মুরাদনগরে নারী ক্ষমতায়ন নিশ্চিতে উদ্বুদ্ধকরণ সভা ও জেলাপ্রশাসকের বিদায় সংবর্ধনা
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে নারী উন্নয়ন ফোরামের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বরাদ্দকৃত দোকান হস্তান্তর ও নারী ক্ষমতায়ন নিশ্চিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক আবুল ফজল মীরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মুরাদনগর নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রঙ্গণে উদ্বুদ্ধকরণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী অফিসার অভিষক দাশের সভাপতিত্বে সংবধিত অতিথি ছিলেন, কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক বেগম মনিরা নাজনীন।জামাল উদ্দিন ও সারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধা হানিফ সরকার, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি সুস্মিতা দাস, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুন নূর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, কৃষি কর্মর্কতা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ কামরুল আহমেদ খাঁন, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির, সমাজসেবা অফিসার মোঃ কবির আহম্মেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, মোঃ আবু মুসা সরকার, কাজী আবুল খায়ের, বাবুল আহম্মেদ মোল্লা, ওমর ফারুক সরকার, বনকুমার শীব, শরিফুল ইসলাম,রুহুল আমিন, মোঃ কাইয়ুম ভূইয়া, একেএম সফিকুল ইসলাম, আবুল হাশেম, শাহজাহান বিএসসি, আঃ সামাদ মাঝি, জাকির হোসেন, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুসা আল কবির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজিউল হক চৌধূরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ প্রমূখ।
সভা শেষে ফিতা কেটে নারী উন্নয়ন ফোরামের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বরাদ্দকৃত দোকানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে জাতিয় সংগীত ও উন্নয়ন মূলক গান পরিবেশন করেন মুরাদনগর শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।
রাণীশংকৈলে আল-হিকমা স্কুল কর্তৃক পৌর মেয়রকে সংবর্ধনা প্রদান

মন্ত্রী বানানোর ‘কারিগর’ সিলেট এমসি কলেজ
আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম ঘোষণার দিন
৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের পটভূমিঃ
ইসরাইলি জাহাজে হামলার দাবি নাকচ করল ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে তেল আবিব যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলের পক্ষ থেকে যেকোনো ভুল হিসাব-নিকাশের পরিণতির ব্যাপারে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এই সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।তিনি বলেছেন, সম্পূর্ণ ধারনাপ্রসূতভাবে ইহুদিবাদী ইসরাইল তার মালিকানাধীন জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে।
রাভানচি বলেন, ওমান সাগরের সাম্প্রতিক ওই হামলার ধরন থেকে বোঝা যায়, এটি এমন এক গোষ্ঠীর কাজ যারা তাদের অবৈধ লক্ষ্য অর্জন করার লক্ষ্যে ‘শয়তানি নীতি’ অনুসরণ করছে।
গত মাসের শেষদিকে ওমান সাগরে অবস্থানরত একটি ইসরাইলি কার্গো জাহাজে বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তেল আবিব ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, ইরানের বিরুদ্ধে তেল আবিবের অভিযোগ উত্থাপনের উদ্দেশ্য ইসরাইলকে অসহায় হিসেবে তুলে ধরা এবং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও অবৈধ তৎপরতাকে বৈধতা দেয়ার চেষ্টা করা।
রাভানচি বলেন, গোটা বিশ্বের উচিত ইহুদিবাদী ইসরাইলকে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক হঠকারিতা থেকে বিরত রাখা। কারণ, তেল আবিব কোনো ভুল হিসাব-নিকাশ করলে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। খবরঃ পার্সটুডে।
“মার্চ মাস”
বাঙলীর জীবনে মার্চ এক গুরত্বপুর্ন মাস। এই মাসেই জন্মেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭১ সালের ৭ই মার্চ বিকেলে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষন দিয়েছিলেন। ঐ সালেই পাকিস্তানিরা হত্যাযজ্ঞ চালিয়েছিল ২৫ শে মার্চ রাতে। বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছিলেন ২৫ শে মার্চ রাতে। মার্চ মাস বাঙালী জীবনে অবিস্মরনিয় হয়ে রয়েছে নানা কারনে। এই মাসেই স্বজন হারানোর স্মৃতি রয়েছে বহু মানুষের। তাই স্মৃতির পাতা উল্টেপাল্টে স্মরন করেছি বহু জনেরে। অবনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছি ৩০ লক্ষ শহীদ, আহত মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারাদের। অগনিত মানুষ যারা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, দৈন্যতায় ভুগেছে স্বচল হতে পারেনি আর তাদেরও। দুর্দশায় পতিত হয়ে দুর্ভোগ সয়েছি অনাহারি থেকেছি আমরাও। সব হারিয়ে বাবা আর ঘুড়ে দাড়াতে পারেননি আমরন। অভুক্ত পরিবারের নির্মম দুর্দশাটি ভুলতে পারিনি আজও। সন্তান হিসাবে পরিবারের সেই স্মৃতি পিড়াদেয় এখনও। অনেকেই এখন আর মনে করতে চায়না কিন্তু বিপর্যয় ছিল সব পরিবারেই। গ্রামের পরিত্যক্ত ঘরগুলি মুখোরিত হয়েছিল ৭১ এর মার্চ মাসে। শহুরে মানুষগুলি আশ্রয় নিয়ে ছিল পরিত্যক্ত ভিটায়। নয়টি মাস নিত্য সঙ্কা ছিল মরনের। খুব কম পরিবারই আছে যারা আপনজন হারায়নি। অবারিত সময় ছিল,আড্ডা ছিল অবিরাম। দল বেধে আড্ডা চলেছে বয়সী সতীর্থদের সাথে। জাম্বুরা দিয়ে বল খেলেছি, বাধাহীন গল্প করেছি, গান গেয়েছি বেসুরা কন্ঠে দল বেধে। স্বাধীন বাংলার অনুষ্ঠান শুনেছি প্রতিদিন। বহু গল্প শুনেছি উৎসাহ দেখেছি বিজয়ের উল্লাস দেখেছি বাঙালীর। রাজাকার আলবদর আল শামস দেখেছি স্বাধীনতার বিরুদ্ধে। স্বাধীনতা বিরোধীদের পরিনতিও দেখেছি। কিছু দিন আত্নগোপনে থাকতে হয়েছে কিন্তু সফল হয়েছে তারাই বেশী। অবহেলিত হয়েছে মুক্তি যোদ্ধা। এখন দলিল খুজে দেখাতে হয় স্বাধীনিতার সত্যটি।অমুক্তিযোদ্ধারা মুক্তি যোদ্ধা বনে গেছে বিভক্ত হয়েগেছে দল। রাজনীতিতে যুক্ত হয়ে রাজাকারের সঙ্গে হাত মিলিয়েছে মুক্তি যোদ্ধা। মার্চ স্বাধীনতার মাস হলেও ঘোষক নিয়ে বিতর্ক হয় রাজনীতিতে। ৭৫ এর পর সব স্মৃতি বদলে দিয়েছে। অপরাধীরা খেতাব পেয়েছে মুক্তি সেনারা হয়েছে প্রত্যাখ্যত। নতুন প্রজন্মকে শিখানো হয়েছে বানানো ইতিহাস। নিজেদের মত করে ইতিহাস বলে বিভ্রান্ত করেছে জাতীকে। কুখ্যাত রাজাকার মিন্ত্রী হয়েছে রাষ্ট্রপিতি হয়েছে এই দেশে। দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তি যোদ্ধারা নির্বাক হয়ে কেদেছে বিস্ময়ে। এখন রাজাকার দাবী করে যুদ্ধাপরাধী নেই বাংলাদেশে। ভুলে গেছে মুক্তি যূদ্ধ আর গর্বের গৌরিব। রাজাকারের দম্ভ দেখে হতবাক হই বিস্ময়ে। মার্চ এলেই শুরু হয় আলোচনা, এখন ভার্চুয়াল অনুষ্ঠান মিডিয়াতে সয়লাব। ইতিমধ্যে দু’একটি নজরেও পরেছে কিন্তু আলোচকদের বক্তব্য শুনে হতবাক হয়েছি। দলের নেতারাও অতিরঞ্জিত বলে মার্চের গুরত্ব কমিয়ে দিয়েছে। মার্চ নিয়ে এমন উপস্থাপনা সঠিক নয়। সত্য গোপন করে রাজনীতির ফয়দা হাসিল করা অন্যায়। এইদিনে দেশের মানুষের মনের স্মৃতি সংগ্রহনের উদ্যোগ নিলে জাতী উপকৃত হবে। টেলিভিশনে বসে ভুল তথ্য নয় একাত্তরের চিত্র প্রত্যক্ষদর্শিদের কাছ থেকে গ্রথিত হলে মার্চের প্রতি যোগ্য সম্মান দেখানো হবে। মার্চের ইতিহাস সংরক্ষিত হবে সঠিকভাবে।

হরকাতুল জিহাদ আল ইসলামির অপারেশন শাখার প্রধানসহ ৩ সদস্য গ্রেফতার
ডিবিএন ডেস্কঃ দেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) অপারেশন শাখার প্রধান সমন্বয়কসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গতকাল সিটিটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- মো. মাইনুল ইসলাম (৪২), শেখ সোহান স্বাদ (২৫) ও মুরাদ হোসেন কবির (৪৩)।
তাঁদের কাছ থেকে ব্যক্তিগত ১টি গাড়ি, ৫টি মোবাইল, ১টি মাইক্রোফোন, ১টি চাপাতি, ২টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, ১টি স্কচটেপ, ৫ লিটার অ্যাসিড, ৩টি আইডি কার্ড ও উগ্রবাদী বার্তার বই উদ্ধারের কথা জানানো হয়েছে।
সিটিটিসি আরো জানিয়েছে, মাইনুল হুজির প্রধান অপারেশন সমন্বয়ক হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ঝালকাঠি। ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল মাইনুলের। তিনি ২০১৫ সালে হুজির শীর্ষ নেতা কারাবন্দী মুফতি মঈনউদ্দিনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। মাইনুলের নেতৃত্বে ৬৪ জেলায় সংগঠন পুনর্গঠন, পূর্ণাঙ্গ শুরা কমিটি প্রস্তুত, অর্থের জোগান নিশ্চিত, সদস্য সংগ্রহ, অস্ত্র সংগ্রহ, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ, কারাবন্দী সদস্যদের জামিনের ব্যবস্থা প্রভৃতি কাজ চলছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবু সাঈদ ও ২০০০ সালে কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী হাসানের নির্দেশে সংগঠনের কাজ করছিলেন মাইনুল। সোহানের বাড়ি হবিগঞ্জে। তিনি এইচএসসি পাস করে ঢাকার মিরপুর বাঙলা কলেজে পড়ালেখার পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ২০১৬ সালে ঢাকায় একুশে বইমেলায় নাশকতার ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বের হয়ে তিনি মাইনুলের নেতৃত্বে হুজির হয়ে কাজ করছিলেন।
আর গ্রেফতার মুরাদ হুজির একজন সক্রিয় সদস্য। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ। তিনি ব্যবসার আড়ালে হুজির হয়ে কাজ করতেন।
এর আগে, গত ৩০ ডিসেম্বর রাজশাহী মহানগরী থেকে হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি) এর রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আবারও ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্কঃ পরপর ৭ মাত্রার চেয়ে শক্তিশালী তিনটি ভূমিকম্পে কেঁপেছে নিউজিল্যান্ড। আর সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই দেশটিতে আঘাত হেনেছে চতুর্থ ভূকম্পন। এটিও যথেষ্ট শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে রিখটার স্কেলে শনিবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১৬ মিনিটে জিসবর্ন থেকে ১৮১ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে।তাৎক্ষণিকভাবে শনিবারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে শক্তিশালী কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূকিমম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা। যত দ্রুত সম্ভব উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। পুরোপুরি খালি করে দেওয়া হয় ওপোতিকির মতো কয়েকটি শহর।বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওতে পূর্ব উপকূলীয় তোকুমারু বে এলাকার সৈকতে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ২টা ২৭ মিনিটে নর্থ আইল্যান্ড থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ভোর ৬টা ৪১ মিনিটে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে আঘাত করে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। আর সকাল ৮টা ২৮ মিনিটে ওই এলাকা আবারও কাঁপিয়ে দেয় ৮ দশমিক ১ মাত্রার প্রচণ্ড শক্তিশালী আরেকটি ভূমিকম্প।
পরপর একাধিক ভূমিকম্পের জেরে নর্থ আইল্যান্ডের বেশিরভাগ এলাকায় জরুরি সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সতর্কতা কিছুটা নামিয়ে আনে তারা। আর বিকেল ৩টার পর সুনামি সতর্কতা পুরোপুরি তুলে নেয় সংস্থাটি। খবর-নিউজিল্যান্ড হেরাল্ড, তথ্য সুত্রঃ আর্থকোয়াক ট্র্যাক ডট কম।
ফেনীতে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণে মা-মেয়েসহ ৩ জন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা প্রথমে তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায় এবং পরে তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলসংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন জানান, বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে তাদের দুজনের দেহের ৬০ ভাগ ঝলসে গেছে। বিস্ফোরণে রুমের দরজা, জানালা, গ্রিল, গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে।
এছাড়া ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে বলেও জানান তিনি।