সিলেটে র্যাব ৯ এর বিশেষ অভিযানে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার
মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য মোহাইমিনুল ইসলাম ওরফে নাঈম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি টিম। এসময় র্যাব-৯ এর টিম তার কাছ থেকে জঙ্গী সংক্রান্ত ও সরকার বিরোধী প্রচারপত্র জব্দ করে। গত শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি টিম চারা দঘীরপাড়স্থ বাসা থেকে নাঈমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃত নাঈম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পায়ের খোলা গ্রামের কাজী শামসুল আলমের ছেলে। সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুবাদে নাঈম কোতোয়ালি থানাধীন চারা দিঘীপাড় এলাকার ৬৩নং নূরজাহান ভিলায় বসবাস করে আসছিলেন বলে জানা যায়।
র্যাব-৯ সুত্রে জানা যায়, সম্প্রতি সিলেট মহানগরীতে তৎপরতা বৃদ্ধি করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরী। সংগঠনের সদস্যরা সিলেটের বিভিন্ন এলাকায় খিলাফত রাষ্ট্র ধ্বংসের একশ বছর শিরোনামে প্রচার-পত্র সাটায়। তাদের এমন তৎপরতায় সিলেটে নজরদারি বৃদ্ধি করে র্যাব-৯।
পরে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৯ এর একটি টিম হিযবুত তাহরীর সদস্য নাঈমকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত নাঈম নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য নাঈম। গোপন তথ্যে র্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
এসময় নাঈমের কাছ থেকে র্যাব সংগঠনের প্রচারপত্র জব্দ করে।
তবে গত শনিবারের পর থেকে এখন অবধি র্যাব-৯ নিষিদ্ধ এই জঙ্গী সংগঠনের অন্য সদস্যদেরকে ধরতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে এবং এটা চলমান থাকবে বলে জানিয়েছে র্যাব।
মার্চে বিশ্ববিদ্যালয় খুলে দিন নয়তো বিষ দিন….
আত্রাইয়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে আত্রাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের
সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ের তথ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড.হাছান মাহামুদ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।

অনুষ্ঠান উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। অন্যদের মধ্যে নওগাঁ-৬ আসনের
সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন মনোয়ারা হক, প্রমূখ।

পরে নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল কে সভাপতি ও কে মোঃ আক্কাছ আলী কে সাধারণ সম্পাদক, চৌধুরী গোলাম মোস্তফাকে ১নং সহ-সভাপতি,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানকে২নং সহ-সভাপতি,মোঃ নাহিদ ইসলাম বিপ্লবকে যুগ্ন- সাধারণ সম্পাদক ও মোঃ ফজলে রাব্বী জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদী আত্রাই উপজেলা
আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।
বড়লেখা উপজেলা ‘নিসচা’ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
তিমির বনিক,মৌলভীবাজার: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বড়লেখা উপজেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল ২০২১- ২২ সালের জন্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। তাহমীদ ইশাদ রিপন কে সভাপতি ও আইনুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদনের কপি নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা উপজেলার শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল,কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুর রহমান আসাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মঈন জয় সহ প্রমূখ।
কমিটিতে যাহারা অন্তভুক্ত হলেন, সহ সভাপতি মার্জানুল ইসলাম ,আব্দুর রহমান ,আব্দুল আজিজ , সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, সিরাজুল ইসলাম শিরুল,আমান হাসান, অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ , সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ ,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, অফিস সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক নুরে আলম মোহন ,প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন , আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া , সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম ,সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম , যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম , কার্যকরী সদস্য কেফায়েত উল্লাহ, রাকিবুল হাসান, রোকসানা বেগম, রেদওয়ান আহমদ, সাব্বির আহমদ, হাফিজুর রহমান, মোঃ আছাদ উদ্দিন, ছারওয়ার আলম, ওলিউর রহমান, মোঃ দেলোয়ার, সুমন বৈদ্য, নিরঞ্জন দেবনাথ নিলু, মোঃ ছায়েদ হোসেন, রহিমা বেগম, জাহেদ আহমদ, এমদাদুল ইসলাম, রাসেল আহমদ মাছুম, আব্দুল মুমিন, আবু বকর৷
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ২০২০ -২১ সালের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ ও ২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি, ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন প্রদান করা হয়।
বগুড়া জেলার নতুন নগর-পিতা হলেন বিএনপির বাদশা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নং আলকোরন ওয়ার্ড এর স্থগীত হওয়া নির্বাচন অনুষ্ঠিত
সৌদি যুবরাজের ওপর নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দেয়ার অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।
এক বিবৃতিতে হোয়াইট হাউজকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
ক্যালামার্ড বলেন, যারা খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদের আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে, একই ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করে, তারা শিক্ষা পেয়ে যাবে। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেয়ার জন্যও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি।
সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন বলে সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে।
২০১৮ সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মাদ বিন সালমান এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন, যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে, খাশোগিকে ধরে আনতে অথবা হত্যা করতে হবে।
এই প্রথম মার্কিন সরকার খাশোগিকে হত্যার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করল। তবে বাইডেন প্রশাসন বলে দিয়েছে, তারা খুনি বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না। সূত্র: পার্সটুডে
রাণীশংকৈলে ভিজিডি কার্ডের চুড়ান্ত তালিকায় অনিয়মের অভিযোগ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের নাম না দিয়ে ভিজিডি কার্ডের চুড়ান্ত তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি রবিবার ভূক্তভোগি আলেয়া বেগম ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের যাচাই বাছাই কমিটি ভিজিডি কার্ড স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে চূড়ান্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান জমিরুলের ইশারাতেই ইউপি সদস্য আলমগীরসহ অনেকেই ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়েছে। হঠাৎপাড়া গ্রামের এক পুত্রবধু কাঞ্চন আক্তার কে শ্বশুরের স্ত্রী হিসেবে ভিজিডির চুড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার তথ্য পাওয়া গেছে। ঐ গ্রামের মেঘমালা ও কাঞ্চন আক্তার টাকা পয়সা নেওয়ার অভিযোগ করেন।
বগুড়া পাড়ার অহেদূর রহমানের স্ত্রী রুবি খাতুনের”র তালিকায় নাম দেখে বলেন আমরা ভিজিডির ব্যাপারে কিছুই জানিনা। অহেদুর রহমান ও তার স্ত্রী জানান সংশ্লিষ্ট ইউপি পরিষদ সদস্য আলমগীর তাদের ভোটার আইডি কার্ড করোনা কালে আর্থিক সহযোগিতা করার নামে নিয়ে গিয়েছিল। কিন্তু তাঁরা সে সময়ে কোন রকমের সহযোগিতা পাননি । তাঁরা ধারণা করেন উক্ত কার্ডটিকে ব্যবহার করে ভিজিডি তালিকার কাজে লাগিয়ে সদস্য আলমগীর নিজে আত্মসাতের জন্য নাম দিয়েছেন।
এ বিষয়ে আলমগীরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এছাড়াও দেখা গেছে যাদের বাড়ি-ঘর আধা পাকা ও জায়গা জমি ২ বিঘা থেকে ৯ বিঘা পর্যন্ত রয়েছে তাঁদের নামও চূড়ান্ত তালিকায় রয়েছে ।
সাত ঘরিয়া সন্ধ্যারই গ্রামের নজিবুলের স্ত্রী সুরাইয়া বেগমের চাষ যোগ্য ২ বিঘা জমি ও আধা পাকা ঘর, জওগাঁও গ্রামের আজিমুল হকের স্ত্রী সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আক্তারা বানু জমির পরিমান প্রায় ৩ একর, বাড়ি আধা পাকা, বাসেদ আলীর স্ত্রী আনজু বেগম জমির পরিমান প্রায় ২ একর বাড়ি আধা পাকা, ফেলকুর স্ত্রী আকলেমা খাতুন জমির পরিমান প্রায় দেড় একর বাড়ি আধা পাকা থাকা সত্বেও তাদেরর নাম চুড়ান্ত তালিকায় দেখা যায়।
একই ভাবে রামপুর বাজারের মুরগি ব্যবসায়ী জয়নুল আবেদিনের স্ত্রী মাসুদা পারভীনের প্রায় ৩ বিঘা জমি রয়েছেে। একই গ্রামের বিউটি আক্তারের প্রায় ৪ বিঘা জমি ও পাকা ঘর রয়েছে।
এভাবে জওগাঁও গ্রামে চেয়ারম্যান জমিরুলের নিজ স্বজনদের মাঝে ভিজিডি কার্ডের বেশির ভাগ তালিকায় নাম পাওয়া গেছে। পুরো ইউনিয়নের মধ্যে শুধুমাত্র জওগাঁও গ্রামেই চূড়ান্ত তালিকায় ৫০ জনের নাম রয়েছে।
সরকারি নীতি মালার তোয়াক্কা না করে চেয়ারম্যান জমিরুল ও সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি ও বিএনপি দলীয় লোকদের সুবিধা দিয়ে তালিকা করেছেন বলেও ইউনিয়ন জুড়ে অভিযোগ উঠেছে।
সরকারি নীতিমালা অনুযায়ি, মূলত দূস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারীরাই হবেন ভিজিডি’র উপকারভোগী।
নীতিমালায় আরো উল্লেখ আছে যে, প্রকৃত অর্থে ভূমিহীন ,বসত ভিটা নেই, বা চাষ যোগ্য ১৫ শতাংশের বেশি জমি নেই তারাই ভিজিডি কার্ড পাবেন ।
এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুলতান বলেন, ইউপি চেয়ারম্যান জমিরুল বিভিন্ন কৌশলে টাকা পয়সার বিনিময়ে ভিজিডি তালিকা প্রণয়ন করেছেন এ কথা আমি জোর দিয়ে বলতে পারি।
এ বিষয়ে মুঠো ফোনে চেয়ারম্যান জমিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ইতোমধ্যে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিল এফডিএ
আন্তর্জাতিক ডেস্কঃ জনসন অ্যান্ড জনসনের এক ডোজের (সিঙ্গেল শট) ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এটি ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন পর তৃতীয় করোনা ভ্যাকসিন হিসেবে দেশটিতে অনুমোদন পেল।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আমেরিকানদের জন্য এটা খুব বড় খবর। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।”
ভারপ্রাপ্ত এফডিএ কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে জানিয়েছেন, এই ভ্যাকসিনের অনুমোদনে আমেরিকায় ভ্যাকসিনের প্রাপ্যতা সহজতর হলো, প্রায় হাফ মিলিয়ন লোকের জীবন এতে বাঁচবে, এ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরো একটি উত্তম হাতিয়ার যুক্তরাষ্ট্র পেল।
ভ্যাকসিনটি প্রস্তুতকারী বেলজিয়ান ফার্ম জ্যানসেন জানিয়েছে, সামনের সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এ ভ্যাকসিন ব্যবহার শুরু হবে। আগামী জুনের মধ্যে দেশটিতে তারা ১০ কোটি ডোজ সরবরাহ করবে।
জনসনের এক ডোজের এই ভ্যাকসিন অন্যগুলোর তুলনায় দামে যেমন সস্তা পরিবহনও সহজ। এর জন্য কোল্ডচেইন বা অতিশীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না, সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে ট্রায়ালে এই ভ্যাকসিন গুরুতর রোগীর ক্ষেত্রে ৮৫ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার নতুন ভেরিয়েন্টের বেলায় এটি ৫৭ শতাংশ এবং সবমিলিয়ে এটি ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সুত্রঃ দ্য গার্ডিয়ান।