চট্টগ্রামের লালখান বাজারে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে
মেয়র রেজাউল করিম এর দায়ীত্ব গ্রহন উপলক্ষে সুধী সমাবেশ
জনগনের সংবর্ধনায় সংবর্ধীত চসিকের ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত বেলাল
চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন সুস্থভাবে সম্পন্ন
প্রেসিডেন্ট নির্বাচনে আমরাই জিতেছি : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জিতেছেন এবং যদি তিনি আগামী ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাঁর জন্য পর্যাপ্ত পরিমাণ সমর্থনও রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউজম্যাক্সকে গতকাল (বুধবার) এসব কথা বলেন।
পরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, “২০২৪? আমি এখনই বলতে পারছি না তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।”
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটা বলার এখনো সময় আসে নি। ট্রাম্প বেশ গর্বভরে বলেন, “আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি যার প্রতি জনসমর্থন বাড়ছে।”
ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন। সুত্রঃ পার্সটুডে, নিউজম্যাক্স।
সিলেটে পাথর বোঝাই ট্রাকের চাপায় যুবক নিহত
মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেটের তেমুখী বাইপাস রোডে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ১৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ফাহিম রানার বরাত দিয়ে জানা যায় নিহত চালক স্বপন কুমার দাস (৩৮) সে মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বর্তমানে তিনি মদিনা মার্কেটের পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। সিলেটে তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার সাথে জালালাবাদ থানা পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর নিহত স্বপন মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই ট্রাক ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে গেলে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানায় নাজমুল হুদা খান। তিনি বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পুরোদেহ ট্রাক চাপায় ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।এবং নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শনিবার একুশ জন পাবেন একুশে পদক
সিএনবিডি ডেস্কঃ এবারের একুশে পদক ২০২১ দেওয়া হবে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে । এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ বছর সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভাষা আন্দোলনে ৩ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৩ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ৩ জন, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে একজনকে একুশে পদক দেয়া হবে।
এবার একুশে পদক পাচ্ছেন- ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), মরহুম আফসার উদ্দিন (মরণোত্তর) ও মরহুম শামছুল হক (মরণোত্তর); শিল্পকলা বিভাগে সঙ্গীতে পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও আলোকচিত্রে পাভেল রহমান; ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, গোলাম মুরশিদ ও বুলবুল চৌধুরী; মুক্তিযুদ্ধে ফজলুল রহমান খান ফারুক, গোলাম হাসনায়েন ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর); সাংবাদিকতায় অজয় দাসগুপ্ত; গবেষণায় ড. সমীর কুমার সাহা; শিক্ষায় মাহফুজা খানম; অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল; সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান।
ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন শুরু ৮ মার্চ
শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাবি ভর্তি কমিটি। আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা। আর ভর্তির আবেদন শুরু হবে আগামী মাসের (মার্চ ) ৮ তারিখ।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, , ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের। আর এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছিল ডিনস কমিটি। গত মঙ্গলবার কমিটির এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
