১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল যেভাবে দেখবেন

শিক্ষা ডেস্কঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের জন্য ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন।

জানা গেছে, নির্ধারিত লিংকে  http://ntrca.teletalk.com.bd/result/  প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হয়েছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন,  বুধবার রাতে ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উভয় পরীক্ষাই স্থগিত করা হয়েছিলো। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

নওগাঁয় যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যক্ষারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় প‍্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বুধবার বিকাল থেকে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ( নাটাব) এই এ্যাডভোকেসী সভার আয়োজন করে।

নাটাব নওগাঁ জেলার সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার কাকলী এবং নাটাবের ফিল্ড লেভেল ষ্টাফ মো: কামরুল ইসলাম বক্ততব্য রাখেন।

উন্মুক্ত আলোচনাপর্বে জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম বক্তব্য রাখেন।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ জানান, নওগাঁ জেলায় সর্বশেষ কোয়ার্টার সেপ্টেম্বর হতে ডিসেম্বর  ২০২২ পর্যন্ত  ১৩ হাজার ৩শ ৯৬ ব‍্যাক্তির পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে ৭৭২ ব্যক্তির যক্ষা সনাক্ত হয়েছে। সরকারি ভাবে তাদের চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।

শিশুহত্যার মূল পরিকল্পনাকারী ঘাতক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে এক শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নুরুল মিয়া রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ছাতির মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় নবজাতক শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমেদ অভিযান চালিয়ে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকা থেকে নবজাতক শিশু হত্যা মামলার আসামি ও শিশু হত্যার পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড মো. নুরুল মিয়াকে গ্রেপ্তার করেন।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত নুরুল মিয়া রাজনগর থানার মামলা নং-০৪, ০৮/০১/২০২৩ইং, ধারা-৩০২/২০১/১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

স্কাউটস এর জনক বিপি’র জন্মদিন পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্কাউটসের জনক রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৬ তম জন্মদিন (বিপি দিবস) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২২ ফেব্রুয়ারি পালন করেছে উপজেলা স্কাউটস শাখা।

এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, উপজেলা কাব-স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনি, যুগ্ন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা খাতুন, কাব লিডার প্রধান শিক্ষক রহিমা খাতুন, কাব-স্কাউটস লিডার সহকারি শিক্ষক মনতাজ আলী (প্রমুখ) ৷

প্রসঙ্গত: স্কাউটের জনক রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন।এছাড়াও তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তাঁর পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল (Robert Stephenson Smyth Baden-Powell)। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং বালকদেরকে নিয়ে ১৯০৭ সালে স্কাঊট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্নপ্রকাশ করন।

নতুন এপিআইএস প্রযুক্তিতে প্লেনে ওঠার আগেই শনাক্ত হবে অপরাধী

প্রযুক্তি ডেস্কঃ দেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী ঢোকার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগাম সেই তথ্য পেয়ে যাবে। এ ছাড়া কোনো শীর্ষ অপরাধী ঢাকা ছাড়ার চেষ্টা করলে সেই তথ্যও পেয়ে যাবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ প্রযুক্তির বাস্তবায়ন হলে দেশের বিমানবন্দর হয়ে অপরাধীদের আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। এই প্রযুক্তিটি অ্যাডভানস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) নামে পরিচিত।

বেবিচকের দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় এপিআইএস প্রযুক্তি ভূমিকা রাখবে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, আকাশপথে আন্তর্জাতিক সন্ত্রাস ও অপরাধ বাড়ছে। এতে সীমান্ত নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের ওপর চাপ বাড়ছে। এ প্রযুক্তির মাধ্যমে আন্তঃদেশীয় অপরাধসহ চোরাচালান বন্ধ করে সার্বিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমে বলেন, এপিআইএস বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তারা একটি কারিগরি প্রস্তাব দিয়েছে, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত চুক্তি হবে। এরপর এপিআইএস বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তাজিকিস্তানে

আন্তর্জাতিক ডেস্কঃ তাজিকিস্তানের চীন সীমান্তে রিখটার স্কেলের ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এ ভূমিকম্প অনুভূত হয়।  এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাতে চীনা রাষ্টীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল চীন সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে জিংজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে কাসগর ও আর্তুসে ।

সিসিটিভি তথ্য অনুযায়ী, ভূমিকম্প উপকেন্দ্রের ৫ কিলোমিটারের মধ্যে ওই অঞ্চলের গড় উচ্চতা ৪৬৫৫ মিটার ।

লাউয়াছড়ার বন্যপ্রাণী রক্ষার্থে কমলো ট্রেনের গতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীতে সমৃদ্ধ একটি চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ বন। ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় বর্তমান সরকার। ১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ এই বনে উল্লুক, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, বন মোরগ, বনরুই, মায়া হরিণ, মেছো বাঘ, বন্য শূকর, অজগরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। লাউয়াছড়া ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৫৯ প্রজাতির সরীসৃপ, ২২ প্রজাতির উভচরসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র।

প্রতি বছর উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক ও রেলপথে অর্ধ শতাধিক বিপন্ন, বিরল বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে। নানা রকম বন্যপ্রাণীর উপস্থিতি বনকে দেশের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্যে পরিণত করেছে। কিন্তু এই বনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট রেলপথ। এই রেলপথটি বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে একটি বড় ঝুঁকি হয়ে আছে। প্রায় প্রতি বছরই দ্রুতগতির ট্রেনের নিচে কাঁটা পড়ে বিরল প্রজাতির প্রাণী মৃত্যুসহ বিুলপ্তপ্রায় অনেক বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে। কোনোভাবেই বন্যপ্রাণীর মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটারে নিয়ন্ত্রিত রাখতে অনেক দিন ধরে চেষ্টা করেছে বন্যপ্রাণী বিভাগ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে গতিসীমা কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটার রাখতে রেলপথ মন্ত্রণালয় রেলওয়েকে নির্দেশ দিয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরো জানা যায়, ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ট্রেনের গতি কমাতে বন অধিদপ্তর বন ও পরিবেশ মন্ত্রণালয়ে থেকে ২০২১ সালের ৮, ১৪ ও ২০ নভেম্বর, ২০২২ সালের ৩ জানুয়ারি, ২ অক্টেবর, ১০ নভেম্বর ও গত ২৫ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌফিক ইমাম স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে দেওয়া হয়েছে। এই চিঠিতে বলা হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ ও এদের জীবনযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে বিদ্যমান রেলওয়ে দিয়ে চলাচলকারী সব ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটারের মধ্যে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘লাউয়াছড়ার অভ্যন্তরে ট্রেনের গতিসীমা কমানো খুবই দরকার। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রতি বছর অনেক বন্যপ্রাণী মারা যাচ্ছে। এখন গতিসীমা কম হচ্ছে সে ক্ষেত্রে ট্রেনে যাওয়া যাত্রীরা বনের দৃশ্য উপভোগ করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। গতি কমানোর ফলে বিরল প্রজাতীর প্রাণী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা কমে আসবে।’

আত্রাইয়ে রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গামাতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই লীলা কীর্তন। প্রতি বছরের ন্যায় এ বছরের পালিত হচেছ বলে জানান কীর্তন কমিটির শ্রী স্বপন কুমার দত্ত দেশ মাতৃকার শুভ কামনা ও বিশ্ব শান্তি কল্পে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের কীতন বাইশ বছর ধরে আয়োজন পালিত হচ্ছে সনাতন এই ধর্মাবলম্বিগন জানান।

দেশের বিভিন্ন স্থানে যখন মন্দির ভাংচুর সহ সংখ্যালঘুদের উপর শাররীক, মানসিক অত্যাচার করছে ধর্মীয় ভাবে এক প্রকার মানুষ নামের পশুরা। অথচ নওগাঁ জেলার আত্রাই সদর এই মনি্‌দরে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাই এক সাথে আনন্দ ভাগ করে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশে ফ্রেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘট ও শুভ অধিবাস কীর্তন দিয়ে শুরু হয় এবং আজ বৃহস্পতিবার শ্রী শ্রী রাধাগোবিন্দের কুঞ্জভঙ্গ ও ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হবে। এই লীলা কীর্তনে মোট চারটি দল পরিবেশনায় অংশ গ্রহন করে। শ্রী শুকদেব অধিকারী নব- বৃন্দাবন,পাংশা, রাজবাড়ী, শ্রী মতি রাধা রানী প্রামানিক, রাধারানী সম্প্রদায়,বাগমারা,রাজশাহী, শ্রী ধম দাস, রাধা-গোবিন্দ সম্প্রদায়,সাতক্ষিরা, শ্রীমতি জয়ীতা দাসী, যুগল লীলা সম্প্রদায়, মহাদেবপুর, নওগাঁ।

লীলা কীর্তন আয়োজক কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত আত্রাই ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরুন কুমার সরকার এর সাথে বৃহস্পতিবার আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে তারা আক্ষেপ করে বলেন আমাদের এখানে প্রায় দুইশত পরিবারের মতো হিন্দু পরিবার আছে যাদের অধিকাংশই দিন মজুর বেশি পরিমান, চাঁদা দেয়া কোন ভাবেই সম্ভব নয়। আমরা যদি সরকারী ভাবে একটু সাহায্য পেতাম তাহলে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান টি আরো ভালোভাবে করতে পারতাম। আয়োজক কমিটির সকল সদস্য সমান ভাবে পরিশ্রম করে যাচ্ছে যেন আমরা সফল ভাবে অনুষ্ঠান শেষ করতে পারি।

গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আত্রাইয়ে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গামাতা মন্দির শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলা কীতন প্রাঙ্গন পরির্দশন করেন আত্রাই- রানী নগর এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অমেলেন্দু নাথ সাহা রনি, শ্রী সঞ্জয় কুমার দাশ,অজিত কুমার হালদার, প্রফেসর বিমান কুমার, সাহেবগঞ্জ, খঞ্জর ও অত্র এলাকার গৌরবভক্তবৃন্দ প্রমূখ।

২২৭ কোটি টাকার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহর ঘেঁষা মনূ নদ সেচ প্রকল্পের অধিনে পাউবো কর্তৃক ১২ হাজার হেক্টর বোরো জমিতে পানি পৌঁছানোর দাবী করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে ৩০৫টি স্লুইচ গেটের প্রায় অনেকগুলো গেট বিকল থাকায় কৃষকের জমিতে দেরীতে হলেও পানি পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মনু নদ প্রকল্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সর্ববৃহত্তম সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্প। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে প্রতি হেক্টরে ৭ মন ধান ফলন হয়। এরকম ধারাবাহিকতা থাকলে এবার ১২ হাজার হেক্টর জমিতে ৮৪ হাজার টন ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য ২২৭ কোটি টাকা।

এ প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ২২ হাজার ৫৮০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করার লক্ষ্যে ১৯৭৫-৭৬ অর্থবছরে কাজটি শুরুর পর এটি সমাপ্ত হয় ১৯৮২-৮৩ অর্থবছরে। পানি উন্নয়ন বোর্ড সূত্রের বরাত দিয়ে জানা যায়, মনূ নদ স্লুইচ গেট থেকে বোরো চাষাবাদ করার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে ৩০৫ টি স্লুইচ গেটের মাধ্যমে শুধু রাজনগর উপজেলায় ২শ ও অবশিষ্ট ১শ ৫টি স্লুইচ গেট দিয়ে সদর উপজেলাস্থ কাউয়াদীঘি হাওরে পানি পৌঁছে।

রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের কৃষক ফাক্কান মিয়া বলেন, রাজনগর সরকারি কলেজে’র পাশ দিয়ে একটি কেনেল ঘরগাঁও আর অপরটি বিশাইর দোকান হয়ে রক্তা এলাকার হাওরাঞ্চলে চলে গেছে। তিনি বলেন, ঘরগাঁও এলাকায় দিয়ে যাওয়া কেনেল দিয়ে প্রায় ১ সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ ছিল। এতে প্রায় ৫০০ কেয়ার জমি চাষাবাদ করতে সমস্যায় পড়েন কৃষকেরা। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারামপুর গ্রামের কৃষক কুটি মিয়া বলেন, বোরো চাষাবাদে কিছুদিন আগে কর্তৃপক্ষ স্লুইচ গেটে কাজ চলছে বলে দেবীপুর, ত্রিভুক, উতাইশা এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়। সপ্তাহ পর বোরো উপযোগী পানি পৌঁছে দেয়া হয়। তিনি বলেন, প্রতি ৩০ শতক জমি থেকে তারা ফি বাবৎ ১৫/২০ টাকা আদায়ের দাবী করছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, ১২ হাজার হেক্টর বোরো জমিতে আমরা পানি সরবরাহ করছি। তবে পানির চাহিদা বেশি থাকায় সেচ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ৩০৫টি স্লুইচ গেটের অনেকগুলো বিকল থাকায় এসব জমিতে দেরীতে হলেও পানি সরবরাহ করতে পেরেছি। পাউবো প্রকৌশলী বলেন, জমির চাহিদা ও স্লুইচ বিকল’র বিষয়টি আমরা সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে বলেন, মনূ প্রকল্পসহ জেলা জুড়ে ৫৮ হাজার ৭৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার অর্জিত হয়েছে ৫৮ হাজার ৮২০ হেক্টর জমি। গেল বার ৫৭ হাজার হেক্টর বোরো জমিতে চাষাবাদ হয়। এক প্রশ্নের জবাবে ওই উপ-পরিচালক বলেন, এবার সময়মত বৃষ্টিপাত না হলে ক্ষয়ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।