জাফলং বল্লাঘাট পর্যটন এলাকা খাবলে খাচ্ছে চিহ্নিত ‘পাথরখেকো’ নজরুল ও আবির

মো:আমিন আহমেদ, সিলেট  প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পাথর খেকো নজরুল ও আবির খাবলে খাচ্ছে জাফলং বল্লাঘাট পর্যটন এলাকা। ইসিভুক্ত কোয়ারী এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে কামাই করছে কোটি কোটি টাকা।ফলে হুমকির মুখে বল্লাঘাট নদী সংলগ্ন জামে মসজিদ  বসতভিটা, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসহ বহুতল বাণিজ্যিক ভবনগুলো প্রতিবন্ধকতায় পড়ে বিঘ্নিত হচ্ছে পর্যটন।

জানা যায়, সম্প্রতি সময়ে একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় জাফলং লাখেরপাড়ের মৃত নুর মিয়ার পুত্র নজরুল ইসলাম ও আবির হোসেনের নেতৃত্বে এ এরাকায় অবৈধ ভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন বোমা মেশিন ও শত শত বারকী নৌকা দিয়ে পাথর উত্তোলনের ফলে ঐতিহ্যবাহী বল্লাঘাট নদী সংলগ্ন জামে মসজিদ ও পার্শ্ববর্তী আদিবাসী সম্প্রদায়ের বসতভিটা,ব্যবসা প্রতিষ্ঠান এবং বহুতল বাণিজ্যিক ভবন অনেকটা হুমকির মুখে পড়েছে। ওই এলাকায় সিলেট জেলা পরিষদের পর্যটন কেন্দ্র থাকায় প্রতিদিন হাজার হাজার ছোট বড় ও শিশু-কিশোর পর্যটকগন বল্লাঘাট হয়ে মসজিদের নীচ দিয়ে নদী ভ্রমন করতে জাফলংয়ের জিরো পয়েন্ট যায়। অবৈধ ভাবে পাথর উত্তোলন করে মসজিদের নীচের রাস্তায় বালু-পাথর মজুদ করায় এই রাস্তা দিয়ে জনসাধারণকে যাতায়াতে নানা দূভোর্গ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সরকারী ইসিভূক্ত এলাকা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলে সাময়িক ভাবে কিছু সময় বন্ধ রাখা হলে রাতের অন্ধকারে পুনরায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন কাজ চলতে থাকে।

তারা আরো বলেন, এই অবস্থা চলতে থাকলে বল্লাঘাট জামে মসজিদ, পার্শ্ববর্তী অনেকের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানসহ বহুতল বাণিজ্যিক ভবন নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসী জাফলং এলাকার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ইসিভূক্ত নদী এলাকা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনসহ স্থানীয় সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ও আবির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায় নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারী ইসিভূক্ত কোয়ারী এলাকা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি রাতের বেলায় বোমা মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করা হয়। সরকারী ইসিভূক্ত কোয়ারী এলাকা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেবিদ্বারে বিএডিসি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএডিসির অফিস ভবন কাম ট্রেনিং সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

প্রস্তাবিত এ ভবন কু‌মিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা সেচ এলাকার উন্নয়ন কাজে ব্যবহৃত হবে। এসময় উপস্থিত ছিলেন উপ‌জেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) আমিরুল্লাহ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প প‌রিচালক মো: আলাল উ‌দ্দিন, সহকারী প্রকৌশলী মো: ইয়াকুব আলী মিয়া, সহকারী প্রকৌশলী  (সওকা) জোন মো: আ‌নিসুর রহমান প্রমুখ।

শ্রীমঙ্গলের ব্যবসায়ী খুনের রহস্য উদঘাটন, আটক ৩

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে লক্ষণ পাল (৩৭) এক ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত ৩ খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে রাজনগর উপজেলা বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিমের নেতৃত্বে) গোপন অভিযান চালিয়ে তিন খুনিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত চাকু ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। ঘটনার সময় তার সাথে থাকা মেবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাই কারীরা। নিহত ব্যবসায়ী লক্ষণ পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন,রাজনগর উপজেলার আমিরপুর এলাকার মৃত জসিম মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২৪),উত্তরঘরগাঁত্ত গ্রামের রনজিত দেব এর ছেলে রবেন্দ্র দেব (৩৬),আমিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৮)।

১২ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃতের গলায় দড়ির দাগ,চোখেমুখে বালু ও পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবারের ন্যায় রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। ১২ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্ত হতে মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে পুলিশ।

পরে ১৩মার্চ শনিবার সকালে স্বজনরা রাজনগর থানায় গিয়ে মৃতদেহটি লক্ষণের বলে শনাক্ত করেন। তার স্ত্রী ও (৩)বছরের এক কন্যা সন্তান রয়েছে।

জৈন্তাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মো: আমিন আহমেদ, সিলেটঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় একশত ফুট লম্বা একটি দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে ১৭ মার্চ সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে শিক্ষার্থীদের দেয়ালিকা উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক’র সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার ভুমি ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন, সাংগনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান বাবুল, নিপেন্দ্র মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল খোকনের উপস্হাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ছড়া, কবিতা, গল্প, ও তাদের আকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে এই দেয়ালিকা প্রকাশ করা হয়। ২৬ মার্চ পর্যন্ত এই দেয়ালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, জৈন্তাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

 

কুমিল্লার দেবিদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০১ তম জন্মবার্ষিকী দিবস উদযাপন

শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বুধবার উপজেলা প্রাঙ্গণ হইতে বিশাল র‌্যালি নিয়ে সড়কপথে দেবিদ্বার নিউমার্কেটের সম্প্রসারিত সড়কের শুভ উদ্বোধন শেষে উপজেলায় বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া, কেক কেটে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কুইজ প্রতিযোগিতায়য় বিজয়ীদের পুরস্কার বিতরণ করে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা -০৪ আসন এর সংসদসদস্য  রাজী মোহাম্মদ ফখরুল এর নেতৃত্বে উপজেলা উপজেলা নির্বাহি অফিসার রাকিব হাসান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, সহকারী কমিশনার ভূমি গিয়াস উদ্দিন, অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগমসহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মান্নান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামীম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল, বিভিন্নন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, দেবিদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। কৈশোরে গোপালগঞ্জ মিশন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবারের মতো কারাবরণ করেন বঙ্গবন্ধু। ম্যাট্রিক পাসের পর কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন। এ নেতাদের সাহচার্যে তিনি নিজেকে ছাত্র-যুব নেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর পরই ঢাকায় ফিরে নতুন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে অগ্রসর হন বঙ্গবন্ধু। সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম বিরোধী দল ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হলে তরুণ নেতা শেখ মুজিব দলটির যুগ্ম সম্পাদক পদ পান। পরে অ-সাম্প্রদায়িক চেতনায় আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নামকরণ করা হয় আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলন, আটান্নর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাঙালির অধিকার আদায়ে এসব আন্দোলনের কারণে বারবার কারাগারেও যেতে হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় স্থান পান। আওয়ামী লীগ প্রধান হিসাবে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান বঙ্গবন্ধুসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা করে তাদের কারাগারে পাঠান। ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালিরা শেখ মুজিবুর রহমানকে কারামুক্ত করে। এ সময়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়ে সম্মানিত করা হয়। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয়ী হয় আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা চক্রান্ত করে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন নি। এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বধিকার আন্দোলন এবং চূড়ান্তপর্বে স্বাধীনতার আন্দোলনে রূপ দেন।

এ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মার্চে নজিরবিহীন অসহযোগ আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু। ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে প্লাবিত ঐতিহাসিক ভাষণে তিনি বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এরই ধারাবাহিকতায় ২৬ই মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বেশিদিন দেশ গঠনের কাজ করে যেতে পারেননি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিজ বাসভবনে ক্ষমতালোভী ঘাতকদের হাতে স্ব-পরিবারে নিহত হন। স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মহানায়ক বঙ্গবন্ধুর জীবনাবসান ঘটে।

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু দিবস পালন করলো শ্রীমঙ্গল প্রেসক্লাব

তিমির বনিক,মৌলভীবাজার জেলাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৭ মার্চ  সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবেরেরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় মহানায়কের প্রতিকৃতিতে।

মুরাদনগরে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আল, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে উপজেলার প্রশাসনের আয়োজনে আজ কাজী নজরুল মিলনায়তনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে আলোচনা সভা ও সংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনার অনুষ্ঠানের উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা-৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
প্রতি বছরের ন্যায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে আনন্দ ঘন পরিবেশে  বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ উদযাপন করা হয়। এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে ‘মুজিববর্ষ’ জাতীয়ভাবে পালিত হচ্ছে। উপজেলার সরকারি-বেসরকারি ও বিভিন্ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গাজীউল হক চৌধুরী এবং মোঃ জামাল মাস্টারের যৌথ উপস্থাপনা কুমিল্লা উত্তর জেলার আওয়ামীলীগের সভাপতি মু, রুহুল আমিন বক্তব্যে বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এদিন তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের নিপিরিত মানুষের মুক্তির দাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন।
পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর আল রশিদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম কমল,কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা নাজমুল আলম,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান ও কামরুজ্জামান তালুকদার।জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা,আর উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ভিপি জাকির, মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন সহ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও গুরুত্বের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্ম সূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারী,স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিুবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থাপিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসন, আত্রাই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা সংস্থা, আত্রাই উপজেলা প্রেস ক্লাব, মোল্লা আজাদ মেমোরিয়ায়াল বিশ্ব বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী,আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেলা ১১টায় কোভিট-১৯ দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড,আত্রাই , নওগাঁ, বীর মুক্তি যোদ্ধা আকতারুজ্জান আকতার,উপজেলা আওয়ামীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন- সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ব বিদ্যালয় অধ্যক্ষ মাহবুবুর আলম দুলু, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, পাঁচুপুর ইউনিয় আওয়ামী লীগ সভাপতি আবু হাসান বক্তব্য রাখেন।

আলোচনা শেষে আত্রাই উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা সংস্থার উদ্যেগে প্রতিবন্ধীদের মাঝে ১১জনকে হুইল চেয়ার, ক্রেস, ২জনকে ইয়ারফোন, বিতরণ করা হয়। পরে সেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সমূহ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার নিবেদন এবং ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোভিট-১৯ দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করে।

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস ১৭ মার্চ বুধবার পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান- শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূতি) প্রীতম সাহা, কৃষিকর্ম কর্তা সঞ্জয়

দেবনাথ, ওসি( তদন্ত) লু্ৎফর রহমান শেখ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রভাষক প্রশান্ত  বসাক প্রমুখ।

এ ছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক সাাস্কৃতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায় রাণীশংকেল সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পন ও কেক কেটে জন্মদিন পালন

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ট মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এ উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রাঙ্গন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিমবাজার মোড়ে জেলা যুবলীগ আয়োজিত জাতির জনকের ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটা ও শিরনী বিতরণ করা হয়।