নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কোরানখানি এবং মিলাদ মহফিলের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

দিনব্যপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে শহরের চকপ্রাণ এলাকায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন শুরু হয়। খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রথমে জেলা আওয়ামীলীগ এবং পরে খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে পুষ্পস্কবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে নওগাঁ জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবলীগ এবং এসব সংগঠনের সদর উপজেলা কমিটি, পৌর কমিটি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ও সদর উপজেলা কিমিটি, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর পক্ষ থেকেও তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর কবরের পাশে ছিল উপচে পড়া ভীড়। ব্যক্তি পর্যায়েও অনেক নেতাকর্মী এবং সাধারন মানুষ তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে তাঁর কবরের পাশেই সকাল থেকে দিনব্যপী কোরআন খানির এবং দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মিলাদ মহফিলের আয়োজন করা হয়।

মো. আবদুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে
ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ
(সম্মান) এবং ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ৭ নম্বর সেক্টরের মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আবদুল জলিল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুল জলিল পরপর দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে টেকনোক্র্যাট কোঠায় বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

 

ভিক্ষুক দম্পতির মেয়ের বিয়েতে পাশে দাঁড়াল যুগান্তর স্বজন সমাবেশ

মো আমিন আহমেদ, সিলেট,প্রতিনিধিঃ ভিক্ষুক দম্পতির মেয়ের বিয়েতে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের সহযোগী সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ উপহার সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে পত্রিকাটির স্টাফ রিপোর্টার আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিব সরোয়ার আজাদ ভিক্ষুক দম্পতির হাতে নগদ অর্থ সহায়তাসহ ১৫ হাজার টাকার সমপরিমাণ উপহার সামগ্রী তুলে দেন।

উপজেলার উওর বড়দল ইউনিয়নের অলিপুর বাগগাঁও গ্রামের বয়োবৃদ্ধ ভুমিহীন ভিক্ষুক চাঁন মিয়া ও তার সহধর্মিনী (স্ত্রী) রহিমা বেগম তাদের মেয়ের বিয়ে উপলক্ষে ওই অর্থ সহায়তা ও উপহার সামগ্রী গ্রহন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলার বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক মো. জুনাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাহিদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক মো. নুরুল ইসলাম প্রমুখ।

অর্থ সহায়তা ও উপহার পেয়ে আপ্লুতকণ্ঠে রহিমস বেগম বলেন, মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেও কোনো সহায়তা না পাওয়ায় গত এক বছরে আমার মেয়ের বিয়ের তারিখ তিনবার পিয়েছি। আর উপায় না পেয়েএলাকার ভিক্ষুকদের নিয়ে সম্প্রতি যুগান্তরের সাংবাদিকের শরনাপন্ন হই। তিনি নগদ টাকা আর উপহারসামগ্রী দিলে আজ মেয়েকে বিয়ে দিতে পেরেছি। আমার মেয়ের বিয়েতে পাশে দাঁড়ানোর জন্য যুগান্তর পরিবারের প্রতি আমি আমরা চির কৃতজ্ঞ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান (সপ্রাবি শিক্ষক) মনোয়রা আজাদ, স্বজন সমাবেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল,স্বজন শিহাব সরোয়ার শিপু,তাসনিন সরোয়ার আনিকা, তাহমিন সরোয়ার আদ্রিতা, স্বজনরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পুর্ব আফ্রিকার সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত আরও ৩০ জন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইএফই।

ছবিঃ আফ্রিকা নিউজ।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার পরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্তোরাঁর বাইরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ভরে যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁর বাইরে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়।

এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওসমা এএফপিকে জানান, বিস্ফোরণটি বেশ জোরালো ছিল এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, দেশটি আল-কায়েদা-সংযুক্ত আল শাবাব বিদ্রোহীদের দ্বারা বারবার হামলার শিকার হয়। হর্ন অফ আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে সহিংস বিদ্রোহ চালাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী প্রায় ২০,০০০ বিদ্রোহীদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল। সূত্র : আফ্রিকা নিউজ। 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

করোনা মোকাবিলায় সেরা ৩ নেতার একজন হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিএনবিডি ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলভুক্ত ৫৪ দেশের সরকারপ্রধানদের মধ্যে করোনা মোকাবিলায় সবচেয়ে সফল তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন। 

গতকাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অনন্য নেতৃত্বগুণ দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

কমনওয়েলথ মহাসচিব বলেন, আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। তারপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন নেতা করোনাকালে যার যার দেশে নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

তিনি আরো বলেন, এই তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে এবং আমাদের সার্বজনীন মঙ্গলের জন্য কাজ করবে।

বিএনপির ৭ই মার্চের কর্মসূচি ভণ্ডামি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির ৭ই মার্চের কর্মসূচি ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির আস্ফালন। যা জাতিকে হতাশ করেছে।

আজ শনিবার (৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে বিদেশে অপতৎপরতা চালাচ্ছে।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ই মার্চের কর্মসূচি পালন করছে। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এটা বিএনপির লোক দেখানো।

আর জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন। জাতির পিতার হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশকে স্বৈরশাসন ও দেশবিরোধী অপশাসনে পিষ্ট হতে হয়েছে। দেশকে স্বল্পোন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা দেশকে সেখান থেকে তুলে উন্নত দেশের কাতারে যুক্ত করছেন।

রাজশাহীতে বিএনপির সমাবেশে একজন নেতার ওদ্ধর্ত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির সাথে সঙ্গতি রেখে ২৬ শে মার্চের কর্মসূচি নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

২৬ শে মার্চ ২০২১ থেকে পরবর্তী ২৬ শে মার্চ ২০২২ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, মুজিববর্ষে গৃহহীনদের ঘর উপহার দেয়া হবে।

এছাড়া, ২৬ শে মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন বলেও জানান তিনি।

আজ অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, মির্জা আজম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সায়েম খান প্রমুখ।

সিলেটের সুনামগঞ্জে পিতা-স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জে টিউবওয়েলের হাতল দিয়ে মেরে ৯ মাসের কন্যা সন্তানসহ পিতা ও স্ত্রীকে হত্যার দায়ে আলফু মিয়াকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

গত বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় প্রদান করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে আসামি আলফু মিয়া স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের কন্যা সন্তান আলিফাকে মারধর করলে দণ্ডপ্রাপ্ত আসামির পিতা আলা উদ্দিন (৭০) শান্ত করার জন্য তাদের ঘরে গেলে আসামি টিউবওয়েলের হাতল দিয়ে মারাত্মক জখম করে পরবর্তীয়ে চিৎকারে আশেপাশে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে পিতা স্ত্রী ও কন্যা সন্তানের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে এসময় পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়।

এসময় পুলিশ আলফু মিয়াকে আটক করে পরবর্তীতে আসামির ছোটভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলা করলে, পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জিয়াউর ইসলাম বলেন, আসামি বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসব আনন্দ। কিছুটা সময়ের জন্য প্রাচীন গ্রাম বাংলার আবহে ফিরে যেতে পেরে উচ্ছাসিত হয়ে ওঠেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দশর্নার্থীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে পায়ে হেটে আবার কেউবা ভ্যান কিম্বা মোটর সাইকেলে বৃহস্পতিবার মাড়িয়া গ্রামের মাঠে আসতে শুরু করেন। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চার পাশে উৎসব মূখর পরিবেশে সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদশন করে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ওতাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখতে আগত দশকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা।

এসব দৃশ্য দেখে আগত দর্শকরা ও সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান, এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ও আয়োজক স্থানীয় একটি স্বেচ্ছা সেবী সংগঠন পূনিমা নামে একটি
সংগঠন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা টি উপভোগ করেন (আত্রাই-রানীনগর)সংসদ সদস্য আলহাজ্ব
মোঃ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা তদন্ত ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী,স্থানীয় ইউপি চেয়ারম্যার আল্লা-মা-শেরই বিপ্লব সহস্থানীয় গন্য মাদ্য ক্রিড়ামোদি প্রেমিকগন।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠি খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের 8টি লাঠিয়াল বাহিনী অংশ গ্রহন করে।

জবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট ড. শামিমা, হাউজ টিউটর ড. প্রতিভা

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে।

এতে অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রভোস্ট ও আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুজনেই আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে দুই বছরের জন্য হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হলো।

 

বুড়িগঙ্গা

বুড়িগঙ্গার বহু গল্প আছে। একসময় এই নদীতে পাল তোলা নৌকার বিচিত্র রূপ দেখা যেত। ভাবুক প্রেমিক পারে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দার্য লীলা উপভোগ করত নিমগ্নে। টলটলে পানি আর ঢেউয়ের শব্দে উদ্বেলিত হত নারীর মন। উদাস মাঝিরা অলস রাতে কুপি জালিয়ে ভাটিয়ালির সূরে মাতাল করত খেটে খাওয়া মানুষদের। এসব গল্প শুনে ভাবুক হয়েছি আমরাও। বুড়িগঙ্গার কিনারে বাঁশের ভাসমান ডেরায় বসে বরশি ফেলেছি নদীতে। মুগ্ধ পরিবেশ আর মৃদুমন্দ বাতাসে ঢেউয়ের কলতানে মাছ ধরে উল্লাস করেছি আনন্দে। রচনা লিখেছি বুড়িগঙ্গায় নৌকা ভ্রমনের। মনের ভাবনা কাগজে লিখে ভাল নম্বর পেয়েছি কৈশরের ইচ্ছাটিই তুলে ধরেছি কালো অক্ষরে। ইচ্ছা হত পুর্নিমা রাতে বড় দুই মালাইয়া নৌকায় চড়ে ছাউনির উপর বসে চন্দ্রের স্নিগ্ধতা দেখবো। চন্দ্রের আলোতে ঝিলমিল পানির কলোতান শুনবো লহড়ির সুরে। বয়সের কারনে পরিবারের অনুমতি মিলেনি, আর্থিক সঙ্গতিটিও ছিল অপ্রতুল্য। মনের ইচ্ছাটি অপূর্ন থেকে গেছে হৃদয়ের গহীনে। সময়ের বিবর্তনে দুটোই বদলেছে কিন্তু, বুড়িগঙ্গা হারিয়েছে চিত্রটি।পাল তোল নৌকা বিলুপ্ত হয়ে গেছে আর জল হয়েছে বিষাক্ত। স্বচ্ছ পানি এখন আলকাতরার রঙ ধারন করেছে। দুর্গন্ধে মূখে রোমাল চেপে পারাপার হতে হয়। নৌযানের মলমূত্র সহ সকল আবর্জনা নিক্ষিপ্ত হয় বুড়িগঙ্গায়। শহরের খালগুলি ভরাট হয়ে গেছে আবর্জনায়। নদী সংলগ্ন বসতবাড়ীর ড্রেনের লক্ষ্য বুড়িগঙ্গা সেখানেই স্তুপ হয় গলীত পঁচা সব। যে নদীর জলে স্নাত হয়ে পবিত্র হত মানূষ। এখন এক গ্লাস জলেই নির্ঘাত মৃত্যু হবে সুস্থ্য মানুষের। মৎস প্রানী অক্কা পেয়েছে আগেই। বুড়িগঙ্গার মাছ এখন রোগের জন্ম দেয়, হাসপাতালে ভিড় জমায় মানুষের। চার পাশে নদী বেষ্টিত এমন শহর পৃথিবীর কোথায়ও নেই। বালু নদী বিলুপ্ত, তুরাগ অভিন্ন চিত্র শীতলক্ষার অবস্থাটিও দুষন গঁন্ধে নিশ্চল। প্রকৃতির সাথে এমন নির্দয় আচরন সত্যি দুঃখজনক। অবস্থাটির পরিবর্তন করা সম্ভব। প্রযুক্তি বিবর্তন এনেছে বিশ্বময়। জার্মানীর রাই নদী বদলেছে, চীনের হোয়াং হো এখন বিস্ময় পৃথিবীর। উদ্যোগ নিলে বুড়িগঙ্গাও স্বচল হতে পারে। ফিরে পেতে পারে বালু, তুরাগ আর শীতলক্ষা নদীর পুর্বাবস্থাটি। এমনটি হলে রাজধানী ঢাকা শহর বদলে যাবে। দৃষ্টি নন্দন নদীগুলি হবে পর্যটকদের আকর্ষন। রাজস্ব উৎপাদন ছাড়াও মৎস শিল্প ঢাকার বাজারে সয়লাব হবে। বিষুদ্ধ পানিও সরবরাহ হবে এই নদী থেকেই। পত্রিকায় লেখা ছাপা হয় প্রায়ই। নদী সংস্কারের কথাও আসে এসব লেখায় কিন্তু, উদ্যোগ নেয়নি কোন সরকারই। পদ্মা সেতু নির্মান করাও ছিল অবাস্তব কল্পনা। বর্তমান সরকার সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। দেশ এখন অর্থনৈতিকভাবেও বদলেছে। বহু জনকল্যানমুলক প্রকল্প সরকার সুষ্ঠ ভাবেই বাস্তবায়ন করেছে। যোগাযোগ ব্যবস্থায় মেগা প্রকল্প এখনো চলমান। রাজধানীর চার পাশের নদী গুলি সংস্কার করাও এখন অতীব জরুরী। সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় এবং কর্ত্তাব্যক্তিদের কাছে বিনীত আবেদন ভাবে নিদীগুলি সংস্কারের দাবী জানাই।

আজিজুর রহমান প্রিন্স
টরন্টো, কানাডা
৪ মার্চ ২০২১।

সিলেট মোগলাবাজারে একদিনে ৩ জনের মৃত্যু

মো আমিন আহমেদ, সিলেট: একদিনে ৩ জনের অপমৃত্যুতে আলোচনায় সিলেটের মোগলাবাজার। বৃহস্পতিবার (৪ মার্চ) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে কথাকাটাকাটির জেরে স্বামীর ঘুষিতে এক গৃহবধূর মৃত্যু হয়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও ট্রলি দুর্ঘটনায় আরও একজন মারা যান।

পুলিশ জানায়- বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার শ্রীরামপুরে স্বামীর ঘুষিতে লাকি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তবে ঘটনার পর বিকালে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী মোহাম্মদ সাহিদ আহমদ (২৭)। তিনি শ্রীরামপুরে গ্রামের নুরুল মিয়ার ছেলে।

এদিকে দুপুরে ঘটনার পর বিকালে স্বেচ্ছায় মোগলাবাজার থানায় হাজির হয়ে ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ সাহিদ আহমদ জানান দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী লাকি বেগমকে ঘুষি মারলে তিনি মারা যান। সাহিদ আহমদ পেশায় ফ্রীল্যান্স, অনলাইন ভিডিও এডিটর। তাদের সংসারে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

অপরদিকে মোগলাবাজার এলাকায় ছাদ ঢালাইয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হত হন একই এলাকার জুবায়ের (২৮) নামের একজন। বেলা পৌনে ২ টার দিকে ঘটনাটি ঘটলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকাল ৩ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও গতকাল বুধবার (৩ মার্চ) বডিরপাড়া এলাকায় ট্রলি উলটে আহত হন চালক পাপুল (২২)। পরে এক দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার মারা যায় সে। নিহত পাপুল মোগলাবাজার এলাকার ছত্তিগড়স্থ ইলিয়াস আলীর ছেলে।

পৃথক ঘটনায় তিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।