আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেট নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা সিসিকের প্রধান কাজ : আসাদ উদ্দিন আহমদ
গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে তিনি বলেন- সিলেট মশার অত্যাচার দিন দিন বাড়ছে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। জনজীবনে অন্যান্য সমস্যার মধ্যে এটিও এখন একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যেভাবে মশার উপদ্রব দেখা যাচ্ছে, তা বিগত কয়েক বছরে দেখা যায়নি। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
তিনি বলেন, মশা নিধনের জন্য প্রতি বছর সিটি কর্পোরেশনের বিরাট অঙ্কের টাকা বরাদ্দ থাকে। সিটি কর্পোরেশনের অধীনে মশা নিধনের জন্য বেতনভুক্ত কর্মচারীও রয়েছে অনেক। এরপরও যদি মানুষ মশার অত্যাচার থেকে রক্ষা না পায়, তবে তা উদ্বেগের বিষয় বৈকি।
তিনি আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবা নিশ্চিত করা এই প্রতিষ্ঠানটির প্রধান কাজ। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে প্রতিষ্ঠানটি নাগরিক সেবা নিশ্চিত করার পরিবর্তে অন্যান্য কাজ নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। শীত মৌসুমে অধিকাংশ নালা নর্দমা একবারও পরিষ্কার না করায় সেগুলো আবর্জনায় ভরাট হয়ে গেলেও অপসারণ করা হয়নি। কয়েকদিন আগে নগরীতে বৃষ্টি হওয়ায় এসব স্থানে পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। যে কারণে এখনই পদক্ষেপ না নিলে মশার উপদ্রব আরো ভয়াবহ পর্যায়ে চলে যাবে।
বিবৃতিতে তিনি গুরুত্বপূর্ণ এই বিষয়ে সিসিক কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশা ব্যক্ত করে অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে মশা নিধন কার্যক্রম শুরু ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।
১৭ ঘন্টার বিশেষ অভিযানে ধর্ষক আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ প্রায় ১৭ ঘন্টার বিশেষ অভিযানের পর ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
ঘটনা সুত্রে জানা গেছে, গত সোমবার বিকাল অনুমান ৫ ঘটিকার সময় অত্র মৌলভীবাজার সদর মডেল থানাধীন ভিকটিমের বসত ঘরে এসে পরিবারের লোকজন ঘরে না থাকার সুযোগে ভিকটিম (নারী-পরিচয়গোপন সাপেক্ষে) কে আসামী বাবুল মিয়া(২৫) অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এক পর্যায়ে আসামী বাবুল মিয়া ওই নারীর বসত ঘরে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ফলে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা, আত্মীয়-স্বজন বাড়ীতে এসে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের চিকিৎসা শুরু করলে এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হলে সদর হাসপাতালের ডাক্তার ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রাত অনুমান ১০.৩০ মিনিট ঘটিকার সময় রেফার্ড করেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে কর্তব্যরত ডাঃ ঘটনাটি পুলিশ অবহিত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভিকটিমের সু-চিকিৎসা নিশ্চিত ও তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণে এ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন ও আর্থিক সহায়তা প্রদানসহ অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে তার চিকিৎসা চলছে।
উক্ত ঘটনায় মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে মৌলভীবাজার মডেল থানা পুলিশ হবিগঞ্জ জেলাধীন সদর থানার অর্ন্তগত উচাইল রাজিউড়াসহ প্রত্যন্ত এলাকায় দীর্ঘ ১৭ ঘন্টার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষনের ঘটনায় সরাসরি জড়িত আসামী বাবুল মিয়া(২৫) কে আটক করে।
জানা যায় বাবুল মিয়া উচাইল গ্রামের তৈয়ব আলীর ছেলে। হবিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আসামী বাবুল মিয়াকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল সদর থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকের সাথে কথা বলে এর সত্যতা নিশ্চিত করেন এবং আসামী বাবুল মিয়া বর্তমানে মৌলভীবাজার মডেল সদর থানা হাজতে অবস্থান করছে বলে নিশ্চিত করেন।
দেশে ফের করোনায় আক্রান্ত সংখ্যার ঊর্ধ্বগতি
সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৮৯। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১২ জনের শরীরে। ফলে এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৮৭।
আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন সুস্থ হলেন।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১৩ জনই পুরুষ। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে এক জন করে তিন রয়েছেন। ১৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
উল্লেখ্য, গেল সোমবার ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা যান এবং ৮৪৫ জন নতুন করে করোনা আক্রান্ত হোন।
রৌমারীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় দুর্জয় হোসাইন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে বন্দবেড় ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ৩নং বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুর্জয় হোসাইন মোটরসাইকেল করে সকালে রৌমারী বাজারের দিকে যাওয়ার সময় প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরটি জব্দ করে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ এর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বলিউড তারকা রণবীর কাপুর করোনা আক্রান্ত
বিনোদন ডেস্কঃ বলিউড তারকা রণবীর কাপুর করোনা আক্রান্ত হয়েছেন। তার মা নীতু কাপুর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ছেলের অসুস্থতার খবর সকলকে জানিয়েছেন। গত বছরের শেষদিকে কোভিড পজিটিভ হয়েছিলেন নীতুও। তবে আজ সকালেই রণবীর কাপুরের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নীতু সিং।
নীতু সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আপনাদের শুভেচ্ছা ও উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে। ও তাড়াতাড়ি সেরে উঠছে। এই মুহূর্তে বাড়িতে সেলফ কোয়ারান্টাইনে রয়েছে ও। সমস্ত সাবধানতা মেনে চলছে।”

এর আগে রণবীরের মা নীতু সিং ‘যুগ যুগ জিও’ নামের একটি ছবির শুটিং করার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন। ছবিতে তাঁর সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও কোভিড পজিটিভ হন। পরে নীতু-কন্যা ঋদ্ধিমা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছিলেন নীতু করোনা নেগেটিভ হয়ে গিয়েছেন। এবার রণবীরের করোনায় সংক্রমিত হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনও রণবীর বা তাঁর পরিবারের তরফে কেউই মুখ খোলেননি বিষয়টি নিয়ে। এই মুহূর্তে একাধিক প্রোজেক্ট রয়েছে রণবীরের হাতে। বান্ধবী আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজ করছেন তিনি। সেই সঙ্গে শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করছেন ‘লাভ রঞ্জন’ নামের একটি ছবিতে। পাশাপাশি পরিণীতি চোপড়ার সঙ্গে কাজ করছেন সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে।
এদিকে ভারতের মুম্বাইতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ পেরিয়েছে ১০ হাজারের গণ্ডি। পরিস্থিতি সামলাতে সোমবারই ওই অঞ্চলের ১৬টি হটস্পট চিহ্নিত করে সেখানে ‘আংশিক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। সকলকে কোভিড বিধি পালনের আরজি জানিয়েছে রাজ্য সরকার। আর টিকা কর্মসুচি শুরু হলেও মাস্ক পরতেই হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ
সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয় তলা বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার নাসরিন আক্তারের মালিকানাধীন ৬তলা বাড়ির হাজী ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত এক মাস আগে পরিবারটি তিন রুমের এ ফ্ল্যাটে ওঠেন। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে যায় এবং আসবাবপত্র পুড়ে যায়।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের ভর্তি করা হয়েছে। তারা হলেন- পোশাক কারখনারা শ্রমিক মো. মিশাল (২৬), তার স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫)।
আত্মীয়রা জানিয়েছেন, পরিবারটি এলপিজি গ্যাস ব্যবহার করতেন। গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ গ্যাসের চুলা অথবা সিগারেট জ্বালানোর উদ্দেশে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের ৬ জন দগ্ধ হন। তাদের চিৎকারে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা এসে আগুন নেভানোর পর দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠায়।
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে ফ্ল্যাটে জমেছিল। কেউ হয়ত সিগারেট বা কয়েল ধরানোর জন্য আগুন জ্বালে, তাতে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ হয়।বিস্ফোরণ ও আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে তার আগে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।
অফিসার বেলাল আরো জানান, এ অগ্নি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিক্ষতি নিরূপণ করতে তদন্ত চলছে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বিস্ফোরণে ওই ফ্ল্যাটের তিনটি কক্ষের দরজা, জানালা ভেঙে গেছে, সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে রান্নাঘর মোটামুটি অক্ষত অবস্থায় ছিল। সেখানে গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডারের গ্যাসই অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার কারনে এ অগিঙ্কান্ডের ঘটনা ঘটেছে।
পুনরায় নির্বিাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোহাম্মদ মোরশেদ আলম
নওগাঁ সদর উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ৯৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে ৩টি পৃথক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় দুপুর ১টায় চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা জেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাছানুল আল মামুন।
পরে পর্যায়ক্রমে নওগাঁ সদর উপজেলার শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুরুপ চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম
উদ্দিন জলিল জন।
এ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা যুবলীগের সাবে সভাপতি ডি এম আওয়াল আতাসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য তাঁর বক্তৃতায় এসব স্কুলের প্রাচীর নির্মান, খেলার মাঠ সংস্থারসহ এলাকার বিভিন্ন মসজিদ এবং মন্দির উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার জন্য গুরুত্তপুর্ন সকল রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রাখা হবে।
সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানিয়েছেন দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৯ লক্ষ ৯৫ হাজার টাকা, শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬২ লক্ষ এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

