প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াতে তরুণীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গ্রেফতার

মোঃআমিন আহমেদ, সিলেটঃ সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় নাজমিন আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিক।

এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, অন্য এলাকার বাসিন্দা হলেও নাজিম উদ্দিন নাজমিনের পাশের বাড়িতে বসবাস করতেন। এ সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি অন্য জায়গায় নাজমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে নাজিম।

ঘটনার সময় নাজিম ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিনকে পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেন নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণী মারা যায়। ঘটনার পরই পালিয়ে যান নাজিম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, নাজমিনকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। নাজিমের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে নাজিম।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘তরুণীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় নাজিম। এরপর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে প্রেমগঠিত কারণে নাজমিনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।’

 

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্ণেল আজাদ

সিএনবিডি ডেস্কঃ কর্নেল কে এম আজাদ এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কর্নেল কে এম আজাদ।

মঙ্গলবার (১৬ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্নেল কেএম আজাদ গতকাল মঙ্গলবার থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে ২০১৯ সালের ২৯ জুন থেকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

নওগাঁর আত্রাই নদীর উপর নিমিত বেইলী ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলছে পথচারী ও যান চলাচল

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই নদীর উপর নিমিত ঝুকিপূণ বেইলী ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, বেইলী ব্রীজের পাটাতনের বিভিন্ন স্থানে বড় বড় গতের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও আবার পাটাতন উঠে গেছে। ব্রীজ দিয়ে প্রতিনিয়ত ট্রাক সহ চলে বিভিন্ন ছোট-বড় যানবাহন যে কারণে মাঝে মধ্যেই ব্রীজের দুই পাশে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়। অন্ধকার রাতে ব্রীজ পারাপার হতে গেলে ঘটে অনেক দূঘটনা। ব্রীজটি কয়েকবার নাম মাত্র মেরামত করলেও কিছু দিন পর আবারও সেই পূবের চেহারায় ফিরে আসে। এদিকে ব্রীজটি কয়েক দফায় মেরামত করলেও কিছু দিন পর তা আবার অকেজো হয়ে যায়। ব্রীজের উপর একটু একটু ভারী যানবাহন উঠরেই ব্রীজ নড়াচড়া করে। যেন মনে হয় মূহুতের মধ্যেই ব্রীজটি ভেঙ্গে পড়বে। এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলেও তা সঠিক তদারকি করা হয় না বলে অভিযোগ জন সাধারনের।

মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাথী মোঃশিহাব আহম্মেদ বলেন, অনেক দিন যাবৎ এই ব্রীজের বেহাল অবস্থা। এই ব্রীজের উপর দিয়ে প্রতিনিয়ত অসখ্য যানবাহন ও পথচারীরা চলাচল করে। প্রতিদিন কলেজের শিক্ষাথী/শিক্ষাথীনিরাচলাচল করে। মাঝে মধ্যে ব্রীজে যানজটের কারণে আমাদের অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়টি কতৃপক্ষের নজরে আসা উচিৎ বলে মনে করি।

সাহেব গঞ্জ গ্রামের পথচারী ফারজানা আকতার বলেন,ব্রীজের উত্তর পাশে আমাদের আহসান গঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনে বা নওগাঁ যাওয়ার যেতে এই বেইলী ব্রীজটি পারাপার হতে হয় এই ব্রীজ পারাপার হওয়া ছাড়া কোন উপায় নাই। তাই ঝুঁকি নিয়েই আমাদের এই ব্রীজের উপরদিয়ে পারাপার হতে হয়। এই ঝুকিপূর্ণ ব্রীজটি দ্রুত মেরামত করার দাবী জানাই।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নিবাহী প্রকৌশলী মোঃসাজেদুর রহমান বলেন,এই ব্রীজ মেরামতের অযোগ্য হয়ে গেছে। যার কারণে বারবার মেরামত করলেও ঠিত থাকছে না। আগামী এপ্রিল মাসের দিকে এই ব্রীজের পাশে আরেকটি নতুন ব্রীজ চালু করার চেষ্টা চলছে। তবে সেই ব্রীজটি চালু করার আগে আবারও বেইলী ব্রীজটি খব দ্রুত মেরামত করা হবে।

“বঙ্গবন্ধু”

বাঙালীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী চলছে। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ার এক অজ পাড়াগাঁয়ে জন্মেছিলেন বঙ্গবন্ধু। জন্মের পর মা বাবা খোকা বলে ডাকতেন বঙ্গবন্ধুকে। কিছুদিন পর নানা তার আকিকা দিয়ে নাম রাখলেন শেখ মুজিবুর রহমান। বললেন ও একদিন অনেক বড় হবে। কিন্তু কত বড় হবে নানা তা অনুমান করতে পারেননি। বাঙালী স্বাধিকারের আন্দোলন করেছেন বহুদিন। প্রীতিলতা, সূর্যসেন, ক্ষুদিরামসহ অসংখ্য মানুষ সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব একমাত্র নেতা যিনি বাঙালীকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। নিরস্ত্র বাঙালীকে যূদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছিলেন।

বাঙালীর একচ্ছত্র নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যৌবন কাটিয়েছেন জেলে স্বাধীকারের প্রশ্নে আপোষ করেননি। মৃত্যুর মূখোমূখি দাড়িয়েছেন বারংবার নির্ভয়ে উচ্চারন করেছেন “আমি বাঙালী, বাংলা আমার ভাষা, বাংলাদেশ আমার দেশ”। কবর খোড়া হয়েছে চোখের সামনে। বঙ্গবন্ধু বলেছেন তোমারা আমাকে মেরে ফেলো দুঃখ পাবোনা কিন্তু আমাকে আমার দেশে মাটিতেই কবর দিও। দেশের মানূষের জন্য এমন আত্মত্যাগ বিশ্বে খুব কম নেতাই দেখাতে পেরেছেন। বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল বাঙালীর উপর। অথচ কিছু ক্ষমতালিপ্সু বেঈমান বিদেশী শত্রুদের সহায়তায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে নির্মমভাবে। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি তারা বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চেয়েছিল।

কিন্তু ইতিহাস বানানো যায়না ইতিহাস হয়ে যায়। কুলাঙ্গারদের নির্মমতাও ইতিহাস হয়ে গেছে। প্রজন্মের কাছে তারা বেঈমান মিরজাফর নামে চিহ্নিত হয়েছে। জিয়া মোশতাক আর তাদের দোসরদের ইতিহাস বাঙালীর কাছে পরিস্কার হয়ে গেছে। আর বাঙালীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন বিশ্বনেতার আসনে অধিষ্ঠিত। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন, তারই সুযোগ্য কন্যা আজ দেশকে সেই লক্ষ্যেই নিয়ে গেছেন। কিন্তু জাতি হিসাবে বাঙালীর দায়বদ্ধতা শেষ হয়নি। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গিকার করতে হবে। তবেই কেবল বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।বাংলাদেশের স্বাধীনতার সত্য ইতিহাস জানলেই বঙ্গবন্ধুকে জানা যাবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকিতে সেটাই হোক অঙ্গিকার। ইতিহাসের পাতায় পাতায় রয়ে গেছে এই মহানায়কের বীরত্বগাঁথার স্মৃতি । সেই মুজিবকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে তাদের বাঙালীত্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করার দাবী রাখে। মুজিবের জন্মশতবর্ষ উপলক্ষে পিতাকে জানাই বিনম্র শ্রদ্ধা। সালাম জানাই বাঙালীর মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জয় বাংলা। 

আজিজুর রহমান প্রিন্স, টরণ্টো, কানাডা

 

সুনামগঞ্জে পাটলাই নদীর পাড় অবৈধ ভাবে ভুমি দখল করে বসতবাড়ি স্থাপন

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে পাটলাই নদীদখলে মরিয়া সংঘবদ্ধ ভূমিখেকোদল। নদীদখল অব্যাহত থাকলেও মুখে কুলুপ এঁটে লাপাত্তা জনৈক পরিবেশবাদীরা। ফলে তৃপ্তির ঢেঁকুর দিয়ে দেদারসে চালিয়ে যাচ্ছেন সরকারবিরোধী এ কাজ। যেন দেখার কেউ নেই।

ভূমি খেকো দল প্রভাবশালী হওয়ায় স্হানীয়রা পরিচয় দিয়ে বক্তব্য দিতে নারাজ। তবে মতপ্রকাশে ভীতি থাকলেও চাপাক্ষোভ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, নদী দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যাবস্হা না নিলে এলাকাবাসী পড়বেন বিপাকে। কারণ এই নদীপথ দিয়ে উপজেলার সর্ববৃহৎ বোরোফসলি মাটিয়াইন হাওরে উৎপাদিত ধান দখলকৃত এ জায়গা দিয়ে ওঠা-নামা করে নৌকাযোগে কৃষকদের গোলায় পোঁছান। নদীদখল অব্যাহত থাকলে চিরতরে বন্ধ হয়ে যাবে প্রাচীনতম এ নদীপথ। আর চরমবিপাকে পড়বেন হাওর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কৃষকগন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম বলেন, আমি দখলদারীদের নিষেধ করেছিলাম। নদীদখলের ফলে আমাদের কৃষকদের সর্বনাশ করা হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্হা নেয়া হবে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমি দেখছি। কেউ যদি নদী দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

আগামীকাল ১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধ

সিএনবিডি ডেস্কঃ আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সারা দেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকন, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

 

ছেলের বিরুদ্ধে পিতার মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে এক শিল্পপতি বাবার বিরুদ্ধে। মামলাটি মিথ্যাবলে অভিযোগকারী আজহারুল ইসলাম মুমিন জানান, ঘটনার সূত্রপাত আজহারুল ইসলাম মুমিন লন্ডন থাকাকালীন সময়ে শহরে তার নিজ নামীয় ২৬ শতক জমি একটি প্রাইভেট ব্যাংকের কাছে বন্ধক রেখে ৫০ কোটি টাকা লোন নেন তার পিতা সিলেটের বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।

বিষয়টি প্রবাসে থাকাকালীন সময়ে মুমিন জানতে পারেন। তাই তিনি দেশে আসেন। দেশে আসার পর হোম কোয়ারেন্টিন থেকে বের হয়ে মুমিন গত ৭ই মার্চ সোমবার রাতে তাদের ফিজা অ্যান্ড কোং (প্রা.) লি. কোম্পানীতে গিয়ে তার বাবার কাছে জানতে চান, তাকে না জানিয়ে কেনো তার মালিকানাধীন জায়গা ব্যাংকে বন্ধক দিয়ে এত টাকা লোন নিলেন? প্রবাসে থাকাকালীন সময়ে কেনো তার স্বাক্ষর জাল করে ব্যাংকের সাথে প্রতারণার করে এতো টাকা নিলেন? আর এতে করেই পিতার সাথে পুত্রের বিবাদের সৃষ্টি হয়বলে গনমাধ্যমকে জানান সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের পুত্র আজহারুল ইসলাম মুমিন।

নিজের বিরুদ্বে দায়েরকৃত মামলাটি মিথ্যা বলে আজহারুল ইসলাম মুমিন বলেন আমি লন্ডন প্রবাসী । গত ক’দিন পূর্বে আমি দেশে বেড়াতে আসি। মুমিনের আরেক পরিচয়; তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ফিজা অ্যান্ড কোং(প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও একাত্তরের কথা পত্রিকার প্রকাশক শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের ২য় ছেলে। করোনাকালীন সময়ে দেশে আসার পর ক’দিন হোটেল লা রোজে হোম কোয়ারেন্টিনের ছিলেন। প্রবাস ফেরত মুমিন জানান আমিসহ দুই জনের নামোল্লেখ, করে আরো অজ্ঞাত ১২ জনকে আসামি করে গত ৮ মার্চ সোমবার এসএমপির কোতোয়ালি থানায় ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন আমার ক্ষমতাবান শিল্পপতি বাবা ।

তবে এসকল অভিযোগ মিথ্যা দাবি করে আজহারুল ইসলাম মুমিন বলেন, গত সপ্তাহে বাবা আমাকে ফোন করে বলেন তার সাথে কার যেনো ঝামেলা হচ্ছে। আমি তখন গাড়ি নিয়ে দ্রুত চলে যাই বাবার তালতলাস্থ সিলভেলি টাওয়ারের বাসায়।
বাসার সামনে গিয়েই দেখলাম রড হাতে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে। আমি বাবার কাছে যেতেই বাবা উনার বন্ধুক দিয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। বিষয়টি আমি বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চলে আসি। পরে গত বুধবার জানতে পারলাম, আমার নামে বাবা ছিনতাই মামলা করেছেন।

মামলার এজহারে বলা হয়েছে-মুমিন মাদক সেবন, চাঁদাবাজ ও সন্ত্রাসীসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত বলে!
নজরুল ইসলাম বাবুল। তিনি নিজেই বাদী হয়ে তার ২য় ছেলে আজহারুল ইসলাম মুমিনসহ দুই জনের নামোল্লেখ, আরো অজ্ঞাত ১২ জনকে আসামি করে এসএমপির কোতোয়ালি থানায় মামলা করেছেন! মামলা নং-২১(০৮/০৩/২১)।

মুমিন বলেন বাবা মামলায় উল্লেখ করেছেন, আমি তাকে তিন রাউন্ড গুলি করছি। এই তথ্য এটি একদম মিথ্যা। বরং পূর্বপরিকল্পনা করে আমাকে হত্যার উদ্দেশ্যে বাবা তিন রাউন্ড গুলি করেন। বাবার তালতলাস্থ সিলভেলি টাওয়ারের বাসা এবং পার্কিংয়ে অন্তত ২০/২৫ সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ফুটেজ দেখলে সব সত্যতা জানবেন।

মামলায় আরো উল্লেখ করেছেন, আমি নাকি ফিজা এন্ড কোম্পানির শোরুম থেকে ৫ লাখ টাকা নিয়ে আসছি। এই তথ্যটাও মিথ্যা। মেন্দিবাগস্থ শোরুমের কথা উল্লেখ করেছেন, সেই শোরুমে অন্তত ৪০ টির মত সিসি ক্যামেরা লাগানো রয়েছে। বাবা তার গল্পকাহিনী আড়াল করতে এরকম গল্প সাজিয়েছেন। সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে ।

এ ব্যাপারে ফিজা অ্যান্ড কোং (প্রা.) লি. ব্যবস্থাপনা পরিচালক সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মুঠোফনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ছেলের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ।এদিকে পিতার দায়ের করা আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ মিজানুর রহমান জানিয়েছেন, মামলা দায়েরের পর পুলিশ আসামি সামীর বাসায় অভিযান ও তল্লাশি চালালেও তাকে পায় নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

এবার সাকিব পুত্র সন্তানের বাবা হয়েছেন

স্পোর্টস ডেস্কঃ এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই মেয়ে সন্তানের পর সাকিব-শিশিরের কোল জুড়ে এসেছে ছেলে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরম হাসান। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান ও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির দুই জনই সুস্থ আছেন।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইস-কন-সিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এদিকে সাকিবের বাবা হওয়ার খবরে তাঁর নিজ জেলা মাগুরায় আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে। দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম আল হাসানের পর সাকিবের ঘরে ছেলে জন্ম নেওয়ায় আনন্দের রেশটা অনেকাংশে বেড়ে গেছে।

করোনা মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রসাশন ও পৌরসভা’র একযোগে প্রচারনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার সদর পৌরসভা করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সচেতনতা মূলক প্রচারনায় আবারও নেমেছে এ লক্ষ্যে মঙ্গলবার ১৬ মার্চ দূপুরে জেলা প্রশসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শহর পরিস্কার পরিচন্ন রাখতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি পৌরসভা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় চলাচলকারি পথচারিদের বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর পার্থ সারথী পাল, মোঃ আসাদ হোসেন মক্কু, ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, আনিছুজ্জামান (বায়েছ), সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম ও জিমি আক্তার।
 এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিদ্যুৎ শাখার প্রকৌশলী রনধীর রায়, পৌর সভার সচিব মোঃ ইসহাক ভুইয়া, দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পানি শাখার প্রকৌশলী বিজয় দাশ, কর শাখার জিয়া উদ্দিন, লাইসেন্স শাখার নুরুজ্জামান, স্বাস্থ্য শাখার আলেয়া খানম সহ অন্যান্যরা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা

সিএনবিডি ডেস্কঃ এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা। দুবাই সরকার এর আগে কেবল ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল।

১৭ মার্চ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। এই কর্মসূচিটি দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানটি ওই দিন  দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। এছাড়া নিউজবাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত।

এ ছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।

বিষয়টি দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট অফিসকে অবহিত করেছে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে। দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এমিরেটস এয়ারলাইনসও বেশ কিছু কর্মসূচি নিয়েছে।

সেদিন বাংলাদেশি কেবিন ক্রুরা স্থানীয় ভাষায় একটি অভিনন্দনবার্তা শোনাবেন। এ ছাড়া উড়োজাহাজে যাত্রীদের উদ্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কথা ঘোষণা করা হবে। চেক ইন কাউন্টারে গ্রাহকদের মিষ্টি বিতরণ করা হবে।