র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” এর সক্রিয় সদস্য অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার

মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি:র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ) বাংলাদেশে মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। অন্যান্য আইন শৃংখলা বাহিনীর মত র‍্যাবও তার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। বিভিন্ন সময় দেশের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গী সংগঠনের মূল হোতা ও তাদের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অভ্যন্তরীন শান্তি শৃঙ্খলা রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে র‍্যাব।

সাম্প্রতিক সময়ে র‍্যাব-৯ এর আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে পরিলক্ষিত হয় যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম”এর লিফলেট বিতরণ সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। তারা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে দেশের সার্বভৌমত্বের পরিপন্থি উগ্রপন্থী মতামত লিফলেট আকারে প্রকাশ এবং তা বিতরণ করা সহ তাদের জঙ্গীবাদের মতাদর্শ গোপনে প্রচার করে আসছে। তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে জঙ্গীবাদের দিকে অগ্রসর করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও তারা নিজেদের সংগঠনকে আর্থিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিত চাঁদা সংগ্রহ করে যাচ্ছে। এই সকল ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাব-৯ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল  ০১/০৩/২০২১ খ্রিঃ ২৩.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন লাউয়াছড়া পার্কের ০২ টি টিলার মধ্যবর্তী ফাঁকা জায়গায়  সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম”এর কতিপয় সক্রিয় সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিযানিক দল অভিযান পরিচলানা করে ১। মোঃ কামরুজ্জামান লিটন(৩৬), পিতা- মোঃ উম্মত আলী মন্ডল, সাং- সাতবিলাকুল ছাড়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদহ কে একটি বিদেশী রিভলভার, বিপুল সংখ্যক আইন শৃংখলা বিরোধী লিফলেট ও উগ্রবাদী  বইসহ গ্রেফতার করে এবং অন্যান্য জঙ্গী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দেশের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” শক্তিশালী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর বাহিরে থেকে নাশকতা মূলক পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছে এবং সে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহের কাজ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীকে জিঞ্জাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সাদাকে সাদা কালোকে কালো বলুন

বাঙালীর জীবনে ভাল সংবাদ খুব একটা আসেনি। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নিয়ে নানা রকম বিদ্রুপ শুনতে হয়েছে। কেউ বলেছে তলাবিহীন ঝুড়ি আবার কেউ বলেছে সমস্যার দেশ। দরিদ্রতার কথা মুখে মুখেই ছিল। বন্যা খড়া জলোচ্ছাস আর অশান্ত রাজনীতি বিশ্ব খবরের শিরোনাম হয়েছে বার বার। অস্থিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে অনেক দেশ। স্বাধীনতার সূবর্ন জয়ন্তিতে সেই দেশকেই স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান দিয়েছে জাতীসংঘ। বিশ্ব নেতারা বাংলাদেশকে উন্নয়নের মডেল রষ্ট্র হিসাবে পরিচয় দেন। করোনার আক্রমনে বিশ্ব যখন পর্যদুস্থ্য তখন গুটি কয়েক দেশের সাথে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রবৃদ্ধি দেখিয়েছে সর্বোচ্চ সুচকে। কৃষি উৎপাদন আর রপ্তানী প্রতিবেশি রাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। করোনায় এক কোটি মানুষের প্রানহানির আসঙ্কা করেছিল বিশ্ব সাস্থ্য সংস্থা। সেই অনুমান সত্য হয়নি। বরং কানাডার মত উন্নত দেশ যখন ভেকসিন আনতে পারেনি তখন, বাংলাদেশের মানুষ বিনামূল্যে ভেকসিন নিচ্ছে প্রতিদিন। মৃতের সংখ্যাও আমেরিকা বা ইউরুপের অনেক দেশের একদনের মৃত্যু সংখ্যাটি অতিক্রম করেনি। এটি নিঃসন্দেহে শুভ সংবাদ।
এই সাফল্যের পিছনে নেতৃত্বের দুরদর্শিতা অবশ্যই গন্য হতে হবে। বাস্তবতাটি অনুমান করে বিপর্যয় মোকাবেলায় সরকারের প্রতিটি পরিকল্পনা এবং পদক্ষেপ ছিল সময়োপযোগি। এই কৃতত্ব অবশ্যই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর। এই দুঃসময়েও ছিন্নমুল মানুষের জন্য স্থায়ী আবাসন গড়ে দিয়ে দেশের জনগনের প্রতি নেতৃত্বের প্রমান দিয়েছেন
কিন্তু কিছু মানুষ এই করোনার দুর্যোগকে ব্যবহার করে শোস্যাল মিডিয়াতে অন্তহীন প্রচারনা চালিয়েছে। দুর্নীতি, অর্থলোপাট সহ নানা অভিযোগ তুলে অসত্য প্রচার চালিয়েছে। এই অভিযোগ সত্য হলে দেশের এই পরিবর্তন সম্ভব হল কিভাবে। পদ্মা সেতুর মত মেগা প্রকল্প, মেট্রো রেল এবং সড়ক যোগাযোগের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হল কি করে? করোনার ভেকসিন নিয়েও জনগনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। এখন তারাই আবার ভেকসিন পাচ্ছেনা বলে অভিযোগ করছে। নেতাদের বক্তব্য সরকারের বিরুদ্ধে হবে এটাই স্বভাবিক কিন্তু অবাস্তব, অসত্য বক্তব্য কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সাদাকে সাদা আর কালোকে কাল বলুন- সত্য বলুন। এখন সুষ্ঠ রাজনীতির স্বার্থেই রাজনৈতিক নেতাদের সরকারের সাফল্য স্বীকার করা উচিৎ নাহয় জনগন তাদের প্রত্যাখ্যান করবে নিশ্চিত। বিশ্বসভায় বাংলাদেশের এই অবস্থান আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে আশাকরি। জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে ইপ্সিত লক্ষ্যে পৌছে দিবেন প্রত্যাশাকরি।

আজিজুর রহমান প্রিন্স
টরন্টো, কানাডা
১ মার্চ ২০২১।

ফেব্রুয়ারিতেও রেকর্ড রেমিট্যান্স, দেশে এসেছে ১৭৮ কোটি ডলার

অর্থনীতি ডেস্কঃ চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও কষ্টার্জিত রেমিট্যান্স পাঠানো করেনি আমাদের রেমিট্যান্স যোদ্ধারা। গেল ফেব্রুয়ারিতেও রেকর্ড রেমিট্যান্স ১৭৮ কোটি ডলার দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে আসা রেমিট্যান্স আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার।

চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা)। রেমিট্যান্সের প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৪.০২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার ছাড়িয়েছে।

তথ্য বলছে, ফেব্রুয়ারির রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। ১৩৪ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে তিন কোটি ডলার।

২০২১ সালের প্রথম মাস (জানুয়ারি) দেশে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তার আগের মাস ডিসেম্বরে এসেছিল ২০৫ কোটি ডলার।

সর্বশেষ ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

করোনা টিকা নিলেন চসিক নগর অভিভাবক

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী নভেল করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন।

আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নগরীর সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী উপস্থিতে মেয়র রেজাউল করিমকে টিকা প্রদান করেন হাসপাতাল মেডিক্যাল টেকনোলজিস্ট আশীষ বর্ধন।

করোনার টিকা নেওয়ার পর মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেছি, আপনারাও যথাযথ নিয়ম মেনে টিকা নিন। যেখানে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র এখনো ভ্যাকসিন পায়নি সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের বিষয়।

চসিক মেয়র আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন।

 

শ্রীমঙ্গলে ভোটার দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজারঃ বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল ৩য় জাতীয় ভোটার দিবস উদ্বোধন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলায় আজ  মঙ্গলবার ২রা মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা কমপ্লেক্সে ভােটার দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভোটার দিবস উপলক্ষে ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করেন।কার্ড বিতরণ অনুষ্ঠান কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম ও উপজেলা সহকারী কমিশনার নেছার উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যেতি অসীম জানান, মহামারী করোনাভাইরাসের কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। ভো‌টাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র শ্রীমঙ্গল উপজেলায় বিতরণ ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহন করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন সারা পরেছে বেশী নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্কঃ বলিউড ইন্ডাস্ট্রির বিতর্কিত অভিনেত্রী কুইন খ্যাত কঙ্গনা রানাউয়াতের বিরুদ্ধে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জাভেদ আখতারের মানহানির মামলার পরিপ্রেক্ষিতেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, সমন জারি করা সত্ত্বেও বলিউড অভিনেত্রী আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

তবে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, এই ঘটনায় নিয়ে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তারা। ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউড ইন্ডাস্ট্রির নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। তিনি করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন। তাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন।

এর আগে কঙ্গনা ঋত্বিক রোশানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন।

সেসময় সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হয়েছিল। সেই জেরেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার। আর ওই মামলার প্রেক্ষিতেই সোমবার আদালত থেকে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

এক লাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি পেলো ৫৭ প্রতিষ্ঠান

সিএনবিডি ডেস্কঃ চালের বাজার ঊর্ধ্বগতি প্রবণতা রোধ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি পর্যায়ে নতুন করে আরও ৫৭ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি প্রদান সংক্রান্ত চিঠি গতকাল ১ মার্চ খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সিদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য ৫৭ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে খাদ্য মন্ত্রণালয় কিছু শর্তে বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেয়।

এরমধ্যে যারা ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলতে ব্যর্থ হয়েছিল, তাদের চাল আমদানির অনুমতি বাতিল করেছে খাদ্য মন্ত্রণালয়। তবে যেসকল আমদানিকারক এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি, তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে খাদ্য মন্ত্রণালয়।

এছাড়া এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে।

এক্ষেত্রে বরাদ্দপত্রে উল্লিখিত সময়সীমার মধ্যে আবশ্যিকভাবে আমদানির সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে চাল আমদানির শর্তে বলা হয়, বরাদ্দকৃত ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা এক থেকে পাঁচ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান পাঁচ হাজার টনের চেয়ে বেশি চাল আমদানির বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল এনে বাজারজাত করতে হবে বলে শর্ত দেয় খাদ্য মন্ত্রণালয়।

নাইরেজিয়ায় অপহৃত ৩শ’ স্কুলছাত্রী মুক্তি পেল

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার জামফারা রাজ্যে অপহৃত প্রায় ৩শ’ স্কুলছাত্রীকে অবশেষে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লি জানিয়েছেন, মুক্তি পাওয়া ২৭৯ শিক্ষার্থী এখন সরকারের আশ্রয়ে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনও মুক্তিপণ দিতে হয়নি।

আজ  মঙ্গলবার স্থানীয় গভর্নর বেলো মাতাওয়াল্লি এ কথা জানান।

নাইজেরিয়া পুলিশের ভাষ্য মতে, গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার)জামফারা রাজ্যের একটি স্কুল থেকে ৩১৭ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। তবে গভর্নর বেলো মাতাওয়াল্লি বলেছেন ২৭৯ অপহৃত হয়েছিল, যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

বেলো মাতাওয়াল্লি বলেন, ‘শুক্রবার অপহৃত হওয়া শিশুদের পেয়েছি। আমি একটি শান্তি চুক্তি শুরু করেছি, যা ইতিবাচক ফল দিয়েছে। কাউকে কোনো মুক্তিপণ প্রদান করা হয়নি।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে যারা অপহৃত হয়েছিলেন; তারা জামফারার জঙ্গব শহরের একটি সরকারি বালিকা বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে।

তবে ছাত্রীরা মুক্তি পেলেও কোন গোষ্ঠী তাদেরকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাইজেরিয়ার ওই অঞ্চলের একাধিক সশস্ত্র দল প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নাইজার রাজ্যের কাগারা জেলার একটি স্কুল থেকে ২৭ জন শিক্ষার্থী, তিনজন কর্মচারী ও তাদের পরিবারের ১২ সদস্যকে অপহরণ করে বন্ধুকধারীরা। সেসময় এক শিক্ষার্থী নিহতও হয়। ২৭ ফেব্রুয়ারি ওই ২৭ শিক্ষার্থীকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ায় গণহারে শিক্ষার্থীর অপহরণের ঘটনা ঘটে। ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে। সুত্রঃ রয়টার্স, আল-জাজিরা। 

 

গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটি তে একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধ করেন আবুল হাসনাত মোঃ বেলাল

কুলাউড়ায় জাল টাকা ও ইয়াবা সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুরের সীমান্তবর্তী হরিচক গ্রামে থেকে থেকে জাল নোট ও ইয়াবাসহ আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০) নামক এক ব্যক্তিকে আটক করেছে (র‌্যাব) -৯। সোমবার (০১ মার্চ) বিকেলে তাকে কুলাউড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিচক গ্রাম থেকে আবুল কালাম আজাদকে আটক করে।
এ সময় তার কাছে এক হাজার টাকার ৩০ টি জাল নোট ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার হরিচক গ্রামের চাঁন আলীর ছেলে।
এদিকে তাকে আটকের পর জব্দকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটক আজাদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।