মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে অনিল কাপুরের অন্তরঙ্গ মুহূর্ত

‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজে ২৯ বছর বয়সী অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে ৬৬ বছরের অভিনেতা অনিল কাপুরকে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যে দেখা গেছে। এই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেতা অনিল কাপুর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সিরিজটি।

এদিকে মুক্তির পরেই ছবিটি দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শকরা। পর্দায় সবিতার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে। শুটিংয়ের সময় সবিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কাজ করার সময় অনেক ‘নাভার্স’ ছিলেন অনিল। তবে সিরিজের ওই দৃশ্যে সবিতা নিজেই নাকি অভিনেতাকে সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল বলেন, ছবিতে সবিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে আমার। সত্যি বলতে, সে সময় আমি খুবই নার্ভাস ছিলাম। আগে কখনও কোনো অভিনেত্রীর সঙ্গে আমি এমন দৃশ্যে অভিনয় করা হয়নি। এই দৃশ্যগুলোতে অভিনয় করার সময় সবিতার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি। যেহেতু আমি নার্ভাস ছিলাম, তাই সবিতা খুব সহজ করে দিয়েছিল কাজটা। হয়ত ওর থেকে আমার অভিজ্ঞতা বেশি, কিন্তু তরুণ প্রজন্ম অনেক সময় উপলব্ধি করতে পারে না যে, ওরা আমার কাজটা কত সহজ করে দেয়।

খবর : হিন্দুস্তান টাইমস।

আগুন-সন্ত্রাস ও জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগুন-সন্ত্রাস ও জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সভায়  ওবায়দুল কাদের বলেন, আমরা প্রভাতফেরী করে ৩ ঘণ্টায় শহীদ মিনারে পৌঁছে বেধিতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। তাহলে আমরা কোথায় দলবাজি করলাম? বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেধিতে উঠেছিলেন। তিনি শহীদ মিনারকে অপমান করেছেন।

তিনি আরো বলেন, এই শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খুর দিয়ে ১৪ ইঞ্চি কাটা হয়েছে। সেদিন তার রক্তে ভিজে গিয়েছিল শহীদ মিনার। এই কাজ কারা করেছে? বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। সেদিন আমাদের নেতাকর্মীদের সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা দেওয়া হয়েছিল।

কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য, এটা হচ্ছে প্রকৃত ইতিহাস।

কুলাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম ইয়াকুব আলী (৪০)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের আসলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার রাত্র ১০টার দিকে বাড়ির সামনে পুকুরে মাছের খাদ্য দিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

বগুড়ার শাজাহানপুরে ঐতিহ্যবাহী খাউড়া মেলা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারো ফাল্গুন মাসের প্রথম বুধবার অনুষ্ঠিত হয়েছে খাউড়া মেলা। যার আরেক নাম ছোট সন্ন্যাস মেলা। বগুড়ার শাজাহানপুরের ঐতিহ্যবহী এই মেলাকে ঘিরে উপজেলার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ।

প্রতিবছরের মতো এবারও মেলার আশেপাশের এলাকায় প্রতিটি বাড়ি নাইওরিতে ভরে উঠেছিল। মেলায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, চাঁচাইতারাসহ আশ পাশের এলাকা।

মেলার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে মেলার এই দিনটির জন্য। মেলায় গিয়ে হরেক রকমের খেলনা, চুরি-ফিতা কেনার পাশাপাশি শিশুরা নাগরদোলায় দোল খাওয়ার সখ মিটিয়ে নেয়। বড়রা তাদের সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুন ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে থাকেন। সেই সাথে মেলায় ফাগুনের পাকা বড়ই, কেসুর, খিরা ইত্যাদিও বেচা-কেনা হয়।

এ বছর মেলায় সবচেয়ে বড়মাছ দেখা গেছে, ব্লাড কার্প, কাতলা, বোয়াল ও ব্রিগেড। ৫-৭ কেজি ওজনের মাছ ৪০০ থেকে ৬০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ১০-২০ কেজি ওজনের মাছ প্রতি কেজি ১০০০ টাকা করে বিক্রি  হচ্ছে।

বিক্রেতা বলছে, দ্রব্য মূল্য উর্ধগতি অনুযায়ী মাছের দাম তুলনামূলক কম। অপরদিকে ক্রেতারা বলছে, মাছের দাম অনেক বেশি।তবে মেলার আগের রাতে কয়েকটি মাছের আরদ ঘুরে দেখা গেছে,মাছের দাম অনেকটা স্বাভাবিক রয়েছে।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেলার পরেরদিন বউমেলা ও কাঠের মেলা হয়ে থাকে।বউ মেলায় বেশি ভাগ মেয়েরা এসে তাদের বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনে থাকে, কাঠের মেলায় বাড়ির ফার্নিচার থেকে বসার চকি সকল জিনিস পাওয়া যায়।

প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার বগুড়ার গাবতলী উপজেলায় পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়। যার আরেক নাম বড় সৈন্ন্যাস মেলা। এর এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হয় খাউড়া মেলা। মেলাটি এ এলাকার প্রায় ৩শ’ বছরের ঐতিহ্য।

মেলা পরিচালক খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বলেন, ১০০ বছরের ঐতিহ্যবাহী মেলাটি প্রতিবছরের ন‍্যায় এবারো জমজমাট ভাবে শুরু হয়েছে। মেলায় মাছ-মাংস, দই-মিস্টিসহ হরেক রকম দ্রব‍্য সমাগ্রী কেনা বেচা চলছে। নাগরদোলাসহ শিশুদের বিনোদনমূলক ব‍্যবস্থা রয়েছে।

শাজাহানপুর থানা তদন্ত (ওসি) আব্দুর রউফ বলেন, মেলার সার্বিক নিরাপত্তায় আইন শূঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

৬৫ টি বিদ্যালয়ে নেই কোন শহিদ মিনার!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬৫টি বিদ্যালয়ে নেই শহীদ মিনার। ফলে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনের তেমন সুযোগ নেই এসব বিদ্যালয়ের।

উপজেলার মাধ্যমিক পর্যায়ে  ৯ টি এবং প্রাথমিক পর্যায়ে ৪৯টি প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এছাড়া দাখিল, আলিম, ফাজিল পর্যন্ত ৮ টি মাদ্রাসার মধ্যে শুধু মাত্র হযরত শাহখাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসায় শহীদ মিনার রয়েছে। অপর প্রতিষ্ঠানগুলোতে নেই শহিদ বেদি।

এসব প্রতিষ্ঠানের বেশিরভাগে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ না করে আলোচনা সভা কিংবা মিলাদ মাহফিলের মাধ্যমে এসব দিবসগুলো পালন করা হয়। এসব প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণে সরকারি কোন বরাদ্ধ নেই বলেও জানা গেছে। প্রতিষ্ঠানের উদ্যোগ, ব্যক্তি উদ্যোগ, টিআর, জেলা পরিষদের বরাদ্ধ কিংবা অন্যান্য বরাদ্ধ দিয়ে কয়েকটি বিদ্যালয়ে বিভিন্ন দিবসে নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ মিনার।

উপজেলার দিগলবাক সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে ২০২১ সালে বাশঁ দিয়ে সাজিয়ে শহীদ মিনার নির্মাণ করেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের সহযোগিতায় সুন্দর সেই শহীদ মিনারে নজর কেড়েছিল সবার।

উপজেলার রতনা চা বাগান সরকারি  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, কলা গাছ, বাশঁ দিয়ে বিদ্যালয়ে সবাই শহীদ মিনার তৈরি করে পুষ্পাঞ্জলি অর্পণ বা শ্রদ্ধা নিবেদন করি আমরা। একটি স্থায়ী শহিদ মিনার প্রয়োজন। তিনি বলেন, বরাদ্দের জন্য আবেদন করেছি, আশা করি বরাদ্ধ পাবো।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের দেওয়া বরাদ্ধ টিআর দিয়ে তারা ৪ টি বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণ করে দিয়েছেন। তাদের ইউনিয়নে আরও যে কয়েকটি বিদ্যালয়ে শহিদ মিনার নেই, আগামী বরাদ্ধে সেগুলোর শহিদ মিনার তারা করে দিবেন।

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, উপজেলা পরিষদ থেকে শহিদ মিনার নির্মাণের কোন বরাদ্ধ নেই,আগামীতে পরিষদের বরাদ্দ থেকে শহিদ মিনার নির্মাণ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

প্রথমবারের মতো ফুটভলি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ফুটভলি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের কেরালার কালিকটে শুরু হচ্ছে ২৫তম ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপ- ২০২৩। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট এর অনুষ্ঠান চলবে। টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটভলি দল।

আজ (২২ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবে ৮ সদস্যের বাংলাদেশ দলটি। তাদের মধ্যে ৬ জন খেলোয়াড় এবং দুজন কোচ ও কর্মকর্তা রয়েছেন। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর পৃষ্ঠপোষকতা করছে।

বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিসিয়া, নেপাল, ইরাক, ভারত (এ), ভারত (বি), নেদারল্যান্ডস, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টার্গেট সম্পর্কে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমাদের টার্গেট ভালো খেলা উপহার দিবো। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। নির্দিষ্ট করে বললে আমাদের টার্গেট সেমিফাইনাল খেলা। যদিও ফ্রান্স, রোমানিয়া, ভারত, হল্যান্ডের মতো শক্তিশালী দল খেলবে এখানে।’

রাণীশংকৈলে মহান ২১ শে ফেব্রুয়ারি পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি-জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা- সামাজিক- রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড, এএসপি সার্কেল, মিডিয়াকর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন। সকালে একই মাঠে  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রথমেই স্থানীয় শিল্পীরা মনোঞ্জ সংগীত পরিবেশন করেন।

এরপর ২১এর উপর আলোচনা সভায় বক্তব্য দেন- সাবেক সাংসদ ইয়াসিন আলী, ভাইসচেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,ওসি গুলফামুল ইসলাম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রণি পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টিসিবির জন্য ২৭৬ কোটি ৬৪ লাখ টাকার ভোজ্যতেল কিনবে সরকার

অর্থনীতিক ডেস্কঃ রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৭৬ কোটি ৬৪ লাখ টাকার সয়াবিন তেল (ভোজ্যতেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

সাঈদ মাহবুব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, মন্ত্রণালয়ের অপর প্রস্তাবের ইউএন ট্রেডিং ঢাকা’র কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি ১ কোটি ১০ লাখ লিটার, ৮ ফেব্রুয়ারি ১ কোটি ১০ লাখ লিটার এবং ১ ফেব্রুয়ারি ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

প্রান ফিরে পাচ্ছে গুগালিছড়া খাল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ৫০ বছর পর দখল-দূষণে থাকা মরা গুগালিছড়া খাল প্রাণ ফিরে পাচ্ছে। গেলো রবিবার বিকালে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মরা গুগালিছড়া খালটির খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়া পৌরবাসীর দুর্গতি নিরসনে এই খনন কাজ ভবিষ্যতে জলাবদ্ধতা-বন্যা মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে।

উছলাপাড়াস্থ আবদুল বারী জহুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পৌরমেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ৬০ লক্ষ টাকা ব্যয়ে এ খনন কাজের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে দীর্ঘ ৫০ বছর পর নদী খনন প্রকল্পের আওতায় মরা গুগালিছড়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

এতদিন খালটির খনন না করায় পৌরসভার বিভিন্ন এলাকা অল্প বৃষ্টিতে প্লাবিত হত। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হত। এখন বর্ষা মৌসুমে আর জলাবদ্ধতা থাকবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমের কর্মীবৃন্দ।

জাহাজ ভিড়তে না দেয়ায় বাংলাদেশকে হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞা থাকায় উরসা মেজর নামে রাশিয়ার জাহাজ বাংলাদেশের মোংলা বন্দরে ভিড়তে না দেয়ায় মস্কোতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। জাহাজ ভিড়তে না দেয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করা হয়। তলবের কারণ হিসেবে উরসা মেজরসহ রুশ জাহাজগুলোকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার ঢাকার সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানায়, ঢাকার নেয়া পদক্ষেপটি ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এটি সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

ইউক্রেন সংকট শুরুর পর রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার একটি জাহাজে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পাঠায় দেশটি।

এ জাহাজটি বঙ্গপোসাগরে ভেসে বেড়াচ্ছে এখনও। তাৎক্ষনিক জাহাজের অবস্থান শনাক্ত করতে গিয়ে গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টিলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইট থেকে ২১ ফেব্রুয়ারি রাতে সর্বশেষ এ তথ্য জানা গেছে।