গোলাপগঞ্জে জমি দখল করতে বাধা দেওয়ায় হামলা, মহিলাসহ আহত ৫ জন

মো.আমিন আহমেদ, সিলেট : সিলেটের গোলাপগঞ্জের বাঘা এখলাছপুর গ্রামে নিরিহ মানুষের ভুমি জবরদখলে বাঁধা দেওয়ায় কারণে প্রতিপক্ষের স্বসস্ত্র হামলার ঘটনায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয় লোকজন।

এ ঘটনায় গুরুত্বর আহত ফয়সল আহমদ নামের একজন গোলাপগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এহাজারটি আমলে নিয়ে গোলাপগঞ্জ থানার এসআই মহরম আলী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শণ করে নিরিহ লোকদের উপর হামলার ঘটনার সত্যতা পেয়েছেন।

তদন্তকারী এসআই মহরম জানান, স্থানীয় ভাবে জামায়াতের লোক হিসাবে পরিচিত প্রভাবশালী একটি মহল নিরিহ ফয়ছল গংদের বসতবাড়ি দখল করতে গেলে এতে ফয়ছল আহমদের পরিবারের লোকজন বাঁধা প্রয়োগ করেন। এসময় জবর দখলকালীরা ফয়ছলসহ তার পরিবারের লোকজনকে বাড়ি থেকে ধরে নিয়ে গ্রামের রাস্তার উপর ফেলে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে। পরে গ্রামের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ওসির সাথে আলাপ করে মামলা এফআইআর করা হবে। তবে আহতদের অভিযোগ অদৃশ্য কারণে পুলিশ মামলাটি এফআইআর করছেনা। আর হামলাকারীদের ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউপির লামা এখলাছপুর গ্রামের অসহায় দিনমজুর মৃত নছির আলীর ছেলে ফয়সল আহমদ একজন শান্তিপ্রিয় মানুষ। সম্প্রতি তার বসতবাড়ির উপর নজর পড়ে স্থানীয় ভাবে প্রভাবশালী একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে সাহাব উদ্দিন, নিমার উদ্দিন, সাহাবুদ্দিনের ছেলে সুহেল আহমদ, আছদ্দর আলীর ছেলে আমির উদ্দিন, জহুর উদ্দিনের ছেলে আব্দুল্লাহ, নিমার উদ্দিনের ছেলে রুহেল আহমদ, সাহাবুদ্দিনের ছেলে জাবের আহমদসহ সঙ্গবদ্ধ একটি সঙ্গবদ্ধ চক্র জবর দখল করতে মরিয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত রবিবার দুপুর অনুমান ২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা সঙ্গবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ফয়সলের বসতবাড়ি দখল করতে গেলে তিনি বাধা দেন। এরপরই কোন কিছু বুঝে উঠার আগেই উল্লেখিত ব্যক্তিরা ফয়সলসহ তার পরিবারের লোকদের উপরে অর্তকৃত হামলা করে ফয়সলকে তার বাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় আহত স্বামীকে রক্ষা করতে স্ত্রী ফাতেমা বেগম এগিয়ে আসলে তার উপরেও মামলা করে উল্লেখিত ব্যক্তিরা এবং পাশাপাশি ফয়সলের বসতঘর ভাংচুর করে নগদ টাকা পয়সা ও জমির দলিলাদী নিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে সেখানে বাধা দেয় হামলাকারীরা। হামলার ঘটনায় বাদী হয়ে ফয়সল আহমদ গোলাপগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারটি তদন্ত করছেন থানার এসআই মরম আলী।

রোহিঙ্গা শিশুকে অপহরনের পর হত্যা ২জন গ্রেফতার

সোমবার (৮ মার্চ) কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে এক শিশুকে অপহরণ করে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার শরণার্থী ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার ১৬ এপিবিএন’র অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম

গ্রেপ্তাররা হলেন- টেকনাফের নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের মো. আজিমুল্লাহ’র ছেলে রহমত উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের সি-ব্লকের রহমত উল্লাহ’র স্ত্রী সানজিদা আক্তার (৩৫)। তারা পরস্পরের আত্মীয় বলে জানিয়েছে এপিবিএন।

এপিবিএন সূত্র জানায়, গত মঙ্গলবার (২ মার্চ) সকালে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ঘরের পাশ থেকে নিখোঁজ হয় শাহিনুর আক্তার (৮) নামের এক রোহিঙ্গা শিশু। এর তিনদিন পর শুক্রবার (৫ মার্চ) বিকালে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে এপিবিএন। উদ্ধারের সময় লাশের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

এসপি তারিকুল বলেন, ‘রোহিঙ্গা শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য পায় এপিবিএন। এছাড়া নিহত শিশুর বাবা-মায়ের দেয়া তথ্যে সোমবার রাতে টেকনাফের নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’

 

ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতুর নির্মান শেষ হওয়ার পর আজ মঙ্গলবার তা উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন। এ সেতুর মাধ্যমে এবার দুই দেশের সীমান্ত যুক্ত হলো। এ সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’।

একই সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এটি রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই সেতু নির্মাণ করেছে। চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যাওয়া যাবে। এর মাধ্যমে প্রসার ঘটবে দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের।

কলকাতার রেল ভবনে আগুন : নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কলকাতার স্ট্র্যান্ড রোডে অবস্থিত ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজারসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর-এনডি টিভি।

গতকাল সোমবার স্থানীয় সন্ধ্যা ৬.১০ মিনিট নাগাদ রেলের নিউ কয়লাঘাটার বহুতল ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। পরে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এনডিটিভি জানিয়েছে, এই আগুনে এই পর্যন্ত চারজন ফায়ার সার্ভিস কর্মী, একজন করে পুলিশ, রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। পাঁচজনের মরদেহ পাওয়া গেছে ভবনটির ১২ তলার লিফটে।

পুলিশ কমিশনার জানিয়েছেন, তারা (মৃতরা) লিফটে করে উঠতে গিয়েছিলেন। সেখানেই আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে রাজ্য ফায়ার সার্ভিস সুজিত বসু জানিয়েছেন, তিনি রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মৃতদেহ দেখে এসেছেন। তিনি বলেছেন, ‘আমরা উপরে উঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচ জনের দেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুজনের দেহ। পোশাক দেখে বোঝা গিয়েছে, তাদের মধ্যে চারজন দমকলকর্মী। এ ছাড়াও একজন আরপিএফ এবং একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। একজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু, নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়না ব্যানার্জি, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ও ফায়ার সার্ভিসের ডিজি জাভেদ শামিমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। অন্যদিকে রেলওয়ে মন্ত্রী পীযুষ গোয়াল আগুন লাগার কারণ জানতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। সুত্রঃ এনডি টিভি। 

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় ১১ কোটি টাকার মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২)।

আজ মঙ্গলবার (৯ মার্চ) ভোরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নাফ নদের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, আজ ভোরের দিকে দুজন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন বিজিবি সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি-২ মিডিয়া উইং।

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর চোপড়া রাজোর ব্লকে ৮ মার্চ বিকেলে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল দিনাজপুর সরেন্দ্রনাথ রায়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপ – পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কৃষিবিদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) সামীমা শারমিন।
এছাড়াও কৃষি অফিসের বিভিন্ন উপ সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কন্দাল ফসল উন্নয়নের আওতায় বিভিন্ন আলু, মিষ্টি আলু – বারি -১৪ জাতে ফসল বেশি বেশি চায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবাধে পাচার হচ্ছে মটরশুঁটি

মো.আমিন আহমেদ, সিলেট : সিলেটের জৈন্তাপুর, জাফলং ও তামাবিলের বিভিন্ন সীমান্ত দিয়ে হঠাৎ করে বেড়ে গেছে মটরশুঁটির পাচার। ভারতে এই পণ্যটির দাম বেড়ে যাওয়ায় বিগত কয়েক মাস ধরে মটরশুঁটির পাচার বেড়েছে বলে, সম্প্রতি  সূত্রে জানা গেছে।চলতি মাসের প্রথম দিকেই সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাপাড়া এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত শুকনো মটরশুটি জব্দ করে উপজেলা প্রশাসন। স্থানীয়দের কাছে এটি ‘মটর ডাল’ হিসেবে পরিচিত।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৫০ বস্তা মটরশুঁটি উদ্ধার করেছে মোবাইল কোর্ট। তারও আগে গত সাতই ফেব্রুয়ারি লামাপাড়া এলাকা থেকে এক হাজার বস্তা মটরশুঁটি উদ্ধার করে দশ লাখ টাকায় নিলাম করে সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বাধীন মোবাইল কোর্ট।

ভারতীয় বিএসএফ বলছে- তারা মেঘালয়ের ওয়েস্ট জৈন্তাপুর হিল ডিসট্রিক্ট এলাকা থেকে গত সোমবার রাতে প্রায় ২০ হাজার কেজি শুকনো মটরশুঁটি উদ্ধার করেছে। তাদের দাবি, এটি বাংলাদেশ থেকে সিলেট সীমান্ত হয়ে পাচার হয়ে সেখানে গেছে।
যদিও বর্ডার গার্ড কর্মকর্তারা বলছেন- এ ধরণের পাচারের ঘটনা তাদের জানা নেই এবং বাংলাদেশ থেকে এগুলো পাচারের সুযোগও নেই।

বিএসএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে- তাদের একটি বিশেষ অভিযানে দশটি ছোট ট্রাক ভর্তি মটরশুঁটি আটক করা হয় সোমবার রাতে। এ নিয়ে সেখানকার গ্রামবাসীর সঙ্গে বিএসএফের সংঘাত শুরু হয় এবং এক পর্যায়ে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন স্থানীয়। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।

বিএসএফ তাদের বিবৃতিতে বলেছে, ওই এলাকায় প্রায়ই বাংলাদেশ থেকে মটরশুঁটি পাচারের ঘটনা ঘটছে এবং গত দু মাসে ৩ লাখ ৩৩ হাজার ৯৯২ কেজি শুকনো মটরশুঁটি তারা উদ্ধার করেছে। এসব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটকও করা হয়েছে আট জনকে।

এর আগে গত ডিসেম্বরের শুরুতে বিএসএফ মেঘালয়ের বাংলাদেশ-ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৫৮টি নৌকা ভর্তি প্রায় ৪৫ হাজার কেজি মটরশুঁটি আটক করেছিলো। প্লাস্টিক ব্যাগে মোড়ানো এসব মটরশুঁটি বাংলাদেশ থেকেই নেয়া হয়েছিল বলে তখনও বিএসএফ দাবি করেছিল।

মেঘালয়ের সাথে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটার সীমান্ত আছে এবং এই সীমান্ত এলাকাটি নদী, জঙ্গল ও পাহাড়ি এলাকা এবং এর সুযোগ নিয়েই পাচারের ঘটনা ঘটে বলে তখন বিএসএফের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন। তারও আগে ২০১৯ সালের অগাস্টে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে অভিযোগ করেছিল যে বাংলাদেশ থেকে যাওয়া চোরাচালানীরা তাদের একজন সদস্যের ওপর হামলা করেছে। বিএসএফ হামলাকারী চোরাচালানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছিল তখন। তার কয়েকদিন আগে তিনটি মটরশুঁটি ভর্তি নৌকা ভারতীয় সীমানা থেকে আটক করেছিল তারা। আরও দুটি নৌকা বাংলাদেশে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছিল।

তবে বাংলাদেশের বিজিবি কর্মকর্তারা বলছেন, চোরাচালান বন্ধে তারা কাজ করছেন এবং এগুলোর সঙ্গে বাংলাদেশীদের সংশ্লিষ্টতা নেই বলেই মনে করেন তারা।মটরশুঁটি পাচার হয় যে কারণে- সিলেট অঞ্চলে বর্ডার গার্ডের একজন কর্মকর্তা বলেছেন- মেঘালয়ের প্রত্যন্ত এলাকাগুলোতে শুকনো মটরশুঁটি খাবার হিসেবে বেশ জনপ্রিয়। এর চাহিদা সেখানে ব্যাপক। কিন্তু মানুষজনের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। ফলে কম মূল্যে পেতে তারা নিজেরাই এসব চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে।

তিনি বলেন, ওই অঞ্চলের লোকজন এগুলো নিজেরাই সংগ্রহ করে থাকে এবং এ নিয়ে বিএসএফের সাথে তাদের সংঘাতের খবরও মাঝে মাঝে পাওয়া যায়। স্থানীয়রা বলছেন- মূলত মটরশুঁটি ও মসুর ডাল বেশি চোরাচালান হয়ে থাকে।

সূত্রমতে, মেঘালয়ের বাজারে যে মটরশুঁটি আছে তার দাম তুলনামূলক অনেক বেশি, আবার ব্যবসায়ীরা আমদানি করে নিলেও দাম অনেক বেশি পড়ে। এ কারণেই চোরাচালানের মাধ্যমে মটরশুঁটি যায় মেঘালয়ে – আবার সেখান থেকেও নানা ধরণের জিনিস বাংলাদেশে প্রবেশ করে।

সিলেটের জৈন্তাপুরের উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দীন এ ব্যাপারে বলেন, মটরশুঁটির বিষয়টি সেখানকার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকেও এসেছিল।তিনি বলেন, এটি বাংলাদেশ থেকে যায় কি-না সেটি আমাদের জানা নেই। তবে গরু, মটরশুঁটি, ইয়াবা, ফেন্সিডিল সহ নানা বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করছে। যাতে এগুলো অবৈধভাবে কেউ আনা-নেয়া না করতে পারে।

তবে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, যে মটরশুঁটি আমদানিতে সরকার অনেক ভর্তুকি দেয় আর কিছু অসাধু ব্যবসায়ী সেগুলোই ভারতে পাচারের চেষ্টা করে। কারণ মেঘালয়ে মটরশুঁটির দাম ও চাহিদা বেশি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, মটরশুঁটি নিয়ে নানা সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিতে আলোচনার পর তারা বিজিবিকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেছেন।

তিনি বলেন, চোরাচালান বন্ধ করতে আমরা নিয়মিত অভিযান করি। টাষ্কফোর্স আছে, তারাও অভিযান পরিচালনা করেছে।

দেবিদ্বারে ৪৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ২৮০জন জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় আইজিএ প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে ৪৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ২৮০জন জেলেদের মাঝে এই সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে ও সিনিয়ার মৎস্য উপজেলা কর্মকর্তা নাসির আহাম্মেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হাকিম লিটন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন সহ আরো অনেকে।

উক্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলেদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন।

আলোয় আলো’ প্রকল্পের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ গতকাল ৮ই মার্চ  শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়। সহযোগী সংগঠন হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স ‘আলোয় আলো’ প্রকল্প নারী দিবসের লোগো সম্বলিত ফটোবুথ, বিভিন্ন বানী, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ অন্যান্য সামগ্রী নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এম পি।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. নেসার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা, নারী উদ্যোক্তা, স্কুল শিক্ষিকা, নারী নেত্রী, আলোয় আলো প্রকল্পের বিভিন্ন চা বাগানের কিশোরী ক্লাব এবং যুব ফোরামের সদস্য এবং ইসিডি ফ্যাসিলিটেটর, ডে কেয়ার সেন্টার ফ্যাসিলিটেটর উপস্থিত ছিলেন। ব্রেকিং দ্য সাইলেন্স আলোয় আলো প্রকল্প অফিসের পক্ষে উপস্থিত ছিলেন, প্রোজেক্ট কোওর্ডিনেটর চাঁদনী রায়, প্রোজেক্ট অফিসার সাইফুর রহমান এবং রুবাইয়াৎ ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি মহোদয় নারী শিক্ষার গুরুত্ব এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি আরো বলেন যে, বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে নারী পুরুষের কাজের সমতা বিধানের কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ইউএনও মহোদয় সমাজের প্রতিটি স্তরে নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। নারীদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির পাশাপাশি বিভিন্ন কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিশোরীদের জীবনদক্ষতা এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদের আত্মোন্নয়নের উপর জোরদার গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও তিনি শ্রীমঙ্গলের স্কুল, কলেজ, উন্নয়ন সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের যার যার অবস্থানে থেকে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেলা ৫ ঘটিকায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উল্লেখ্য চাইল্ডফাণ্ড কোরিয়ার অর্থায়নে এবং এডুকো বাংলাদেশের সার্বিক সহযোগীতায় ৪টি বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা এবং প্রচেষ্টা ২০১৯ সাল থেকে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের ৩০টি চা বাগান এবং হাওড় অঞ্চলের শিশু, কিশোর-কিশোরী এবং নারীদের জীবনমান উন্নয়নে কাজ করেছে।

শ্রীমঙ্গলে পৌর কমিউনিটি সেন্টার ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজারঃ মোলভীবাজার শ্রীমঙ্গলে পৌরসভার দৃষ্টিনন্দন মহসিন অডিটরিয়াম কমিউনিটি সেন্টার ও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোমবার সকাল ১১ ঘটিকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এক আলোচনা সভার আয়োজন করা হয় পৌর কমিনিউটি সেন্টারে। অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ পৌরসভার বিভিন্ন স্থরের জনসাধারণ। এই কাজে মোট ব্যয় হয় ২৪ কোটি টাকা।