নওগাঁয় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতা কর্মসূচী

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় সদর মডেল থানা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক ধরে মুক্তির মোড়ে এসে শেষ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি র‌্যালীতে নেতৃত্ব দেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সদর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, অফিসার্স ইনচার্জ ডিবি মোঃ শামসুদ্দিন অহম্মেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালী চলাকালীন সময়ে কোভিড-১৯ প্রতিরোধ এবং এর আগ্রাসন থেকে সচেতন থাকতে বিভিন্ন শ্লোগান দেয়া এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।

ঠাকুরগাঁওয়ের চুরির ঘটনায় হাত বোমা তৈরির মূলহোতা গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চুরির ঘটনায় মূলহোতা আনোয়ার হোসেন (২৫) কে ২০ মার্চ দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর থেকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

হরিপুর থানা সুত্রে জানা যায়, ওসির নেতৃত্বে মামলার তদন্তকারী এ এস আই আবু ঈসা জনিসহ পুলিশের একটি টিম গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ বুটনী এলাকায় অভিযান চালিয়ে চুরির মূলহোতা আনোয়ারকে গ্রেফতার করেছে।
আনোয়ার হরিপুর উপজেলার শিয়াল্লড় গ্রামের নওশাদ আলীর ছেলে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের মৃত আকিম উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে প্রাচীর টপকিয়ে সন্ত্রাসীস্টাইলে চুরি করে একদল দূর্ধর্ষ চোর ৷
এ ঘটনায় নগদ ৪ লক্ষ টাকা ও  ৭ ভরি স্বর্ণলংকারসহ প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায় দুর্ধর্ষ চোরেরা। এ সময় জাহিদুলের বাড়ির পাশের ভুট্টার ক্ষেতে স্থানীয়রা কিছু হাত বোমা তৈরির সরঞ্জাম খুঁজে পায়। পরে পুলিশ এসব সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হরিপুর থানা অফিসার ইনর্চাজ আওরঙ্গজেব বলেন, ঘটনার মূলহোতা  আনোয়ারকে গ্রফতার করা হয়েছে। অজ্ঞাত আরও ৬, ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারে ও লুটপাট কৃত মালামাল উদ্ধারের তৎপরতা অব‍্যাহত রয়েছে, অল্প সময়ের মধ্যে তাদেরকেও গ্রেফতার করা হবে।

মুরাদনগরে পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউই। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই।
এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে আজ রবিবার সকালে মুরাদনগর থানার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) আবিদুর রহমান,  মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

বিশ্বে সুখী দেশের তালিকার শীর্ষে আবারো ফিনল্যান্ড, ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসের মধ্যেই সবচেয়ে বেশি সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন)। আর পর পর ৪ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। ৬ ধাপ এগিয়ে বাংলাদেশ তালিকার ১০১ নম্বরে। এর আগের জরিপে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম। তবে মানুষ তার ব্যক্তিগত জীবনে কতোটা সুখী সেটার গড় মূল্যায়ণে বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। ফলে ২০১৭-২০১৯ সালের স্কোরের চাইতে ৯ ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ।

এসডিএসএন এর সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনটি ২০১৮-২০২০ সাল পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশে জরিপ চালিয়ে তৈরি করা হয়।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, ডেনমার্ক রয়েছে দ্বিতীয় স্থানে। এরপরেই রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস।

অন্যদিকে আগের অবস্থান থেকে চার ধাপ পিছিয়েছে যুক্তরাজ্য। আগে যুক্তরাজ্যের অবস্থান ১৩তে থাকলেও ২০২০ সালের এই প্রতিবেদনে তা ১৭-তে দাঁড়িয়েছে। এছাড়া তালিকার ১৯তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। আর শীর্ষ ১০ এর তালিকায় থাকা একমাত্র নিউজিল্যান্ডই একমাত্র অ-ইউরোপীয় দেশ।

অ্যানালেটিক রিসার্চ গ্যালাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। এবারে নবমবারের মতো হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হল। মূলত ১৪৯টি দেশের মানুষজনকে বিভিন্ন প্রশ্ন করে তাদের সুখ পরিমাপ করা হয়েছে। আর সুখের পরিমাপক হিসেবে, দেশটির সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা বিষয়গুলোকে সামনে রাখা হয়। তবে এবার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে করোনাভাইরাস মহামারীতে মানুষের সার্বিক পরিস্থিতিকে।

এসব মানদণ্ডে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আফগানিস্তানের নাম উঠে এসেছে। তার পরেই রয়েছে লেসোথো, বোতসোয়ানা, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে।

এবার  চীন ৯৪ তম থেকে ৮৪ তম স্থানে উঠে এসেছে। অর্থাৎ ১০ ধাপ এগিয়েছে। আবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অসুখী দেশ হিসেবে আফগানিস্তানের পরেই ভারতের অবস্থান। ১৪৯টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৩৯তম অবস্থানে। ১২৯ তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, সামরিক অভ্যুত্থান ও গণ আন্দোলনের জোয়ারে ভাসা মিয়ানমার আছে তালিকার ১২৬-এ এবং ১০৫ তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী শীর্ষ ১০ দেশঃ ১. ফিনল্যান্ড ২. ডেনমার্ক ৩. সুইজারল্যান্ড ৪. আইসল্যান্ড

৫. নেদারল্যান্ডস ৬. নরওয়ে ৭. সুইডেন ৮. লুক্সেমবার্গ ৯. নিউজিল্যান্ড এবং ১০. অস্ট্রিয়া।

সুত্রঃ বিবিসি। 

ডোমারে চিলাহাটিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্ট ভুক্ত ছয় মাসে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিরিন সরকার (৩৫) কে শনিবার দিবাগত রাত ১২ টার সময় তার বাড়ি থেকে গ্রেফতার করেছেন চিলাহাটি পুলিশ  তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম,এসআই বিকাশ চন্দ্র।

ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আজিরিন সরকার চিলাহাটির ১নং ভোগডাবুরী ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত্যু ইসমাইল হোসেনের ছেলে।

এসআই হামিদুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামি আজিরিন সরকারের বিরুদ্ধে ডোমার থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যার জি আর ২৮৫/১৭। উক্ত মামলায় বিজ্ঞ আদালত রায় প্রদান করা পর আসামি আজিরিন সরকার পলাতক ছিলেন। গত শনিবার তাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ায় ২ শতাধিক বাংলাদেশী আটক

সিএনবিডি ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলছে কয়েক সপ্তাহ ধরে। এরই অংশ হিসেবে গত শনিবার (২০ মার্চ) গভীর রাতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বি’র ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ২০৪ জনই বাংলাদেশী। বাকিরা হলেন ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।

মালোশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ এ অভিযান সম্পর্কে বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেয়। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে এবং তাদের সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করা হবে একই সঙ্গে কাগজপত্র যাচাই বাছাই করা হবে। একসঙ্গে অনেকে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না তা নিয়েও তদন্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালিত

মো:মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২০মার্চ) সন্ধ্যায় পৌর জাতীয় পার্টি তাদের দলীয় কাযার্লয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
পৌর জাতীয় পার্টির সভাপতি হাবিবুল্লাহর সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা সদস্য সচিব সার্জেন্ট তহিদুল ইসলাম,পৌর সাধারন সম্পাদক হাচান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আফজালুল ইসলামসহ পৌর জাতীয় পার্টির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
শেষে কেক কেটে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সায়ীদুর রহমান।
জেলা ছাত্রলীগের আক্তার উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোজাহিদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক  লায়ন শেখ আজগর নস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ এর সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষঅতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো: কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি, মোহাম্মদ আলম, সহ-সভাপতি মঞ্জুর কাদের মোহন, প্রচার সম্পাদকঃ শফিউল আলম শফিক, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান অর্ণিক প্রমুখ।

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের মিয়াগি প্রদেশে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দিবাগত রাতে ভূমিকম্পে সেখানকার উপকূলে ১ মিটার উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ে। এরপর জাপানে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ৩.২ ফুট উঁচু সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে উপকূলে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। তবে ২০০’র বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। এছাড়া রাজধানী টোকিওতেও এই কম্পন অনুভূত হয়েছে। স্যাপোরোর মার্কিন কনস্যুলেট ওই অঞ্চলের লোকদের উঁচু স্থানের সন্ধান করতে বলেছে।

https://twitter.com/nhk_news/status/1373207819885887490?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373207819885887490%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.rtvonline.com%2Finternational%2F123648%2FE0A69CE0A6BEE0A6AAE0A6BEE0A6A8E0A787-E0A6B8E0A781E0A6A8E0A6BEE0A6AEE0A6BF-E0A6B8E0A6A4E0A6B0E0A78DE0A695E0A6A4E0A6BE-E0A6A1E0A781E0A6ACE0A787-E0A697E0A787E0A69BE0A787-E0A7A9E0A7AD-E0A6AEE0A6BEE0A687E0A6B2-E0A68FE0A6B2E0A6BEE0A695E0A6BE

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে যে, স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৯মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তার ৩ ঘণ্টা পরই মিয়াগি অঞ্চলের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উপকূল প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে যায়।

উল্লেখ্য, ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে যায় জাপান। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৯। তা ছাড়া গতমাসেও ভূমিকম্পের কবলে পড়ে জাপান। সূত্র : ডয়চে ভেলে। 

সুনামগঞ্জ শাল্লায় হিন্দু সংখ্যালঘুদের উপর হামলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ সাম্প্রদায়িক অপশক্তির বিরোদ্ধে রুখে দাড়াও,সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর আহ্বানে আজ সকাল ১১ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুনায় পুলিশি বাঁধা উপেক্ষা করে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদি সরকার রনি’র সঞ্চালনায় প্রতিবাদী বক্তব্য রাখেন-সিপিবি শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জলি পাল,বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান,প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য ও মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্র নেতা সুমন কান্তি দাশ,শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহ সাধারণ সম্পাদক মিলি রায় ওে কোষাধ্যক্ষ স্বাধীন দেব প্রমুখ নেত্রীবৃন্দ।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।