উদ্বোধন

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাজারে বেসরকারি সংস্থা ইএসডিও’র সহায়তায় ২৭ মার্চ শনিবার দুপুরে যুব পাঠাগারের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এ দিন ওই বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান- সোহেল রানা।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, পাঠাগার কর্মকর্তা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- ইএসডিও প্রমোট লিডার ইউনুস আলি, অধ্যাপক এম এ মোমিন, অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, এলাকার শিক্ষা বিস্তারে ও যুব সমাজের জ্ঞান চর্চায় এ পাঠাগার বিশেষ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

দোল পূর্ণিমার রঙে রাঙিয়ে তুলুক সকলের জীবন

তিমির বনিকঃ আজ দোলপূর্ণিমা বা হোলি উৎসব। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব । সকল দেশের মতই বাংলাদেশেও এই উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত।

এ উপলক্ষে রবিবার ২৮শে মার্চ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ,প্রসাদ বিতরণসহ রীতিনীতি অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন,তারি ধারাবাহিকতায় সেই ঘটনাকে কেন্দ্র করে দোল খেলার উৎপত্তি।এ কারণে দোলযাত্রার দিন এ হিন্দু মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙ্গিয়ে দেয়। এ দিনে ছোট থেকে বড় সবাই রং খেলার আনন্দে মেতে ওঠেন।

দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব পালন হয় কিন্তু সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।

বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা নাম টি বিভিন্ন স্থানে নানা নামে  পরিচিত হয়েছে, যেমন  বাংলাদেশে দোলযাত্রা, ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর,পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোনো কোনো স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয় এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে।

নওগাঁর আত্রাইয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‘ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার ২৭ মাচ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণী নগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠেমুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণী নগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ রোকসানা হ্যাপি, আত্রাই থানা তদন্ত ওসি মোজাম্মেলহক কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এ জিএম ফিরোজ জামান,আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান আকতার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান ও আত্রাই বিআরডিবি সভাপতি ফজলে রাব্বী জুয়েল,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজূল হক, আত্রাই উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন প্রমূখ।

স্বলোপন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরেনামে সরকারী – বেসরকারী উপজেলা প্রেস ক্লাব ইলেট্রি ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান ৪০টি স্টল দিয়েছেন। র‌্যালীতে আত্রাই উপজেলার সরকারী- বে-সরকারী সকল প্রতিষ্ঠানের কমকর্তা কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ গ্রহন করে।

 

মৌলভীবাজার সদর ও কুলাউড়ায় হেফাজতের হরতাল সফলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বায়তুল মোকাররামে ধর্মপ্রাণ মুসল্লিদের ঈমানী আন্দোলনে ৫ জন মুসল্লিকে নির্বিচারে শহীদ করা এবং এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনে প্রায় ১৫ জনকে গুলি করে শহীদ করার প্রতিবাদে হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মৌলভীবাজার জেলা হেফাজতের ও কুলাউড়ার কটারকোনায় তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বাদ আসর হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা হেফাজত নেতা মাওলানা জামিল আহমদ আনসারীর নেতৃত্বে  মৌলভীবাজার সদর দেওয়ানী মসজিদ থেকে শুরু করে প্রেসক্লাব চত্ত্বর পর্যন্ত ও সন্ধার পরে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের স্থানীয় কটারকোনায় বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা।
মৌলভীবাজার জেলা হেফাজতের মিছিল মাওলানা শাহ মিসবাহ’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মাওলানা জামিল আহমদ আনসারী বলেন, হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ আমাদের বিক্ষোভ। বায়তুল মোকাররামে ঈমানী আন্দোলতরত মুসল্লিদের নির্বিচারে শহীদ করা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এই অনুভিপ্রেত ঘটনা দেশের মানুষের স্বাধীনতা ও স্বক্রিয়তায় প্রশ্নবিদ্ধ।
উল্লেখ্য করে তিনি বলেন ঘটনার জন্য দায়ী হলো যারা ইসলাম বিদ্ধেষী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদেশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি করেছে। এসময় আগামীকাল হেফাজতের হরতাল সফল করার উদ্দাত্ত আহব্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজত নেতা মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা আলতাফুর রহমান সাদিকী, মাওলানা এহসানুল হক জাকারিয়া, মাওলানা আরিফ আহমদ চৌধুরী সহ প্রমুখ।
পরিশেষে হেফাজত নেতা মাওলানা ইমদাদুর রহমানের দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়।
এদিকে দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের স্থানীয় কটারকোনা বাজারে তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা মাহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মুঈন আদিল, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন মসজিদ নগরী ঢাকা শহরে মোদির পদচারণে যে রক্তের সাগর ভাসছে এর দ্বায়ভার সরকার এড়াতে পারে না, বায়তুল মোকাররামে মুসল্লিদের উপর পুলিশ নির্বিচারে যে হত্যাকান্ড চালিয়েছে তা ৫০ বছর পূর্তি স্বাধীনতা বিজয়ের এ মাসের শেষে  ইতিহাসকে কলংকিত করেছে বলে তারা পুলিশি হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ৪১ কোটি টাকার মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ সোর্স মারফতে গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার ভোরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ৪১ কোটি টাকার (বাংলাদেশী টাকায়) মাদক উদ্ধার করা হয়েছে।

সুত্রে জানা যায়, সোমবার ভোরে তপসিয়া থানা এলাকার হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে প্রথমে একটি মোটর বাইক আটক করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়। মোট ৭কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য আন্তর্জাতিক বাজারে ৪১ কোটি টাকা (বাংলাদেশী টাকায়) প্রায়।
এ সময় মোটরবাইক জব্দ ও ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আব্দুল্লাহ খোন্দকার বনগাঁ ও আকবর হোসেন কলকাতার বেনিয়াপুকুরের টিটাগড় ও এন্টালিতে বাস করেন।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুত্রঃ কলকাতা পুলিশ। 

হরতালে গণপরিবহন চলবে বলে জানালো চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি

শনিবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির নেতারা। হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে বাস ট্রাকসহ সকল পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, গাড়ি অবশ্যই চলবে। মৌলবাদী অপশক্তিকে আমরা শক্ত হাতে রুখে দেবো। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

হাটহাজারী জেলা পরিষদ ডাক বাংলো তে মাদ্রাসা ছাত্রদের আগুন

 

শনিবার(২৭মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারীর জেলা পরিষদ ডাক বাংলোতে আগুন দিয়েছে হাটহাজারী মাদ্রাসার উত্তেজিত ছাত্ররা। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার(২৬মার্চ) জুমার নামাজের পর হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।এঘটনায় ৪ জন নিহত হন।

শুক্রবার ঘটনার সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা করে। ভূমি অফিসের ফাইলপত্র ও সহকারী কমিশনার (ভূমি) এর গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এরপর পুলিশ গুলি ছোড়ে। এভাবে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলে। এরপর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এ ঘটনার মধ্যে শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ রয়েছে। পাশাপাশি হাটহাজারী এলাকার প্রধান সড়কের প্রায় সব দোকানপাটও বন্ধ রয়েছে। সকাল থেকেই খুলেনি পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শপিং সেন্টার। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত র‍্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবিও।

চলতি বছরের মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

সিএনবিডি ডেস্কঃ গত ৯ মাসের মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

আজ শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন। রাজশাহী ও খুলনা বিভাগে দুই জন করে চার জন। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন।

১০ বছরেও উদ্বোধন হয়নি স্মৃতিস্তম্ভ!

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): অযত্ন আর অবহেলায় চিলমারী মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ২২ লাখ ১ হাজার ৫৫২ টাকা ব্যয়ে উপজেলার বালাবাড়ীহাট রেল স্টেশনের পাশে নির্মিত হয় এটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটির নির্মাণকাজ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্মৃতিস্তম্ভের সাদা ফলকে উৎকীর্ণ করা হয় বালাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকার পাকবাহিনী ও তাদের দোসরদের নৃশংসতার ইতিহাস। ১৯৭১ সালের ১৭ই অক্টোবরের পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধের কথা তুলে ধরা হয়। কিন্তু অযত্নে সেটি নষ্ট হওয়ায় পথে।

১৯৭১ সালে উপজেলার বালাবাড়ী রেলওয়ে স্টেশন পাকবাহিনীর একটি শক্ত ঘাঁটি ছিল। বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর বাহিনী মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনগণকে ধরে এনে ওইস্থানে অমানুষিকভাবে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করতো।

এমনকি গায়ে পাট বেঁধে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়া হতো। শুধু তাই নয়, বাঙালি নারীদের দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করে হত্যাকাণ্ড চালানো হতো।

১৭ই অক্টোবর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর তুমুল যুদ্ধ হয়। দেশের স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে সম্মুখ যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হন। যুদ্ধে আনুমানিক ২০ পাক-হানাদার বাহিনী নিহত হয়। অনেক রক্তের বিনিময়ে বালাবাড়ী রেলওয়ে স্টেশন শত্রুমুক্ত হয়। সম্মুখযুদ্ধটি পরিচালনা করেছিলেন ১১নং সেক্টর কমান্ডার কর্নেল তাহের। স্মৃতিস্তম্ভটি নির্মিত হওয়ায় বিশেষ করে এলাকার মুক্তিযোদ্ধারা অত্যন্ত খুশি হলেও এটি উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকায় এর চারদিকে ঘেরা নিরাপত্তা বলয়ের লোহার বেষ্টনীতে মরিচা ধরেছে। প্রায় স্থান ভেঙে গেছে। কতিপয় মানুষ ডাস্টবিন, ধান শুকানোর চাতাল এবং কিছু নেশাখোর রাতে আড্ডাখানা বানিয়ে রেখেছে।

এলাকাবাসীর দাবি, স্মৃতিস্তম্ভটি জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হোক।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ রহিম বলেন, স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা জরুরি। স্থানীয় মুক্তিযোদ্ধা ও বৃদ্ধারা বলেন, এটি কেন উন্মুক্ত করা হচ্ছে না, তা আমারও বুঝে আসছে না।

উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্‌ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, আশা করছি দ্রুত সমাধান হবে।