বার্সা জয় পেল মেসি-দেম্বেলের গোলে

স্পোর্টস ডেস্কঃ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেল বার্সেলোনা। সেইসঙ্গে রিয়েল মাদ্রিদকে টপকে লীগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেলো লিও মেসির দল। যদিও রিয়েল বার্সার থেকে একটি ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে রয়েছে। কাতালান জায়ান্টদের হয়ে শনিবারের খেলায় একটি করে গোল করেন যথাক্রমে ওসামানে দেম্বেলে এবং লিওনেল মেসি।

প্রথমার্ধ ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। তবে শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে স্প্যানিশ লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। আর ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে খেলে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫২। অন্যদিকে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট তুলে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

বাড়ছে তাপমাত্রা, আরও বাড়ার পূর্বাভাস!

সিএনবিডি ডেস্কঃ দেশে বসন্ত শেষ হওয়ার আগেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আজ  রবিবার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আর আগামীকাল সোমবার নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে।

আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে……

শিক্ষা ডেস্কঃ আগামী ৩০ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরো এক বছর সময় লাগল সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশগ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন,  শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে পর্যায়ক্রমে। ক্লাস শুরুর আগে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ও কর্মচারীদের টিকার আওতায় আনা হবে। ৫ম, ১০ম ও ১২’শ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর অন্যন্য শ্রেণির ক্লাস প্রথমে সপ্তাহে একদিন হবে। পরে তা দুই দিন হবে। আর পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। আর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু হলেও প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হচ্ছে না।

দীপু মনি আরও বলেন, ১০ম ও ১২’শ শ্রেণির ক্লাস সপ্তাহে ৬ দিন হবে। বাকি শ্রেণির ক্লাস প্রথমে সপ্তাহে একদিন হবে। পরে সপ্তাহে ২ দিন হবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। আর রোজায়ও ক্লাস থাকবে। শুধু ঈদের সময় বন্ধ থাকবে।

এদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলি এরপর ৬০ কর্মদিবস ক্লাস হয়েই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। আর বিশ্ববিদ্যালয়গুলো ঈদের পর ২৪ মে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে ইউজিসি।

পঞ্চম ধাপে চলছে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ

সিএনবিডি ডেস্কঃ দেশে পঞ্চম ধাপে চলছে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এই ২৯ পৌরসভায়।  এবারের ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ সকালে দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। তবে সংশ্লিষ্টরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা করছেন।

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় মেয়র হওয়ার ভোটযুদ্ধে নেমেছেন ১০০ মেয়র প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪২ জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১ হাজার ২৭০ জন।

যেসব পৌরসভায় ভোট হচ্ছে-

যশোরের কেশবপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া, কিশোরগঞ্জের ভৈরব, জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর, ময়মনসিংহের নান্দাইল, মানিকগঞ্জের সিঙ্গাইর, গাজীপুরের কালীগঞ্জ, রংপুরের হারাগাছ, রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, বগুড়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুর সদর ও শিবচর, ভোলার সদর ও চরফ্যাশন, হবিগঞ্জ সদর, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রায়পুর, রংপুরের সৈয়দপুর।

এর আগে অনুষ্ঠিত সাতটি পৌরসভায় বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে এবং মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ও সিরাজগঞ্জ পৌরসভর ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোট হচ্ছে আজ। এর মধ্যে চট্টগ্রাম সিটির ওই ওয়ার্ড ও শৈলকুপায় ভোট হচ্ছে ইভিএমে।

এছাড়া, আজ ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে।

শ্রীমঙ্গলে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালিকের নির্দেশনা ও এ এস আই জীবন বাকতীর তত্বাবধানে মাদক বিরোধী চলমান অভিযানে ২৭শে ফেব্রুয়ারী কামাল মিয়াকে (৩৫) লছনা নামক স্থান হতে গোপন তথ্য অনুযায়ী ২৫০ গ্রাম গাঁজা ও ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়।

জানা যায়, কামাল মিয়া বৌলাসির গ্রামের আলাউদ্দিন মিয়ার সন্তান। সে র্দীঘদিন হতে মাদক ব্যবসার সাথে জরিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল। শ্রীমঙ্গল থানার তদন্ত অছি হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করেন।

আসামী কামাল মিয়াকে আজ শ্রীমঙ্গল থানা পুলিশ মাদকদ্রব্য আইনে মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত কামাল মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৬৯ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা এলাকা থানা পুলিশের অভিযানে নারী-পুরুষ সহ ৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা সাকিনের রবিদাস বাড়ীর কানাই রবিদাসের বাড়ীতে থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে এক অভিযান মাধ্যমে অবৈধ চোলাই মদ বিক্রয় কালে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুরমার পুরাতন রেলষ্টেশন রোড এর বাসিন্ধা কানাই রবিদাসের স্ত্রী মিনা রাণী দাস (৩৬) ও মৃত বিদেশী রবিদাসের ছেলে সোনাই রবিদাস (৩৫)।

আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা,নং-২৯,তারিখ-২৭/০২/০২১খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়।

এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক অপরাধীদের কোন ছাড় নেই।

নওগাঁয় গ্রাম আদালত আইন ও নারী বান্ধব গ্রাম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলায় ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প শুরুর বছর ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত জেলায় এসব গ্রাম আদালতে ১৫ হাজার ৭শ ৮৮টি মামলা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদে সরাসরি লিপিবদ্ধ হয়েছে ১৫ হাজার ৩শ ৬৭টি এবং আদালত থেকে প্রেরন করা হয়েছে ৪২১টি মামলা। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৫ হাজার ২শ ৬২টি মামলা। নিষ্পত্তির হার শতকরা ৯৯ দশমিক ৩১ শতাংশ। নিষ্পত্তিকৃত মামলাগুলো থেকে গ্রাম আদালতের মাধ্যমে সর্বমোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ৮ কোটি ৪৯ লক্ষ ৯৪ হাজার ১৮৪ টাকা। আদায়কৃত ক্ষতিপূরণের মধ্যে ফৌজদারী ও দেওয়ানী মামলা থেকে সরাসরি আদায় হয়েছে ৩ কোটি ৬১ লক্ষ ৪৯ হাজার ৪৫৮ টাকা এবং ৪ কোটি ৭৪ লক্ষ ৭ হাজার ৯২৬ টাকা মুল্যের ৪০৮৫ দশমিক ৯১ শতক জমি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় ” গ্রাম আদালত আইন ও নারী বান্ধব গ্রাম আদালত সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করন সভায় ” এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এই অবহিতকরণ সভার আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, এ্যাড শেখ আনোয়ার হোসেন, মোঃ কায়েস উদ্দিন, এ এস এম রায়হান আলম, বেলায়েত হোসেন, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, এস এম কামাল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড. শহিদ হাসান সিদ্দিকী স্বপন, সাংবাদিক কামাল উদ্দিন টগর, প্রকল্পের ফ্যাসিলিলেটর শরিফুল ইসলাম, উপকারভোগিদের মধ্যে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের তারা বানু এবং মোঃ জুয়েল হোসেন। সভায় প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান ২০২১ খ্রি.

তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সকাল ১২ ঘটিকায় রোজ শনিবার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি এবং সাবেক চিফ হুইপ,বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান চেয়ারম্যান, উপজেলা পরিষদ,কমলগঞ্জ,আশেকুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ গেস্ট অব অনার: ড.সেলু বাসিত,ভাষাবিজ্ঞানী ও সাবেক পরিচালক, জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় মুখ্য আলোচক: ড. শোয়াইব জিবরান,কবি ও শিক্ষাবিদ এবং অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ আহমেদ সিরাজ,লেখক ও গবেষক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায়ঃ প্রনীত রঞ্জন দেবনাথ।
মোড়ক অনুষ্ঠানটি আয়োজনে : প্রকাশনা অনুষ্ঠান আয়োজক কমিটি। সার্বিক ব্যবস্থাপনায়: সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট,কমলগঞ্জ।
কবি,ছড়াকার ও প্রাবন্ধিক সৈয়দ মাসুম রচিত —
১) বিলেতে কমলগঞ্জের শতজন– জীবনীগ্রন্থ
২) বিধ্বস্ত প্রাচীর– কাব্যগ্রন্থ
৩) অরক্ষিতার আর্তনাদ–কাব্যগ্রন্থ এর— মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত সফল ভাবে মোড়ক উন্মোচন করে এতে গুনি মানি সকলের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সিন্দুরখান সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের গুটি বাড়ি বিওপির দায়িত্ব পূর্ন এলাকা সিমান্ত পিলার ১৯৩৬/এম হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড় বিদ্যাবিল নামক স্থান (জিআরইউর ৭১৯৭২৫ এম এম ৭৮পি/১২) থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ ব্যাটালিয়েন (বিজিবি), হবিগঞ্জ।

শনিবার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন, ভারতের খোয়াই জেলার চাম্পা হাওর থানার বিদ্যাবিল গ্রামের গুরুপদ দেববর্মা (৪২) ও রাজিব দেববর্মা (৩৫)।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি করেন বাংলাদেশ ৫৫ ব্যাটালিয়েন (বিজিবি) অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আটকৃতরা সীমান্ত ক্রস করে বাংলাদেশে প্রবেশ করে ইয়াবার চালান সংগ্রহ করতে সীমান্ত পার করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করেছে। তাদেরকে বাংলাদেশের সীমান্ত থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাম সং মোবাইলসহ তিনটি ভারতীয় সিমকার্ড উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এসআই রোমেনা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ (রোববার) সকালে তাদেরকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটককৃত রাজিব দেববর্মা বলেন, আমরা সীমান্ত এলাকায় কৃষি কাজ করি। সেখান থেকে আমাদের ধরে নিয়ে আসা হয়েছে। আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাইনি। এই জায়গায় আমরা নিয়মিত কৃষি কাজ করি।

ব্রাজিলের আমাজন বনভূমি বিক্রি হচ্ছে!

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের ফুস্ফুস হিসেবে পরিচিত ব্রাজিলের আমাজন বন। সম্প্রতি এ বনভূমির উষ্ণমণ্ডলীয় কিছু অংশ অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্রি করা হচ্ছে। খবর- ব্রিটিশভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।

গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়টি বিবিসি জানতে পেরে একটি প্রতিবেদন প্রকাশ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বনভূমির যে সব এলাকা বিক্রি করা হচ্ছে তা সংরক্ষিত এলাকা। জাতীয় বনভূমি এবং আদিবাসীদের জন্য নির্ধারিত এলাকা রয়েছে এসব এলাকার মধ্যে। ‘ক্লাসিফাইড এ্যাড’ সেবার মাধ্যমে বিক্রি করা বনটির প্লটের কোনোটি এক হাজার ফুটবল মাঠের মতো বড় বলেও জানানো হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা। তবে এ বাণিজ্য বন্ধে ফেসবুক স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিবে না বলে আভাস দিচ্ছে। বলছে, আমাদের বাণিজ্য সংক্রান্ত নীতিমালায় ক্রেতা-বিক্রেতাকে আইন-কানুন মেনে চলতে হয়। আমাজন বনভূমি বিক্রির ঘটনায় ক্ষতিগ্রস্ত আদিবাসী জনগোষ্ঠীগুলোর এক নেতা বিষয়টি নিয়ে আরও বেশি কিছু করার জন্য আহ্বান জানিয়েছেন। সুত্রঃ বিবিসি।