গাজীপুরে স্ত্রীর লাশের সাত টুকরা উদ্ধার, স্বামী আটক

সিএনবিডি ডেস্কঃ দুই বছর আগে বাড়ী থেকে পালিয়ে জুয়েলকে বিয়ে করেন রেহানা আক্তার। সম্পর্কে তারা বেয়াইন-বিয়াই।বিয়েতে দুই পরিবারের সম্মতি না থাকায় নব দম্পতি সুনামগঞ্জ থেকে পালিয়ে চলে আসেন গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামে। তবে প্রেমের এই বিয়ের শেষ পরিণতি হিসেবে গৃহবধু রেহানার সাত খন্ড মরদেহ জানান দিচ্ছে পাষন্ড স্বামী জুয়েলের বর্বরতা।

গতকাল রোববার মনিপুর গ্রামের বিভিন্ন স্থান থেকে হতভাগিনী রেহানা আক্তারের খন্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।

নিহত রেহানা সুনামগঞ্জ জেলার বিশ্বাম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কাচির গাতি গ্রামের আব্দুল মালেকের মেয়ে। জুয়েল আহম্মেদ একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

আটক জুয়েল আহম্মেদের বরাত দিয়ে জয়দেবপুর থানা পুলিশ জানায়, ওই দম্পতি মনিপুর এলাকায় জাকিরের বাড়ীতে ভাড়া থাকত। বাড়ীর পার্শ্ববর্তী আরাবী ফ্যাশন কারখানায় চাকরি করতেন রেহানা। জুয়েল আহম্মেদ বিগত দিনে চাকরি হারানোর পর কাপড় বিক্রি ব্যবসা শুরু করেন।গত বৃহস্পতিবার রাতে সাংসারিক কলহের জের ধরে এক পর্যায়ে শৌচাগারের দরজা আটকে আত্মহত্যা করেন রেহানা- এমন দাবি আটক জুয়েলের। পরে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হয়ে ফেসে যাওয়ার ভয়ে লাশ গুম করার পরিকল্পনা করেন জুয়েল। ওই রাতেই স্ত্রীর মরদেহ ৭টি খন্ড করে বস্তায় ভরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন জুয়েল।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়দের ফোন পেয়ে প্রথমে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া বর্ণনা মতে রোববার দুপুরে মরদেহের খন্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

 

দিনাজপুরের নবাবগঞ্জে ২৪ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : শষ্যভান্ডার খ্যাত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে আমের চাষ। আমের রাজধানী এ পরেই এই অঞ্চলের আমের অবস্থান। এখানে হিমসাগর, হাড়িভাঙা, আম্রপালি, লেংড়াসহ বিভিন্ন প্রজাতির আম চাষা হয়। এখানকার আমের স্বাদ ভালো ও মিষ্টি হওয়ায় বিদেশেও রফতানি হয়।

উপজেলার আম চাষিরা জানান গতবারের তুলনায় আম বাগানের গাছগুলোতে আমের মুকুল অনেক ভালো এসেছে। গাছে মুকুল যেন ঠিকমতো আসতে পারে ও ঝড়ে না পরে সেজন্য সার, কিটনাশক ও সেচ দেওয়া হচ্ছে। তাতে করে আমরা আশা করছি এবারে আমের ভালো ফলন হবে ও বাজার যদি ঠিক থাকে। আম যদি বিদেশে রফতানি হয় ও ভারত থেকে দেশে যদি আম আমদানি না হয় তাহলে আমরা ভালো লাভবান হতে পারবো।

নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছর এই উপজেলায় ৮০০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। যা থেকে ২৪ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলন ভালো পেতে কৃষি অফিসারের পক্ষ থেকে আমচাষিদের সবধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। আমচাষিরাও সে মোতাবেক গাছের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন এতে এবারে আমের ভালো ফলনের আশা করছি।

৭ মার্চ উপলক্ষে রাণীশংকৈল থানা পুলিশের আনন্দ উদযাপন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশব্যাপী অনুষ্ঠিতব্য  বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় ভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির জন্য “আনন্দ উদযাপন” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে এদিন বিকেলে থানা চত্বরে কেক কাটার পর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিরব রহমান।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেনাথ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি  জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ও সহকারি শিক্ষিকা সেলিমা সিদ্দিকা শিখা।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ। এসময় জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার জেলা প্রশাসনের   আয়োজনে বর্ণাঢ্য জয়বাংলা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে হাজারো সাইকেল প্রেমী অংশগ্রহনের মাঝে আনন্দ ঘনো সুন্দর পরিবেশ তৈরি হয়।এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এমপি জেলা আওয়ামীলীগ সভাপতি নেচার আহমেদ, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মিছবাহ রহমান, সদর পৌর মেয়র ফজলুর রহমান ও আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মুরাদনগর থানা পুলিশের আনন্দ উদযাপন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ কুমিল্লা জেলা মুরাদনগর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এই আনন্দ উদযাপন করা হয়।

রবিবার বিকেলে নুরুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান চৌধুরী, মুরাদনগর থানার অফিসার ইন চার্জ সাদেকুর রহমান,বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশিদ, ১৩ নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকতার হোসেন।

এছাড়া থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সাতক্ষীরা মেডিকেলে নিজের চেম্বার বন্ধ করে, নিয়মিত রোগী দেখেন বেসরকারি হাসপাতালে (পর্বঃ১)

সদরুল কাদির শাওনঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ কামাল হোসেন, তিনি নিয়মিত রোগী দেখেন সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতাল। একটি বেসরকারী হাসপাতাল। যেটির দায়িত্বে আছেন অভিজ্ঞ ডাঃ আজিজুর রহমান। এখানে ডাঃ মাহমুদুল হাসান নামে একজন নিয়মিত রোগী দেখেন।

কিন্তু, গত কয়েকদিন ধরে একটি অভিযোগ আসে যে, সরকারি হাসপাতালে ডাক্তার, রোগী দেখেন বেসরকারি হাসপাতালে। বিষয়টি নিয়ে সরেজমিনে তথ্য প্রতিবেদন নেওয়ার জন্য ০৭-০৩-২০২১ইং তারিখে সাতক্ষীরা ডায়বেটিস হাসপাতালে গিয়ে বেলা ০১:১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোঃ কামাল হোসেন এর সাথে দেখা হয়। তিনি তখন প্রায় অর্ধশতাধিক রোগীর সিরিয়াল নিয়ে রোগী দেখছেন।

শুধু তাই নয়, তার নামের নিচে নিয়ম বহির্ভূতভাবে এম.ডি এন্ড্রোক্রাইনোলোজি (ফেইজ-এ) বারডেম লিখে সাধারণ মানুষকে এন্ড্রোক্রাইনোলোজি স্পেশালিস্ট বলে দাবি করেন। এ বিষয়ে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, এই ধরনের ডিগ্রী সাইনবোর্ডে লেখা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।

সরকারি অফিস টাইমে বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি প্রতিবেদকের উপর চড়াও হয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

শুধু তাই নয়, পরবর্তিতে নোভা ডায়গনষ্টিক সেন্টার নামক একটি বেসরকারী ডায়গনষ্টিক সেন্টারে প্রতিবেদকে বিষয়টি নিয়ে ম্যানেজ করার (আর্থিক সুবিধার প্রস্তাব) জন্য ডাকা হয়। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে, তিনি সেখানেও নিয়মিত রোগী দেখেন। কিন্তু প্রতিবেদক সেই প্রস্তাব নাকোচ করে দেন।

এবিষয়ে জানতে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত মহোদয়ের সাথে কথা বলতে গেলে জানা যায় তিনি মিটিং এ আছেন।

এবিষয়ে পরবর্তি আপডেট জানতে চোখ রাখুন …

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত

তিমির বনিক, মৌলভীবাজার : মৌলভীবাজার শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
রোববার সকাল ৯ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তারবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগসহ আওয়ামী লীগের সহযােগী সংগঠনের নেতাকর্মীরা।

নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দিবস পালিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় যথাযথ গুরুত্বের সাথে নানা কর্মসূচী আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে।

বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতী পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা থেকে মুক্তির মোড়ে অস্থায়ীভাবে নির্মিত বেদীতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাদ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এং সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রকিবুল আকতারসহ মুক্তিযোদ্ধাা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, মেডিক্যাল কলেজ, জেলা প্রেসক্লাব, সিভিলসার্জন, হাসপাতালসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ
নিবেদন করেন।

জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে বেলা ১১টায় টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাবেক কমন্ডার,মুক্তিযোদ্ধা সংসদ,আত্রাই উপজেলা কমান্ড মোঃ আখতারুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাহবুবুর রহমান দুলু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ ইমতিয়াজ হোসেন,আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজিম উদ্দিন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স,সাহাগোলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,কালিকাপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপকনাজমুল হক নাদিম উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান,উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া বেলা ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষনের উপর প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় দুই ক্যাটাগরীতে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

অপরদিকে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সরকারি আদেশ অমান্য করে শেখ রাসেল খেলার মাঠে আবারো বানিজ্য মেলা!

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: শাহী ঈদগাহ খেলার মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়ামস্থ মাঠে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী মেলা-২০২১ নিয়ে এবার বির্তকে জড়ালেন সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। টাকার লোভে তিনি সরকারকেও দেখালেন তার বৃদ্ধাঙ্গৃল! অনুমোতি নেই তবুও মেলার আয়োজন করলেন তিনি!

জনসমাগমে করোনাভাইরাস ছড়িয়ে পড়বে এমন ঝুঁকির কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গেল বছরের ১৮ মার্চ সিলেটে মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করে আয়োজক কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব জায়গায় মেলা বন্ধ করলেও একটি ”মেলা সিন্ডিকেট” দীর্ঘ এক বছর মেলার অবকাঠামো দিয়ে সদর উপজেলা খেলার এই মাঠটি দখল করে রাখে! আবার মেলা হবে এই আশায় ”মেলা সিন্ডিকেট” মাঠটি দখল রাখে। তাদের সেই আশাটিও ভেস্তে গেল, যখন বাণিজ্য মন্ত্রণালয় তাদের ”আন্তর্জাতিক বাণিজ্য মেলা” করার অনুমোতির আবেদন প্রত্যাখান করে। ”মেলা সিন্ডিকেট” তখনই টার্গেট করে সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়কে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ”মেলা সিন্ডিকেট”-এর একজন জানান, সিলেটের স্থানীয় প্রশাসনকে নারী উদ্যোক্তাদের দেখিয়ে ”মেলা সিন্ডিকেট” নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী মেলা-২০২১ নামে এই অবৈধ মেলাটি পরিচালনা করবেন। এছাড়াও পণ্য প্রর্দশনী মেলা-২০২১ গেইটে টিকিট কাউন্টার করে টিকিটের র‌্যাফেল ড্র করে হাতিয়ে নিবে কোটি টাকা! বিষয়টি জেনেও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় এগুচ্ছেন! সূত্র এও জানায়, সিলেটে মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক কমিটির আহ্বায়ক শফিউল আলম চৌধুরী নাদেলের নামও ব্যবহার করা হচ্ছে!

এদিকে-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন এটাকে স্লো করার জন্য। ফলে মেলা আয়োজনের পুরো বিষয়টি এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নয়নে ওপর।

অপরদিকে-সিলেটে মেট্রোপলিটন চেম্বার কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে এই মেলায় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সংশ্লিষ্টতা নেই। এই বিষয়টি স্বীকারও করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।

বর্তমানে সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ৩৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৯ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি কমেছে সুস্থতা। সেই সাথে নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মানে সিলেটে এখনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে!

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও রয়েছে। এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগী আসছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার সবার জন্য কাম্য। এমন পরিস্থিতিতে সরকারকে চ্যালেঞ্জ করে আবারো মেলার আয়োজন করছে সেই ”মেলা সিন্ডিকেট” ও স্বর্ণলতা রায়!

স্থানীয়রা জানিয়েছেন, কখনো মেলা, কখনো পশুর হাট। এভাবে একের পর এক খেলার মাঠে চলে মেলা বাণিজ্য। আর এই মেলা বাণিজ্য বা পশুর হাটের জন্য বেছে নেওয়া হয় সিলেট সদর উপজেলার ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। বছরজুড়ে মাঠে চলে মেলার নামে খোঁড়াখুঁড়ি। সদর উপজেলার একমাত্র খেলার মাঠটি মেলা ব্যবসায়ীদের এখন ”মেলা সিন্ডিকেট”-এর দখলে। মেলা হলে জনসমাগম হবে, করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী আসলে সেই ভাইরাস ছড়িয়ে পড়বে। এমন ঝুঁকির মাঠটি উপজেলা প্রশাসন মেলার নামে বরাদ্দ দেওয়ায় ত্যাক্ত বিরক্ত এলাকার লোকজন।

সদর উপজেলার এই খেলার মাঠে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী মেলা-২০২১ আয়োজনের কোনো অনুমোতি নেই বলে বিভিন্ন মিডিয়ার কাছে স্বীকারও করেছেন-সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। তিনি প্রতিবেদকের কাছে মেলার জন্য উল্টো সহযোগিতা চেয়েছেন। নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী মেলায় টিকিট কেনো এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেন নি!

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিলেটের নারী উদ্যোক্তাদের প্রমোট করার জন্য এই আয়োজন। আর এটা মেলা নয়, এটা নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী। তবে কেনো গণমাধ্যমে পাঠানো তাদের প্রেস-বিজ্ঞপ্তিতে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রর্দশনী মেলা-২০২১ লিখলেন এমন প্রশ্নের জবার এড়িয়ে যান তিনি। তবে কি, বিপাকে পড়েতে যাচ্ছে মেলায় আগত ব্যবসায়ীরা!

সূত্র জানায়, নগর সংলগ্ন শাহী ঈদগাহ খেলার মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভাড়া দিয়ে আসছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনও বেআইনী এই কার্যক্রমকে উৎসাহিত করছে। তাছাড়া এই মাঠ ঘেঁষা শিক্ষা-প্রতিষ্ঠান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল। মেলার আয়োজন করায় উচ্চ স্বরে গান বাজনা করাতে রোগীদের হৃদরোগীদের নিয়ে বিপাকে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

এ ব্যাপারে স্থানীয়রা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়ার হস্তক্ষেপ চাইছেন।

প্রসঙ্গত, জনসমাগমে করোনাভাইরাস ছড়িয়ে পড়বে এমন ঝুঁকির কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গেল বছরের ১৮ মার্চ সিলেটে মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করে আয়োজক কমিটি।

নবাবগঞ্জে বেকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে গড়ে উঠেছে হেয়ার প্রসেসিং কারখানা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : ইউনিয়নের মতিহারায় গড়ে তোলা হয়েছে হেয়ার প্রসেসিং কারখানা। চুয়াডাঙ্গা এলাকার মোঃ তারেক আলী সহ তার ২ সহযোগী মোঃ বাবু বিশ্বাস ও রমজান আলীর অংশিদারিত্বে গড়ে তোলা হয়েছে ওই কারখানাটি। কারখানার নাম মেসার্স সায়মা হেয়ার এন্টারপ্রাইজ। বায়ারেরা মালামাল সরবরাহ করে এখান থেকে তৈরী করে নিয়ে যায়। বর্তমানে তাদের তৈরী চুল যাচ্ছে চীন, মায়ানমার ও ভিতেনাম।

কারখানার ব্যবস্থাপক মোঃ আজমত আলী জানান চলতি বছরের জানুয়ারী মাসের ১ তারিখ থেকে কারখানাটি চালু করা হয়েছে। কারখানায় নানা শ্রেণী ও পেশার ৩৭৫ জন নারী শ্রমিক হিসাবে কাজ করছেন। তারা সপ্তাহে ৬ দিন করে কাজ করে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করে তারা মাঝখানে ১ ঘন্টা বিরতি থাকে। এসব নারী শ্রমিকেরা মাসিক ৩-৫ হাজার টাকা বেতনে কাজ করেন। এ রকম কারখানা শুধু মতিহারাতেই নয় চড়ারহাট ও ভাদুরিয়াতেও রয়েছে।

গত শনিবার ওই কারখানায় গিয়ে দেখা যায় চীনা নাগরিক কারখানার কোয়ালিটি কন্ট্রোলার মিঃ জা শ্রমিকদের চুল তৈরীর মান দেখাশুনা করছেন।

গৃহবধূ রুপালী বেগম জানালেন সেখানে কাজ করে তিনি সংসারে বাড়তি উপার্জন করছেন।  কারখানাটিটি চালু হওয়ায় বেকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

একাদশ শ্রেণীতে পড়া শিক্ষার্থী কুরছিয়া জানান করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সেখানে শ্রমিকের কাজ করে বাড়তি উপার্জন করছেন।