আজ পবিত্র শবে মিরাজ

সিএনবিডি ডেস্কঃ আজ ২৬ রজব বৃহস্পতিবার ১১ মার্চ পবিত্র শবে মিরাজ। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সা:-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মিরাজ।

ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আল্লাহর অশেষ অনুগ্রহে এই মহিমান্বিত রাতে শেষনবী হযরত মুহাম্মদ (সা.) সশরীরে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল (আ.) ও হযরত মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান ও আল্লাহ তায়ালার দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষে ২৬ রজব দিবাগত রাতে সৃষ্টিজগতের আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা সংঘটিত হয়।

আরবি ভাষায় মিরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ। পবিত্র কুরআনে মক্কা মোয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ‘ইসরা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। হযরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মিরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিম ধর্মালম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে।

এবারের পবিত্র শবে মিরাজ উদযাপন উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজ বৃহস্পতিবার বাদ জোহর ‘মিরাজুন্নবী সা:-এর গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান। আলোচনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।

 

রাণীশংকৈলে মাটির ঢিবিতে মিলল ভাঙা কষ্টি পাথরের মূর্তি

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর ইউনিয়নের মহেশপুর জেএমকে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের খোদাই করা ভাঙ্গা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে।
১০ মার্চ  বুধবার বিকাল ৩ টায় দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত পাথরটি কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে। এটির দৈর্ঘ্য ১৫ ফিট এবং প্রস্ত ৯ ফিট এবং ওজন প্রায় ৫ কেজি।
প্রত্যক্ষদর্শীরা জানায় ,বাজে বাকসা নামক স্থানে একটি পুকুর খননের জন্য উটকল দিয়ে গর্ত করা হচ্ছে । আর সেই মাটি ঐ ভাটায় দেওয়া হচ্ছে । ইটভাটা শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি ঘটনাস্থল থেকে ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, উপজেলার মহেশপুর একটি ইট ভাটা থেকে (সম্ভবত) কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি আমরা জেলা প্রশাসকের কাছে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাঠে ঢুকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মাঝে ৭ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ১০ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বর্নি ঈদগাহ সংলগ্ন মাঠে পশ্চিম বর্নি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা চলাকালীন ফঠিক আহমদ নামক এক ব্যক্তি মাঠে ঢুকে পড়লে, সাহেদ আহমদ নামক আরেক ব্যক্তি তাকে মাঠ থেকে বের করে দেন। এর জের ধরে খেলা শেষে ফঠিকের নেতৃত্বে সাহেদ আহমদসহ তার লোকজনের ওপর অর্তকিত হামলা চালানো হয়। এতে সাহেদ আহমদ, তছলিম আলী, ফয়েজ উদ্দিন, আমির উদ্দিন, সুবেদ আহমদ, মদরিছ আলী, রাবিয়া বেগম সহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। এসময় কয়েকটি যানবাহন ও ভাংচুর করা হয়। আহতদের ৭ জনকে বড়লেখা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বড়লেখা থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এর সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।

জবি সাংবাদিক সমিতির (জবিসাস) নির্বাচন ১৬ ই মার্চ

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস)কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও জবি মিডিয়া ক্লাবের সভাপতি, দৈনিক ভোরের ডাকের চিফ রিপোর্টার আকতার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন জবি মিডিয়া ক্লানের সহ সভাপতি মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিম মোল্লা ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আকাশ।

এতে জানানো হয়, ১০ই মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ই মার্চ মনোনয়ন সংগ্রহ ও জমা, ১৩ই মার্চ মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ ই মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ ই মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী ১৬ ই মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী জবিসাসের সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রাণীশংকৈলে ইএসডিও’র অবহিতকরণ সভা

হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১০ মার্চ বুধবার পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপুল প্রকল্প ইএসডিও’র আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা হলরুমে ইএসডিও’র এপিসি মাজেদুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার,  প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান,  সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জুল হোসেন, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিল, ইএসডিও’র সমন্বয়কারী মোহাম্মদ সালেকীন, প্রেমদ্বীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম প্রমুখ।

এছাড়াও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এ অবহিতকরণ কর্মসূচির মূল বাস্তবায়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউরোপীয় ইউনিয়ন। কর্মসৃজন ও মূল ধারার অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অতি দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করার লক্ষে যৌথভাবে এ প্রসপারিটি পরিক্রমায় অর্থ প্রদান করেছেন।

কর্মশালায় পুষ্টি কম্পোনেন্টের ফ্রেমওয়ার্ক, পুষ্টি সেবা সরবরাহ পদ্ধতি এবং পুষ্টির কম্পোনেন্ট এঁর কাঙ্খিত ফলাফলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কুমিল্লার দেবিদ্বার থানায় নবাগত ওসির যোগদান

শাহিদুল ইসলাম ভূঁইয়া(দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বার থানায় নবাগত ওসি হিসাবে মো.আরিফুর রহমান যোগদান করেছেন। যোগদানের পর বুধবার (১০ মার্চ) দুপুরে নবাগত ওসি মো. আরিফুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন, সেকেন্ড অফিসার মো. ইকতিয়ার মিয়াসহ থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা।

ওসি আরিফুর রহমান এরপূর্বে নোয়াখালির কোম্পানীগঞ্জের দীর্ঘদিন সফলতার সাথে অফিসার ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শ্রেষ্ঠ ওসি ক্যাটাগরিতে একাধিক পুরস্কার পেয়েছেন। তিনি ২০০০ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টার হিসেবে পুলিশে যোগদান করে এক বছরের মৌলিক প্রশিক্ষণ ও ২ বৎসরের শিক্ষানিবেশ কোর্স শেষ করেন। পরে তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি), বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি), ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলার হাটহাজারীসহ ফটিকছড়ি এবং সর্বশেষ নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, ওসি মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বি.এস.এস অর্নাস এম.এস.এস  ও পুলিশে যোগদানের পর এলএলবি পাশ করেন। তিনি ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনে কাজ করেছেন। তিনি কসবার কোল্লাপাথরে ঐতিহাসিক শহীদ সমাধিস্থনের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘শহীদ স্মৃতি যুব সংঘ’ প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে মেধাবী এ পুলিশ কর্মকর্তা সততা ও দায়িত্ব পালনে কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশ থেকে জাতি সংঘে মিশনে গিয়ে শান্তি পদক পান। ওসি মো.আরিফুর রহমান কসবা উপজেলার সদর ইউনিয়নের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সূত্রে আরও জানা গেছে, পূর্বের কর্মস্থল নোয়াখালির কোম্পানীগঞ্জ থানায় এলাকায় করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিদের্শনা বাস্তবায়ন করার পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়াসহ করোনা প্রকোপ থেকে বাঁচতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়াও তিনি মানুষকে ঘরে রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুজব প্রতিরোধেও ভূমিকা পালন করেছেন।

ওসি মো. আরিফুর রহমান  বলেন, দেবিদ্বার থানায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য ওপেন। যে কেউ এসে সমস্যার কথা বলতে পারবেন। এখানে কে রিক্সাচালক, কে কৃষক কে ধনী তা জানব না। প্রতিটি নাগরিকই থানার সকল সেবার আওয়াতায় আসবেন।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রামে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের তালিকা করে ধরা হবে, কেউ বাঁচতে পারবে না, তারা যত শক্তিশালীই হোক। দেবিদ্বারের আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য যেকোন পরিস্থিতিতে আমি কঠোর হবো। অপরাধ করে কেউ পার পাবে না। সর্বপরি দেবিদ্বারকে শান্তির দেবিদ্বার গড়তে সচেতন মহলের সহযোগিতায় চাই।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সংবাদকর্মীর খোলা চিঠি

বরাবর,

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়।

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আমি মো:আমিন আহমেদ একজন সংবাদকর্মী। আমি জানি না আমার এই লেখাটি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল মহোদয়ের চোখে গিয়ে পৌঁছাবে কি না। আর বুকে চেপেও হাতে তাকা কলমের মত আঙ্গুলকে আর আটকে রাখতে পারলাম না। নিজের আবেগকে  আটকে রেখে কিছু মনে না করে লিখে ফেলেছি, দেশের সাধারণ জনগন ও আমার মা-ও ভাই বোনদের কষ্ট একটু বুঝতে পেরেছি বলে। আমি বাংলাদেশের সাধারন জনগণ ও দারিদ্র জাতি হিসাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্ন্যা-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মহলের কাছে আমার এক দাবী জানাচ্ছি। দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষমতা নিম্ন বিত্ত ও মধ্য বিত্তের নাগালের বাহিরে চলে গেছে এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে রাতারাতি কোটি কোটি টাকার স্বপ্নে বিভোর হচ্ছে অসাধু কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা। এজন্য প্রয়োজন নিয়মিত বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করে সিন্ডিকেট ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল করতে বাধ্য করা। রাতারাতি দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করে এখনো বহাল তবিয়তে রয়েছে একটি অসাধু বাজার  সিন্ডিকেট চক্র।
এখন বাজারে- সয়াবিন তেল-১৩০/১৪০ টাকা, চাল প্রতি কেজি- ৫০/৬০/৭০ টাকা, গরুর মাংস প্রতি কেজি- ৭০০/৭৫০ টাকা,
সবজি যেকোন প্রকার হোক – প্রতি কেজি- ৫০/৬০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি- ১৩০/১৪০ টাকা। ফলমুল প্রতি কেজি- ২৫০/৩০০ টাকা ইত্যাদি ইত্যাদি।
এসব মুল্যে সাধারণ নিম্নবৃত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজনদের কিভাবে পরিবারের খরচ চালাবে ? অনেকে রিকশা, সিএনজি, ভ্যানগাড়ি চালায়, দিন শেষে মালিকের খরচ ও জালানি খরচ বাদে ২০০-৩০০ টাকা ইনকাম করে। এই টাকায় দিয়ে সে বাজার খরচ চালাবে কি করে? আমার প্রশ্ন এখানেই।

আমাদের বাাংলাদেশ-সরকারের  মাননীয় মন্ত্রী মহোদয়-গণ উদ্দেশ্য করে বলছি এসব লিখতে গেলে অনেক ইতিহাস হবে। শেষ হবে না। তাই অল্প করে দেশের সাধারণ জনগনের কষ্টে ব্যথিত হয়ে এসব লিখলাম। এ ব্যাপারগুলো বানিজ্য মন্ত্রী মহোদয়ের দৃষ্টি গোচর হবে কিনা তাও জানি না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ রইলো বাণিজ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারগুলোতে নজর দিতে আপনার সদয় নির্দেশ দিয়ে দেশ ও জনগণের কষ্ট লাঘব করবেন। আপনার কাছে এর বেশী কিছু চাওয়ার নেই।
আমরা এখন উন্নত দেশগুলোর পাশাপাশি অনেক দিক দিয়ে এগিয়ে গেছি। তবে কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। দেশকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুুুুরোধ করে বলছি, আমাদের দেশের বাজার স্থিতিশীল করে আপনারা আমাদের কে,দু-বেলা দু-মুটো খাবার খাওয়ার নিশ্চয়তা টুকু প্রদান করে দিন। বাংলাদেশের-সব ধরনের বাজার থেকে অসাধু সিন্ডিকেট চক্রকে প্রতিহত করুন। এবং এই ধরনের চক্র কে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য বিশেষ ভাবে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ইতি –
মোঃ আমিন আহমেদ
গণমাধ্যম কর্মী, সিলেট।

 

সিএমপি ডিবি’র বিশেষ অভিযানে ৩ ইয়াবা কারবারী আটক

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের ১৫ নং টিমের বিশেষ অভিযানে ১২,৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি ট্রাক সহ ৩ জনকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়েছে।

সিএমপি ডিবি’র এই বিশেষ অভিযানটি মহানগর গোয়েন্দা (পশ্চিম)বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আবুল কালাম সাহিদ এর সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ গোলাম ছরোয়ার এর নেতৃত্বে পরিচালিত হয়।

সিএমপি ডিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫ টায় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ মনছুরাবাদ কাশেম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে ৩ জনকে ১২,৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের ১৫ নং টিম। এ সময় একটি ট্রাক জব্দ করা হয় যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ট-২২-৬৯৬৩। 

গ্রেফতারকৃতরা হলেন- (১) সাইফুল ইসলাম (২৭), (২) সেলিম (২৪) (৩) রিপন(২৬)।

সুত্রে আরো জানা গেছে, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

সিলেট গ্যাস ফিল্ডে চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে জৈন্তাবাসীর স্মারকলিপি প্রদান

মো আমিন আহমেদ, সিলেটঃ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ে দৈনিক ভিত্তিতে নিয়োগ প্রাপ্তদের চাকরি স্থায়ী করণসহ ৬ টি দাবী নিয়ে গ্যাস ফিল্ডস বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুলে ইউনিয়নে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেডের প্রধান কার্যালয়ে জৈন্তাবাসীর পক্ষে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিগনের ৩০ সদস্যর একটি প্রতিনিধিদল গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অফিসে না থাকায়  জিএম ( প্রশাসন) শওকত আলম কাদরীর সাথে দীর্ঘ বৈঠক শেষে তাঁর নিকট ৬ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।

এসময় জিএম শওকত আলম কাদরী স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি বলেন ব্যবস্থাপনা পরিচালক বাহিরে থাকায় কোন সিদ্ধান্তে পৌছাতে পারছি না। পরিচালকের সাথে ফোনে কথা বলে তিনি আগামী সোমবার পরিচালকসহ বৈঠকে প্রতিনিধি দলকে আসতে অনুরোধ করেন।

দাবীগুলো হচ্ছে ১/ সূত্র ২৮.২০.৯১৫০.০২৩.০৪.০৩৬.১৫.২০ স্মারকের আলোকে দৈনিক ভিত্তিতে নিয়োগ ৫২জন শ্রমিক ও বিভিন্ন সময় দৈনিক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ প্রদান করতে হবে। ২/সিলেট গ্যাস ফিল্ডে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ক্ষেত্রে স্থায়ীভাবে শতভাগ চাকরি দিতে হবে। ৩/ টিকাদারী কর্তৃক লোক নিয়োগ ( আউট) সোর্সিং) প্রক্রিয়া বন্ধ করতে হবে। ৪/ গ্যাস ফিল্ডের নিজস্ব অত্র এলাকায় একটি কারিগরি কলেজ স্থাপন।  ৫/ গ্যাস ফিল্ডে অফিসার নিয়োগে বিভিন্ন পদে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় লোকদের চাকরি নিয়োগ প্রদান। ৬/ গ্যাস ফিল্ডের অনুকূলে অধিগ্রহণকৃত অব্যবহৃত  ভূমি ( যাহা প্রয়োজন নয়) পূর্বের মালিকদের নিকট ফেরত প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মহিবুল হক মুহিব, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন আলী,ফতেহপুর ইউনিয়নের সাবেক ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল কাহির (পঁচা)  সমাজ সেবক মাওলানা মুহিবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক  ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী,উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য মতি মিয়া,শাহ আলম,সোহেল রানা, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ,সাংগঠনিক মানিক মিয়া, চিকনাগুল ইউপি সদস্য ফয়জুল হাসান,সাবেক সদস্য হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ,ফতেহপুর ইউপি সাবেক সদস্য আব্দুল হক, সাইফুল আলম মতিন মতি,সহকারী শিক্ষক সেলাল আহমদ,  সমাজ সেবক আব্দুল হাসিম, আমেরিকা প্রবাসী সাব্বির হাজি, ফখরুল ইসলাম সৌদিআরব প্রবাসী, রুমেল আহমদ প্রমুখ।

২৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারী লোহাগাড়া থানা পুলিশের হাতে আটক হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত রাশেদুল ইসলাম।

থানা সুত্রে জানা যায়, গত ৮ মার্চ (সোমবার) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে সকাল ১০ টায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ মো: ফজলুর করিম (৩১)কে গ্রেফতার করে ।

ফজলুল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা কাকারা মাইছখাগড়া, ২নং ওয়ার্ডের মৃত মোঃ শফির পুত্র। এবং একই দিন একই স্থানে রাত ১১ টায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো: শফিকুল্লাহ (৩২)ও মো: ওবায়দুল হক (২০)কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মালবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো: শফিকুল্লাহ (৩২) কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া,শাপলাপুর ১নং ওয়ার্ডের আবদুস সালামের পুত্র এবং মো: ওবায়দুল হক (২০) , কক্সবাজার জেলার উঁখিয়া থানার কুতুপালং ১নং ক্যাম্পের মোঃ আবুল নছরের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, ধৃত আসামীরা মাদক পাচারকারী দলের সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং গতকাল ৯ মার্চ (মঙ্গলবার) আসামীদের কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।