রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্ধারিত কর্মসূচি নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।

এ উপলক্ষে এ দিন মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়া দিঘি স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনিরর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়। এ সময় এখানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান, আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি’র উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিবের সভাপতিত্বে আলোচনা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লী সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সিনিয়র সহঃ পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, আ’লীগ সভাপতি  অধ্যক্ষ সইদুল হক

পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, সহকারি কমিশনার ( ভূমি)প্রীতম সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

চন্দনাইশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সু্বর্ণ জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধিঃ মসলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক ও ধর্মীয় সংগঠন “পাক পাঞ্জাতনের” উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা.আবদুল আওয়াল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী রিপন।

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ নূরুল আবসার, গাউসিয়া কমিটি বৈলতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাক পাঞ্জাতন উলামা পরিষদের সদস্য হাফেজ মুহাম্মদ মোরশেদ ও হাফেজ মুহাম্মদ ইদ্রিস,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক মুহাম্মদ নাঈম ভূঁইয়া, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন,পাক পাঞ্জাতনের সদস্য মুহাম্মদ রহিম,মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ তৌকির,মুহাম্মদ জিসান প্রমূখ।
এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু তার পুরো জীবন ব্যয় করেছেন দেশ ও দেশের মানুষের জন্য।তিনি মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন।বক্তারা আরো বলেন বেকারত্ব, সন্ত্রাস,দূর্নীতি, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে না পারলে এ স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। তাই বেকারত্ব, সন্ত্রাস,দূর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার জন্য সর্বস্তরের মানুষকে নিজ নিজ স্থান থেকে কাজ করার জন্য আহবান জানান।
পরে  সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এবং মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ আত্রাই থানা পুলিশের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনি ও উপজেলা প্রশাসন,আত্রাই, নওগাঁর উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় মহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয় এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম সহ উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ সহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনকরে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর আত্রাই থানা পুলিশ এর পক্ষ থেকে আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী একদল চৌকশ অফিসারগন, পুলিশ বাহিনীকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল ও সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি সুশৃংখল দলবদ্ধ ভাবে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়েকেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া থানা বিএনপি, উপজেলা প্রেস ক্লাব,উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ৮টায় জাতীয় সংঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন(সীমিত পরিসরে) করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। বেলা ১১ টায়উপজেলা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কোভিড-১৯ দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত উপজেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর
মুক্তিযোদ্ধা এবং মহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,আত্রাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর,বীর মুক্তি যোদ্ধা ওহিদুর রহমান এর সন্তান নওগাঁ জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমন, আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ড আকতারুজ্জামান আকতার,বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু,বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ
জেলা পরিষদ মহিলা সদস্য ফেরদৌসী সোবহান চৌধুরীপ্রমূখ।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত থেকে দেশও জাতির শান্তি, সমৃদ্ধ,ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অংশ গ্রহন করে।

সকল অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক।

 

নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে।

শুক্রবার প্রত্যুষে পঞ্চাশ তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। সূযোর্দয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। এরপর ডোমার থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনৈতিক দল, সরকারি, বে- সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবি মানুষ পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ,আনসার ভিডিপি,স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, ইউএনও শাহিনা শবনম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,এসিল্যান্ড মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, ওসি মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ যান চলাচল বন্ধ

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় মাদ্রাসাছাত্ররা সড়ক অবরোধ করে রাখে। দেয়াল তুলে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড় অবরোধ করে রেখেছে হেফাজতপন্থী মাদ্রাসাছাত্ররা। সড়কের ওপর বাশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা।  এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হাটহাজারী, রামগড়সহ এই পথ দিয়ে চলাচল করা মানুষকে চরম বিপাকে পড়তে হয়েছে। বিকল্প পথ দিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ পথটি বন্ধ রয়েছে।

এ ছাড়া হাটহাজারী এলাকার প্রধান সড়কের সকল দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার পর গতকাল শুক্রবার থেকে হেফাজতের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম এমপি। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা হলে ও শনিবার সকাল থেকে বিক্ষোভকারী ছাত্ররা রাস্তায় আবার বিক্ষোভ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান। সকাল থেকে পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান, শপিং সেন্টার বন্ধ রয়েছে।  এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত র‍্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি মোতায়েন রয়েছে।

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদসহ সকল শ্রেণি পেশার মানুষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সহ প্রসাশন দপ্তর।

শুক্রবার সকাল ৬ ঘটিকায় উপজেলার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলার সর্ব স্থরের রাজনৈতিক দল সহ নাট্য গোষ্ঠী ও বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রীমঙ্গল থানা পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্থরের সংঘটন গুলো।

এ সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ত্রিশ লাখ শহীদ, দুই লাখ সম্ভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে নিহত বাংলার মহানায়ক বঙ্গবন্ধু পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপজেলাবাসী কিছুক্ষণ নীরবতা পালন করে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরন করেন।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার কুচকাওয়াজ পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সহ প্রসাশন দপ্তর ও থানা প্রধান।

আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন করেন; এমপি রমেশ সেন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নব-নির্মিত ভবনে কেবিন ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে ফিতা কেটে কেবিন ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ ভবনের ৭ম তলায় ৭টি এসি ও ১১টি নন এসি কেবিন ব্লকে সংযুক্ত করা হয়েছে। এতে করে রোগীরা এ কেবিন ব্লকে অত্যাধুনিক  চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি রমেশ চন্দ্র সেন বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই স্বাস্থ্য খাতকে মানুষের দোড়গড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিনামূল্যে ঔষধ, চিকিৎসা সেবা, খাওয়া থেকে শুরু করে নানা ধরনের সেবা মানুষকে দেয়া হচ্ছে। স্বাস্থ্য খাতকে আমরা আরও উন্নত করার জন্য বহুমুখী প্রদক্ষেপ গ্রহণ করেছি। আমরা চাই প্রত্যেকটি মানুষ যেন শতভাগ সেবা পায়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর হাসপাতালের আরএমও ডাঃ রাকিবুল আলম চয়ন প্রমুখ।

 

নওগাঁয় কৃষকের বেগুনক্ষেত নষ্ট করায় পুলিশ ইন্সপেক্টরের পিতার নামে অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ জমিজমা নিয়ে বিরোধের জেরে নওগাঁয় এক দিন মজুর গরীব অসহায় কৃষকের
৮ কাটা জমিতে রোপনকৃত বেগুনক্ষেত রাতের অন্ধকারে অভিনব কায়দায় নষ্ট করার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। মূল অভিযুক্ত ওই ব্যক্তির সন্তান মাসুদ পারভেজ (রিপন) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে ঢাকার রামপুরা থানায় কর্মরত রয়েছেন। ছেলে পুলিশে চাকুরি করার কারনে নিজ গ্রামে প্রভাব খাঠিয়ে নানা অপকর্ম করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগি কৃষক নওগাঁ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি ( অভিযোগ ) করেছেন।

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন এর বর্ষাইল (খাড়াপাড়া) গ্রামের গরীব কৃষক মো ঃ মোস্তফার সাথে দীর্ঘদিন যাবৎ
বসতভিটা ও মাঠের জমিজমা নিয়ে বহুকাল ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের প্রভাবশালী আলিম উদ্দিনের সাথে।
প্রতিপক্ষ প্রভাবশালী আলিম উদ্দিন এর দাবি কৃষক মোস্তফার বসবাসরত বাড়ির অংশে ৪শতক জায়গা তিনি পাবেন। এটা বারবার বিরোধের এক পর্যায়ে গ্রাম্য সালিশ হয় উভয় পক্ষকে নিয়ে। সালিশে কৃষক মোস্তফার পক্ষেই রায় আসে।

এরপর প্রভাবশালী আলিম উদ্দিন ক্ষুব্দ হয়ে বিভিন্ন সময় নানাভাবে হুমকি-ধামকি প্রদান ও মারধর করে। এতে নিরাপত্তাহীনতায় ভোগে অসহায় কৃষক মোস্তফা ও তার পরিবার। বিষয়টি নওগাঁ সদর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নেয়ায় চলতি বছরের ২৩.০৩.২১ইং তারিখে আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের উপস্থিতে কৃষক মোস্তফার পক্ষে রায় দিয়ে আদালত অভিযুক্তদের সতর্ক করলে। প্রধান অভিযুক্ত আলিম উদ্দিনসহ ৪ জনকে সতর্ক করে আদালত। এরপর অভিযুক্তরা আগামীতে আর কৃষক মোস্তফা ও তার পরিবারকে হয়রানি করবেনা বলে মুসলেকা দেয়।

ঐ রাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়া রাশেদার বক্তব্য অনুযায়ী, তারা আদালত থেকে ফিরে বুধবার রাত আনুমানিক ১টার দিকে
প্রধান অভিযুক্ত আলিম উদ্দিনসহ ৪/৫জন মিলে বাড়ির পাশে কৃষক মোস্তফার ৮ কাঠা জমিতে রোপনকৃত বেগুন গাছ অভিনব কায়দায় টেনে উপরে নষ্ট করে ফেলে। নষ্ট করা বেগুন গাছ তারা রাতের অন্ধকারে শু-কৌশলে কোথায় যেন গুপ্ত করে রাখে। এতে তার প্রায় ৯০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

প্রভাবশালী আলিম উদ্দিন বলেন, আজ আমার প্রতিপক্ষ মোস্তফারা এক সময় আমাদের বাড়িতে কাজ করতেন। তবে যে জমিতে তারা বেগুন গাছ রোপন করিয়েছিল, ওই জমির প্রকৃত মালিক আমরা। তাই বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় আছে আদালত যে ফায়সালা দেবে আমরা তা মেনে নিব।

এ বিষয়ে সাংবাদিকদের সন্দেহ হলে, বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ মুক্তির মোড় জেলা সাংবাদিক ইউনিয়নে জমির প্রকৃত
কাগজ নিয়ে ১ম পক্ষ ও ২য় পক্ষকে যাচাইয়ের জন্য ডাকলে ১ম পক্ষ জমির সকল কাগজ পত্র আনলে ওদিকে ২য় পক্ষ কাগজ;তো, দুরের কথা নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আমানুজ্জামান সিউল,আপেল,রতনসহ প্রায় ২০জনকে নিয়ে এসে উল্টো ১ম পক্ষসহ বেশ কয়েক জন শ্রেণীভুক্ত সাংবাদিককে নিউজ না প্রকাশিত করার ভয়-ভীতি দেখিয়ে চলে যান। উক্ত ঘটনাটি ওখানকার উপস্থিত সাংবাদিকরা নওগাঁর সিনিয়র সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে জানালে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে বলে আশ্বস্ত করেন।

এ ঘটনায় কৃষক মোঃ মোস্তফা বুধবার দুপুরে নওগাঁর সদর মডেল থানায় আলিম উদ্দিনসহ ৫জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার এ.এস.আই মুক্তার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ঘটনাটি তদন্তের জন্য সিনিয়র একজন অফিসারকে দায়িত্ব দেয়া হবে।

 

ডোমারে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে বীর মুক্তিযোদ্ধারা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ষড়যন্ত্রের অভিযোগ করেছে বীর মুক্তিযোদ্ধারা। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের কাছে ৪১ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফায়েল আহমেদের কাছে মটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে হেরে যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী। বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর তার অনুসারী কতিপয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে নিয়ে ষড়যন্ত্র ও হিংসাত্মক কাজ করে চলেছেন। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে রাজাকার পরিবারের সদস্য বলে মিথ্যা অভিযোগ এনে তারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, এর আগে কখনো তোফায়েল আহমেদকে রাজাকারের পরিবারের সদস্য কেউ বলে নাই। নুরননবী ভোটে হেরে যাওয়ার পর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বীর মুক্তিযোদ্ধা সমশের আলী বলেন, যে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা সাধারণ মুক্তিযোদ্ধা ও ডোমারবাসী স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, আমার কাছে বীর মুক্তিযোদ্ধাদের দু’টি পক্ষ পৃথকভাবে লিখিত পত্র দিয়েছে। আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পত্রগুলো পাঠিয়ে দিয়েছি। উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি কাজ করবো।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ ২৩ জন মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে রাজাকার পরিবারের সদস্য দাবী করে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সম্পৃক্ত না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত আবেদন করেন।

রোববার সকাল সন্ধ্যা হরতাল ও শনিবারে সারাদেশে বিক্ষোভ সমাবেশ এর ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ

পুলিশ-হেফাজতে ইসলাম সংঘর্ষের ঘটনায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজেত ইসলাম বাংলাদেশ। একই সাথে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

তিনি বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। চট্টগ্রামে আমাদের সংগঠনের চারজন নিহত হয়েছে। তারই প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এর আগে জুমার নামাজের পর দুপুর দুইটায় হাটহাজারী মাদ্রাসা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে একটি মিছিল বের হয়। ওই মিছিলে হাটহাজারীর আরও কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেয়। মিছিলটি হাটহাজারী থানার সামনে এলেই থানার দিকে কিছু শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় চার জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আলাউদ্দিন তালুকদার জানান, নিহতদের মধ্যে তিন জন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন মেরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম। তবে মৃত অপরজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ হয়েই তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক র‍্যাব-৭ চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘দুপুর দুইটার দিকে হাটজাহারী মাদ্রাসা থেকে একটি মিছিল বের হয়। মিছিল থেকে হাটহাজারী থানায় ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’