সিলেটে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিল মাদক কারবারী!

সিএনবিডি নিউজঃ সিলেটে মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে প্রতিনিয়ত সাংবাদিক (ক্রাইম রিপোর্টার) আমিনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে সিলেটের মাদক জোন হিসেবে চিহ্নিত কাস্টঘরের মাদক ব্যবসায়ীদের মদতদাতা, ত্রাণকর্তা ও র‌্যাবের সোর্স পরিচয়দাকারী ইয়াবা মিজান।

সাংবাদিক মোঃ আমিন আহমেদ

গত মাসে ইয়াবা মিজানকে নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে মুঠোফোনের মাধ্যমে সাংবাদিক আমিনকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে। মুঠোফোনে ফোন করে সাংবাদিক’র হাত, পা-ভাঙ্গাসহ প্রাণনাশের হুমকি দেয় ওই ইয়াবা মিজান।

সাংবাদিক আমিন জিডি’র বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে “নগরীর কাস্টোঘরে চিহ্নিত মাদকব্যবসায়ী মিজান বেপরোয়া” শিরোনামে দৈনিক বজ্রকন্ঠ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এরপর সংবাদটি বিভিন্ন জাতীয় দৈনিক সহ স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।

তিনি আরো জানান, কাস্টঘরের মহিলা মাদক ব্যাবসায়ীর কাছে টাকা নেওয়ার প্রসঙ্গে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের করেন তিনি। সংবাদ প্রকাশের কারণে বিবাদী উনাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। বিগত প্রায় ১০ দিন যাবৎ উল্লেখিত বিবাদীর ব্যবহৃত মোবাইল ০১৭১৮ ৪৪১৬৬৩ নাম্বার হইতে উনার ব্যবহৃত নাম্বারে ফোন দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সহ প্রাণে হত্যা করা হবে মর্মে হুমকি প্রধান করে আসছে। উনি বিবাদীর পরিচয় জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এ ধরণের কোন বিষয়ে আইনের আশ্রয় নিলে তাকে প্রাণে হত্যা করা হবে। পরে তিনি ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে নিজের ও উনার পরিবারের নিরাপত্তার জন্য শাহপরান (রহঃ) থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নং ১৫৫২।

জানা গেছে, নগরীর কাস্টঘরে রয়েছে মিজানের বিশাল বড় আস্তানা যা আন্ডারগ্রাউন্ড “ভাঙ্গাঘর” নামে পরিচিত। সাধারন মানুষ মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে তবে তাকে পরতে হয় বিভিন্ন  হামলা-মামলা আর হুমকির মুখে।

গত কিছু দিন আগে সিলেটের মাদক জোন নামে চিহ্নিত কাস্টোঘর থেকে রাধা রাণী নামের একজন মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করছে র‌্যাব-৯ সিলেটের একটি দল। আর সেই সোর্স পরিচয়দানকারী ইয়াবা মিজান ওই মহিলা মাদক ব্যবসায়ী রাধা রানীকে র‌্যাবের কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন।

সিলেটের শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পু লাল, পান্নু লাল, শান্তি রানী ও বাঘা লাল সহ নাম না জানা আরো অনেক মাদক ব্যবসায়ীদের সাথে রয়েছে সোর্স পরিচয়দানকারী ইয়াবা মিজানের হটলাইন।

সোর্স পরিচয়দানকারী ইয়াবা মিজানের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা ও চুরি সহ ছিনতাইয়ের মামলাও রয়েছে।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মোশারফের ভাই হলেন প্রশাসনের সোর্স পরিচয়কারী মিজান। গত ২০০৫/২০০৬ সালে র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে মারা যায় মোশাররফ। তার পর থেকে বেপোরয়া হয়ে উঠেছে সোর্স পরিচয়কারী মিজান।

এ বিষয়ে মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিজানের বক্তব্য : (প্রথমে অকাথ্য ভাষায় গালিগালাজ)। আমার বিরুদ্ধে যা পারিস লেখ তাতে আমার বিন্দু পরিমাণ কিছু যায় আসে না। আরে যা যা যেখানে আমার নামে ১৯ টা মামলা থাকা সত্ত্বেও  প্রশাসন আমাকে বাঁচিয়ে নিয়ে যায়, আমাকে ধরতে সাহস পায়না বা আসে না আর তুই কি একটা সাংবাদিক আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করবি। কর, করে কি করবি? তুই জানিস আমি কে?, আমি মোশাররফের ভাই।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্নেল আবু মুছা মো শরিফুল ইসলাম’র সাথে যোগাযোগ করলে উনি জানান, আমাদের এরকম কোন সোর্স নেই, আর যদি র‌্যাবের কথা বলে কেউ কোন ধরনের খারাপ কার্যকালাপে লিপ্ত হয় তবে আমরা তার প্রতি আইননানুগ ব্যাবস্থা নিব।

শাহপরান (রহঃ) থানার অফিসার ইনর্চাজ জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা আয়োজিত।

সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার অবস্থিত সকল বীমা কোম্পানীর প্রতিনিধিগণকে নিয়ে জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে চার্টাড লাইফ ইনসুরেন্স কোম্পানি শ্রীমঙ্গল এজেন্সি’র  ফাইন্যান্সিয়াল এসোসিয়েট আমিনুর রশিদ রুমন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,অনলাইন সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্ত ,এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ইনসুরেন্স কোম্পানির ব্যবস্হাপক বৃন্দ।

ফের ২০২৪ সালের নির্বাচনে লড়বেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার  দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে হায়াত রিজেন্সি হোটেলে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) দেয়া ভাষণে তিনি এ কথা জানান। ওই ভাষণে তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে ৭৪ বছর বয়সী ট্রাম্পকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকেরা। তাদের অনেকের মুখেই ছিল না মাস্ক।

ভক্তদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনাদের সামনে আজ হাজির হয়েছি এ ঘোষণা দিতে যে, চার বছর আগে শুরু হওয়া আমাদের একসঙ্গে পথচলা এখনো শেষ হয়নি। আন্দোলনের ভবিষ্যৎ, পার্টির ভবিষ্যৎ ও আমাদের প্রাণপ্রিয় দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ এখানে আমরা জড়ো হয়েছি। এ সময় নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার সম্ভাবনার কথা নাকচ করেন ট্রাম্প।

ট্রাম্প এদিনও নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ তোলেন। ৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি করে বাইডেন ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘তারা শুধু হোয়াইট হাইসকে হারিয়েছে, কিন্তু কে জানে, কে জানে এ কথা।’ তৃতীয়বার নির্বাচন করে তাদের হারানোর প্রতিজ্ঞা করেন ট্রাম্প।

ফিলিস্তিন আল-আকসা নিয়ে বানাল ভিডিও গেম

মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা যা জেরুজালেমে অবস্থিত। এই পবিত্র মসজিদ নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চলতি সপ্তাহে ‘গার্ডিয়ানস অব আল-আকসা’ নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু করা হচ্ছে। খবর দ্য নিউ আরবের।

দ্য নিউ আরবের এক প্রতিবেদনে জানা গেছে, পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান, তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা। ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।

করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাসের টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ মার্চ) সকালে দিল্লির এইমসে হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। নিজেই টুইট করে সেই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর আজ সোমবার থেকে দেশটিতে শুরু হয়েছে করোনাভাইরাস টিকাদানের তৃতীয় পর্যায়।

https://twitter.com/narendramodi/status/1366200664402006016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366200664402006016%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Fprime-minister-narendra-modi-gets-first-dose-of-coronavirus-vaccine%2Farticleshow%2F81265406.cms

টুইটে মোদি লিখেছেন, ‘এইমসে এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিৎসক, বিজ্ঞানীরা তাদের যে শক্তি দেখিয়েছেন তা স্মরণযোগ্য। আসুন ভারতকে করোনামুক্ত করি।’

তবে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা তিনি নেন নি। ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা নিয়েছেন তিনি। মোদিকে করোনার টিকা দেন পুদুচেরির নার্স পি নিভেদা।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় পর্যায়ের এই ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের টিকা দেয়া হবে। একই ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরও টিকা দেয়া হবে। প্রথম দফায় ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় পুলিশকর্মীদের টিকা দেয়া হয়েছে।

কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফরমেটে ডাক্তারদের সার্টিফিকেট দিতে হবে। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে টিকার সর্বোচ্চ দাম ২৫০ রুপি বেঁধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার।

সিলেটে মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেফতার ২

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ ও পরে মুক্তিপণ দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের জালালাবাদ থানা। গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি সিলেটের মোগলাবাজারের তোরখলা ইসলামিয়া বালিকা মাদ্রাসায় বই আনার জন্য রওনা হয় নবম শ্রেণির এক ছাত্রী (১৪)। মাদ্রাসার সামনে পৌঁছামাত্র মুহিবুর রহমান নামের এক সিএনজি অটোরিকশা চালক জোরপুর্বক তাকে তুলে নিয়ে জালালাবাদ থানাধীন খালপাড়স্থ আদিল নামের এক দোকানির পিছনের রুমে আটক রাখে। পরে সেই ছাত্রী (১৪) কে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মেয়েকে অপহরণের নাটক সাজিয়ে মাদ্রাসাছাত্রীর বাবার নিকট মুক্তিপণের জন্য ৩ লাখ টাকা দাবি করে অভিযুক্তরা।

পরে মাদ্রাসাছাত্রীকে তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে কিছুটা সুস্থ হওয়ার হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ওসিসি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে।

এদিকে ঘটনার পর গতকাল ২৭ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে মেয়েটির পিতা বাদী মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে মহানগর পুলিশের জালালাবাদ থানার মামলা (নং-৩১) তাং-২৭/০২/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৮/৯(৩)/৩০ রুজু হয়।

মামলায় সিলেটের বিশ্বনাথের মাতাবপুর গ্রামের চেরাগ আলীর পুত্র মুহিবুর রহমান (৩৭) ও খালপাড় এলাকার সোনা মিয়ার পুত্র আদিল (২২)কে আসামি করা হয়েছে। তাদের দুজনকে গত ২১ ফেব্রুয়ারি আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধর্ষণ মামলা দায়েরের পর তাদের দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

১৩০ লিটার চোলাই মদ সহ আটক ১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে ১৩০ লিটার চোলাই মদ  পাচারের সময় নারায়ন রবিদাস (৫০) নামের একজনকে আটক করেছে মৌলভীবাজার গোয়েন্দা বিভাগ।
শনিবার দিবাগত-রাত (রবিবার ) মৌলভীবাজার গোয়েন্দা বিভাগ সদর থানাধীন মৌলভীবাজার টু শ্রীমংগল রোডস্থ আকবরপুর নামক এলাকা থেকে ১৩০ লিটার চোলাই মদ সহ ১জনকে আটক করা হয়। ১৩০ লিটার চোলাই মদ ও ১জন মাদক কারবারীকে আটক করে থানায় নেওয়া হয়।মাদক কারবারি নারায়ন রবিদাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা গোয়েন্দা বিভাগের  কাছে স্বীকার করেছেন বলে জানান গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস।
আটক নারায়ন রবিদাস মৃতঃরামপিয়ার মৌলভীবাজার সদর থানা মৌলভী চা বাগানের বাসিন্দা বলে জানা যায়।
মৌলভীবাজার গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ জানতে পারে এ খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ টিম ওত পেতে থাকে। রাতের বেলা চোলাই মদের  সন্ধান পেলে গোয়েন্দা বিভাগ আসামী নারায়ন রবিদাসকে দৌড়াতে থামানোর চেষ্টা করে। কিন্তু সে  দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নারায়ন।
পরে গোয়েন্দা সদস্যরা ধাওয়া করে মৌলভীবাজার সদর থানার আকবর পুর জালাল মিয়ার চায়ের দোকানের সামনের এলাকায় আটক করে।নারায়ন রবিদাসের কাছ থেকে ১৩০ লিটার চোলাই মদ সহ উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক কারবারী নারায়ণকে ।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র বলেন, এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানায় মামলা হয়েছে এবং আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি অর্থায়নে অবকাঠামোসহ বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হয়েছে। কিন্তু প্রতিষ্ঠার ১৮ বছরেও সে ছোঁয়া লাগেনি রৌমারী উপজেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে।
উপজেলার প্রথম স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটিতে অবকাঠামো, যাতায়াত, প্রযুক্তিগতসহ নানা সমস্যায় জর্জরিত। উপজেলার শৌলমারী ইউনিয়নে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটির একমাত্র প্রবেশ পথের সেতুটি গত ২০১৮ সালের বন্যায় বিধ্বস্ত হয়ে যায়।
পরে চলাচলের জন্যে একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মিত হয়। সেটিও এখন চলাচলের অযোগ্য। প্রতিষ্ঠানটিতে পুরাতন টিনশেড দ্বারা নির্মিত তিন কক্ষ বিশিষ্ঠ পাঠদান ভবনটি জরাজীর্ণ। শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক বরাদ্দকৃত পাঁচ লাখ টাকা ও প্রতিষ্ঠানের নিজস্ব সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দুই কক্ষ বিশিষ্ঠ একটি ভবন। কিন্তু গাইড ওয়াল না থাকায় ব্যবহারের আগেই ২০২০ সালের বন্যার ভেঙ্গে যায়। ১.০৬ একর জমির উপর স্থাপিত প্রতিষ্ঠানটির মাঝ দিয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইন গেছে। যা প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরুপ। এছাড়াও শিক্ষা উপকরণ, পাঠাগার, খেলাধুলা সংক্রান্ত নানাবিধ সংকট রয়েছে।
ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, যাতায়াত সমস্যাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এই প্রতিষ্ঠানটি ২০০২ সালে প্রতিষ্ঠা হলেও আজও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার ফলে দিন দিন স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষার্থীদের চাহিদা কমে যাচ্ছে।
অধ্যক্ষ এসএম হুমায়ুন কবির বলেন, হতদরিদ্র চরাঞ্চলের অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে কারিগরি শিক্ষা বিস্তারে অত্র প্রতিষ্ঠানটি এক অনন্য ভূমিকা পালন করছে। কিন্তু প্রতিষ্ঠার ১৮ বছরেও এর উন্নয়ন হয়নি। এখন পর্যন্ত একাডেমিক ভবন, ডিজিটাল ল্যাব স্থাপন ও যাতায়াতের জন্যে সংযোগ সেতু নির্মাণ না হওয়ায় দিন দিন পিছিয়ে পড়ছে এ প্রতিষ্ঠানটি।
তিনি আরো বলেন, এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও আজও কোন সুফল পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি রক্ষায় শিক্ষাবান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত, যাতায়াত, প্রযুক্তিগত সমস্যা নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

চিকিৎসাধীন অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যুতে র‍্যাব মহাপরিচালকের শোক প্রকাশ

সিএনবিডি ডেস্কঃ র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ কর্তব্যরত থাকাকালীন ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ওমর ফারুক (বয়সঃ ২৮ , পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, জেলাঃ পাবনা) মৃত্যুবরণ করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রক্তনালীতে টিউমার জনিত রোগে ভুগছিলেন।

র‍্যাব মহাপরিচালক এক শোকবার্তায় বলেন, দীর্ঘ ০৯ বছরের চাকুরী জীবনে উক্ত র‍্যাব সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। করোনাকালীন সময়েও তিনি নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। র‍্যাবের বিভিন্ন আভিযানিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

র‍্যাব মহাপরিচালক তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবসে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর অঙ্গীকার,বীমা হোক সবার জাতীয় বীমা দিবস সফল হোক সফল হোক” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১ মার্চ সারা দেশের ন্যায় দ্বিতীয় জাতীয় বীমা দিবস পালিত হয়।

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, এগ্রোসিভ লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্সসহ উপজেলায় কর্মরত বিভিন্ন বিমা একত্রিত হয়ে এদিন  সকাল ১১ টায় বন্দর চোরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে।

পরে উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির”র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শাখার প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইনচার্জ এডি এস  আঃ শামীম সরকার , ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ডেপুটি ম্যানেজার নির্মল চন্দ্র রায় প্রমুখ।

আরো  উপস্থিত ছিলেন গণগামী ডিভিশনের সিনিয়র ম্যানেজার আঃ খালেক, লোকবীমা ডিভিশন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ব্যাচ ম্যানেজার মামুনুর রশিদ, ডেন্টালাইফ ইন্সুরেন্স ইউনিট ম্যানেজার মশিউর রহমান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স উর্দ্ধতন কর্মকর্তা হুসনেয়ারা বেগম, প্রগতি লাইফ ইন্সুরেন্সের শামীম সরকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সর ম্যানেজার আবু সাঈদ এবং গ্রামীন বীমার নাসিমা হক।

এছাড়াও বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।