নওগাঁর আত্রাইয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি সফল ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি মূলক সভা এবং বিভিন্ন উপ-কমিটির সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেছেন ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী, বে-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। একই সময় তোপধ্বনি দেয়া হবে।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে নিমিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর সমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পরই সেখানে কোভিড-১৯ সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টা থেকে উপজেলা পরিষদ চত্বরে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠান মালা প্রজেক্টরের মাধ্যমে বড় পদায় সরাসরি প্রদশন করা হবে।

গৃহিত কর্মসুচীতে সন্ধ্যায় সকল সরকারী,বে-সরকারী ,আধা সরকারী স্বায়ত্বশাসিত ভবন সমূহেআলোকসজ্জা এবং রাত ৮ টায়
আতোশবাজি এবং রঙিন ফানুস উড়ানো অন্তর্ভুক্ত রয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানা অফিসার ইনচাজ আবুল কালাম আজাদ, আত্রাই মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড,আত্রাই, নওগাঁ,আকতারুজ্জামান আকতার,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতিশ্রীনৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা যুব-উন্নয়ন অফিসার ফজলুল হক, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা সহ উপজেলা সকল দপ্তর প্রধান প্রমূখ।

 

সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপচেপড়া ভিড়, গাড়ি পার্কিংয়ে স্থান নেই

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস বিপর্যয় কাটিয়ে উঠলেও রয়েছে তার রেশ, এরইমধ্যে বিপর্যয় কাটিয়ে উঠছে দেশের বিভিন্ন পর্যটনখাত। চলতি শীত মৌসুমের শুরুতেই বিভিন্ন পর্যটন স্পটে লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের আগমন চোখে পড়ার মতো। এমন ভাবে পর্যটকদের ঢল নেমেছে গাড়ি পার্কিংয়ে স্থান দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।  

বিশেষ করে গত কয়েকদিন ধরে গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। বিভিন্ন স্পটে পর্যটকদের আনাগোনা বাড়ায় বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করেছেন এ খাতের উদ্যোক্তারা। 

বসন্ত স্পর্শে জেগে উঠেছে পর্যটন খ্যাত গোয়াইনঘাট উপজেলার প্রকৃতি কন্যা জাফলং। বাঙালি তার ‘ঘরকুনো’ দুর্নাম ঘোচাতে যেন ভ্রমণ উৎসবে মেতে উঠেছে। প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহুর্ত কাটাতে প্রকৃতি কন্যা জাফলং এখন ভ্রমণ পিপাসুদের ভিড়। বসন্তের আমেজ পেতে অগণিত পর্যটক দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন জাফলং। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠে। শুধু পর্যটন স্থান নয়; শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে পর্যটকের উপচেপড়া ভিড়। পর্যটকদের সরব উপস্থিতি জাফলং পর্যটন স্পট যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

বিশেষ করে জাফলং পর্যটন কেন্দ্র তার স্ব-মহিমা আর সৌন্দর্যে খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের। প্রকৃতির ঢেলে সাজানো এ সৌন্দর্য উপভোগ করতে সাধারণত দুর্গাপূজা ও ঈদ-পরবর্তী ছুটির দিনগুলোতে পর্যটনকেন্দ্র জাফলংয়ে থাকে পর্যটকদের উপচেপড়া ভিড়। কিন্তু এসময় আগত পর্যটকদের আপ্যায়ন করতে এখানে এখনই প্রস্তুত রয়েছে আবাসিক-অনাবাসিক হোটেল রেস্তোরাঁ। গড়ে উঠেছে পর্যটনকেন্দ্রিক নানা ধরনের ব্যবসা-বাণিজ্য। রয়েছে দেশি-বিদেশি কাপড় এবং কসমেটিকসহ নানা রকম উপহার সামগ্রী।

 

“রাজনীতি”

দেশে নতুন করে রাজাকার প্রসঙ্গটি উঠে এসেছে। প্রশ্ন উঠেছে রাজাকার কারা! টক শো’তেও জিজ্ঞেস করা হয়েছে রাজাকার শব্দের অর্থ কি? স্বাধীনতার ৫০ বছর পর এই মিমাংসীত বিষয়টিকে আলোচনায় আনার নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। অনেকেই এখন ইনিয়ে বিনিয়ে বলতে চান রাজাকাররা ভুল করেনি। কেউ কেউ বলেও ফেলেছেন রাজাকাররা জীবন বাঁচাতে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। যারা এই রাজাকার শব্দটির অর্থ খোঁজেন তাদের চিনতে ভুল হয়না।

এবার বিএনপি’ও ৭ই মার্চ নিয়ে আলোচনা সভা করেছে। টেলিভিশনেই দেখলাম বিএনপি নেতা মির্জা আব্বাস এক সভাতে বক্তৃতা করতে গিয়ে বলেছেন ” ৭ই মার্চের বক্তৃতায় কি আছে? আমরা এই বক্তৃতায় কিছু পাইনি। আমারা চেয়েছিলাম শেখ মুজিবুর রহমানে কাছে সেদিন স্বাধীনতার ঘোষনা। তিনি তা দেননি”। ৭ই মার্চের বক্তৃতা শুনতে তার উপস্থিতির কথাটিও বলেছেন দর্পে। এমন বক্তব্য বিএনপি’র অন্যান্য নেতাদের মুখেও শুনেছি। এই প্রসঙ্গে লেখার প্রয়োজন আছে বলে মনে হয়না।

প্রশ্ন হল এত বছর পর বিএনপি নামক দলটি হঠাৎ ৭ই মার্চের আলোচনায় এলো কেন? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি একটার পর একটা অভিযোগ উত্থাপন করে চলেছে। গলা ফাটিয়ে বক্তৃতা করেও জনগনের সমর্থন পায়নি। তাদের আন্দোলনে যাওয়ার হুমকি ধমকিও কাজে লাগেনি। প্রচার মাধ্যমে ৭১ এর বর্ননা শুনে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও এখন জেনে গেছে স্বাধীনতার মূল ইতিহাস। দেশের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আনতে বিএনপি বা জেনারেল জিয়ার সংশ্লিষ্ঠতাটিও পরিস্কার হয়ে গেছে। দেশের ইতিহাস পালটে জিয়াকে হিরো বানানোর চেষ্টা করেছিল তা এখন জনগন জেনেগেছে। ৭ই মার্চের মত কোন ঐতিহাসিক চিত্র তাদের কোষাগারে নেই। তাই এখন এই বক্তৃতার বিষয় নিয়ে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টায় নেমেছে নতুন করে। রাজাকার, আলবদর, আল শামস ছিল স্বাধীনতার বিপক্ষে অস্রহাতে দেশীয় শত্রু। তারা নারী ধর্ষন, অগ্নি সংযোগ আর হত্যা সহ লুটপাট করেছে। দেশের মেধা ধ্বংস করতে বুদ্ধিজীবিদের ধরে নিয়ে পাকিস্তানীদের হাতে তুলে দিয়েছে।

স্বাধীনতার পর জামাত এবং এই রাজাকাররা নিষিদ্ধ ছিল। জেনারেল জিয়া এবং তার দল বিএনপি এই নিষিদ্ধ ঘোষিত জামাত এবং রাজাকারদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। তাদেরকে এম পি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বানিয়েছে। রাজাকারদের সত্যটি প্রকাশ পেলে বিএনপি’র চেহারাটি উম্মোচিত হয়ে যাবে। এখন তারা বাঙ্গবন্ধুর যেই বক্তৃতা বিশ্বের শ্রেষ্ঠতম বক্তৃতার তলিকায় যুক্ত হয়েছে সেই বক্তৃতাকে হেয় প্রতিপন্ন করার অপকৌশলে নেমেছে।

বিএনপি’র মধ্যে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনারা ৭১ সালে যূদ্ধে গিয়ে কি শ্লোগান দিয়েছিলেন? সেদিনত শ্লোগান ছিল একটাই” জয় বাংলা”। আপনারা কি অন্য কোন শ্লোগান দিয়েছিলেন? প্রতিটি মূক্তিযোদ্ধা ক্যম্পে একটি ক্যসেট বাজানো হত। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তৃতা। আপনি সেদিন কি বলেছেন? এখন তাহলে এই বক্তৃকে নিয়ে ইতিহাস বানানোর চেষ্টা করছেন কেন। ইতিহাস বানানো যায়না ইতিহাস হয়ে যায়। ৭ই মার্চে বঙ্গবন্ধুর বক্তৃতা ইতিহাস হয়ে আছে। এর বিরুদ্ধে কথা বলা সত্যকে অস্বীকার করার সামিল।

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডা

 

মিয়ানমার যেন রণক্ষেত্র, একদিনেই নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইয়াঙ্গুনের বাণিজ্যিক কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গতকাল দেশজুড়ে কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার পর আজ সোমবার বড় ধরনের সেনাবিরোধী সমাবেশের পরিকল্পনা করেছেন মিয়ানমারের আন্দোলনকারীরা।

একটি অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুনের হ্লাইংথায়া শহরতলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২২ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এ ছাড়া, দেশটির অন্যান্য শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৬ জন বিক্ষোভাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি)।

এদিকে, স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইয়াঙ্গুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আরও অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি’র নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে চলমান আন্দোলনে রোববারই ছিল সবচেয়ে রক্তাক্ত দিন। ইতোমধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে দেশটির হ্লাইংথায়া ও সেপাইথা জেলায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়েছে।

হ্লাইংথায়ায় চীনের বেশ কয়েকটি কারখানায় আগুন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চীনের দূতাবাস বলছে, তাদের কারখানাগুলোতে অনেক চীনা কর্মী আহত হয়েছেন। কেউ কেউ আটকা পড়েছেন। তাদের নিরাপত্তা দিতে ও চীনের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছে দূতাবাস।

উল্লেখ্য, গত নভেম্বরের সাধারণ নির্বাচনে এনএলডি ব্যাপক বিজয় পেলেও সামরিক বাহিনীর দাবি, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে। যার ফলশ্রুতিতে জান্তার সেনাবাহিনী দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সুত্রঃ বিবিসি, রয়টার্স। 

দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাস দেশে ভয়াবহ রূপ নিচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭৩ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

আজ সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৫ জন। ২৬ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ ১৯ জন।

বিভাগীয় হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা বা করোনার উপসর্গ নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭৪ হাজার ২৩ জন।

নিহত হবার পরেও লাইনম্যানের লাশ তারে ঝুলে ছিল দুইঘণ্টা!

সিএনবিডি ডেস্কঃ বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে রংপুরের গঙ্গাচড়ায় ঘটনাস্থলেই এক যুবকের করুন মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার কোলকোন্দ ইউপির কামারপাড়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউপির খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লীবিদ্যুৎ সমিতি-১ (গঙ্গাচড়া) এর এজিএম প্রমদ কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পায় মেসার্স নাহার কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের পোলে উঠে কাজ করার সময় পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই লাইনম্যান। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, নিহত হবার পরেও লাশ তারে ঝুলে ছিল দুইঘণ্টার মতো। আর দুইঘণ্টা পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

অভিনেত্রী রোমানা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানালো পুলিশ

বিনোদন ডেস্কঃ মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা কখনো ডিভোর্সি আবার কখনো সংসারের আর্থিক সংকটে কষ্টে আছেন এমনটা বলেই নিতেন টাকা। পরে করতেন বিয়েও। কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা-জমিও। এমনটাই জানা গেছে সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের করা অভিযোগ থেকে।

গেল বৃহস্পতিবার সাবেক স্বামীর কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

প্রতারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জানান, রোমানা তার সঙ্গে প্রথমে ভাল সম্পর্কে করে। তারপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে ১ কোটি ৯০ লাখ টাকা হাতিয়ে নেয়। আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে। আমি যাই। গেলে তারা আমাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমার খারাপ ছবি তুলে নেয় ও আমার থেকে স্ট্যাম্পে সাইন নিয়ে নেয়। এভাবেই সে আমাকে জোর করে বিয়ে করে। তার মোবাইল, ঘড়ি, গাড়ি আর সবই আমার কিনে দেয়া। আমাকে ডিভোর্স দিয়েছে বললেও তা মিথ্যা। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

এদিকে প্রতারিতদের দাবি, মোট ২৮ জনের সঙ্গে এভাবে বিভিন্ন প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ বলছে, এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সঙ্গে একই প্রক্রিয়ার প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।

আজ সোমবার পুলিশের বরাত দিয়ে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়, রোমার টার্গেটে শুধু কামরুল হাসান নয়, তার মতো অনেক প্রবাসী স্বর্ণার প্রতারণার শিকার হয়েছেন। স্বর্ণা গ্রেফতার হওয়ার পর দেশ ও দেশের বাইরে থেকে অনেকে যুবক প্রতারিত হয়েছে জানিয়ে অভিযোগ দিচ্ছেন।

তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। অনেক প্রবাসী থানায় ও আমাদের মোবাইলে ফোন করে মডেল স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তিনি বলেন, অভিযোগগুলো আসলে আমরা সঠিকভাবে বলতে পারব তার কয়টি বিয়ে হয়েছিল। তবে একাধিক বিয়ে তো তিনি অবশ্যই করেছেন। ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেয়াই ছিল রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে।

ডিসি হারুণ আরো বলেন, আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারো রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। জেলগেটে জিজ্ঞাসাবাদ  করে যদি সন্তোষজনক কোনো কিছু না পাই তাহলে আবার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে। তাহলে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারব। স্বর্ণার অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছেন তাও জানতে পারব।

উল্লেখ্য, ২০১৫ সালে স্বর্ণা অভিনিত একটি সিনেমা মুক্তি পায়। এ ছাড়া তিনি নাটক করেন এবং একাধিক বিজ্ঞাপনে মডেলও হয়েছেন। তবে এখানেই সীমাবদ্ধ থকেননি তিনি। ধনী ব্যক্তিদের টার্গেট করে খুলতেন আলাদা আলাদা ফেসবুক আইডি‌। আপলোড করতেন বিভিন্ন আপত্তিকর সব ছবি। এরপর ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। তারপর শুরু হত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ।

আগামী ১৭-২৬ মার্চ মিটিং-মিছিল করলেই রাষ্ট্রদ্রোহী বিবেচনা করবে পুলিশ

সিএনবিডি ডেস্কঃ আসন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত কোনো ধরণের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার নতুন প্রধান মনিরুল ইসলাম। তবে এরপরও কোনো দল যদি মিছিল-মিটিং করে তাহলে পুলিশ রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে এবং শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান নবনিযুক্ত এসবি প্রধান মনিরুল ইসলাম।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের আগমন উপলক্ষে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদিবিরোধী মিছিল-মিটিং করছে কিংবা করবে তাদেরকেও হুঁশিয়ারি দেন ডিএমপির ভারপ্রাপ্ত এই কমিশনার। তিনি হুঁশিয়ারি দেন, বিদেশি অতিথিদের অসম্মানের কর্মসূচি দিলে কঠোর হাতে দমন করা হবে।

এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন, রাজধানীর সড়কগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এর ফলে অধিকাংশ সড়কগুলোতে যান চলাচলে সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের আমন্ত্রণ উপলক্ষে অনেক সড়কে চলাচলে কিছুটা বিঘ্ন হবে। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে জনগণের এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। এ জন্য নির্ধারিত সময়ের আগেই অফিস-আদালত কিংবা পরীক্ষার জন্য আগে বের হওয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, ১৭ থেকে ২৬ মার্চের মধ্যে সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে ৪ দিন ছুটি রয়েছে। এ সময়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সড়কে চলাচলে ভোগান্তি যতটা সম্ভব কমানোর।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানিয়েছেন, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানগণ ভিন্ন ভিন্ন তারিখে বাংলাদেশে আসবেন এবং তারপর দেশে ফিরে যাবেন। আর নরেন্দ্র মোদি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি “এই শ্লোগান কে সামনে রেখে ১৫ মার্চ সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । পরে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন প্রমুুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান এনামুল হক, এস আই আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।